21-Jan-2026

Thursday 22 January 2026

23-Jan-2026

আন্তর্জাতিক মান অনুসারে নির্ধারণ চায় ডিবিএ

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর খাতভিত্তিক শ্রেণীবিন্যাস আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। চিঠিতে ডিবিএ সভাপতি বলেন, ‘‌বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলো ২২টি খাতে শ্রেণীবদ্ধ। এর মধ্যে সরকারি ও করপোরেট বন্ড এবং মিউচুয়াল ফান্ড খাতের শ্রেণীবিন্যাস অনেক বছর ধরে অপরিবর্তিত রয়েছে, যা বর্তমান বৈশ্বিক পুঁজিবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

পানি ব্যবস্থাপনায় ১০ হাজার কোটি পাউন্ড ব্যয় করবে যুক্তরাজ্য

Bonik Barta

ইংল্যান্ড ও ওয়েলসের জরাজীর্ণ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা সংস্কারে ১০ হাজার ৪০০ কোটি পাউন্ড ব্যয়ের একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা অফওয়াট। এ খাতের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিনিয়োগ। মূলত গত কয়েক দশকের বিনিয়োগ ঘাটতি মেটাতে ও পরিবেশ দূষণ রোধে এ উদ্যোগ নিয়েছে দেশটির পানি কোম্পানিগুলো। খবর দ্য গার্ডিয়ান।২০২৫-৩০ সালের মধ্যে পাইপলাইন ও পানি পরিশোধন ব্যবস্থা উন্নত করতে এ অর্থ ব্যয় করা হবে। এর আগে গত পাঁচ বছরে এ খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৫ হাজার ১০০ কোটি পাউন্ড। সে সময় খরচ মেটাতে ২০২৪ সালের ডিসেম্বরে গ্রাহকদের পানির বিল গড়ে ৩৬ শতাংশ বাড়ানোর অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। নদী ও সাগরে বর্জ্য ছড়িয়ে পড়া নিয়ে যুক্তরাজ্যজুড়ে যখন বিক্ষোভ চলছিল, তখন বিল বাড়ানোর এ সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল।

অতিধনীদের ওপর উচ্চ করারোপের দাবি ৪০০ কোটিপতির

Bonik Barta

বিশ্বের অতিধনীদের ওপর উচ্চ করারোপের আহ্বান জানিয়েছেন ২৪টি দেশের প্রায় ৪০০ কোটিপতি। দাভোস সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে তারা এ দাবি জানান। চিঠিতে অভিনেতা ও নির্মাতা মার্ক রাফালো, সংগীতশিল্পী ব্রায়ান ইনো এবং চলচ্চিত্র প্রযোজক ও সমাজসেবী অ্যাবিগেইল ডিজনির মতো বিশিষ্ট ব্যক্তিরা স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, অঢেল সম্পদ রাজনীতিকে কলুষিত করছে। এতে সামাজিক বৈষম্য বাড়ছে এবং জলবায়ু সংকট আরো ঘনীভূত হচ্ছে।

অন্য দেশে কাজের অভিজ্ঞতায় মার্কিন চাকরিপ্রার্থীদের চেয়ে ইউরোপীয়রা এগিয়ে

Bonik Barta

নিজ দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা একজন কর্মীর যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ইউরোপীয় ইউনিয়নের সিঙ্গেল মার্কেট ব্যবস্থার কারণে সেখানকার কর্মীদের মধ্যে এ বৈশিষ্ট্য বেশ লক্ষণীয়। নিয়োগকারী প্লাটফর্ম ইনডিডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপের ১৭ শতাংশ চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্তেই বিদেশের মাটিতে কাজ করার অভিজ্ঞতা দেখা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ হার ৫ দশমিক ১ শতাংশ। খবর ইউরোনিউজ। বিশ্লেষকদের মতে, ইউরোপে সিঙ্গেল মার্কেট ব্যবস্থা চালু থাকায় এখানকার কর্মীরা খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করতে পারেন। এ ব্যবস্থার বিশেষত্ব হলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নাগরিকদের জোটভুক্ত অন্য দেশে কাজ করার জন্য কোনো আলাদা ভিসা বা কঠোর কোনো অনুমতির প্রয়োজন হয় না।

Govt employees' salary proposed to be jacked up by max 142pc

The Financial Express

Government employees' pay is recommended to be ramped up by 142 per cent to Tk 160,000 at the highest and Tk 20,000 lowest, generating dismay among economists. The Pay Commission submitted its report to Chief Adviser of the interim government Prof Muhammad Yunus on Wednesday, recommending such salary rises. Commission chairman Zakir Ahmed Khan and other members handed over the report to the Chief Adviser at his office. The last pay scale was implemented in 2015.Chief Adviser's Press Secretary, Mohammad Shafiqul Alam, in his verified page shared a brief containing the recommended wage scale which kept the number of grades unchanged in the public-sector jobs.

