সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো এবি ব্যাংক
Bonik Barta
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান এবং এবি ব্যাংকের এমডি ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান। এ সময় সোনালী ব্যাংকের জিএম মো. মনিরুজ্জামান ও এবি ব্যাংকের এএমডি রিয়াজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর শেষে তা হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডিএমডিরাসহ উভয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
World Bank offers cheaper $350m loan guarantee for LNG imports
The Business Standard
The World Bank has proposed a $350 million loan guarantee facility for Bangladesh, presenting more favourable terms than the current foreign financing option and creating a new avenue to support the country's long-term liquefied natural gas (LNG) import requirements in 2025.
The "revolving letter of credit facility" offered by the WB's Multilateral Investment Guarantee Agency (Miga) will provide a 100% guarantee for LCs issued by local and international banks to Petrobangla, ensuring secure and efficient access to LNG supplies.
আসবাব রফতানি বাড়াতে প্রয়োজন নীতি সহায়তা ও সমন্বিত প্রচেষ্টা
Bonik Barta
দেশে বর্তমানে আসবাবের বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার। এ শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫ লাখ মানুষের। বৈশ্বিকভাবে এ বাজার ৬২০-৬৫০ বিলিয়ন ডলারের মতো। যেখানে ২০২৩-২৪ অর্থবছরে এ শিল্পে বাংলাদেশের রফতানি আয় ৭ কোটি ৪৭ লাখ ডলার। ২০৩০ সাল নাগাদ আসবাবের বৈশ্বিক বাজার ৫০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে বলা হচ্ছে। অথচ সেখানে বাংলাদেশের অংশগ্রহণ খুবই সীমিত। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, পোশাক শিল্পের পর এ খাত থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। এজন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা ও সমন্বিত প্রচেষ্টা।
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) গতকাল আসবাবসংক্রান্ত এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। ‘বাংলাদেশের আসবাব শিল্প: রফতানির সম্ভাবনা উন্মোচন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সহায়তায় ছিল বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফইএ)।
Banks settle Tk1.77 lakh crore default loan cases with just 20% recovered
The Business Standard
Cases involving Tk1.76 lakh crore default loan have been settled through different courts as of June 2024, with the recovery of only Tk35,780 crore or a dismal 20.25% of the total amount, according to the Bangladesh Bank.
Bank officials say the key reasons for these loans being defaulted include indiscriminate loan disbursement in collusion with bank directors and related institutions, overvaluation of collateral, and the closure of borrowing institutions.
ঢাকাসহ ১৭ জেলার জুয়েলারি দোকানে ইএফডি বসাবে এনবিআর
Bonik Barta
রাজস্ব আদায় বাড়াতে ঢাকাসহ ১৭ জেলার সব জুয়েলারি দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সংস্থাটি। গত রোববার এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে এনবিআর সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. মো. আব্দুর রউফ বণিক বার্তাকে বলেন, ‘ইএফডি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে খাতভিত্তিক ইএফডি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে জুয়েলারি খাত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য খাতও নেয়া হবে।’ দেশে ট্রেডিং স্টেজ ভ্যাট বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা এ সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করছি।’
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা করে এনবিআর। এ সময় সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে তারা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই। অনিবন্ধিত এসব প্রতিষ্ঠান নিবন্ধন করাসহ সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার যুক্তিসংগত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে।
Trump threatens 25% tariffs on Mexico and Canada on 1 Feb
The Business Standard
Donald Trump said that he would impose a 35% tariff on Mexico and Canada on 1 February, during an Oval Office signing ceremony on Monday(20 January) evening. This is a major change with the USA's two biggest trade partners, and will likely lead to raised prices for US citizens, says CNN. Last year, the US imported $475 billion worth of goods from Mexico and $418 billion from Canada, collectively accounting for 30% of the value of all the goods the US exported last year, according to federal trade data.
