25-May-2026

Tuesday 26 May 2026

27-May-2026

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

The Business Standard

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের কর্মকর্তারা জানান, জুনে উপস্থাপন হতে যাওয়া অর্থ বিলেই এ প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে। আসন্ন বাজেটে অফশোর ঋণের সুদ পরিশোধের ওপর আবারও ২০ শতাংশ কর আরোপের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা।তাদের মতে, জুনে উপস্থাপন হতে যাওয়া অর্থ বিলেই এ প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে। অফশোর ঋণ হলো এমন একটি অর্থায়ন ব্যবস্থা, যেখানে কোনো ঋণগ্রহীতা বিদেশে অবস্থিত ঋণদাতা প্রতিষ্ঠান থেকে, সাধারণত অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে, ঋণ গ্রহণ করে.

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

The Business Standard

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক সাত দিন বন্ধ থাকায় টাকা লেনদেনের বিকল্প মাধ্যম হিসেবে এটিএম বুথের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে গ্রাহকদের। কিন্তু ঈদের ছুটিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন এটিএম সেবা নিশ্চিত করার কড়া নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক ব্যাংকের বুথে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রে টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে দেওয়ায় এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। গতকাল রোববার ও আজ সোমবার (২৫ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং গ্রাহকদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক গ্রাহক এটিএম বুথ থেকে টাকা তুলতে না পেরে নিজেদের ক্ষোভ ও ভোগান্তির কথা জানিয়েছেন।

Mattress money hits record Tk 3.03t amid economic slowdown

The Financial Express

The volume of cash circulating outside the banking system continued to rise in Bangladesh, reflecting a growing preference for holding physical money amid economic slowdown. Bangladesh Bank (BB) data show the amount of currency outside banks -- often dubbed mattress money -- stood at Tk 3.03 trillion as of March 2026, adding fresh pressure on commercial bank liquidity as withdrawal demand remained elevated. Bankers say they are still feeling the strain on vault cash.

Govt to make 'Toll Policy 2014' more effective

The Financial Express

The government is set to bring about major changes in the existing 'Toll Policy 2014' to make the country's toll-management and-collection systems time-befitting and more effective. To this effect, a 12-member committee has been formed to review the decade-old toll policy and suggest necessary amendments to it, according to official sources.The Ministry of Road Transport and Bridges has assigned the committee, headed by Additional Secretary (Urban Transport) of the Road Transport and Highways Division, to complete its review process and submit a comprehensive report by May 31, 2026.

চাহিদা বাড়ায় এশিয়ার চালের বাজারে বেড়েছে রফতানি মূল্য

Bonik Barta

বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দাম বেড়ে প্রতি টন ৩৩৬-৩৪৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহেও এ চালের দাম ছিল ৩৩৩-৩৪০ ডলার। অন্যদিকে দেশটির ৫ শতাংশ ভাঙা আতপ চাল বিক্রি হচ্ছে ৩৩৭-৩৪২ ডলারে। রফতানিকারকরা জানিয়েছেন, থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় ভারতের চালের দাম কম হওয়ায় বৈশ্বিক ক্রেতারা এখন সেদিকেই বেশি ঝুঁকছেন। চাহিদা বাড়ায় ভারত, ভিয়েতনামসহ এশিয়ার প্রধান চালের বাজারগুলোতে রফতানি মূল্য বেড়েছে। অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আগের চুক্তির কারণে থাইল্যান্ডের চালের দামও চাঙ্গা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভ্যন্তরীণভাবে ধান-চাল কেনা শুরু করেছে দেশের সরকার। খবর বিজনেস রেকর্ডার।

বাংলাদেশে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

Bonik Barta

গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছেন মাসাতো কান্দা। গতকাল এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এডিবি জানিয়েছে, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচির আওতায় পাঁচ বছরে বাংলাদেশকে মোট ৫ বিলিয়ন ডলার অর্থায়ন হবে। এর মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি গতিশীল করার লক্ষ্য নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় বছরে প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের সুদ ব্যয় বাড়তে পারে কয়েক বিলিয়ন ডলার

