নতুন করে ২৬৫ কোটি টাকা তারল্য সুবিধা পেল তিন ব্যাংক
The Business Standard
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে নিয়মিত তারল্য গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) এই গ্যারান্টির আওতায়, আর্থিকভাবে সবল চারটি ব্যাংক সংকটে থাকা তিনটি ব্যাংকে ২৬৫ কোটি টাকা ধার দিয়েছে।মঙ্গলবার ধার পাওয়া তিনটি ব্যাংক হলো- ফাস্ট সিকিউরিটি, ন্যাশনাল ও এক্সিম ব্যাংক। অপরদিকে এসব ব্যাংকগুলোকে ধার দিয়েছে ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সংকটে থাকা ৭টি ব্যাংককে গত অক্টোবরের শুরু থেকে এপর্যন্ত মোট ধার দেওয়া হয়েছে ৭ হাজার ৫০ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দরে ২৩ শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল
The Business Standard
চট্টগ্রাম বন্দরে ২৩ টি প্রতিষ্ঠানের শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। অভিযোগ করা হয়েছে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই এ প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছিল।
গত বছরের এপ্রিলে এ প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়া হয়। জানা যায়, বিগত সরকারের একাধিক এমপি, মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতা এবং তাদের পরিবারের সদস্যরা এসব প্রতিষ্ঠানের মালিক ছিল। গত সপ্তাহে বন্দরের বোর্ড সভায় শিপ হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
দাম বেড়ে যাওয়ায় কমে গেছে বিক্রি, সংকটে টিস্যু শিল্প
The Business Standard
ক্রমবর্ধমান দামের কারণে টিস্যু পণ্যের চাহিদা কমে যাওয়ায় সংকটে পড়ছে দেশের টিস্যু শিল্প।মূলত কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ব্যয় বৃদ্ধি ও ইউটিলিটি খরচ বেড়ে গেছে। এ কারণে পণ্যের মূল্য সমন্বয়ে দাম বাড়িয়েছে টিস্যু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আর এই মূল্যবৃদ্ধির কারণে কমে গেছে ভোক্তার ক্রয় ক্ষমতা। গত কয়েক বছর ধরে বাড়ি, স্কুল, কর্মক্ষেত্র, হাসপাতাল ও পাবলিক প্লেসে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য টিস্যু পণ্যের ব্যবহার প্রসারিত হওয়ায় শিল্পটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
রমজানের আগে খেজুর ও ভোজ্য তেলের আমদানি শুল্ক কমানোর উদ্যোগ
The Business Standard
রমজানে ভোজ্য তেল ও খেজুরের দাম স্থিতিশীল রাখতে আগেভাগেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পণ্য দুটির আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
একজন সিনিয়র এনবিআর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে জানান, বর্তমানে খেজুরের ওপর প্রায় ৬৪ শতাংশ আমদানি শুল্ক রয়েছে, যার মধ্যে কাস্টমস ডিউটি, অগ্রিম কর, অগ্রিম আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত। এই শুল্কহার কমিয়ে ৩৯ শতাংশ করা হতে পারে।
এছাড়া ভোজ্য তেলের আমদানি পর্যায়ে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে বলেও জানান তিনি। এর আগে এনবিআর স্থানীয় পর্যায়ে ভোজ্য তেলের পরিশোধন ও বিক্রির ওপর থেকে সমস্ত ভ্যাট প্রত্যাহার করেছিল।
অর্থ পাচারে অফশোর কেন্দ্রের ব্যবহার নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক চাপ বাড়ছে
Bonik Barta
যুক্তরাজ্যের অধীনে থাকা স্বশাসিত অফশোর অঞ্চলগুলো বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত। যদিও লন্ডনের মতো মূল ভূখণ্ডের শহরগুলোও এ অভিযোগের বাইরে নয়। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে সম্প্রতি যুক্তরাজ্যে রাজনৈতিক চাপ বেড়েছে। বিশেষ করে অফশোর অঞ্চলে কোম্পানির মালিকানা নিবন্ধনে স্বচ্ছতা বাড়াতে কঠোরতা আরোপের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