For unverified income, property itself can be sued

The Financial Express

The government is going to amend the Money Laundering Prevention Act, allowing the state to sue the "property" itself if the owner cannot prove a legitimate source of income, officials say.If the court presumes the accused person or entity is guilty of money laundering, the person could be punished unless they can rebut the presumption in court, the proposed amendment says.Under the amended law, the accused person is bound to prove his non-involvement in the misdeeds to get relief from the money laundering case, officials say.Finance ministry officials say the proposed amendment to the existing Money Laundering Prevention Act 2012 will be placed at the advisory council meeting on Thursday (today) for approval.

লভ্যাংশ দেবে না প্রাইম ফাইন্যান্স

Bonik Barta

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সায়।

Tax compliance won't improve without transparency in expenditure: Experts

The Financial Express

Tax compliance in Bangladesh will remain weak unless taxpayers can clearly see how their money is being spent, economists and business leaders said on Wednesday, highlighting transparency and fairness as key challenges in revenue administration. They made the remarks at a seminar held at the BDBL building in the capital, where speakers said a lack of accountability in tax expenditure has eroded public trust and discouraged voluntary compliance. The seminar, titled "Revenue Challenges and Solutions in Implementing the Commitments of the Post-Election Political Government", was jointly organized by Voice for Reforms and the Bangladesh Research Analysis and Information Network (BRAIN).

Barapukuria Unit-I resumes power generation

The Financial Express

Electricity generation has resumed at Unit-1 of the Barapukuria coal-fired Thermal Power Plant in Dinajpur after a four-day shutdown caused by a boiler tube failure. Chief Engineer of the Barapukuria Thermal Power Plant under Parbatipur upazila, Md Abu Bakar Siddique, confirmed the development last night, saying Unit-I restarted at 11:03 pm on Wednesday and began supplying electricity to the national grid at 11:30 pm.He said that the Barapukuria plant has three units — the first and second with a capacity of 125 megawatts each, and the third with 275 megawatts. The second unit has remained closed since November 17, 2020 due to mechanical faults, while the third unit was shut down on October 16 last year, he said.

৪-৫ বছরে বড় সংকটে পড়বে ‘হোয়াইট কলার জব’, সতর্ক করলেন বিল গেটস

Bonik Barta

বিশ্বজুড়ে 'হোয়াইট কলার' বা করপোরেট পেশাজীবীদের জন্য এক বড় সতর্কবার্তা দিয়েছেন বিল গেটস। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি বিশেষজ্ঞ বিল গেটস জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এত দ্রুত কর্মসংস্থানের বাজার বদলে দিচ্ছে যে, বিভিন্ন দেশের সরকার তা সামাল দেয়ার জন্য মোটেও প্রস্তুত নয়। বিল গেটস বলেন, ‘আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে শুধু হোয়াইট কলারই (অফিসকর্মী) নয়, এমনকি ব্লু কলার (শ্রমজীবী)— উভয় খাতের কর্মসংস্থানেই বড় পরিবর্তন আসবে। তখন সরকারগুলোকে বৈষম্য ও ন্যায্যতার প্রশ্ন সামনে এনে সিদ্ধান্ত নিতে হবে।‘

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিটিএমএর

The Business Standard

দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের 'কার্যকর পদক্ষেপ না থাকায়' আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন। এ সময় সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, 'আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই।'

গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?

