স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি
Bonik Barta
আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অসংগতি থাকায় এ সিদ্ধান্ত নেয় কমিশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে আল-হাজ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সায়।
মধুমতি ব্যাংকের ১০ হাজার কোটি টাকা ডিপোজিট অর্জন
Bonik Barta
ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আরব ফজলুর রহমান, এসইভিপি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যানরিসোর্স মো. সফিকুর রহমান, ইভিপি ও হেড অব ট্রেজারি বিশ্বাস আরিফুর রহমান, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ নূরে আলম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ভিপি ও হেড অব কমন সার্ভিসেস এসএম শাহীন ইকবাল, ভিপি ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. মসিউর আলম মোল্লা, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান।
ইউএই-বাংলাদেশের যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
Bonik Barta
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মাধ্যমে একটি ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট প্রডাক্টস, স্টিল ফ্রেম ও অ্যাকসেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এ সময় বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
মার্কিন বাজার ধরতে ইউরোপে বড় রফতানি হাতছাড়া হচ্ছে না তো
Bonik Barta
বাংলাদেশের রফতানি পণ্য বিশেষত তৈরি পোশাকের এক-পঞ্চমাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে গত বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্কে ধাক্কা খায় এ বাজার। ফলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের মধ্যে পাঁচ মাসই রফতানিতে দেখা দেয় ঋণাত্মক প্রবৃদ্ধি। যেখানে ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ৮৪ শতাংশ, সেখানে চলতি অর্থবছরে প্রথমার্ধে দেশের রফতানি আয় হ্রাস পায় ২ দশমিক ১৯ শতাংশে। এর মধ্যে শুধু ডিসেম্বরেই কমেছে ১৪ দশমিক ২৫ শতাংশ। অবশ্য রফতানির এ নেতিবাচক ধারার একমাত্র কারণ রেসিপ্রোকাল ট্যারিফ নয়। এ চেয়েও বড় কারণ আমদানিকারক দেশ ও বায়াররা বাংলাদেশে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ দেখার অপেক্ষায় রয়েছেন।
মার্কিন বাণিজ্য ঘাটতি ডিসেম্বরে ছাড়িয়েছে ৭০ বিলিয়ন ডলার
Bonik Barta
বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য ঘাটতিতে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। গত ডিসেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে ৭০ দশমিক ৩ বিলিয়ন বা ৭ হাজার ৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। গত সপ্তাহান্তে মার্কিন বাণিজ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মূলত আমদানির তুলনায় রফতানির হ্রাস এ ঘাটতি বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। এর আগে নভেম্বরে সংশোধিত ঘাটতির পরিমাণ ছিল ৫৩ বিলিয়ন ডলার। খবর ও ছবি আনাদোলু
শুল্কনীতি বাতিলে বিশ্ববাজারে মিশ্র প্রভাব, কমেছে যুক্তরাষ্ট্রের সূচক
Bonik Barta
গতকাল লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজারগুলোর সূচক গত সপ্তাহের তুলনায় নিম্নমুখী ছিল। আদালতের এ রায়ের ফলে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের সতর্কতা লক্ষ করা যাচ্ছে। খবর এপি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স দশমিক ৫ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রযুক্তি খাতের নাসডাক সূচকও প্রায় দশমিক ৭ শতাংশ পতন দিয়ে লেনদেন শুরু করেছে। যদিও আদালত শুল্ক পরিকল্পনা আটকে দিয়েছে, তবে ট্রাম্প জানিয়েছেন তিনি নির্বাহী আদেশের মাধ্যমে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের চেষ্টা চালিয়ে যাবেন। ফলে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ কাটছে না।
কম্পিউটিং খাতে ৬০০ বিলিয়ন ডলার ব্যয়ের লক্ষ্য ওপেনএআইয়ের
Bonik Barta
