20-Jul-2026

Tuesday 21 July 2026

22-Jul-2026

৫ বছরে সৌরবিদ্যুৎ সক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে নিতে চায় সরকার: বিদ্যুৎমন্ত্রী

Bonik Barta

বর্তমান সরকারের মেয়াদে সৌরবিদ্যুতের সক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে উন্নীতের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ খাতে বিনিয়োগে এগিয়ে আসতে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল ‘ভয়েস অব ডেভেলপমেন্ট: ব্রিজিং ডায়ালগস, পলিসিজ অ্যান্ড পার্টনারশিপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় বক্তব্য দেয়ার সময় মন্ত্রী এ কথা জানান। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ২.২২ শতাংশ

Bonik Barta

গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের তুলনায় কমেছে দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার। ওই বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়ায় ২ দশমিক ২২ শতাংশে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৩১ শতাংশ। তৃতীয় প্রান্তিকে শিল্প খাতের জিডিপি প্রবৃদ্ধি ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের জিডিপির চিত্র প্রকাশ করেছে।

Billions being spent in annuity sans identifying real recipients

The Financial Express

Agencies are groping in the dark in executing Family Card recipes as a huge sum is being handed out under this government's flagship social-protection programme sans designating real recipients amid data dearth, sources say. This is also the ruling BNP's key electoral pledge that went for rapid execution through disbursing cash assistance to insolvent families across Bangladesh after its election to power. To bridge the data gaps, the Department of Social Services (DSS) has proposed conducting a nationwide census within three months by recruiting more than 60,000 enumerators to identify eligible beneficiaries of the Family Card charity.

Economic growth on slippery slope by latest measure

Bonik Barta

Bangladesh's economic growth was on a slide as the latest official count found it 2.22 per cent in the third quarter of the just-past fiscal year, in a headlong fall from 4.53 per cent estimated in the same period of previous fiscal.Maps The primary driver behind this significant deceleration is a contraction in the industrial sector, alongside cooled growth across agriculture and services, official data showed on Monday. The drastic fall in the industrial growth in January-March has affected the economic-growth momentum of the country as Bangladesh Bureau of Statistics (BBS) in its provisional estimation has recorded a negative 0.28-percent rate.

BSTI orders withdrawal of eight products over quality, safety concern

The Financial Express

The Bangladesh Standards and Testing Institution (BSTI) has ordered the withdrawal of eight types of products from four companies from the market as they reportedly failed to meet the criteria of standards. The BSTI, the country's product standard formulation and regulatory body, came up with the directives as excessive preservatives and microorganisms harmful to human health were found in some products while others failed to maintain quality standards, a statement said on Monday.

Energy minister urges NGOs to invest in renewable energy

The Financial Express

Minister of Power, Energy, and Mineral Resources, Iqbal Hasan Mahmood, has urged non-governmental organizations (NGOs) to invest in renewable energy, highlighting their crucial role in expanding solar power in rural areas. He said increased use of solar energy would reduce fuel import costs, allowing the government to redirect savings towards development projects. The minister was speaking at the 'Voice of Development' national workshop organised by the National Development Program (NDP) at the Bangladesh-China Friendship Conference Center on Monday.

Ban export of jute silver: BJA

The Financial Express

The Bangladesh Jute Association (BJA) has urged the government to immediately ban the export of jute silver, alleging that the practice is undermining the country's jute sector while allowing exporters to enjoy an unjustified 10 per cent cash incentive. Newspapers. In a press release issued on Monday, the association said raw jute exports have remained suspended since the Ministry of Commerce imposed conditions on such exports through a notification issued on September 8, 2025, to ensure adequate raw materials for domestic industries. Despite the restriction, exports of jute silver-a primary-stage processed form of raw jute-have continued and are receiving a 10 per cent cash incentive, although the product is neither a high value-added item nor entitled to such benefits under the government's export incentive policy, the association alleged.

UK investment arm unveils five-year strategy for BD

The Financial Express

British International Investment (BII), the UK's development- finance institution, has unveiled a new five-year strategy for Bangladesh, reaffirming its long-term commitment to supporting sustainable economic growth, private- sector development and climate-focused investment in one of South Asia's fastest-growing economies. The 2026-2031 strategy, launched on Monday, builds on more than four decades of investment in Bangladesh and signals Britain's intention to deepen its economic partnership with the country by supporting businesses that generate employment, improve resilience and accelerate the transition to a low-carbon economy.