The Business Standard

ইয়ার্ন আমদানিতে শুল্ক আরোপের উদ্যোগ নেওয়ার পর তৈরি পোশাক রপ্তানিকারকদের তীব্র চাপের মুখে সরকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে—এমন আভাস পাওয়া গেছে। শিল্পখাতের শীর্ষ পর্যায়ের নেতারা রপ্তানি প্রতিযোগিতায় সম্ভাব্য ধাক্কার বিষয়টি তুলে ধরার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত কার্যকর না করে বিষয়টি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করতে চায় সরকার। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিনের বৈঠকের পর এই অবস্থান সামনে আসে। বৈঠকে উপস্থিত বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "উপদেষ্টা আমাদের বিষয়টি অনুধাবন করেছেন। তিনি সব তথ্য নেবেন এবং বিষয়টি পুনর্মূল্যায়ন করবেন।"

গ্রিনল্যান্ড উত্তেজনার জেরে নিম্নমুখী বৈশ্বিক শেয়ারবাজার

Bonik Barta

ইউরোপের আটটি দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকি এবং এর জেরে দুই পক্ষের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি স্থগিতের আশঙ্কায় বিশ্বজুড়ে পুঁজিবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের এ বিরোধ এখন চরম কূটনৈতিক ও অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও ইউরোপ ও এশিয়ার অধিকাংশ প্রধান শেয়ারবাজার সূচক ছিল নিম্নমুখী। বিনিয়োগকারীরা এখন দাভোস সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন ভাষণের দিকে তাকিয়ে আছেন। এর ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিনিয়োগকারীরা। খবর এপি ও রয়টার্স।

ট্রেড-বেজড মানি লন্ডারিং প্রতিরোধে চট্টগ্রামে পলিসি ডায়ালগ

Bonik Barta

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অব ব্যাংকস ইন বাংলাদেশের (এএসিওবিবি) যৌথ উদ্যোগে ট্রেড-বেজড মানি লন্ডারিং (টিবিএমএল) প্রতিরোধে একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। চিটাগং ক্লাব লিমিটেডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক মো. মোস্তাকুর রহমান। সংলাপে ব্যাংক খাত, কাস্টমস, নিয়ন্ত্রক সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

শুল্কের হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, সমঝোতার ইঙ্গিত

Bonik Barta

গ্রিনল্যান্ড দখলকে ঘিরে ইউরোপের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে আপাতত সরে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির ‘ফ্রেমওয়ার্ক’ তৈরি হয়েছে। এর জেরে ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিনি স্থগিত করেছেন। খবর রয়টার্স। ট্রাম্প বলেন, ‘এটা এমন একটি চুক্তি, যেটাতে সবাই খুশি। দীর্ঘমেয়াদি, এমনকি স্থায়ী চুক্তি বলা যায়। নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সবাই ভালো অবস্থানে থাকবে।‘ তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড নিয়ে বলপ্রয়োগের কোনো ইচ্ছা তার নেই।

রমজান সামনে রেখে ৩৫৭ কোটি টাকার ভোজ্যতেল কিনবে সরকার

Bonik Barta

রমজান সামনে রেখে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে কানাডার একটি প্রতিষ্ঠান থেকে ৩৫৭ কোটি টাকায় ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনবে সরকার। পাশাপাশি স্থানীয়ভাবে ১৪৯ কোটি ১৭ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। সচিবালয়ে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস থেকে প্রায় ৩৫৭ কোটি টাকায় ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহের সুপারিশ করেছে কমিটি। যার প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৯ পয়সা।

দেশের ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু

Bonik Barta

চালের বাজারে মূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ (২২ জানুয়ারি) থেকে ৪১৯টি উপজেলায় দৈনিক ১ মেট্রিক টন করে প্রতি চাল কেজি ৩০ টাকা দরে অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।উল্লেখ্য, এর আগের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথানিয়মে চলমান রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে। ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারা দেশের ১২ সিটি করপোরেশন, ৫২ জেলা সদর পৌরসভা, ১৫ শ্রমঘন উপজেলা এবং ৫ শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১৪১৭ দশমিক ৫ মেট্রিক টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১১৭৫ মে. টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মুল্যে বিক্রি করা হয়।