২০৩০ সালের মধ্যে কম্পিউটিং সক্ষমতা বাড়াতে এ খাতে প্রায় ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগকারীদের কাছে দেয়া সাম্প্রতিক এক বার্তায় এ উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছে ওপেনএআই। খবর সিএনবিসি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগেই ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এআই অবকাঠামো গড়তে প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির কথা বলেছিলেন। তবে এবার তুলনামূলক কম অংক ও নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। মূলত এআই খাতের প্রসারে বিপুল ব্যয়ের বিপরীতে কাঙ্ক্ষিত আয় আসবে কিনা, বিনিয়োগকারীদের এমন উদ্বেগের মুখেই ব্যয়ের লক্ষ্য নতুন করে নির্ধারণ করছে ওপেনএআই।
বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক নিয়ে নতুন আইনি জটিলতা এবং ডলারের দরপতনের প্রভাবে আন্তর্জাতিক স্বর্ণের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল লেনদেন শুরুর পর থেকেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে থাকায় মূল্যবান এ ধাতুর দাম বেড়েছে ১ শতাংশের বেশি। খবর রয়টার্স। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববাজারে স্পট গোল্ড বা আউন্সপ্রতি স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৫২ ডলার ১১ সেন্টে দাঁড়িয়েছে। চলতি বছরের ৩০ জানুয়ারির পর এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। এর আগে গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে উঠেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারে এপ্রিলের সরবরাহের জন্য স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ১৭২ ডলার ৮০ সেন্টে পৌঁছেছে।
নাজুক রাষ্ট্রীয় কোষাগার বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই
Bonik Barta
আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ৩৩ হাজার ৩৪০ কোটি টাকার ঋণ নিতে হয়েছে সরকারকে। রাষ্ট্রীয় কোষাগারের এ নাজুক অবস্থা দীর্ঘদিন ধরেই। তার ওপর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া এবং ঋণ পরিশোধের চাপ। এ অবস্থায় নতুন সরকারের বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের জন্য অর্থের সংস্থান কীভাবে হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিদ্যমান বাস্তবতায় জনপ্রত্যাশা পূরণ করা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বর্তমান সরকারের দায়িত্বশীল অনেকেই। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করে গেছে। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৩১৭ কোটি এবং উন্নয়ন খাতে ২ লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম ছয় মাসে সরকার মোট ২ লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা ব্যয় করেছে, যার মধ্যে পরিচালন খাতে ২ লাখ ২০ হাজার ৪৬৩ কোটি এবং উন্নয়ন খাতে ৩১ হাজার ৮৪১ কোটি টাকা ব্যয় হয়েছে। একই সময়ে রাজস্ব আহরণ হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৫৩ কোটি টাকা। ফলে এ সময় বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩৩ কোটি টাকা, যার বেশির ভাগই ঋণ নিয়ে মেটানো হয়েছে।
ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক নেয়া আজ থেকে বন্ধ করছে যুক্তরাষ্ট্র
Bonik Barta
আদালতের রায়ে অবৈধ ঘোষিত পাল্টা শুল্ক আদায় বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি)। সংস্থাটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আদেশের সঙ্গে যুক্ত সব কোড স্থানীয় সময় আজ থেকে নিষ্ক্রিয় করা হবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা করার তিনদিনেরও বেশি সময় পর এ সিদ্ধান্ত নেয়া হলো। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় শুল্ক আদায় বন্ধের এ সিদ্ধান্ত এমন সময় এল যখন ট্রাম্প শুক্রবার সুপ্রিম কোর্টে বাতিল হওয়া শুল্কগুলোর পরিবর্তে ভিন্ন এক আইনি ক্ষমতার আওতায় নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন।
বাণিজ্য খাতে আস্থা পুনরুদ্ধার উৎপাদনশীলতা বাড়াতে কাঠামোগত দুর্বলতা দূর করা জরুরি
Bonik Barta
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন, ক্রমহ্রাসমান বিনিয়োগ এবং তলানিতে ঠেকা রফতানি প্রবৃদ্ধির কারণে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় শিল্প ও বাণিজ্য খাতে আস্থা পুনরুদ্ধার এবং উৎপাদনশীলতা বৃদ্ধির পথে কাঠামোগত দুর্বলতা দূর করা জরুরি। এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তার সামান্যতমই বাস্তবায়ন হয়েছে। কিছু ক্ষেত্রে সমস্যা আরো বেশি ঘনীভূত হয়েছে। রাজধানীর মতিঝিলে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে ডিসিসিআইয়ের প্রত্যাশা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিসিসিআই। এতে আর্থিক খাত, জ্বালানি, শিল্পায়ন, শুল্কায়ন, লজিস্টিক অবকাঠামো, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, এলডিসি উত্তরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে সংগঠনটির দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
