ডিসেম্বরে ক্রয়াদেশ কমেছে যুক্তরাষ্ট্রের কারখানায়
Bonik Barta
মূলত বাণিজ্যিক উড়োজাহাজের অর্ডারে বড় ধসের কারণেই এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের কারণে অন্যান্য খাতে চাহিদা বেশ চাঙ্গা ছিল। সম্প্রতি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সেনসাস ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে কারখানাগুলোয় নতুন ক্রয়াদেশ দশমিক ৭ শতাংশ কমেছে। এর আগে নভেম্বরে এ ক্রয়াদেশ ২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা এ হার দশমিক ৬ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে মাসিক ভিত্তিতে কমলেও গত বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে কার্যাদেশ ৩ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। মূলত সরকারি কাজকর্ম সাময়িক বন্ধ থাকার কারণে এ প্রতিবেদন প্রকাশে কিছুটা দেরি হয়েছে, যা বছরের শেষ দিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।
৪০ জাপানি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা
Bonik Barta
বেইজিংয়ের দাবি, এসব প্রতিষ্ঠান জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে। এ পদক্ষেপের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান কয়েক মাসের কূটনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা আরো চরম আকার ধারণ করল বলে মনে করছেন অনেকে। খবর এফটি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের পাঁচটি সহযোগী প্রতিষ্ঠান এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থাসহ মোট ২০টি প্রতিষ্ঠানের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান চীন থেকে কোনো ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ পণ্য (যা বেসামরিক ও সামরিক উভয় কাজে লাগে) আমদানি করতে পারবে না। এছাড়া আরো ২০টি প্রতিষ্ঠানকে একটি ‘ওয়াচ লিস্ট’ বা নজরদারি তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু এবং মিৎসুবিশি ম্যাটেরিয়ালসের মতো বড় নাম। এ কোম্পানিগুলোকে চীন থেকে কোনো পণ্য নিতে হলে এখন থেকে অত্যন্ত কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
রংপুর ফাউন্ড্রির ঋণমান ‘এএ মাইনাস’
Bonik Barta
৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রংপুর ফাউন্ড্রির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সায়।
ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হয়েছে ১০ শতাংশ হারে। যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষের এক নোটিসে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ১০ শতাংশের এ শুল্ক বলবৎ হয়েছে। গত শুক্রবার ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করে রায় দেন সুপ্রিম কোর্ট। এর মাত্র কয়েক ঘণ্টা পরই এক নির্বাহী আদেশে মঙ্গলবার থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকরের নির্দেশ দেন ট্রাম্প। এর পরদিন অর্থাৎ গত শনিবার তিনি এ হার বাড়িয়ে ১৫ শতাংশ করারও হুমকি দেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ১৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা এখনো বহাল আছে। তবে তা কার্যকরের নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
ডেটা সেন্টার প্রকল্পে ব্রিটেনের বিদ্যুৎ ব্যবহারে বড় চাপের আশঙ্কা
Bonik Barta
শিল্প পর্যবেক্ষক সংস্থা অফজেম সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান। অফজেম জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহারের ফলে বর্তমানে প্রায় ১৪০টি ডেটা সেন্টার প্রকল্পের প্রস্তাব জমা পড়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০ গিগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হতে পারে, যা দেশটির বর্তমান সর্বোচ্চ চাহিদার চেয়েও ৫ গিগাওয়াট বেশি। বিদ্যুৎ গ্রিডে নতুন সংযোগের চাহিদা নিয়ে অফজেমের এক পরামর্শ নথিতে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে গত বছরের জুন পর্যন্ত নতুন সংযোগের আবেদন হঠাৎ করে ব্যাপকভাবে বেড়েছে, যার বড় একটি অংশ এসেছে ডেটা সেন্টার প্রকল্প থেকে। এ চাহিদা বৃদ্ধির মাত্রা সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
ঋণের পরবর্তী কিস্তি নিয়ে মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে আইএমএফ দল
Bonik Barta
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী মাসে ঢাকায় আসছে। এর ফলে, বহু মিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি সচল রাখা এবং বিলম্বিত ১.৩০ বিলিয়ন ডলার ছাড়ের আশা করছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯-১০ মার্চ তিন সদস্যের একটি আইএমএফ দল ঢাকা সফরে আসবে। দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির এশিয়া-প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। গত ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময়ে আইএমএফ একটি কিস্তি ছাড় স্থগিত রাখে। সংস্থাটি জানায়, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী অর্থ ছাড় করা হবে।
কৃষকের ব্যয় ও আমদানি নির্ভরতা কমানোই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ
Bonik Barta