সেপ্টেম্বরে ইউরোজোনে ১৩২০ কোটি ডলার বাণিজ্য উদ্ধৃত্ত
Bonik Barta
ইউরোজোনে সেপ্টেম্বরে বৈদেশিক বাণিজ্যে উদ্ধৃত্ত ছিল ১ হাজার ২৫০ কোটি ইউরো বা ১ হাজার ৩২০ কোটি ডলার, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ওই সময় অঞ্চলটিকে বাণিজ্য উদ্ধৃত্ত ছিল ৯৮০ কোটি ইউরো। খবর আনাদোলু। ইউরোস্ট্যাটের তথ্যানুসারে, সেপ্টেম্বরে ২৩ হাজার ৭৮০ কোটি ইউরোর পণ্য রফতানি করেছে একক মুদ্রাভুক্ত ২০টি দেশ, যা আগের বছরের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। এছাড়া একই সময়ের তুলনায় দশমিক ৬ শতাংশ কমে আমদানি করেছে ২২ হাজার ৫৩০ কোটি ইউরোস।
যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
Bonik Barta
প্রথমবারের মতো ৩৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে মার্কিন সরকারি ঋণ। দেশটির হালনাগাদ আর্থিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন ওয়েবসাইট ইউএস ডেট ক্লক এ তথ্য জানিয়েছে। খবর আরটি। গত জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ প্রায় ৬ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রায় চার মাসে ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। জুলাই শেষে ইউএস ট্রেজারি জানিয়েছিল, জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে নতুন তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন অর্থ বিভাগ।
আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম
Bonik Barta
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত তীব্র হয়েছে। দুই দেশের এ ভূরাজনৈতিক উত্তেজনায় গতকাল আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও বৈশ্বিক উদ্বৃত্তের পূর্বাভাসে এখনো চাপে রয়েছে জ্বালানি তেলের বাজার। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫৫ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭১ ডলার ৫৯ সেন্টে। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল আগের দিনের তুলনায় বেড়েছে ৪৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৭ ডলার ৪৫ সেন্টে।
চলতি বছর বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম বাড়তে পারে ৬ শতাংশ
Bonik Barta
বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম চলতি বছর বাড়তে পারে ৬ শতাংশ। এ সময় ধাতব পণ্যটির দাম পৌঁছতে পারে ২ হাজার ৪৫০ ডলারে, আগের পূর্বাভাসে যা ছিল টনপ্রতি ২ হাজার ৪০০ ডলার। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনের একটি ইউনিট)। খবর মাইনিংডটকম। বিএমআই জানায়, চলতি বছর অ্যালুমিনিয়ামের দাম বাড়ার পেছনে বাজারে কাঁচামালের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ভূমিকা রাখতে পারে। এছাড়া চীনে ধাতবপণ্যটির চাহিদা বৃদ্ধিও দাম ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে অন্যতম ভূমিকা পালন করবে।
সৌদি আরবে হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট
Bonik Barta
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট। ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ এ কারখানায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন মালিকানা প্রতিষ্ঠান নিওম গ্রিন হাইড্রোজেন কোম্পানির (এনজিএইচসি) সিইও ওয়েসাম আল-ঘামদি। তিনি আরো জানান, এরই মধ্যে প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। খবর আরব নিউজ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী জ্বালানি খাতের রূপান্তর নতুন গতি পেয়েছে। সেখানে গ্রিন হাইড্রোজেন প্রকল্প বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে। কিন্তু প্রকল্পের আকার ও খরচের কারণে এখনো অনেক দেশে এটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ বিষয়ে নিজেদের কাজের আকার সম্পর্কে আল-ঘামদি বলেন, ‘এ প্লান্ট এত বড় পরিসরে নির্মাণ হচ্ছে যে আগে কেউ এমন উদ্যোগ নেয়নি।’