মনোরেল ও পুঁজিবাজারের সম্ভাবনা
Bonik Barta
সব মিলিয়ে উন্নয়নের গতি দৃশ্যমান ছিল। কিন্তু এ অগ্রযাত্রা দেশের আর্থিক অবস্থার ওপর গুরুতর চাপ সৃষ্টি করেছে। ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের সরকারি ঋণ দাঁড়িয়েছে ১৭৪ বিলিয়ন মার্কিন ডলারে। বাজেট ঘাটতি পূরণ, ব্যাংক ঋণ ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করেই অধিকাংশ বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। একই সময়ে ব্যাংক খাত খেলাপি ঋণের চাপে দুর্বল হয়ে পড়েছে এবং মূলধন পাচারের প্রভাবও সুস্পষ্ট। ফলে নতুন বড় প্রকল্পে আগের মতো সরকারি ও ব্যাংকনির্ভর অর্থায়ন চালিয়ে নেয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে প্রস্তাবিত মনোরেল প্রকল্পটি শুধু একটি পরিবহন উদ্যোগ নয়, এটি অর্থায়নের নতুন পথ অনুধাবন করার সুযোগ। নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত এ মনোরেল ঢাকার বিদ্যমান মেট্রো নেটওয়ার্ককে সম্পূরক করবে। এটি তুলনামূলক দ্রুত বাস্তবায়নযোগ্য এবং ব্যয়ও তুলনামূলক কম। নগর যানজট নিরসনের পাশাপাশি এটি অবকাঠামো অর্থায়নের বিকল্প কাঠামো পরীক্ষার একটি সুযোগ তৈরি করতে পারে।
নগদ সহায়তার বকেয়া ৫,৭০০ কোটি টাকা ছাড় চান শিল্পমালিকরা
Bonik Barta
বর্তমানে অসংখ্য প্রতিষ্ঠানের নগদ সহায়তার আবেদন লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অডিট প্রক্রিয়ার জটিলতায় ঝুলে রয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে এ খাতে এখনো প্রায় ৫,৭০০ কোটি টাকার প্রণোদনা অনিষ্পন্ন রয়েছে। বৈশ্বিক মন্দা ও রফতানি আয় কমে যাওয়ায় দেশের তৈরি পোশাক খাতে সৃষ্ট আর্থিক সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের কাছে রফতানির বিপরীতে প্রাপ্য নগদ সহায়তার বকেয়া ৫ হাজার ৭০০ কোটি টাকা ছাড়ের সহায়তা চেয়েছে বিজিএমইএ। একই সঙ্গে ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সুবিধার্থে বিশেষ ঋণ সহায়তা চেয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান এবং সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী। বাংলাদেশ ব্যাংক ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএ নেতারা এসব সহায়তা চেয়েছেন।
ট্রাম্পের শুল্কনীতিতে অস্থির বিশ্ববাজার, ব্যবসায়ী ও ভোক্তাদের বড় প্রভাবের আশঙ্কা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি পরিবর্তনের ঘোষণায় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে এ সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত সপ্তাহে এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ ব্যবহার করে বিশ্বের প্রায় সব দেশ থেকে আমদানীকৃত পণ্যের ওপর প্রেসিডেন্ট এককভাবে কর আরোপ করতে পারবেন না। আদালতের এ আদেশের পরই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শুল্ক কাঠামোয় নতুন পরিবর্তনের ঘোষণা আসে।
Vote eases political, policy uncertainty, supports macroeconomic stability
The Financial Express
Bangladesh's general election has reduced near-term political and policy uncertainty in a turnaround that could support improvements in macroeconomic stability, says Fitch Ratings in its post-poll positive assessment. The Bangladesh Nationalist Party (BNP)-led alliance has secured a parliamentary supermajority in the February-12th polls, alongside a majority "yes" vote in a referendum that could enable constitutional reforms, the credit-rating agency says. However, longstanding credit constraints - weak governance, banking-sector fragilities and a fragile external liquidity position - mean the new government's ability to execute its macroeconomic and fiscal reform agenda will determine the rating impact.