Track record of implementation deficiency remains concern
The Financial Express
An abrupt quantum leap in development-budget allocations for education and health sectors for the upcoming fiscal year stokes implementation concern because their historically poor project- execution track records. Analysts view this aggressive funding strategy as a "high-stakes gamble" as they think pumping record amounts of money into ministries notorious for missing deadlines and underspending could result in massive waste or unutilised resources. According to official sources, the National Economic Council (NEC) last week approved the new Annual Development Programme (ADP) for FY 2026-27 with eye-popping increments for social infrastructure.
Stocks extend gains as selling pressure eases
The Financial Express
Stocks extended their winning streak for a second consecutive week, as bargain hunters selectively accumulated undervalued shares in anticipation of a potential post-Eid rally. Market analysts noted that pre-Eid selling pressure eased to some extent as only two trading sessions remain before the Eid holiday break. Investor sentiment received a further boost from a major policy easing aimed at facilitating foreign participation in the capital market. In a significant move to attract overseas investment, Bangladesh Bank on Wednesday removed the requirement for non-resident investors to submit an auditor's certificate after every stock market sale transaction.
পাওয়ার গ্রিডকে ১৫২৯ কোটি টাকার শেয়ার ইস্যুর সম্মতি দিয়েছে বিএসইসি
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে সরকারের অনুকূলে ১ হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২০ মে এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেছে বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, পাওয়ার গ্রিড বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যের ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করবে। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ডিপোজিট ফর শেয়ারের বিপরীতে এ শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
ইউরোপে নিজস্ব পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগে বাধা
Bonik Barta
ইউরোপে মার্কিন পেমেন্ট জায়ান্টদের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব স্বাধীন অর্থ লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ বড় ধরনের বাধার মুখে পড়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বাড়তে থাকা অভ্যন্তরীণ বিরোধের কারণে এ স্থবিরতা তৈরি হয়েছে। আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, উভয় পক্ষই ইউরোপের নিজস্ব একটি স্বাধীন অর্থ লেনদেন ব্যবস্থা চায়। তবে নিজেদের আর্থিক স্বার্থ রক্ষা এবং নীতিগত পার্থক্যের কারণে এ প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যাচ্ছে। খবর রয়টার্স।
জুলাই-আগস্টে ‘ঝুঁকিপূর্ণ অবস্থায়’ পড়তে পারে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার
Bonik Barta
আগামী জুলাই-আগস্ট নাগাদ বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজার ‘রেড জোন’ বা ‘ঝুঁকিপূর্ণ অবস্থায়’ পড়তে পারে।
মূলত জ্বালানির গ্রীষ্মকালীন বাড়তি চাহিদা, মধ্যপ্রাচ্য থেকে নতুন করে তেল রফতানি বন্ধ থাকা এবং মজুদ ফুরিয়ে আসার সম্মিলিত প্রভাবে এ পরিস্থিতি তৈরি হতে পারে। লন্ডনের চ্যাথাম হাউজে দেয়া এক বক্তব্যে এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। খবর রয়টার্স। তিনি সতর্ক করে বলেন, ‘পরিস্থিতির যদি কোনো উন্নতি না হয় তাহলে জুলাই বা আগস্টের মধ্যে আমরা একটি রেড জোনে প্রবেশ করতে যাচ্ছি।’
অর্থনীতিতে বৈষম্য কমাতে বাজেটে নতুন পদক্ষেপ আসছে
Bonik Barta
অর্থনীতিতে বৈষম্য কমিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনতে আগামী অর্থবছরের বাজেটে নতুন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। এ লক্ষ্যে আগামী বাজেটে করভিত্তি সম্প্রসারণ, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘অভ্যুত্থান-পরবর্তী অর্থনীতি, ভূরাজনীতি ও বাংলাদেশের বাজেট চ্যালেঞ্জ’ শীর্ষক এক নীতি সংলাপে প্যানেল আলোচনায় এ কথা বলেন অর্থমন্ত্রী। প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতিকে সামনে রেখে আয়োজিত এ আলোচনা সভায় অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজক এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আর আইডিয়েটর-প্রডিউসার দ্য পোস্ট।
দক্ষিণ কোরিয়ার প্রসাধনী বাণিজ্য উদ্বৃত্ত ১০ বিলিয়ন ডলার ছাড়াল
Bonik Barta
দক্ষিণ কোরিয়ার প্রসাধনী খাতের বাণিজ্য উদ্বৃত্ত প্রথমবারের মতো ১ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
২০২৫ সালে দেশটির প্রসাধন সামগ্রীর বাণিজ্য উদ্বৃত্ত আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির খাদ্য ও ওষুধ নিরাপত্তা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিশ্বজুড়ে কে-পপ ও কে-ড্রামার জনপ্রিয়তার কারণে এ খাতের রফতানি ব্যাপক বেড়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ার মোট বাণিজ্য উদ্বৃত্তের প্রায় ১৩ শতাংশই এসেছে এ প্রসাধনী খাত থেকে।
বৈশ্বিক গাড়ির বাজারের ৩০ শতাংশ দখলে নেবে ইভি ও হাইব্রিড
Bonik Barta
চলতি বছর বিশ্ববাজারে বিক্রি হওয়া মোট গাড়ির প্রায় ৩০ শতাংশই হবে বিদ্যুচ্চালিত (ইভি) বা হাইব্রিড গাড়ি। মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট ও ব্যাটারির খরচ কমে আসায় বিশ্বজুড়ে ইভির চাহিদা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির প্রতিবেদন বলছে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সাধারণ চালকরা এখন বিদ্যুচ্চালিত গাড়ির দিকে ঝুঁকছেন। খবর এফটি। আইইএর প্রধান জ্বালানি প্রযুক্তি কর্মকর্তা তৈমুর গুল জানান, সংকট থেকে গ্রাহক ও অর্থনীতিকে রক্ষা করতে এবং জ্বালানি নিরাপত্তা বাড়াতে নীতিপ্রণেতারা এখন নতুন সুযোগ খুঁজছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ এরই মধ্যে ইভি গাড়ির ওপর করছাড়ের মেয়াদ বাড়িয়েছে। আগামীতে অন্য দেশগুলোও এ পথ অনুসরণ করতে পারে।