আমদানি বাড়ায় হিলিতে কিছুটা কমেছে চালের দাম
Bonik Barta
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়ায় এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ২-৩ টাকা কমেছে। এছাড়া বাজারে ক্রেতা সংকটও কিছুটা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল হিলি স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দেশের বাজারে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় সরকার। সেই সঙ্গে ইমপোর্ট পারমিট (আইপি) দিলে গত ১১ নভেম্বর থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। শুরুতে হিলি স্থলবন্দর দিয়ে ২০-২৫ ট্রাক চাল আমদানি হলেও বর্তমানে তা ৫০-৬০টিতে দাঁড়িয়েছে। কখনো এ বন্দর দিয়ে ১০০ ট্রাক চালও আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ডলারের বিনিময় হারও কিছুটা কমায় চালের দামে প্রভাব ফেলেছে। বর্তমানে বন্দর দিয়ে স্বর্ণা-৫, শম্পা কাটারি, রত্না ও আতব চাল আমদানি হচ্ছে। এক সপ্তাহ আগেও স্বর্ণা-৫ জাতের চালের দাম ছিল কেজিতে ৫৩ টাকা। বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৫১ টাকায়। এছাড়া শম্পা কাটারি জাতের চাল কেজিতে ৩ টাকা কমে ৬৭ টাকায় বেচাকেনা হচ্ছে, আগে যা ছিল ৭০-৭১ টাকা। রত্না জাতের চালের দাম আগে ছিল ৫৯-৬০ টাকা। বর্তমানে তা ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৭ টাকায়। আতব চালের দাম ২ টাকা কমে কেজিতে ৬০ টাকায় নেমে এসেছে।
মেহেদি হাসান নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমি বগুড়া থেকে চাল কিনতে এসেছি। বর্তমানে প্রতি ট্রাক চাল ৬০-৭০ হাজার টাকা কমে ক্রয় করা সম্ভব হচ্ছে।’
পেরুর তামা উৎপাদন কমেছে প্রায় ৫ শতাংশ
Bonik Barta
বিশ্বের অন্যতম শীর্ষ খনি থেকে তামা উত্তোলনকারী কোম্পানিগুলোর মধ্যে একটি অ্যান্টামিনা মাইন। পেরুর উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত কোম্পানির উত্তোলন সম্প্রতি কমেছে, যার প্রভাব পড়েছে সার্বিক তামা উৎপাদনে। নভেম্বরে পেরুতে ধাতবপণ্যটির উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ। গত সপ্তাহে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির এনার্জি অ্যান্ড মাইন মিনিস্ট্রি।
মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে পেরু ২ লাখ ৪১ হাজার ৮৮৩ টন তামা উৎপাদন করেছে। এছাড়া বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত মোট তামা উৎপাদন দাঁড়িয়েছে ২৪ লাখ ৭০ হাজার টনে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম।
বিশ্বে তামা উৎপাদনে তৃতীয় শীর্ষ দেশ পেরু। ধাতবপণ্যটির উৎপাদন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালক। খাতসংশ্লিষ্টদের মতে, ২০২৪ ও ২০২৫ সালে দেশটির উৎপাদন প্রায় ২৮ লাখ টনে স্থিতিশীল থাকতে পারে।
কিছু সূত্রের দেয়া তথ্যানুযায়ী, পেরুতে খনি পুরনো হয়ে যাওয়ায় আয়রন গ্রেড কমে গেছে। এছাড়া নতুন কোনো প্রকল্পও চালু করা হচ্ছে না।
১০ লাখ টন চিনি রফতানির অনুমতি দিতে পারে ভারত
Bonik Barta
ভারত ২০২৪-২৫ বিপণন বর্ষে ১০ লাখ টন চিনি রফতানির অনুমতি দিতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি ও শিল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রের দেয়া তথ্যানুযায়ী, রফতানির অনুমতি দিয়ে সরকার শিগগিরই একটি আনুষ্ঠানিক আদেশ জারি করবে।
ভারত সাধারণত ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে চিনি রফতানি করে। ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক ছিল দেশটি। এ সময় বার্ষিক গড় রফতানির পরিমাণ ছিল ৬৮ লাখ টন। তবে ভারত ২০২৩-২৪ বিপণন বর্ষে চিনি রফতানির অনুমতি দেয়নি।
ভারতে চিনির দাম এক থেকে দেড় বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মতে, এ বছর রফতানির অনুমতি দেয়া হলে চিনি মিলগুলো লাভবান হতে পারে। বর্তমানে অভ্যন্তরীণ দাম কমে যাওয়ায় তাদের মুনাফা কম হচ্ছে। খাতসংশ্লিষ্টরা জানান, ভারত থেকে রফতানির অনুমতি বৈশ্বিক চিনির দামেও নিম্নমুখী চাপ তৈরি করতে পারে।
স্পট মার্কেটে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম
Bonik Barta