Bonik Barta

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে ঋণের সুদ পরিশোধে অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে যুক্তরাষ্ট্রের। দেশটির সরকারি ঋণের সুদহার বেড়ে যাওয়ায় এমন আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও ঋণের চাপ আরো বাড়বে। খবর এফটি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে টানা তিন মাসের সংঘাতের পর দেশটির সরকারি ঋণ নেয়ার খরচ ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় সরকারি বন্ড বিক্রি করছেন। এতে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার বেড়ে গেছে।প্রতিবেদন বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৮ শতাংশে, যুদ্ধ শুরুর আগে যা ছিল ৪ শতাংশ। চলতি বছরের জন্য কংগ্রেশনাল বাজেট অফিস বা সিবিও যে ৪ দশমিক ১৩ শতাংশ পূর্বাভাস দিয়েছিল, তার চেয়েও এটি বেশি। পাশাপাশি ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহারও ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এপ্রিলের বেতন পরিশোধ করলেও বোনাস দেয়নি সব কারখানা

Bonik Barta

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শিল্প অধ্যুষিত আট এলাকার প্রায় সব কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ করেছে। তবে গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সব কারখানায় ঈদ বোনাস পরিশোধ হয়নি। শিল্প পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, আট শিল্প এলাকার মোট ১০ হাজার ২৩৮ কারখানার মধ্যে গতকাল বিকাল পর্যন্ত এপ্রিলের বেতন পরিশোধ করেছে ১০ হাজার ৭৬টি। বেতন বকেয়া ছিল ১৬২টি বা ১ দশমিক ৫৮ শতাংশ কারখানায়। বাকি ৯৮ দশমিক ৪২ শতাংশ কারখানায় বেতন পরিশোধ হয়েছে। অন্যদিকে ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৮ হাজার ৭৩৮ কারখানায়। গতকাল বিকাল পর্যন্ত বোনাস বকেয়া ছিল ১ হাজার ৫০০ কারখানায়। এ হিসাবে ১৪ দশমিক ৬৫ শতাংশ কারখানায় ঈদ বোনাস পরিশোধ হয়নি।

চীনের ডেটা সেন্টার খাত ছাড়ছে বিদেশী বিনিয়োগ তহবিল

Bonik Barta

চীনের ডেটা সেন্টার খাত থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে বৈশ্বিক বেসরকারি বিনিয়োগ তহবিলগুলো। কয়েক বছর ধরে দেশটির ক্লাউড কম্পিউটিং খাতে বড় বিনিয়োগের পর এখন বিদেশী মালিকানার ওপর রাজনৈতিক ও নিয়ন্ত্রক চাপ বাড়ায় এসব প্রতিষ্ঠান নিজেদের সম্পদ বিক্রি করছে। খবর এফটি।বিশ্লেষকদের মতে, চীনের ডিজিটাল অবকাঠামো খাতে বিদেশী বিনিয়োগের এক দশকের সম্প্রসারণ এখন শেষের দিকে। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নতুন করে মালয়েশিয়া, জাপান ও ভারতের মতো বাজারে ঝুঁকছেন। প্রতিবেদনে বলা হয়, প্রিন্সটন ডিজিটাল গ্রুপ বা পিডিজি চীনে থাকা ডেটা সেন্টার সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্পদ বিক্রি থেকে প্রায় ১০০ কোটি ডলার পাওয়া যেতে পারে। পিডিজির পেছনে বিনিয়োগ রয়েছে ওয়ারবার্গ পিনকাসের। চীনের ছয়টি শহরে ডেটা সেন্টার রয়েছে প্রতিষ্ঠানটির।

যুদ্ধের ঝুঁকি উপেক্ষা করে পর্যটনে বড় বিনিয়োগ আবুধাবির

Bonik Barta

ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। তবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি এর ভুক্তভোগী। দেশটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এ হামলার কারণে পর্যটকদের কাছে আমিরাতের আকর্ষণীয় ও নিরাপদ ভাবমূর্তি সংকটে পড়েছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পর্যটন খাতে বড় বিনিয়োগ নিয়ে এগিয়ে যাচ্ছে আবুধাবি। খবর সিএনএন। আবুধাবি ১৪ মে একটি বড় ঘোষণা দেয়। ১৭০ কোটি ডলার বিনিয়োগে একটি আধুনিক বিনোদন কেন্দ্র ‘স্ফিয়ার’ তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীটি। এটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের ‘স্ফিয়ার এন্টারটেইনমেন্ট কোম্পানি’। এর আগে ২০২৩ সালে বিশ্বের প্রথম স্ফিয়ার খোলা হয়েছিল লাস ভেগাসে।