দেশের ব্যাংকে টাকা রাখছেন না অতিধনীরা

Bonik Barta

সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ মিলিয়ন ডলার (বর্তমান বিনিময় হার অনুযায়ী ১২ কোটি ২০ লাখ টাকা) বা এর বেশি মূল্যমানের সম্পদের মালিকের সংখ্যা প্রায় ৩৫ হাজার। জুরিখভিত্তিক এ ব্যাংকের রিসার্চ ইনস্টিটিউটের ভাষ্য হলো, এ দেশে কোটিপতি বা অতিধনীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। অর্থনীতির আকারের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে ধনিক শ্রেণীর সম্পদ বাড়ার বিষয়টি উঠে আসছে দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যে। যদিও ভিন্ন চিত্র দিচ্ছে দেশের ব্যাংকগুলোতে অতিধনীদের জমাকৃত আমানতের তথ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুন শেষে দেশে ২৫ কোটি টাকার বেশি আমানত আছে, এমন ব্যক্তিশ্রেণীর ব্যাংক হিসাব ছিল মাত্র ১০৪টি। যেখানে এর এক বছর আগে ২০২৪ সালের জুনেও বড় অংকের আমানত থাকা এ ধরনের ব্যাংক হিসাব ছিল ২২৩টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ২৫ কোটি টাকার বেশি জমা থাকা ব্যক্তি আমানতের হিসাব অর্ধেকের বেশি কমেছে। বিশ্লেষকরা বলছেন, অতিধনীরা ব্যাংকে টাকা না রেখে আমানত জমা রাখতে ভিন্ন উৎস খুঁজছেন।

বেতন-ভাতা দ্বিগুণের বেশি বাড়ালে আরো সংকুচিত হয়ে পড়বে সরকারের ব্যয় সক্ষমতা

Bonik Barta

সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ গ্রেডে ১০৫ শতাংশ ও সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নবম জাতীয় পে কমিশন। সর্বনিম্ন ধাপে বেতন কাঠামো ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। আর সর্বোচ্চ ধাপে বেতন কাঠামো ৭৮ হাজার থেকে বাড়িয়ে সুপারিশ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। বেতন-ভাতা বাড়ানোর এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের প্রয়োজন হবে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় না বাড়লেও প্রতি বছরই সরকারি ব্যয়ের আকার বাড়ছে। বেতন-ভাতা ও ঋণের সুদ পরিশোধের খরচ বৃদ্ধির কারণে ক্রমেই বাড়ছে পরিচালন খাতের ব্যয়। অন্যদিকে এর বিপরীতে কমে যাচ্ছে উন্নয়ন খাতে সরকারের ব্যয়। এ অবস্থায় নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য ১ লাখ কোটি টাকারও বেশি খরচ করা হলে সরকারের ব্যয় সক্ষমতা আরো সংকুচিত হয়ে পড়বে। বাড়তি ব্যয় মেটাতে তখন সরকারকে বাধ্য হয়ে ঋণ নিতে হবে, যা সুদ বাবদ ব্যয়কে আরো বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় সরকারের আর্থিক সংগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের।

চালের দাম বাড়াতে ভূমিকা রেখেছে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি

Bonik Barta

বিশ্ববাজারে গত বছর চালের দাম কমলেও দেশে বেড়েছিল উল্লেখযোগ্য হারে। সরকারের তরফ থেকে বলা হচ্ছিল দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে। এর পরও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়েছে সিন্ডিকেট। তবে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক গবেষণা বলছে, সিন্ডিকেট নয়, গত বছর চালের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ঈদুল আজহাকে কেন্দ্র করে টানা ১০ দিনের ছুটি। দেশের ইতিহাসে ঈদকে কেন্দ্র করে এত বড় সরকারি ছুটির তথ্য আর পাওয়া যায় না। মাসের এক-তৃতীয়াংশ ছুটি সেই সময় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির পাশাপাশি চালের দামেও বিরূপ প্রভাব ফেলেছিল। গত বছরের ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের ১৮ জেলার ৬১টি উপজেলায় কৃষিপণ্য সরবরাহ শৃঙ্খল নিয়ে জরিপ চালায় বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিট ও গভর্নরের দপ্তর। ‘‌আ স্টাডি অন ভ্যালু চেইন ইফিশিয়েন্সি অব দি এগ্রিকালচারাল প্রডাক্টস ইন বাংলাদেশ (দ্বিতীয় পর্যায়)’ শিরোনামে যৌথভাবে পরিচালিত ওই গবেষণায় দেশের বাজারের মোটা ও সরু চাল নিয়ে জরিপ করে। ওই জরিপে ২৭ জন কৃষক, আটজন মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া, ১১ জন আড়তদার, ১২ জন রাইস মিলার ও ১৪ জন পাইকারি ক্রেতার সাক্ষাৎকার নেয়া হয়।