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ডলারের নিম্নমুখী বিনিময় হার মূল্যবান ধাতুটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৭০৪ ডলার ৮৫ সেন্টে। তবে এদিন যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে দাম দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৭৪৭ ডলার ১০ সেন্টে নেমেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তন ও তার উদ্বোধনী ভাষণের জন্য অপেক্ষা করছেন। তারা ধারণা করছেন, এ ভাষণে তিনি সামনের দিনগুলোয় আর্থিক নীতি ও সুদহার কমানোর বিষয়ে ইঙ্গিত দিতে পারেন।
সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এমন কোনা পদক্ষেপ নিতে পারেন, যা বৈশ্বিক বাজারকে অস্থিতিশীল করে তুলবে। তার কিছু নীতির কারণে মূল্যস্ফীতির হার দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী থাকতে পারে। তাই এ সময় নিরাপদ বিনিয়োগের আশ্রয় খাত হিসেবে বাড়তে পারে স্বর্ণের চাহিদা।’
ট্রাম্প এরই মধ্যে বৈশ্বিক আমদানি শুল্ক ১০ শতাংশ পর্যন্ত ও চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছেন। পাশাপাশি কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবও দিয়েছেন তিনি।
Interbank forex spot mkt still slack
The Financial Express
The interbank foreign exchange spot market remains almost inactive despite recent changes in the exchange rate mechanism that included the introduction of a reference rate-driven system. To make the forex spot market more vibrant, the central bank on December 31 last year introduced a reference-centric exchange rate mechanism to bring stability in the then volatile foreign exchange market, ending virtually an inefficacious crawling peg experiment.
After observing the first six days of the spot market since the new system was applied on January 12 this year, it was found that the market where banks make outright transactions in US dollars remained almost inactive.
As there is an unofficial upper ceiling in forex buy-sell in the interbank market, many commercial banks try to avoid the highly-regulated spot market and largely trade their precious dollars through byways like interbank swapping and forward transactions to gain more.
এক দশকের মধ্যে পাঁচ ট্রিলিয়নেয়ার পাবে বিশ্ব
Bonik Barta
বিশ্বের ধনকুবেরদের সম্পদ সাম্প্রতিক বছরগুলোয় অতি দ্রুত হারে বাড়ছে, একই সঙ্গে ধনী-গরিবের বৈষম্য প্রকট হয়ে উঠছে। এমন পরিপ্রেক্ষিতে বিশ্ব প্রথমবার পেতে যাচ্ছে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার সম্পদধারী ব্যক্তি। গত বছর এক পূর্বাভাসে দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছিল, এক দশকের মধ্যে বিশ্ব একজন ট্রিলিয়নেয়ার পেতে যাচ্ছে। কিন্তু এবার সে পূর্বাভাসে সংশোধন এনে বলছে, পাঁচজনের মতো ট্রিলিয়নেয়ার আবির্ভূত হবেন আগামী বছরগুলোয়। অক্সফামের ‘টেকার্স নট মেকার্স’ শিরোনামের প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হয়েছে, যখন বৈশ্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব, করপোরেট নির্বাহী ও অতিধনীরা সুইস স্কি রিসোর্ট ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে যাচ্ছেন।
প্রথমবার ট্রিলিয়নেয়ারের আবির্ভাব সম্পর্কে অক্সফামের বৈষম্য নীতিবিষয়ক প্রধান অ্যানা ম্যারিয়ট বলেছেন, ‘গত বছর আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম যে প্রথম ট্রিলিয়নেয়ার এক দশকের মধ্যে আবির্ভূত হতে পারে। কিন্তু সম্পদ বৃদ্ধির বিস্ময়কর গতি এখন দেখাচ্ছে যে অন্তত পাঁচজন ট্রিলিয়নেয়ার হতে চলেছে।’
জমে উঠেছে ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার লড়াই
Bonik Barta
নির্বাচনী প্রতিশ্রুতিতে ক্রিপ্টোবান্ধব নীতি প্রণয়নের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তার বিজয়ে ডিজিটাল মুদ্রাবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটে। প্রথমবারের মতো লাখ ডলারের ঘর পার হয়ে যায় বিটকয়েনের মূল্য। তাতে সাড়া দিয়ে হঠাৎ নিজের নামেই মিম কয়েন বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প। সে কয়েন বাজারে সাড়া তোলার পর প্রতিদ্বন্দ্বী হিসেবে পেলেন স্ত্রী মেলানিয়াকে। বিশ্লেষকরা বলছেন, এ প্রতিদ্বন্দ্বিতা নতুন এক প্রবণতা তৈরি করবে, যা আগামী কয়েক মাসে কিছু উত্তেজনাকর মুহূর্ত তৈরি করতে পারে।
