21-Apr-2026

Wednesday 22 April 2026

23-Apr-2026

পরিবহন ব্যয় বেড়েছে ৩৫% পর্যন্ত, বাড়ছে কৃষি ও ভোগ্যপণ্যের দাম

Bonik Barta

চলমান জ্বালানি সংকটের কারণে আগেই বেড়েছিল পণ্যবাহী যানবাহনের ভাড়া। এর মধ্যে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। দাম বৃদ্ধির পর ভাড়া বেড়েছে আরেক দফা। সরকার ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ালেও মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য বলছে, ট্রাক-কাভার্ড ভ্যানের ভাড়া ৩৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। জ্বালানি সংকটের প্রভাবে পরিবহন ভাড়া বাড়ার পাশাপাশি পণ্যবাহী যানবাহনের স্বল্পতাও রয়েছে। এর প্রভাবে খাদ্যশস্য, শাকসবজি, কাঁচামাল, মৌসুমি ফল, প্রক্রিয়াজাত খাবারসহ সব ধরনের কৃষিপণ্য পরিবহনে ব্যয় বেড়েছে। শুধু কৃষিপণ্য নয়, ভাড়া বৃদ্ধির প্রভাবে আমদানি-রফতানিসহ দেশের শিল্প খাতের পণ্য পরিবহনও এখন আগের চেয়ে ব্যয়বহুল হয়ে উঠেছে।

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে সম্প্রতি উল্লেখযোগ্য হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে গতকাল তা কিছুটা কমে এসেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে, এমন খবর পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ১৮ সেন্ট বা দশমিক ১৯ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৯৫ ডলার ৩০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসে সরবরাহ চুক্তির মূল্য ৩০ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩১ সেন্টে।

রাজস্বের ব্যাপারে কোনো আপস নয়, সবার জন্য কর বাধ্যতামূলক

Bonik Barta

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘দেশ চালাতে হলে সবাইকে রাজস্ব দিতে হবে। আমরা ট্যাক্স হলিডে বা কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়তে চাই। তাই রাজস্বের ব্যাপারে কোনো আপস করা যাবে না, দেশকে এগিয়ে নিতে হলে এ-টু-জেড সবাইকে কর দিতে হবে।’ আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে গতকাল এক প্রাক-বাজেট আলোচনা সভায় ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। রাজধানীর রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন শিল্প খাতের ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ট্রাম্পের ‘অবৈধ’ শুল্কের অর্থ ফেরত পাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো

Bonik Barta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত আমদানি শুল্কনীতি এরই মধ্যে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক ওই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের জন্য পরিশোধিত অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে অর্থ ফেরতের আবেদন শুরু হয়েছে।

এশিয়ার জ্বালানি ও কাঁচামাল সংকটের প্রভাব পড়তে পারে সমগ্র বিশ্বে

Bonik Barta

ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তীব্র জ্বালানি ও কাঁচামাল সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা এ পরিস্থিতির ভয়াবহতাকে করোনা মহামারীর সঙ্গে তুলনা করেছেন। মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এশিয়ার শিল্প উৎপাদন ও জনজীবন স্থবির হয়ে পড়েছে। জাতিসংঘ আশঙ্কা করছে, এ সংকট অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ এশিয়ায় কয়েক মিলিয়ন মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। খবর দ্য জাপান টাইমস।

দেড় লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার

Bonik Barta

দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণের লক্ষ্যে দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ টাকা। সচিবালয়ে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অর্থ মন্ত্রাণলয় থেকে জানানো হয়, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিওর কাছ থেকে ৫০ হাজার টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল ও ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ জ্বালানি তেল কেনা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

Bonik Barta

সরকার দেশীয় ব্যাংক থেকে ঋণ নেয়ার ওপর নির্ভরতা কমাতে এবং আগের সরকারের আমলে বিদেশে পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরত আনতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এ সরকারের অর্থনৈতিক নীতি হলো দেশীয় ব্যাংক ঋণের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো। আসন্ন জাতীয় বাজেট ও পরবর্তী সময়ে এর প্রতিফলন দেখা যাবে। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান ঋণের পরিসংখ্যান মূলত আগের সরকারের রেখে যাওয়া দায়ের প্রতিফলন।

