আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
The Business Standard
আসন্ন জাতীয় বাজেটে বস্ত্র (টেক্সটাইল) খাতের কারখানাগুলোর উপর বিদ্যমান আয়কর হার ২৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ২০৩০ সাল পর্যন্ত ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। কোভিড ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের অভাবে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হওয়ার যুক্তি তুলে ধরার পাশাপাশি তৈরি পোশাক খাতে ১২ শতাংশ আয়কর বহাল থাকার প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ দাবি করেছে সংগঠনটি। পৃথক এক আবেদনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) তাদের ৫০টি সদস্য কারখানার ৪২০ কোটি টাকার ঋণ মওকুফ করতে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করেছে।
৩% সুদের সীমায় বাণিজ্য অর্থায়ন অলাভজনক হয়ে যেতে পারে, বলছেন ব্যাংকাররা; সংশোধনের দাবি
The Business Standard
বৈদেশিক মুদ্রায় বাণিজ্য অর্থায়নের (ফরেইন কারেন্সি ট্রেড ফাইন্যান্স) ওপর সম্প্রতি আরোপিত সর্বোচ্চ সুদের হার পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ব্যাংককে আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। সংগঠনটি বলছে, এই সীমার কারণে স্বল্পমেয়াদি বাণিজ্য অর্থায়ন ব্যাংকগুলোর জন্য বাণিজ্যিকভাবে অলাভজনক হয়ে পড়তে পারে। ১৪ মে এক চিঠিতে ব্যাংকারদের সংগঠনটি আনুষ্ঠানিকভাবে বৈদেশিক মুদ্রার বাণিজ্য অর্থায়নে সর্বোচ্চ সুদের হার সোফর-এর সঙ্গে ৩ শতাংশ যোগ করে—অর্থাৎ সোফর+৩%—নির্ধারণের বিষয়টি সংশোধনের অনুরোধ জানিয়েছে। এবিবির চিঠির একটি কপি টিবিএসের হাতে এসেছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, সংশোধিত এই সুদের সীমার কারণে স্বল্পমেয়াদি বাণিজ্য অর্থায়নের চাহিদা মেটানোর ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা চাপের মুখে পড়তে পারে। ফলে সার্বিক বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
The Business Standard
করের আওতা বাড়ানোর অংশ হিসেবে এবার খুচরা ব্যবসায়ীদেরর উপর নজর দিয়েছে সরকার। এর অংশ হিসেবে পণ্য সরবরাহের পয়েন্টে ০.২০ শতাংশ নতুন উৎসে কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। কর্মকর্তা ও খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় বছরে অন্তত ৬,০০০ কোটি টাকার বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, যেসব ডিলার খুচরা দোকানে পণ্য সরবরাহ করেন, তারা পণ্য বিক্রির মূল্যের ওপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন বা সরবরাহ পয়েন্টে এই কর সংগ্রহ করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগে ইতিমধ্যেই অর্থমন্ত্রীর সবুজ সংকেত মিলেছে এবং আগামী জুন মাসে পেশ হতে যাওয়া বাজেট বক্তৃতায় এটি অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রস্তাবিত এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো করের আওতা বাড়ানো এবং খুচরা বিক্রেতাদের কর পরিপালন (ট্যাক্স কমপ্লায়েন্স) ব্যবস্থার উন্নয়ন ঘটানো।
লক্ষ্যমাত্রার অর্ধেকে বৈদেশিক ঋণের ছাড় ও প্রতিশ্রুতি, বাড়ছে পরিশোধের চাপ
The Business Standard
চলতি অর্থবছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও বৈদেশিক ঋণের ছাড় ও প্রতিশ্রুতি—দুটিই বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেকে রয়েছে। অন্যদিকে বাড়ছে ঋণ পরিশোধের চাপ।
রোববার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থছাড়ের লক্ষ্য ধরা হয়েছিল ৭ দশমিক ৮৬৮ বিলিয়ন ডলার। তবে অর্থবছরের প্রথম ১০ মাসে, অর্থাৎ জুলাই-এপ্রিল সময়ে ছাড় হয়েছে মাত্র ৪ দশমিক ২৩৬ বিলিয়ন ডলার, যা মোট লক্ষ্যমাত্রার ৫৩ দশমিক ৮৪ শতাংশ।
বিদেশি বিনিয়োগ বাড়াতে জুনে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’ আয়োজন করবে বাংলাদেশ
The Financial Express
আগামী জুনে প্রথমবারের মতো ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জুন ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
External sector may face tough times by end of FY26: Bangladesh Bank
The Financial Express
The central bank has warned that Bangladesh may face mounting external-sector pressures by the end of fiscal year (FY) 2025-26 amid global trade tensions, geopolitical uncertainties and potential tariff shocks. Global trade tensions, geopolitical uncertainties, and potential tariff shocks could pose challenges to external sector performance in FY26," the Bangladesh Bank (BB) said in its latest annual report for FY 24-25. The central bank also said global headwinds, including tariff shocks, trade fragmentation and intensifying geopolitical uncertainties, may continue to limit Bangladesh's export growth prospects in FY26.
ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে প্রায় ৪০%
Bonik Barta
চলতি অর্থবছরের গত ১০ মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে ৬৯৭ টন।
গার্মেন্টস ও টেক্সটাইলে চাহিদা না থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমে গেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্যটির আমদানি কমেছে প্রায় ৪০ শতাংশ। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় গার্মেন্টস ও সুতা উৎপাদনকারী টেক্সটাইল মিলগুলোতে চাহিদা কমায় আমদানি কমে গেছে। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখার তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি হয়েছে ১ হাজার ১১৩ টন। এর আমদানি মূল্য ছিলো ৬৩ কোটি ৮৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে ১ হাজার ৮১০ টন তুলা আমদানি হয়েছে। যার আমদানি মূল্য ৯৭ কোটি ৫১ লাখ টাকা ছিল। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের গত ১০ মাসে এ বন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে ৬৯৭ টন।
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রত্যাশা বাজারে, জ্বালানি তেলের দামে পতন
Bonik Barta
জ্বালানি তেলের দাম কমলেও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় এখনো বেশ উঁচুতে রয়েছে। সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির প্রত্যাশা বাড়ায় জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে। একই সঙ্গে এশিয়ার প্রধান শেয়ার সূচকগুলোর প্রবণতাও ঊর্ধ্বমুখী। খবর বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার বলেছিলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘প্রায় চূড়ান্ত’পর্যায়ে রয়েছে এবং এর বিস্তারিত শিগগিরই জানানো হবে। তবে পরদিন মার্কিন আলোচক দলকে চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন তিনি।
২১ শতকে ‘পানি’ হতে পারে বিশ্ব অর্থনীতির সবচেয়ে মূল্যবান সম্পদ
Bonik Barta
বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এক শতক ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ‘জ্বালানি তেল’। তেলের দখল বা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তৈরি হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধ ও বড় বড় চুক্তি। কিন্তু এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে পানি। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট বাড়তে থাকায় ভবিষ্যতে পানির অধিকার বা ‘ওয়াটার রাইটস’ বড় অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
জাপানে এপ্রিলে কমেছে মূল্যস্ফীতি
Bonik Barta
জাপানে গত এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে প্রত্যাশার চেয়েও বেশি। সরকারি তথ্য অনুযায়ী, তাজা খাবার বাদে অন্যান্য পণ্যের ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি মার্চের ১ দশমিক ৮ শতাংশ থেকে কমে এপ্রিলে ১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, এ হার ১ দশমিক ৭ শতাংশ হতে পারে। হাইস্কুলের টিউশন ফিতে সরকারি ভর্তুকি বৃদ্ধি ও চালসহ কিছু খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে জাপান সরকার। এছাড়া আগের মাসে শুরু হওয়া সরকারের জরুরি ভর্তুকি কর্মসূচির কারণে এপ্রিলে জ্বালানি তেলের দামও কমেছে। খবর জাপান টুডে
জেনজির ‘ট্রেন্ডে’ বাড়ছে মাচার দাম
Bonik Barta
জাপানের ঐতিহ্যবাহী পানীয় মাচা এখন তরুণদের নতুন পছন্দ। বিশেষ করে জেনজির মধ্যে এ সবুজ চায়ের ‘ট্রেন্ড’ বা জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়ছে পণ্যটির বাজারেও। গত দুই বছরে ভালো মানের মাচার দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সানডে টাইমস। মাচা হলো গুঁড়া করা সবুজ চা বা গ্রিনটি। জাপানে সাধারণত বিশেষ উপলক্ষে পানীয়টি পরিবেশন করা হয়। অনেকের মতে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান আছে। পাশাপাশি এর উজ্জ্বল সবুজ রঙ সহজেই নজর কাড়ে।
অর্থনৈতিক অঞ্চলের জমি ফেরত দিতে চায় ম্যাকসন্স স্পিনিং মিলস
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসি মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে বরাদ্দ পাওয়া ১০ একর জমি ফেরত দিতে চায়। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও বস্ত্র শিল্পের মন্দা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এ জমি পুনরায় গ্রহণ করতে পারে ম্যাকসন্স স্পিনিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সৌদিতে রফতানি বাড়াতে খাতভিত্তিক পরিকল্পনায় জোর বাণিজ্যমন্ত্রীর
Bonik Barta
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে রফতানি বাড়াতে প্রচলিত ধারা থেকে বেরিয়ে খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) একটি প্রতিনিধি দল গতকাল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিদেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যে নামটির প্রতিনিধিত্ব করা হয়, সেটি হলো বাংলাদেশ। সংগত কারণে দেশের ভাবমূর্তি, রফতানি সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।’
১০ মাসে প্রতিশ্রুতির চেয়ে শতকোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি আসার গতি কমলেও বাড়ছে সুদ-আসল পরিশোধ। গত ১০ মাসে (জুলাই-এপ্রিল) উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার ঋণের প্রতিশ্রুতির চেয়ে ১০০ কোটি ডলারের বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে। এ সময়ে সুদ ও আসলের কিস্তি দিতে হয়েছে ৩৮০ কোটি ২৩ লাখ ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ৩৫০ কোটি ৭১ লাখ ডলার পরিশোধ করা হয়। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের হার বেড়েছে ৮ দশমিক ৪১ শতাংশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) গতকাল জুলাই-এপ্রিলের বিদেশী ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে এ চিত্র উঠে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশী ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড়ে ঘাটতি থাকলেও সুদাসলসহ পরিশোধ করতে হচ্ছে সরকারকে; যা অর্থনীতির জন্য উদ্বেগজনক। তাই ভবিষ্যতে ঋণ নেয়ার ক্ষেত্রে অর্থের অপচয় ও দুর্নীতি রোধ করে সুশাসন নিশ্চিত করার পরামর্শ তাদের।