ব্যবহৃত পোশাক আমদানি কমাতে চায় পূর্ব আফ্রিকা

Bonik Barta

ভারি বৃষ্টিও আটকে রাখতে পারে না কেনিয়ার জিকোম্বা বাজারের ক্রেতাদের। এটি পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় খোলা বাজার। কাদা আর পানি ডিঙিয়েই ক্রেতারা সেখানে যান সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত কাপড়ের খোঁজে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন থেকে যাওয়া এ পুরনো কাপড়ের ব্যবসা এখন পূর্ব আফ্রিকার দেশগুলোর জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সস্তা কাপড়ের চাহিদা বাড়ায় স্থানীয় ফ্যাশন শিল্প কিছুতেই দাঁড়াতে পারছে না। খবর বিবিসি। কেনিয়ার পোশাক ব্র্যান্ড ‘জিয়া আফ্রিকা’র প্রতিষ্ঠাতা জিয়া বেট বলেন, ‘ব্যবহৃত কাপড়ের দাম এত কম যে আমরা মূল্যের দিক থেকে তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছি না।’ তানজানিয়ার দার এস সালামের ব্যবসায়ী এলিজাবেথ পলও একই কথা জানান। তিনি বলেন, ‘আমার দোকানে একটি পোশাকের দাম ১৯ ডলার ২০ সেন্ট। কিন্তু ক্রেতারা দাম শুনেই বলেন সমপরিমাণ ডলারে ১০টি পুরনো কাপড় কেনা যায়।’

জিপিএইচ ইস্পাতের আয় হয়েছে ৩ হাজার ৩২০ কোটি টাকা

Bonik Barta

পুজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ৩ হাজার ৩২০ কোটি টাকা আয় হয়েছে। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৪ হাজার ৫১১ কোটি টাকা। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের কর পরবর্তী নিট লোকসান হয়েছে ১০ কোটি ৬৪ লাখ টাকা। যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে ৩০ কোটি ৩১ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ পয়সা, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৪ পয়সায়।

মধ্যপ্রাচ্যের অ্যালুমিনিয়াম উৎপাদন কমে দাঁড়িয়েছে ৬২ শতাংশে

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক শিল্প খাত বড় ধরনের সরবরাহ সংকটের মুখে পড়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় কমে মাত্র ৬২ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় বড় শোধনাগার বা স্মেল্টারগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এতে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। খবর দ্য বিজনেসলাইন। আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) এক বিবৃতিতে জানিয়েছে, গত এপ্রিলে উপসাগরীয় অঞ্চলে দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদন কমে ১০ হাজার ৯৮৯ টনে দাঁড়িয়েছে। এটি গত মার্চের তুলনায় ২৬ দশমিক ৭ শতাংশ কম। মার্চে দৈনিক উৎপাদন ছিল ১৫ হাজার টন। যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের তুলনায় উৎপাদন প্রায় ৩৮ শতাংশ কমেছে।

দাম বেড়েছে চিনি ও কফির, কমেছে কোকোর

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও জ্বালানি তেলের দাম বাড়ায় আবার বেড়েছে অপরিশোধিত চিনির দাম। একই সঙ্গে আবহাওয়ার বৈরী পূর্বাভাসে দাম বেড়েছে কফিরও। তবে শীর্ষ উৎপাদনকারী দেশগুলোয় উৎপাদন পরিস্থিতি ভালো হওয়ায় কিছুটা কমেছে কোকোর দাম। খবর বিজনেস রেকর্ডার। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ১৪ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী অঞ্চল ইউরোপীয় ইউনিয়নে আগামী মৌসুমে উৎপাদন প্রায় ৮-১০ শতাংশ কমতে পারে। এর প্রধান কারণ চিনি চাষ কমে যাওয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার কারণেও সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২৫ হাজার কোটি টাকা বিনিয়োগেও উত্তরের পথে যানজটের শঙ্কা

