Govt simplifies industrial gas distribution to boost efficiency
The Financial Express
The government has simplified the industrial gas distribution system, allowing factories within the same premises and ownership to transfer unused gas load with approval from the relevant gas company's managing director or regional head, aiming to improve service amid rising demand. The Power, Energy and Mineral Resources Division on Monday issued a circular in this regard outlining the revised guidelines to address challenges. Leaders of the country's primary textile mills welcomed the move, saying the reforms would help enhance productivity, reduce cost and streamline operations, particularly for energy-intensive textile and garment sectors. Industrial units can rearrange or replace gas equipment keeping the approved hourly load unchanged, according to the circular.
জ্বালানি দামের ঊর্ধ্বগতি: খাদ্য, পরিবহন ও বাণিজ্যে ব্যয় বাড়ার আশঙ্কা
The Financial Express
জ্বালানির দাম লিটারপ্রতি ১৫–২০ টাকা বাড়ানোর ফলে বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে খাদ্য উৎপাদন, বাণিজ্য ও পরিবহন ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে বছরে প্রায় ৪ দশমিক ৩৫ মিলিয়ন টন ডিজেল ব্যবহৃত হয়, যার প্রায় ২৪ শতাংশ কৃষিখাতে ব্যবহৃত হয়। সেচের প্রায় ৮০ শতাংশই এই জ্বালানির ওপর নির্ভরশীল। এছাড়া জমি প্রস্তুত, ফসল কাটা, মাড়াই ও পরিবহনেও ডিজেল অপরিহার্য। শনিবার সরকার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করেছে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে অর্থনীতির বিভিন্ন খাত, মূল্যস্ফীতি, বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় চেইন-প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদ, কৃষি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। কৃষি অর্থনীতিবিদদের মতে, এতে কৃষকদের বছরে অতিরিক্ত প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. ওয়াইস কবির বলেন, উৎপাদন খরচ বাড়ায় কৃষকদের ন্যায্য দাম পাওয়া কঠিন হবে, একই সঙ্গে বাজারে খাদ্যের দাম বাড়বে, যা নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে।
রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি: এপ্রিলের অর্ধেক মাসেই এসেছে ১৯৬ কোটি ডলার
The Financial Express
চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৯৩ লাখ ডলার। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি আরও বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
আইএমএফের ঋণের শর্তে হতবুদ্ধি আলোচকরা, চলছে পুনর্বিবেচনা
The Financial Express
কঠিন শর্তের বাজেট-সহায়তা তহবিল পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তগুলো সরকার কতটা মেনে নিতে পারবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাইবেন অর্থ বিভাগের কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, আইএমএফের ঋণের শর্তগুলো আলোচকদের একপ্রকার হতবুদ্ধি করে তোলায়, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই আলোচনায় তার দলের নেতৃত্ব দেবেন। গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বসন্তকালীন বৈঠকে (স্প্রিং মিটিং) অংশ নেওয়া এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আইএমএফের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নেওয়ার সুযোগ খুব কম থাকায় এই সিদ্ধান্তটি ক্রমশ জটিল হয়ে উঠেছে। ওই কর্মকর্তা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে বলেন, "সরকার আইএমএফের শর্ত মেনে নেবে কি না, তা এখন অর্থনৈতিক সিদ্ধান্তের চেয়েও বেশি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।" ২০২৬ সালের জুনে ঋণ প্যাকেজ থেকে পরবর্তী দুই কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে আইএমএফের বেঁধে দেওয়া মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—ভর্তুকি প্রত্যাহার, কর ও জিডিপির অনুপাত ৯.২ শতাংশে উন্নীত করা এবং বাজারভিত্তিক বিনিময় হার গ্রহণ করা।
Businesses call for removing trade, investment bottlenecks
The Financial Express
Japanese and Bangladeshi business leaders have demanded removing various bottlenecks in trade and investment, including policy inconsistency and irrational tariffs, to take forward the economic partnership agreement (EPA) signed between the two nations after seven years of efforts. They have also put forward some recommendations to make it effective by ratification from the respective parliaments for liberalising and facilitating trade, as well as promoting investment, in the two friendly countries. Some of them have recommended forming committees, including a task force, to identify the way forward for the successful implementation of the EPA, which is the first for Bangladesh and the first for Japan signed with a least developed country.
৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের
Bonik Barta
নির্বাচনী ইশতাহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি সরকারের কর্মপরিকল্পনায় রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এর অংশ হিসেবে সরকারের ১৮০ দিনের একটা রোডম্যাপ এবং পর্যায়ক্রমে পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্যও রয়েছে বলে জানান তিনি।গাইবান্ধা-১ আসনের বিরোধী দলের সদস্য মো. মাজেদুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে গতকাল সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানিতে ফিরছে গতি
Bonik Barta
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এ বন্দর দিয়ে প্রায় ৪৩৭ কোটি ১৯ লাখ টাকা মূল্যের পণ্য রফতানি হয়েছে। তবে কিছু পণ্যের ওপর ভারতীয় নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় পূর্ণমাত্রায় রফতানি সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ভারতে ৪৩৭ কোটি ১৮ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের পণ্য রফতানি হয়েছে। রফতানীকৃত পণ্যের তালিকায় ছিল হিমায়িত মাছ, সিমেন্ট, শুঁটকি, পাথর, আটা ও ভোজ্যতেল। একই সময়ে ভারত থেকে আমদানি করা হয় মাত্র ১ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার টাকার পণ্য, যার মধ্যে প্রধানত ছিল চাল, জিরা ও ধূপকাঠি। এ থেকে সরকারের রাজস্ব আহরণ ৭১ লাখ ৩২ হাজার টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ভারতে ৫১৪ কোটি ৩৪ লাখ টাকার রফতানি; বিপরীতে আমদানি হয়েছিল ৭ কোটি ৩১ লাখ টাকার পণ্য।
আন্তর্জাতিক বাজারে কমেছে জাপানি রাবারের দাম
Bonik Barta
বিশ্ববাজারে রাবারের সরবরাহ বৃদ্ধি ও চীনে চাহিদার পূর্বাভাস কমায় আন্তর্জাতিক বাজারে জাপানি রাবারের দাম কমেছে। গত শুক্রবার দিন শেষে টানা দ্বিতীয় সপ্তাহের মতো নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে এ পণ্যের লেনদেন। মূলত পশ্চিম আফ্রিকা ও চীনের অনুকূল আবহাওয়া এবং আইভরি কোস্ট থেকে রেকর্ড রফতানি এ দরপতনের পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ৩ দশমিক ১ ইয়েন বা ১ দশমিক ৫৭ শতাংশ কমেছে। বর্তমানে কেজিপ্রতি রাবারের দাম দাঁড়িয়েছে ৩৮৭ দশমিক ৫ ইয়েন (প্রায় ২ ডলার ৪৩ সেন্ট)। সপ্তাহজুড়ে এ বাজারে রাবারের দাম মোট দশমিক ৯ শতাংশ কমেছে।
মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্বজুড়ে বাড়ছে ইস্পাতের চাহিদা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও বিশ্ববাজারে ইস্পাতের চাহিদা দশমিক ৩ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সাম্প্রতিক ‘শর্ট রেঞ্জ আউটলুক’ বা স্বল্পমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বব্যাপী ইস্পাতের চাহিদা বেড়ে ১ হাজার ৭২৪ মিলিয়ন টনে দাঁড়াতে পারে। ২০২৭ সালে এ প্রবৃদ্ধির গতি আরো ত্বরান্বিত হবে। পাশাপাশি চাহিদা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৬২ মিলিয়ন টনে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিজনেস লাইন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতসংশ্লিষ্ট অঞ্চলের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেললেও বিশ্ববাজারের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে চাহিদায় মন্দা থাকার পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, কানাডা ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত অর্থনীতিগুলো ইতিবাচক প্রবৃদ্ধির দিকে ফিরছে। ২০২৭ সাল নাগাদ চীন বাদে বিশ্বের অন্যান্য দেশে ইস্পাতের চাহিদা ৪ শতাংশ বাড়তে পারে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ডলারের বিনিময় হার বাড়ায় গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। খবর রয়টার্স। গতকাল প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয়েছে ৪ হাজার ৭৯২ ডলার ৮৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কম। এছাড়া এদিন বেচাকেনার শুরুতে মূল্যবান ধাতুটির দাম কমে ১৩ এপ্রিলের পর সর্বনিম্নে নেমে গিয়েছে।
গ্রামীণফোনের এজিএমে ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন
Bonik Barta
গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল অনুষ্ঠিত হয়েছে।এজিএমে গ্রামীণফোনের পর্ষদ চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারি এস এম ইমদাদুল হকসহ কোম্পানির অন্যান্য পর্ষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২১৫ শতাংশ হারে মোট নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এজিএমে গ্রামীণফোনের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘গ্রামীণফোনের জন্য ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর। কিন্তু মনে হচ্ছে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে আমরা কতটা এগিয়ে যেতে পারি ২০২৬ সালে আমাদের সে পরীক্ষা আবারো দিতে হতে পারে। ধারাবাহিক চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা মৌলিক শক্তি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং দ্রুত ডিজিটালাইজড বিশ্বে গ্রাহকদের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছি।