সরকারপ্রধানের নির্দেশনার পর অগ্রাধিকার নির্ধারণ করতে অধীনস্থ অধিদপ্তর ও দপ্তরগুলোকে নির্দেশ দেয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়। অধিদপ্তরগুলো তাদের অগ্রাধিকারের বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। কৃষি মন্ত্রণালয় কৃষি কার্ডের মাধ্যমে কৃষককে সহায়তা প্রদান, টেকসই কৃষি, কৃষকের ব্যয় কমানো, নিরাপদ খাদ্য এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দাবি করলেও বাস্তবে প্রতি বছর খাদ্যশস্য, ভোজ্যতেল, ডাল, মসলাসহ নানা কৃষিপণ্যের বড় অংশ আমদানি করতে হয়েছে। একই সঙ্গে ধারাবাহিকভাবে কমছে কৃষিজমির পরিমাণ এবং অনেক জমি হারাচ্ছে উৎপাদনক্ষমতা। ফলে কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে, কিন্তু উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তিনি পাচ্ছেন না; এর বিপরীতে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি রয়ে গেছে উচ্চমাত্রায়। সার, কীটনাশক, বীজ ও কৃষিযন্ত্রের সিংহভাগ এখনো আমদানিনির্ভর, আর কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও প্রত্যাশিত হারে বাড়েনি।
ঋণের পরবর্তী কিস্তি নিয়ে মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে আইএমএফ দল
The Business Standard
ধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী মাসে ঢাকায় আসছে। এর ফলে, বহু মিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি সচল রাখা এবং বিলম্বিত ১.৩০ বিলিয়ন ডলার ছাড়ের আশা করছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯-১০ মার্চ তিন সদস্যের একটি আইএমএফ দল ঢাকা সফরে আসবে। দলটির নেতৃত্ব দেবেন সংস্থাটির এশিয়া-প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।
Cost of 65 dev projects ramped up by Tk 798.34b
The Financial Express
Costs of 65 projects have been ramped up by Tk 798.34 billion in apparent prodigal reappraisals of the development schemes by the just-gone interim government during its one-and-a-half-year tenure, sources say. The projects, originally undertaken at a combined cost of Tk 2.24 trillion, were revised to Tk 3.04 trillion, marking an overall cost escalation of 35.67 per cent. The information emerges from a review of the minutes of 19 meetings of the Executive Committee of the National Economic Council (Ecnec) during the tenure of the stopgap administration installed after the July-August 2024 uprising.
Further analysis by the FE shows that the Ecnec revised a total of 87 ongoing projects -- an average of 4.58 projects per meeting. Of the revised schemes, the cost of seven was reduced by Tk 9.50 billion, or 2.45 per cent of their original combined estimate of Tk 387.50 billion.
Forex reserves cross $35b ahead of Eid
The Financial Express
Bangladesh's gross foreign- exchange reserves surpassed the $35-billion mark on Tuesday, supported by sustained US dollar purchases by the central bank amid stronger remittance inflows ahead of Eid-ul-Fitr. Officials said the interventions are aimed at stabilizing the dollar-taka exchange rate while gradually rebuilding reserve buffers to meet global adequacy standards. Reserves rose to $35.04 billion on Tuesday, up from $34.86 billion the previous day, according to the latest traditional calculation by Bangladesh Bank. "We are working to increase the reserves to $36.50 billion after settling the Asian Clearing Union (ACU) payment obligation," a senior central banker told The Financial Express in response to a query.
রাষ্ট্রীয়ভাবে গম কেনার পরও যুক্তরাষ্ট্র থেকে কমেছে বাংলাদেশের আমদানি
Bonik Barta
এর মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করে বাংলাদেশ। এভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে শুরু হয় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম। খাদ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, তাদের সঙ্গে একাধিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম আমদানি হয়েছে। সরকারি ও বেসরকারি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গমের পাশাপাশি সয়াবিনও আমদানি হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর জোর তৎপরতা ছিল বিগত অন্তর্বর্তী সরকারের আমলে।
নরসিংদীর বিদ্যুৎ কেন্দ্র কিনছে কেপিআই ট্রেডিং
Bonik Barta
এ লক্ষ্যে কোম্পানিটির পর্ষদ কেপিআই ট্রেডিংয়ের সঙ্গে একটি ভেন্ডরস চুক্তি অনুমোদন করেছে। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটি।তথ্যানুসারে, কেপিআই ট্রেডিংয়ের কাছে কেন্দ্রটির জেনারেটর, ট্রান্সফরমার, রেডিয়েটর ও ভেন্টিলেশন ইউনিট, ইঞ্জিন হল ও অন্যান্য ভবনসহ সব বৈদ্যুতিক কেবল, সুইচগিয়ার, প্যানেল, ব্যাটারি, যন্ত্রপাতি এবং আনুষঙ্গিক সামগ্রী বিক্রি করা হবে। সম্পদগুলোর মোট বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা।এর আগে গত বছরের ৮ ডিসেম্বর নরসিংদী ২২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সব স্থায়ী (নন-কারেন্ট) সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। সিদ্ধান্তের পর ১১ ডিসেম্বর দুটি জাতীয় দৈনিকে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন ও প্রাপ্ত প্রস্তাব মূল্যায়নের পর কেপিআই ট্রেডিংকে সফল দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রণোদনা ও ঋণ সহায়তা দাবি