High customs duties dwarf rooftop solar ambitions

Bonik Barta

Bangladesh's push towards clean energy is facing fresh headwinds as importers of rooftop solar equipment claim they are being denied the fiscal incentives announced in the national budget, with customs officials continuing to impose higher duties through inflated assessable values. While the FY27 budget offers duty relief to Renewable Energy Service Companies (RESCOs) and Engineering, Procurement and Construction (EPC) firms, commercial importers are facing higher import duties on key renewable energy equipment, raising concerns over the pace of private investment in rooftop solar and energy storage systems.

সাইবার হামলার নতুন লক্ষ্য সরবরাহ শৃঙ্খল বাড়ছে ব্যবসায়িক ঝুঁকি

Bonik Barta

সাইবার হামলা এখন শুধু প্রতিষ্ঠানের নিজস্ব তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে লক্ষ্য করে হচ্ছে না। বরং হ্যাকাররা ক্রমেই প্রতিষ্ঠানের সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের দুর্বল অংশকে কাজে লাগিয়ে হামলা চালাচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা দ্রুত বাড়ছে ও বড় বড় প্রতিষ্ঠানের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) বিশ্লেষণ বলছে, সাপ্লাই চেইন হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠানের বিশ্বস্ত সফটওয়্যার, হার্ডওয়্যার বা তৃতীয় পক্ষের সেবাদাতার মাধ্যমে ক্ষতিকর কোড প্রবেশ করায়। এরপর সে প্রবেশপথ ব্যবহার করে একসঙ্গে অনেক প্রতিষ্ঠান বা গ্রাহকের নেটওয়ার্কে ঢোকার সুযোগ পায়। ফলে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা দুর্বল হলে তার সঙ্গে যুক্ত অসংখ্য প্রতিষ্ঠানও ঝুঁকিতে পড়ে।

ঋণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফোর্সড সেলের নতুন শর্ত

Bonik Barta

পুঁজিবাজারে মার্জিন অর্থায়নে শৃঙ্খলা আনয়ন এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ঋণ প্রদান সক্ষমতা বাড়াতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এ বড় ধরনের সংশোধনীর প্রস্তাব এনেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ১৯ জুলাই প্রকাশিত এক খসড়া প্রজ্ঞাপনে এ সংশোধনীর ওপর পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছে। প্রস্তাবিত খসড়ায় ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন ঋণ দেয়ার সীমা বৃদ্ধি, সংরক্ষিতব্য মার্জিন, বাধ্যতামূলক বিক্রয় প্রক্রিয়া এবং মার্জিন ঋণ পাওয়ার যোগ্যতা ও পিই রেশিওতে (মূল্য-আয় অনুপাত) গুরুত্বপূর্ণ পরিমার্জন আনা হয়েছে।

উৎসে কর মনিটরিংয়ে হয়রানি নয়

Bonik Barta

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর কর্তন, জমা, মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অহেতুক হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিশেষ করে কর আইনের বিধান বাস্তবায়নের সময় নিয়মিত কর পরিশোধকারী ও কমপ্লায়েন্স মেনে চলা প্রতিষ্ঠানগুলো যাতে অযথা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে তারা। ডিসিসিআই গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়।

টেকসই অর্থায়ন ও বৃহৎ করপোরেট সেবায় সেরা ব্যাংকের স্বীকৃতি পেল এইচএসবিসি

Bonik Barta

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ সম্প্রতি ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৬’-এ টেকসই অর্থায়ন ও বৃহৎ করপোরেট সেবায় দেশসেরা ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। এ অর্জন গ্রাহককেন্দ্রিকতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিচালনগত উৎকর্ষের প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বহুজাতিক এ ব্যাংক। এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ‘বৃহৎ করপোরেট ব্যাংকিংয়ের সক্ষমতা ও টেকসই অর্থায়নের ক্ষেত্রে আমাদের নেতৃত্বের জন্য আবারো স্বীকৃতি পেয়ে আমরা গর্বিত। এটি এইচএসবিসির সক্ষমতার গভীরতা ও দলের নিষ্ঠাকে প্রতিফলিত করে। পাশাপাশি বাংলাদেশে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে গ্রাহকদের প্রবৃদ্ধি ও রূপান্তরে সহায়তা এবং তাদের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিতে আমাদের একাগ্রতাকেও তুলে ধরে।