বছরের ব্যবধানে আমদানি কমেছে প্রায় ১ লাখ ৭০ হাজার টন
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে কমে গেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) এ বন্দর দিয়ে আমদানি কমেছে প্রায় ১ লাখ ৭০ হাজার টন। বৈশ্বিক সংকটের পাশাপাশি বন্দরের অবকাঠামোগত দুর্বলতাকে এর প্রধান কারণ হিসেবে দাবি করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। ভোমরা কাস্টমস হাউজের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ১৫ লাখ ৩ হাজার ৭৬১ টন, যার আমদানি মূল্য ৫ হাজার ৯৪৯ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৩৯৪ টন, যার আমদানি মূল্য ছিল ৬ হাজার ৬০৮ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ১ লাখ ৬৯ হাজার ৬৩৩ টন।
আরো ৬ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Bonik Barta
প্রায় দেড় মাস পর আবারো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকায় গতকাল আরো ৬ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রতি ডলারে দর ধরা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে গত সপ্তাহেও একই দরে দুইদিনে মোট ১২ কোটি ডলার কেনা হয়েছিল। ধারাবাহিকভাবে বাজার থেকে ডলার সংগ্রহের এ পদক্ষেপের ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে দেশীয় মুদ্রার (টাকা) তারল্য প্রবাহও বৃদ্ধি পাচ্ছে।
চাহিদা বৃদ্ধিতে চীনের বাজারে বেড়েছে তামার দাম
Bonik Barta
চীনে ব্যবহারিক ধাতুর চাহিদা বাড়ায় সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী শান্তিচুক্তি বা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। যদি এর মেয়াদ নতুন করে বাড়ানো না হয়, তাহলে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হতে পারে। এ অনিশ্চয়তা তামার বাজারে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে সতর্ক অবস্থানে আছেন বিনিয়োগকারীরা। খবর বিজনেস রেকর্ডার।এসএইচএফইতে গতকাল তামার দাম দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১ লাখ ২ হাজার ৭৮০ ইউয়ানে (১৫ হাজার ৭০ ডলার ৬০ সেন্টে)।
সংকট কাটিয়ে গতি ফিরেছে একীভূতকরণ ও অধিগ্রহণের বৈশ্বিক বাজারে
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধে সৃষ্ট অস্থিতিশীলতা কাটিয়ে ফের গতি ফিরেছে বিশ্বজুড়ে বড় ব্যবসায়িক চুক্তি বা একীভূতকরণ ও অধিগ্রহণের (এমঅ্যান্ডএ) বাজারে। কয়েক সপ্তাহের তীব্র মন্থরগতি কাটিয়ে বড় অংকের লেনদেনে ঝুঁকছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং সক্ষমতা বাড়াতে বড় ধরনের একীভূতকরণ ও অধিগ্রহণের পথে হাঁটছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয় মার্চের দ্বিতীয় সপ্তাহে। তখন বিশ্ববাজারে এক ধরনের স্থবিরতা নেমে আসে। লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলএসইজি) তথ্য অনুযায়ী, ওই সপ্তাহে বিশ্বব্যাপী ঘোষিত এমঅ্যান্ডএ চুক্তির মূল্য নেমে আসে মাত্র ৩ হাজার ৯০০ কোটি ডলারে। গত বছরের এপ্রিলে ঘোষিত মার্কিন শুল্কনীতির পর এটিই ছিল কোনো একক সপ্তাহে চুক্তির সর্বনিম্ন স্তর।
যুদ্ধের প্রভাবে বাড়বে বৈশ্বিক ঋণের বোঝা —আইএমএফ
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ঋণের বোঝা তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির তথ্যানুযায়ী, গত বছর বিশ্বজুড়ে মোট সরকারি ঋণের পরিমাণ ছিল জিডিপির প্রায় ৯৪ শতাংশ। তবে ভূরাজনৈতিক অস্থিরতা বজায় থাকলে ২০২৯ সালের মধ্যে এ ঋণের পরিমাণ ১০০ শতাংশে পৌঁছতে পারে। খবর দ্য গার্ডিয়ান।
আইএমএফের প্রতিবেদন বলছে, বৈশ্বিক সংকট তীব্র হলে বিশ্বজুড়ে ঋণের পরিমাণ এতটাই বাড়তে পারে যে সরকারগুলোকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামাল দেয়া এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।
শান্তি আলোচনা অনিশ্চিত, আবারো বাড়ল জ্বালানি তেলের দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আছে আর মাত্র একদিন। এরপর দেশ দুটোর মধ্যে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনাও। যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের কার্গো জাহাজ জব্দের ঘটনায় দেশ দুটোর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, নতুন করে শান্তি আলোচনা তাদের পরিকল্পনায় নেই। যদিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন আলোচক দলের গতকাল রাতেই ইসলামাবাদে পৌঁছার কথা রয়েছে। একই সঙ্গে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, ‘আজই (গতকাল) ইরানের সঙ্গে চুক্তি সই হবে।’ তবে ট্রাম্প ঠিক কোন চুক্তির কথা বলছেন তা অস্পষ্ট। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কোনো দিনক্ষণই নির্ধারিত নেই। তেহরান এখনো এতে অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেনি। এ পরিস্থিতিতে গতকাল আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬৬ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫৫ ডলারে ওঠে।