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই ছাড়িয়েছে ১ লাখ
Bonik Barta
মেটার সাম্প্রতিক ছাঁটাই ফের বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের চাকরি সংকটকে সামনে এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়াতে গিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রায় আট হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর মধ্যেই প্রকাশিত নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন এক লাখের বেশি কর্মী। খবর দ্য ন্যাশন। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা ও চাকরি ছাঁটাই পর্যবেক্ষণকারী ওয়েবসাইট লেঅফসডট এফওয়াইআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতেই প্রযুক্তি কোম্পানিগুলো ফের বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে। মূলত খরচ কমানো, কার্যক্রম পুনর্গঠন এবং এআই খাতে বিনিয়োগ বাড়ানোর কারণে এ প্রবণতা দেখা যাচ্ছে।
ঈদের আগে কমেছে মুরগির দাম, এখনো চড়া সবজি
Bonik Barta
কোরবানি ঈদকে সামনে রেখে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির দামে। গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। একই সময়ে ডিমের দাম সামান্য কমলেও সবজির বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। অধিকাংশ সবজি আগের সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে, যদিও কিছু পণ্যের দামে সামান্য কমতির ইঙ্গিত মিলেছে। অন্যদিকে মাছ, চাল ও মসলার বাজারে দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও পোলাও চালের দাম কিছুটা বেড়েছে।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৯০-২০০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা কেজি দরে। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ছাগলের মাংস ১ হাজার ১০০ ও খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
Bangladesh's trade with regional partners: Oct-Dec'25 deficit falls 15pc
The Financial Express
Bangladesh's trade deficit with its seven neighbouring countries narrowed by more than 15 per cent to $1.70 billion during the October-December quarter of this fiscal year, according to the Bangladesh Bank data. This reflects a decline in imports from major regional trading partners - India and Pakistan. The deficit was $2.65 billion in the corresponding period a year earlier, according to the trade data reviewed by this scribe. The improvement was mainly driven by a contraction in imports from India and Pakistan - Bangladesh's two largest trading partners in the region. Economists say slower import demand and tighter spending on foreign goods may have contributed to the trend.
Govt unveils onshore wind power project guidelines
The Financial Express
Draft guidelines for onshore wind-power-project development have been unveiled under a government priority as this clean energy remains under explored despite offering a "complementary and increasingly cost-competitive pathway".
Until now, the country generates only 62 megawatts of electricity from wind resources out of total 1,774mw power generated from renewable sources, according to Sustainable and Renewable Energy Development Authority (SREDA) In the Renewable Energy Policy 2025 the government has set a target of generating 20 per cent of total energy by 2030 and 30 per cent by 2040 from renewable sources. "The guideline establishes a clear, transparent, and bankable framework for the development of land-based (onshore) wind-power projects," SREDA says.
Trade 5 minutes ago Islamic banks see steady growth in deposits, assets in March
The Financial Express
The country's Islamic banks saw steady growth in deposits, assets and key financial indicators in March 2026, according to Bangladesh Bank (BB) data. The total deposits in Islamic banks stood at Tk 4.79 trillion in March 2026, up from Tk 4.76 trillion in February 2026, according to Bangladesh Bank (BB) data. On a year-on-year basis, the amount of deposits increased by 9.22 per cent over that of Tk 4.39 trillion in March 2025, indicating gradual stabilization in the sector after recent turbulence. However, the volume of deposits in conventional banks rose more sharply to Tk 17.04 trillion in March 2026 from Tk 15.12 trillion a year earlier, reflecting a 12.72 per cent annual increase and highlighting a relative shift in depositor behaviour across the banking system.
Track record of implementation deficiency remains concern
The Financial Express
An abrupt quantum leap in development-budget allocations for education and health sectors for the upcoming fiscal year stokes implementation concern because their historically poor project- execution track records. Analysts view this aggressive funding strategy as a "high-stakes gamble" as they think pumping record amounts of money into ministries notorious for missing deadlines and underspending could result in massive waste or unutilised resources. According to official sources, the National Economic Council (NEC) last week approved the new Annual Development Programme (ADP) for FY 2026-27 with eye-popping increments for social infrastructure.