24-Apr-2026

Saturday 25 April 2026

26-Apr-2026

উৎপাদন খরচ বেড়েছে তৈরি পোশাকের, ক্রেতাদের দাম বাড়ানোর প্রস্তাব

Bonik Barta

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে দেশের তৈরি পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে। জ্বালানি ও কাঁচামালের সরবরাহ সংকটে পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকরা চাপে পড়েছেন। এর ফলে তারা প্রস্তুতকৃত পণ্যের দাম বাড়ানোর কথা ভাবছেন। এরই মধ্যে অনেক ক্রেতাকে সেই প্রস্তাবও দিয়েছেন কেউ কেউ। খাতসংশ্লিষ্টরা বলছেন, আমদানিনির্ভর কাঁচামালের সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় তৈরি পোশাকের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি সময়মতো রফতানি আদেশ সরবরাহ করাও কঠিন হয়ে উঠছে। বাংলাদেশে পোশাক তৈরিতে ব্যবহৃত অধিকাংশ সুতা, কাপড়, রাসায়নিক ও অ্যাকসেসরিজ আমদানি করতে হয়। আমদানীকৃত এসব কাঁচামালের অধিকাংশ আসে চীন ও ভারত থেকে।

ইইউর গম রফতানি বেড়েছে ৮ শতাংশ

Bonik Barta

চলতি ২০২৫-২৬ মৌসুমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গম (সফট হুইট) রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। 0ইউরোপীয় কমিশনের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত জুলাইয়ে মৌসুম শুরু হওয়ার পর থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ১ কোটি ৯০ লাখ ১০ হাজার টন গম রফতানি করেছে জোটভুক্ত দেশগুলো। গত সপ্তাহে এ রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টন। মূলত বিশ্ববাজারে গমের ব্যাপক চাহিদার কারণে ইউরোপের দেশগুলোর রফতানি বাণিজ্যে এ ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।

ইন্টেলের শেয়ারের দাম বেড়েছে ২৮%

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ক্রমবর্ধমান চাহিদার কারণে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। গতকাল লেনদেনের শুরুতে প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ২৮ শতাংশ বেড়ে যায়। এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে ইন্টেলের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (সিপিইউ) চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এ ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। খবর রয়টার্স। এ দরবৃদ্ধির ফলে ইন্টেলের প্রতিটি শেয়ারের দাম ৮৫ ডলারে পৌঁছেছে, যা ২০০০ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে ইন্টেলের বাজার মূলধন প্রায় ৪২ হাজার কোটি ডলার অতিক্রম করেছে। বিশেষ করে ডেটা সেন্টারে ব্যবহৃত জেনন সার্ভার প্রসেসরের বিপুল চাহিদাই এ পরিবর্তনের মূল কারণ। সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড জিন্সনার জানান, চাহিদা এতই বেশি ছিল যে মজুদে থাকা পুরনো চিপগুলোও বিক্রি করতে হয়েছে।

বিশ্বজুড়ে ১৪০০ কর্মী ছাঁটাই করছে নাইকি

Bonik Barta

ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি। মূলত প্রযুক্তি খাতের কর্মীদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনকাতেশ আলাগিরিসামি এক বার্তায় জানান, কার্যক্রম আরো গতিশীল ও নিখুঁত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ওরেগন ও ভারতের প্রযুক্তি কেন্দ্রগুলোর গুরুত্ব বাড়বে। এছাড়া উৎপাদন সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের কারখানায়ও জনবল সমন্বয় করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা ও মাইক্রোসফটে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

Bonik Barta

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে মেটা মোট জনবলের প্রায় ১০ শতাংশ বা আট হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অবকাঠামো উন্নয়ন এবং এ খাতের বিশেষজ্ঞদের পেছনে বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। একই সময় আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও হাজার হাজার কর্মীর জন্য স্বেচ্ছায় অবসরের সুযোগ বা ‘বাইআউট’ কর্মসূচি ঘোষণা করেছে। খবর এপি।

এলএনজি সরবরাহ ২০২৭ সাল পর্যন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কা

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি পণ্যটির বাজারে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর আনাদোলু এজেন্সি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) গতকাল প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সরবরাহ বিঘ্ন হওয়ার কারণে ২০২৭ সাল পর্যন্ত বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের সংকট ও দামের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে। সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বব্যাপী প্রাকৃতিক গ্যাসের বাজার পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছে। ফলে একদিকে বাজারে জ্বালানিপণ্যটির মূল্য নিয়ে অস্থিতিশীলতা বেড়েছে অন্যদিকে নতুন এলএনজি উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যে প্রত্যাশা ছিল তাও পিছিয়ে গেছে।

সিটি ব্যাংকের ১৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৫৯ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। এতে গত সপ্তাহে সিটি ব্যাংকের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৫৩ শতাংশই ছিল সিটি ব্যাংকের। সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৩২ টাকা ৪০ পয়সায়।

এপেক্স স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ৩১ শতাংশ

Bonik Barta

বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩১ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৩৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২৫৬ টাকা ২০ পয়সায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এপেক্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭১ পয়সায়।

এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান বেড়েছে প্রায় ৭ গুণ

Prothom-Alo

বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৯ পয়সা লোকসান হয়েছিল। সে হিসেবে কোম্পানিটির লোকসান বেড়েছে প্রায় ৭ গুণ। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।

যুদ্ধের প্রভাবে চাপে পড়েছে এশিয়ার পলিয়েস্টার সরবরাহকারীরা

Bonik Barta

সুরাটে রাধেশ্যাম টেক্সটাইলের ২০০টি লুমের অর্ধেকই যুদ্ধ শুরুর পর থেকে বন্ধ রয়েছে। দৈনিক উৎপাদন ১০ হাজার মিটার থেকে কমে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার মিটারে নেমে এসেছে। মালিক জানিয়েছেন, নতুন সুতা কিনলে তাকে প্রায় ১৫ শতাংশ দাম বাড়াতে হবে—যা ক্রেতারা মেনে নাও নিতে পারে ইরান যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারত ও বাংলাদেশের পলিয়েস্টার সরবরাহকারী এবং পোশাক প্রস্তুতকারকরা চাপে পড়েছেন। এর ফলে জারা ও এইচঅ্যান্ডএমের মতো ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ডগুলোর খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স।

জ্বালানি সংকটে পণ্য সরবরাহ এখন ব্যবসায়ীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে

The Business Standard

প্রাণ-আরএফএল গ্রুপের ৪ হাজারেরও বেশি ট্রাকের বহর রয়েছে, যা সারা দেশে শত শত ডিলারের কাছে কাঁচামাল ও উৎপাদিত পণ্য পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই ট্রাকগুলোর ৪০-৫০ শতাংশই এখন অলস বসে আছে। প্রায় দুই মাস আগে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের ফলে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটে এই স্থবিরতা দেখা দিয়েছে। এই অচলাবস্থা এখন আর নির্দিষ্ট কোনো খাতের মধ্যে সীমাবদ্ধ নেই। বড় শিল্পগোষ্ঠী থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান—বাংলাদেশের সব ধরনের ব্যবসাই এখন ভেঙে পড়া সরবরাহ চেইনের কারণে হিমশিম খাচ্ছে। সরবরাহ ব্যবস্থায় এই বিঘ্নের কারণে ব্যবসার খরচ বাড়ছে, পণ্য ডেলিভারিতে দেরি হচ্ছে এবং নগদ টাকার প্রবাহও সংকুচিত হয়ে আসছে।