লক্ষ্যপূরণে শেষ প্রান্তিকে মাসে প্রায় ৭২ হাজার কোটি টাকা আহরণ করতে হবে এনবিআরকে

Bonik Barta

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে। অর্থবছরের প্রথম নয় মাসেই শুল্ক ও কর আহরণে প্রায় ১ লাখ কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত অর্থবছরের পুরো সময়ে এনবিআরের ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা, যা তখন পর্যন্ত রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছিল। তবে চলতি অর্থবছরের মাত্র নয় মাসেই ঘাটতির সে রেকর্ড অতিক্রম করেছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রাজস্ব আয় বাড়ানোর শর্ত দিয়েছে। এমন পরিস্থিতিতে বড় এ ঘাটতি এনবিআরের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে অর্থবছরের বাকি অর্থাৎ শেষ প্রান্তিকে প্রতি মাসে গড়ে প্রায় ৭২ হাজার কোটি টাকা করে রাজস্ব আয় করতে হবে সংস্থাটিকে।

আইএমএফের ঋণের শর্তে হতবুদ্ধি আলোচকরা, চলছে পুনর্বিবেচনা

Bonik Barta

কঠিন শর্তের বাজেট-সহায়তা তহবিল পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তগুলো সরকার কতটা মেনে নিতে পারবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাইবেন অর্থ বিভাগের কর্মকর্তারা। গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বসন্তকালীন বৈঠকে (স্প্রিং মিটিং) অংশ নেওয়া এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আইএমএফের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নেওয়ার সুযোগ খুব কম থাকায় এই সিদ্ধান্তটি ক্রমশ জটিল হয়ে উঠেছে। ওই কর্মকর্তা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেন, "সরকার আইএমএফের শর্ত মেনে নেবে কি না, তা এখন অর্থনৈতিক সিদ্ধান্তের চেয়েও বেশি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।"২০২৬ সালের জুনে ঋণ প্যাকেজ থেকে পরবর্তী দুই কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে আইএমএফের বেঁধে দেওয়া মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—ভর্তুকি প্রত্যাহার, কর ও জিডিপির অনুপাত ৯.২ শতাংশে উন্নীত করা এবং বাজারভিত্তিক বিনিময় হার গ্রহণ করা।

ঋণ নেওয়ার আগ্রহ হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো

The Financial Express

সাম্প্রতিক মাসগুলোতে অব্যাহত অর্থনৈতিক স্থবিরতার কারণে ঋণের চাহিদা কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নেওয়ার প্রবণতা বা আগ্রহ ক্রমাগত কমছে। মুদ্রাবাজার বিশেষজ্ঞদের মতে, বেসরকারি খাতে ঋণের নিম্নমুখী চাহিদার পাশাপাশি, বিনিময় হার স্থিতিশীল রাখতে বাজার থেকে মার্কিন ডলার কেনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তারল্য সরবরাহ অব্যাহত রেখেছে, যা বাণিজ্যিক ঋণদাতাদের ঋণ নেওয়ার আগ্রহ আরও কমিয়ে দিয়েছে। এটি শেষ পর্যন্ত ব্যাংকগুলোকে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা কাটিয়ে উঠে তাদের তারল্যের চাহিদা ও ঋণ গ্রহণ কমাতে সাহায্য করে, যারা সাধারণত নিজেদের চাহিদা মেটাতে আন্তঃব্যাংক বাজার বা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো নিজেদের মধ্যে যে কল-মানি লেনদেনের মাধ্যমে স্বল্পমেয়াদী ঋণ নেয়, তার মাসিক পরিমাণ মার্চ মাসে কমে ৯৪ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের সেপ্টেম্বর এবং ডিসেম্বরে যথাক্রমে ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা এবং ১ লাখ ৬ হাজার কোটি টাকা ছিল।

Four-tier plan taken up to reform fragile financial sector

The Financial Express

Bangladesh's total external-debt buildup touched US$78.067 billion as of last February, the finance minister apprised parliament Tuesday while outlining their new government's financial-reform recipe. To a question, Amir Khasru Mahmud Chowdhury said between the 2008-09 and 2025-26 fiscal years, the previous government had taken external loans amounting to $85.993 billion. The government has taken a four-tier, targeted plan to reform the country's fragile financial sector and restore economic stability, the finance minister told the House in response to a question from Noakhali-5 MP Mohammad Fakhrul Islam. "As part of this, a medium-term macroeconomic framework up to the 2028-29 fiscal year has been approved, coordinating monetary and fiscal policies," he said, adding that the strategy was finalised at a Coordination Council meeting held at the Finance Division on April 10.