Bonik Barta

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করা হয় ২০২২ সালে। এতে খরচ হয়েছিল ৬ হাজার ১৬৮ কোটি টাকা। টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত মহাসড়কটিতে চার লেনের উন্নয়নকাজ শেষের পথে। এ কাজে ব্যয় হচ্ছে ১৯ হাজার ৫৬ কোটি টাকা। এ দুই প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার বেশি ব্যয় হলেও ঈদযাত্রায় যানজট পিছু ছাড়ছে না ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে। ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আজহার যাতায়াতেও যানজটের ভোগান্তিতে পড়ছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা। গতকাল দুপুরের পর থেকে মহাসড়কটির কড্ডা-চন্দ্রা এবং চন্দ্রা-নবীনগর অংশে ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দেয়। আজ গাজীপুর অঞ্চলের শিল্প-কারখানা ছুটি হলে ঘরমুখী মানুষের চাপে এ যানজট তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বছরে ৩২৫ বিলিয়ন পাউন্ডের ‘ডার্টি মানি’ ঘুরছে যুক্তরাজ্যে

Bonik Barta

যুক্তরাজ্যে প্রতি বছর কমপক্ষে ৩২৫ বিলিয়ন বা ৩২ হাজার ৫০০ কোটি পাউন্ড সমপরিমাণের অবৈধ অর্থ বা ‘ডার্টি মানি’ প্রবাহিত হচ্ছে। ফাইন্যান্স ইনোভেশন ল্যাব নামের দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, এ অবৈধ অর্থের পরিমাণ যুক্তরাজ্যের মোট জিডিপির ১০ শতাংশেরও বেশি। এর মধ্যে আর্থিক অপরাধ, মানি লন্ডারিং বা অর্থ পাচার, দুর্নীতি, অবৈধ ব্যবসা এবং কর ফাঁকির মাধ্যমে আসা অর্থও অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুক্তরাজ্যের ওপর নির্ভরশীল দ্বীপরাষ্ট্র ও ওভারসিজ টেরিটরি (যেমন জার্সি ও কেম্যান আইল্যান্ডস) হিসাব করলে এ সংখ্যা বছরে ৭৮ হাজার ৮০০ কোটি পাউন্ড ছাড়িয়ে যায়।

সরকারের নতুন ঋণ কর্মসূচির উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইএমএফ

Bonik Barta

বাংলাদেশের পরিবর্তিত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন একটি তিন বছর মেয়াদি ঋণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ২১ মে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিদ্যমান কর্মসূচির সংস্কার বাস্তবায়নে দেশের বাস্তবসম্মত চ্যালেঞ্জগুলো তুলে ধরে একটি নতুন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে। আইএমএফ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এক প্রান্তিকেই প্রায় ৭০০ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের

Bonik Barta

বছরের প্রথম প্রান্তিকেই প্রায় ৭০০ কোটি টাকার সমন্বিত নিট মুনাফা অর্জন করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক পিএলসি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) এ মুনাফা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৪৩ শতাংশ বেশি। সম্প্রতি ব্র্যাক ব্যাংক পিএলসির ‘আর্নিংস ডিসক্লোজার’ সভায় এ আর্থিক ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হিলিতে জিরা-এলাচের দাম নিম্নমুখী ভোমরায় শুকনা হলুদ ঊর্ধ্বমুখী

Bonik Barta

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মসলা বাজারে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন ধরনের মসলার আমদানি বাড়ায় পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। অন্যদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদের আমদানি কমায় বাজারে দাম বেড়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে মসলার বাড়তি চাহিদা তৈরি হওয়ায় আমদানির এ ওঠানামা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হিলি স্থলবন্দর কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত এ বন্দর দিয়ে ২৬ হাজার টন জিরা, বাদাম, এলাচ, কিশমিশ ও কাজুবাদাম আমদানি হয়েছে। এর মধ্যে শুধু জিরা ও এলাচই আমদানি হয়েছে প্রায় সাড়ে সাত হাজার টন। বর্তমানে প্রতিদিন এ বন্দর দিয়ে আট থেকে ১০ ট্রাক মসলা আমদানি করা হচ্ছে।

গ্রাহকের অর্থ ফেরতে বিএসইসির নির্দেশ

Bonik Barta

অনুমতি ছাড়া গ্রাহকের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন ও বিধিমালা লঙ্ঘনের দায়ে ব্রোকারেজ হাউজ আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘ ১৬ বছর আগের এক বিরোধের জেরে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশ অনুযায়ী, আদেশ জারির ৩০ দিনের মধ্যে ভুক্তভোগী বিনিয়োগকারী মো. গোলাম রহমানের ১২ লাখ ২০ হাজার টাকা বাধ্যতামূলকভাবে ফেরত দিতে হবে। এ সময়সীমার মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ব্রোকারেজ হাউজটিকে ২০ লাখ টাকা অর্থদণ্ড বা জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।