Bonik Barta
এ পরিস্থিতিতে অর্থ সংকটে পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক খাত। এ অবস্থায় ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে বকেয়া নগদ প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি শ্রমিকদের মজুরি সহায়তা বাবদ দুই মাসের বেতনের সমপরিমাণ অর্থের ঋণসুবিধা চেয়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংক ভবনে গতকাল এক বৈঠকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের হাতে বিজিএমইএর পক্ষ থেকে এ-সংক্রান্ত চিঠি তুলে দেয়া হয়। পোশাক খাতের উদ্যোক্তাদের পক্ষে বৈঠকে অংশ নেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান ও সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।
সাত মাসের সর্বোচ্চের কাছাকাছি জ্বালানি তেলের দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। বিশেষ করে জেনেভায় দুই দেশের মধ্যকার পরমাণু আলোচনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাজারের অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চে অবস্থান করছে।
বাংলাদেশ সার্ভিসেসের লোকসান কমেছে ২৪ শতাংশ
Bonik Barta
ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লোকসান কমেছে ২৪ দশমিক শূন্য ৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ৫ টাকা ২০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশ সার্ভিসেসের লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৫ টাকা ৭৯ পয়সায়।
আট ব্যাংক থেকে আরো ৮ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Bonik Barta
এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের আটটি ব্যাংক থেকে গতকাল কিনেছে ৮ কোটি ৭০ লাখ ডলার। এ নিয়ে চলতি ফেব্রুয়ারিতে ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে মোট ১৫৩ কোটি ৫০ লাখ ডলার। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত কেনা হয়েছে মোট ৫৪৬ কোটি ৮৫ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবেশবান্ধব গাড়ি আমদানিতে মন্ত্রণালয়ের সহযোগিতা চান ব্যবসায়ীরা
Bonik Barta
দেশের সড়ক পরিবহন খাতে বিশ্বসেরা প্রযুক্তির পরিবেশ ও জ্বালানিবান্ধব গাড়ি আমদানি এবং বিপণন কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন গাড়ি আমদানি ও বিপণনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রতিনিধিরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল আয়োজিত এ বৈঠকে বারভিডা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আবদুল হক। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ডি-লোকালের সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করল ন্যাশনাল ব্যাংক
Bonik Barta
ন্যাশনাল ব্যাংক পিএলসি সম্প্রতি মাল্টাভিত্তিক ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (ইএমআই) ডি-লোকাল লিমিটেডের সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে ব্যাংকটি। ন্যাশনাল ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী ফিতা কেটে রেমিট্যান্স সার্ভিসটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডি-লোকালের কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ট্রেজারি ম্যানেজার ভাস্কর মান্না, সিনিয়র ট্রেজারার সঞ্জয় শাহতানি, ট্রেজারার জায়নাব জাহিদ এবং পে-আউট অ্যাসোসিয়েট সাগর গঙ্গাশেঠি ও এইচএম বাকি বিল্লাহ।
ট্রেডিংয়ে এক দশকের রেকর্ড ভাঙল ইউরোপের বড় ব্যাংকগুলো
Bonik Barta
২০২৫ সালে গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ট্রেডিং আয় অর্জন করেছে মহাদেশটির শীর্ষ বিনিয়োগ ব্যাংকগুলো। খবর এফটি। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভিজিবল আলফার সংগৃহীত উপাত্ত অনুযায়ী, গত বছর ইউরোপের পাঁচ প্রভাবশালী ব্যাংক ডয়চে ব্যাংক, বিএনপি পারিবাস, সোসিয়েতে জেনারেল, বার্কলেস ও ইউবিএস সম্মিলিতভাবে ৪ হাজার ৩৯০ কোটি ইউরো আয় করেছে। মূলত শেয়ারবাজার এবং বন্ড, মুদ্রা ও পণ্য (এফআইসিসি) ট্রেডিং থেকে এ বিপুল পরিমাণ অর্থ এসেছে। ইউরোপীয় ব্যাংক খাতে ট্রেডিংয়ের শীর্ষস্থানটি টানা সপ্তম বছরের মতো ধরে রেখেছে বার্কলেস। ব্যাংকটির গ্লোবাল মার্কেটস বিভাগ গত বছর সব মিলিয়ে ১ হাজার ১০ কোটি ইউরো আয় করেছে।
বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
The Business Standard
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে হাঁস-মুরগি এবং ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সংক্রামক 'অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা' বা বার্ড ফ্লুসহ বিভিন্ন প্রাণিবাহিত রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪০টি দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা ছাড়াও আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ দেওয়া হয়েছে।