গৃহকর্মী সুরক্ষা নীতি ও আইএলও সনদ নিয়ে মতবিনিময় সভা
Bonik Barta
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০২৫, আইএলও সনদ ১৮৯ ও ১৯০ অনুস্বাক্ষরের গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) রাজধানীতে শ্রম ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন, অক্সফাম বাংলাদেশ ও অন্যান্য অংশীজনের অংশগ্রহণে এ সভায় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় শ্রম কমিশনের সদস্য তসলিমা আখতার বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত নারী শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে।
সভায় অ্যাডভোকেট সালমা আলী বলেন, আমাদের দেশে ভালো আইন আছে, কিন্তু সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয় না। সি-১৮৯ ও সি-১৯০ সনদের সুপারিশ আগামী ফেব্রুয়ারিতে রেটিফিকেশনের জন্য জমা দেয়া হবে। রেটিফাই হলে প্রতি চার বছর অন্তর এসব সনদের বাস্তবায়ন নিয়ে প্রতিবেদন দিতে হবে।
বিএনএসকে প্রকল্প সমন্বয়কারী তমাশ্রী দাস বলেন, আইএলও সনদ ১৮৯ ধারা ফিলিপাইনে ২০১২ সালে রেটিফাই হয়েছে। ১৯০ সনদটি সহিংসতা ও হয়রানির বিষয় নিয়ে কাজ করে। এগুলো বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে সহিংসতা কমবে।
Fine Foods' quick rally, faster plunge: What happened around its record growth
The Financial Express
The stock of Fine Foods started off on a steep decline more than a week before it announced a record 376 per cent year-on-year profit growth on January 16 for the first half of FY25. It kept falling even after the earnings disclosure, resulting in a 28 per cent correction in the nine sessions through Sunday. The stock's movement raised a question as to why the positive earnings report failed to draw in investors. In fact, investors' enthusiasm seems to have faded way ahead of the disclosure. Market experts attribute this phenomenon to a popular trading strategy known as 'Buy the Rumor, Sell the News'.
Closed jute mills to be utilised as fertiliser silos
The Financial Express
The government is planning to increase fertilizer-storage capacity by utilizing closed or abandoned jute factories as warehouses, agriculture secretary Dr Mohammad Emdad Ullah Mian said on Monday. The move is part of a long-term strategy to permanently eliminate fertilizer crisis in Bangladesh, thus enabling the purchase of fertilizer at lower prices from the global market, potentially saving Tk 15-20 billion annually.
The announcement came at the concluding session of a two-day training workshop on agricultural journalism organized by the Bangladesh Agricultural Journalists Forum (BAJF) at the Press Institute of Bangladesh (PIB).
Inflation control pivotal in new-look monetary policy
The Financial Express
Inflation control remains pivotal in a new-look monetary policy for the second half of current fiscal that falls under purview of the post-uprising government to manage, as discussed Monday in a preparatory meeting.
The central bank sought individual opinions from the members of the Monetary Policy Committee (MPC) "as soon as possible" for finalizing the monetary measures for another six months, starting from this January, officials said.
The opinions were sought at the meeting of the MPC held at the Bangladesh Bank (BB) headquarters in the capital in a hybrid format with Bangladesh Bank Governor Dr Ahsan H Mansur in the chair.