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার

Bonik Barta

শিশুদের জন্য নতুন বাইক বাজারে এনেছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। দুই-পাঁচ বছর বয়সী শিশুদের জন্য তৈরি ‘ব্যালান্স বাইক’ নামে দুই চাকার বাহনটির দাম নির্ধারণ করা হয়েছে ২২৫ ডলার। টেসলা জানায়, ব্যালান্স বাইকে কোনো মোটর বা প্যাডেল নেই। এটি মূলত শিশুদের পায়ের ধাক্কায় চালিত একটি দ্বিচক্রযান। বাইকটির মূল কাঠামো বা ফ্রেম তৈরি হালকা ওজনের সাদা ম্যাগনেসিয়াম দিয়ে। এতে রয়েছে কালো রঙের আসন। এর এক পাশে লেখা রয়েছে টেসলা ও সামনে রয়েছে কোম্পানির ঐতিহ্যবাহী ‘T’ লোগো।

সন্ধানী লাইফের ১২% নগদ লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

বীমা খাতের তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ২৪ আগস্ট।

পদ্মা লাইফের টিকে থাকা নিয়ে নিরীক্ষকের সংশয়

Prothom-Alo

বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে জীবন বীমা তহবিলে ঘাটতির পরিমাণ ৩১৯ কোটি টাকারও বেশি। এতে কোম্পানিটির ভবিষ্যতে টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছেন তিনি। নিরীক্ষকের প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির পদ্মা ওয়েলফেয়ার ফান্ড নামে যে সাদকা ফান্ড রয়েছে সেটিও উপযুক্ত প্রমাণ না থাকায় ফান্ডটি সম্পর্কে নিশ্চয়তা দিতে পারেনি নিরীক্ষক। এছাড়া পদ্মা লাইফ ২৭১ কোটি টাকারও বেশি জীবন বীমা দাবি এখনো পরিশোধ করেনি, যা নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে পরিশোধ করার বিধান রয়েছে। এ ধরনের বকেয়া দাবির বিপরীতে কোম্পানিটি কোনো ধরনের সঞ্চিতিও রাখেনি।

প্রথমার্ধে ৩৮% ইপিএস বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের

Bonik Barta

বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৪৩ পয়সায়।

নতুন খাত ও দেশের বাইরের গন্তব্যে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের পোশাক শিল্পে গড়া পুঁজি ও সম্পদ

Bonik Barta

কয়েক দশক ধরে বাংলাদেশের পোশাক শিল্পকে ৪ হাজার ৭০০ কোটি ডলারের রফতানি খাতে পরিণত করা উদ্যোক্তারা কারখানার উৎপাদন ও সম্প্রসারণেই মনোযোগী ছিলেন। তারা লভ্যাংশ পুনরায় বিনিয়োগ করেছেন উৎপাদন বাড়াতে, কারখানার সক্ষমতা বাড়িয়েছেন। প্রতি ইউনিটে সেন্টের ভগ্নাংশ মেপে বিশ্ববাজারে প্রতিযোগিতা চালিয়ে গেছেন। কিন্তু এখন সেই যুগের অবসান ঘটছে। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি পোশাক শিল্পে গড়ে ওঠা পুঁজি ও সম্পদ এখন ক্রমেই দুবাই, সিঙ্গাপুর ও লন্ডনের আবাসন, আর্থিক সেবা, কৃষিভিত্তিক ব্যবসা ও প্রযুক্তি খাতে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পোদ্যোক্তারা নীরবে এমন বহুমুখী বিনিয়োগ পোর্টফোলিও গড়ে তুলছেন, যার ধরন গাজীপুরের কারখানাকেন্দ্রিক ব্যবসার চেয়ে উপসাগরীয় অঞ্চলের পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গেই বেশি সাদৃশ্যপূর্ণ।

কানাডার ২ হাজার কোটি ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কারোপ

Bonik Barta

কানাডার উৎপাদিত পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে স্থানীয় সময় গতকাল তিনি এ সিদ্ধান্তের কথা জানান। খবর রয়টার্স। মার্কিন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। এর জবাবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় জানায়, কানাডা থেকে আসা প্রায় ২ হাজার কোটি বা ২০ বিলিয়ন ডলার মূল্যের আমদানি করা পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে। এটি ২০২৫ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক কানাডা থেকে আমদানি করা মোট ৩৮ হাজার ২ কোটি ডলারের পণ্যের প্রায় ৫ দশমিক ২ শতাংশ।