২০৩১ সালে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়াবে প্রায় চার হাজারে
Bonik Barta
বিশ্বজুড়ে অতি ধনীদের সম্পদ বাড়ার গতি বেড়েছে কয়েক গুণ।আগামী পাঁচ বছরে অর্থাৎ ২০৩১ সাল নাগাদ বিশ্বে বিলিয়নেয়ার বা শতকোটিপতিদের সংখ্যা প্রায় চার হাজারে পৌঁছতে পারে। আবাসন ও সম্পদবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের সাম্প্রতিক এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান। নাইট ফ্রাঙ্কের তথ্যমতে, বর্তমানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩ হাজার ১১০ জন। আগামী পাঁচ বছরে এ সংখ্যা ২৫ শতাংশ বাড়তে পারে। ফলে ২০৩১ সালে মোট বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়াবে ৩ হাজার ৯১৫ জনে। শুধু বিলিয়নেয়ার নয়, মাল্টিমিলিয়নিয়ার বা কোটিপতিদের সংখ্যাও দ্রুত বাড়ছে। যাদের নিট সম্পদের পরিমাণ অন্তত ৩ কোটি ডলার বা তার বেশি, ২০২১ সালে বিশ্বে এমন মানুষের সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ১৯১ জন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১৩ হাজার ৬২৬ জনে। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে এ শ্রেণীর মানুষের সংখ্যা ৩০০ শতাংশের বেশি বেড়েছে।
বিকল্প উৎসের খোঁজে এশিয়া, রফতানি বাড়ছে ইরান ও রাশিয়ার
Bonik Barta
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে এশিয়ার দেশগুলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। এ সুযোগে ইরান ও রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। সম্প্রতি ইউরোপভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলারের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত মার্চে এ দুই দেশের জ্বালানি তেল রফতানি আগের ১২ মাসের গড়ের তুলনায় ৫ শতাংশের বেশি বেড়েছে। খবর নিক্কেই এশিয়া।
চীনে পোষা প্রাণীর খাবারে স্থানীয় ব্র্যান্ডের উত্থান
Prothom-Alo
বড় পরিবর্তন এসেছে চীনের পোষা প্রাণীর খাবারের বাজারে। একসময়ের পশ্চিমা আধিপত্য কমিয়ে এখন স্থানীয় ব্র্যান্ডগুলো দ্রুত দখল করছে ২ হাজার ৪০০ কোটি ডলারের বাজারটি। ২০১৪-২৪ সালের মধ্যে এ খাতের বিক্রি বেড়েছে ছয় গুণ। ক্রেতারা জানান, তারা এখন বিদেশী পণ্যের চেয়ে সাশ্রয়ী, টাটকা ও বৈচিত্র্যময় দেশী খাবার বেশি পছন্দ করছেন। ফলে বড় চীনা প্রতিষ্ঠানগুলোও এ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। ২০২৫ সালে দেশটিতে রেকর্ড ১৯ লাখ টন প্রাণী খাবার উৎপাদন হয়েছে। অন্যদিকে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক বিদেশী ব্র্যান্ড চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। খবর রয়টার্স
আইফোন ১৬ প্রো বনাম ১৭
Prothom-Alo
প্রযুক্তির বাজারে নিত্যনতুন উদ্ভাবনের ভিড়ে অ্যাপলের আইফোন ১৬ প্রো নিজের অবস্থান এখনো বেশ শক্তভাবে ধরে রেখেছে।২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, আইফোন ১৭ সিরিজের আগমন সত্ত্বেও আইফোন ১৬ প্রোর চাহিদা এবং আকর্ষণ বিশেষ করে প্রযুক্তিপ্রেমীদের কাছে এখনো অমলিন। মূল্যের পতন ও উন্নত হার্ডওয়্যার ফিচারের কারণে অনেক ক্রেতাই এখন নতুন আইফোন ১৭-এর পরিবর্তে ১৬ প্রো মডেলটির দিকে ঝুঁকছেন।
এআই ঢেউয়ে ঊর্ধ্বমুখী নকিয়ার বিক্রি, শেয়ারদর ১৬ বছরের সর্বোচ্চ
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর ভর করে নতুন উচ্চতায় পৌঁছেছে এক সময়ের মোবাইল ফোন জায়ান্ট নকিয়া।
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা অর্জন করেছে নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটি। ফলে বিশ্ববাজারে নকিয়ার শেয়ারদর গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স। বছরের প্রথম তিন মাসে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ৫৪ শতাংশ বেড়ে ২৮ কোটি ইউরো ছাড়িয়েছে। বাজারের তথ্যানুযায়ী, হেলসিংকি শেয়ারবাজারে গতকাল লেনদেনের শুরুতেই নকিয়ার শেয়ারদর প্রায় ৭ শতাংশ বেড়ে যায়। এটি ২০১০ সালের পর কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর।