BD Lamps returns to profit in Q2 on higher revenue, cost cuts
The Financial Express
Bangladesh Lamps, widely known as BD Lamps, returned to profit in the second quarter (Q2) through December of FY25, after big losses in the same quarter a year before, riding on higher sales and optimization of operating expenses. The electric and energy saving bulbs' manufacturer secured a profit of Tk 0.27 million in the quarter, as against a loss of Tk 46.4 million in the same quarter the year before. The earnings per share (EPS) stood at Tk 0.03 in the Q2, while it was Tk 4.63 in the negative per share in the same quarter a year earlier, according to a stock exchange filing on Monday. Following the news, the stock jumped 5.87 per cent to Tk 110 per share on the Dhaka Stock Exchange.
Prices of essential commodities to remain stable during Ramadan
The Financial Express
Commerce Adviser Sk Bashir Uddin has said that the prices of essential commodities will remain stable during the upcoming holy month of Ramadan. He said the government is making efforts to keep the rice price at a tolerable level following a recent surge in the staple food. He made the observations at a meeting with a delegation of Dhaka Chamber of Commerce and Industry (DCCI) at his Bangladesh Secretariat office on Sunday afternoon.
The commercial adviser said, "It is very important to expand our tax collection as well as tax net to contain inflation and continue overall economic development activities."
বেইজিংয়ে তৌহিদ: বাংলাদেশের ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ৩০ বছর করতে রাজি চীন
The Business Standard
চীন বাংলাদেশের জন্য ক্রেতার অগ্রাধিকারমূলক ঋণ (পিবিসি) ও সরকারি ছাড়কৃত ঋণ (জিসিএল) পরিশোধের সময়সীমা ২০ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করতে সম্মত হয়েছে।এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপাক্ষিক সফর। আজ মঙ্গলবার তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে নীতিগতভাবে সম্মত হন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
আজ সকালে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তৌহিদ হোসেন চীনকে অগ্রাধিকারমূলক ঋণ ও সরকারি ছাড়কৃত ঋণের জন্য সুদের হার দুই-তিন শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করার অনুরোধ জানান। সেইসঙ্গে কমিটমেন্ট ফি (অঙ্গীকার মাশুল) মওকুফ করতে ও ঋণ পরিশোধের সময়সীমা ২০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বাড়ানোরও অনুরোধ করেন।
Individuals can purchase savings certificates worth Tk 4.5m
The Financial Express
Bangladesh Bank (BB) Debt Management Department (DMD) on Tuesday issued a circular clarifying the amendment of the family saving certificate policy. The following paragraph has been substituted for Article 3 of the Family Savings Certificate Policy, 2009:
Eligibility for purchasing savings certificates: The central bank said that any Bangladeshi aged 18 and above, any Bangladeshi physically disabled person of maximum 65 years old and above may apply for purchasing this savings certificate in the prescribed form.
Six airline operators owe CAAB Tk 77.22b
The Financial Express
Six operational and defunct airlines owed the Civil Aviation Authority of Bangladesh (CAAB) Tk 77.22 billion in cumulative debts until last November, risking their license renewal.
The CAAB coordination meeting held on December 18 last decided to issue reminder letters to the airlines regularly to collect the dues, according to the minutes of the monthly coordination meeting of the state-run organization.
It also decided to sign 19 non-aeronautical contracts with Biman. The national flag-carrier "is taking various advantages from CAAB without signing any contract", the meeting was told.
Besides, the meeting decided private airlines' licenses would not be renewed if they fail to pay the dues.
Building commodity buffer stock, inviting FDI in healthcare dominate to-do-list
The Financial Express
Building an essential commodities' buffer stock to counter import-driven price volatility and inviting foreign direct investment in healthcare-and technical-vocational education sectors are among 31-point recommendations an economic -restructuring is set to make. Sources say the taskforce on economy and development, formed by the post-uprising government as part of wide-ranging reforms in Bangladesh, suggests beefing up reserves of essential goods like diesel, fertilizers, and edible oils to get over unusual price rises that stoke up inflation. And opening healthcare and technical-vocational education for FDI inflow underlines a twin goal of upgrading the two vital services and augmenting the country's foreign-exchange reserves to accelerate the economy.