বোতলজাত পানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার চায় কোকা-কোলা
Bonik Barta
অপরিহার্যতা বিবেচনায় বোতলজাত পানি থেকে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর সম্প্রতি একটি চিঠিও পাঠিয়েছে কোম্পানিটি। চিঠিতে পানীয় কনসেন্ট্রেটের ওপর আরোপিত আমদানি শুল্ক, কার্বোনেটেড পানীয়র ওপর আরোপিত সম্পূরক শুল্ক ও ন্যূনতম করহার কমিয়ে আনারও দাবি করা হয়।
বেনাপোল বন্দর তিনদিনে আমদানি ১,২৫৯ টন চাল
Bonik Barta
বেনাপোল স্থলবন্দর দিয়ে বর্ধিত ৪০ দিনের মধ্যে তিনদিনেই ছয়টি চালানে ১ হাজার ২৫৯ টন (নন-বাসমতী) মোটা চাল আমদানি হয়েছে। আমদানি করা চালের এসব চালান বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। চালের আমদানিকারক মেসার্স লিটন এন্টারপ্রাইজ ও লাইবা ওভারসিস নামে দুটি প্রতিষ্ঠান। আমদানি করা চাল বন্দর থেকে ছাড় নেয়ার জন্য কাজ করছে মেসার্স রাতুল ইন্টারন্যাশনাল।
ভারত থেকে পাইপলাইনে এল আরো ৭ হাজার টন ডিজেল
Prothom-Alo
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারত থেকে আরো সাত হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। গতকাল ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে জ্বালানি তেলের এ চালানটি ডিপোতে এসে পৌঁছায়। ডিপো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, পাইপলাইনে তেল আমদানি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিলে এ পাইপলাইনের মাধ্যমে মোট ৪৪ হাজার টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল ৫ হাজার টন ও ১১ এপ্রিল ৮ হাজার টন ডিজেল এ ডিপোতে এসে পৌঁছেছিল। চলতি মাসের বাকি সময়ের মধ্যে পাইপলাইনের মাধ্যমে আরো পর্যাপ্ত পরিমাণ তেল আসার কথা রয়েছে।
আইপিওর অর্থে ঋণ পরিশোধের সুযোগ চান উদ্যোক্তারা
Bonik Barta
পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য সম্প্রতি প্রণয়ন করা নতুন বিধিমালা অনুসারে, আইপিওর অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা যাবে। তাছাড়া এ বিধিমালায় খেলাপি কিংবা পুনঃতফসিলকৃত ঋণ পরিশোধে আইপিওর অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে উদ্যোক্তারা আইপিওর অর্থে ঋণ পরিশোধের বিধান নমনীয় করার পাশাপাশি ঋণ পরিশোধের সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। গতকাল বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত আইপিওর অর্থে ইস্যুয়ার কোম্পানির ঋণ পরিশোধ ও বিনিয়োগ-সংক্রান্ত এক বৈঠকে উদ্যোক্তা এ দাবি জানান।
মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার বাড়তে পারে মূল্যস্ফীতি
Bonik Barta
সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। তিনি বলেছেন, মার্চেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাইপাওয়ার মানি, ছাপানো টাকা। অর্থাৎ এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে। গতকাল রাজধানীর বনানীতে পিআরআইয়ের নিজস্ব কার্যালয়ে ‘মাসিক সামষ্টিক অর্থনৈতিক অন্তর্দৃষ্টি: বাণিজ্য ও প্রবৃদ্ধির পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন। এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে।
১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
The Business Standard
সামনেই বড় অঙ্কের আমদানি বিল মেটানোর দায় রয়েছে। তার জেরে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিট্যান্স হাউজ থেকে ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনেছে। টিবিএস কয়েকটি ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ব্যাংকগুলো ১২২.৮৫ টাকা থেকে ১২২.৯০ টাকার মধ্যে রেমিট্যান্সের ডলার কিনেছিল।