ভারতে কমতে পারে পেঁয়াজের দাম
Bonik Barta
ভারতে খরিপ মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। এতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় বাজারে মসলাপণ্যটির দাম কমতে পারে বলে জানিয়েছেন দেশটির ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। বর্তমানে ভারতীয় বাজারে পেঁয়াজের গড় খুচরা মূল্য প্রতি কেজি ৫৪ রুপি। সরকারি ভর্তুকিতে প্রধান ভোক্তা কেন্দ্রগুলোয় পেঁয়াজ বিক্রির ফলে গত এক মাসে দাম কিছুটা কমেছে বলে জানা গেছে। দেশটির উত্তর প্রদেশে প্রতি কেজি পেঁয়াজ ৫১ দশমিক ৩৬ রুপি, বিহারে ৫৬ দশমিক ১১, মধ্যপ্রদেশে ৪৯ দশমিক ১৮ ও রাজস্থানে ৪৭ দশমিক ৫৭ রুপি দরে বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যের চাপ কমাতে দিল্লি-এনসিআরসহ বিভিন্ন শহরে খুচরা বাজারে ৩৫ রুপি প্রতি কেজি দরে পেঁয়াজের সংরক্ষিত মজুদ বিক্রি করছে সরকার।
নিলামে উঠছে নিউইয়র্কের সোনালি গম্বুজের পেন্টহাউজ
Bonik Barta
নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউর স্কাইলাইনে আইকনিক কিছু ভবন পাশাপাশি দেখা যায়। এর মধ্যে ফ্ল্যাটআয়রনের বিখ্যাত ভবনটির পাশে ১৭০ ফিফথ অ্যাভিনিউর সোনালি গম্বুজের ভবনটি অনেকেরই নজর কাড়ে। ১৮৯৮ সালে নির্মিত স্থাপনাটি তার অতিপরিচিত প্রতিবেশীর তুলনায় চার বছর পুরনো। সোহমার পিয়ানো বিল্ডিং নামেও পরিচিত ভবনটি এক সময় বেবি গ্র্যান্ড পিয়ানো বাজারজাতকারী কোম্পানিটির কার্যালয় ছিল। দোতলা সোনালি গম্বুজের মাঝে স্থাপিত পেন্টহাউজটি সম্প্রতি আড়াই কোটি ডলারে বিক্রয়ের জন্য সম্প্রতি তালিকাভুক্ত হয়েছে। বিখ্যাত আর্কিটেক্ট রবার্ট মেইনিক ডিজাইন করেন বিউ-আর্টস স্টাইলের এ ভবন। তার অন্যান্য কাজের অন্তর্ভুক্ত নিউইয়র্ক টাইমসের পুরনো অফিস ৪১ পার্ক রো। এছাড়া তার ডিজাইন করা ২০০ ফিফথ অ্যাভিনিউ এখন টিফানি অ্যান্ড কোম্পানির0কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। যাই হোক, মূল কথায় ফেরা যাক। এ শতকের শুরুতে সোহমার পিয়ানো বিল্ডিং কনডোমিনিয়ামে রূপান্তর হয়। আর পেন্টহাউজটি ২০০১ সালে ৭৫ লাখ ডলারে কিনে পুনর্নির্মাণ করেন দাতব্যকর্মী ও উদ্যোক্তা গ্রেগরি সি কার। এখন নিলাম থেকে পাওয়া অর্থ মোজাম্বিকে বিদ্যালয় নির্মাণে ব্যয় করা হবে। ৫ হাজার ৭৭৭ বর্গফুটের এ পেন্টহাউজে পাঁচটি বেডরুম ও পাঁচটি বাথরুম রয়েছে। এখান থেকে শহরের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়। পেন্টহাউজের সাজসজ্জায় রয়েছে সনাতনী ও আধুনিক ঐতিহ্যের মিশ্রণমাত্র ২৯ ফুট ও দৈর্ঘ্য ১২০ ফুট। খবর ও ছবি সিএনএন
যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ ৩৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
Bonik Barta
প্রথমবারের মতো ৩৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে মার্কিন সরকারি ঋণ। দেশটির হালনাগাদ আর্থিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন ওয়েবসাইট ইউএস ডেট ক্লক এ তথ্য জানিয়েছে। খবর আরটি। গত জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ প্রায় ৬ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রায় চার মাসে ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। জুলাই শেষে ইউএস ট্রেজারি জানিয়েছিল, জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে নতুন তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন অর্থ বিভাগ।
Govt hopes to receive $1b loan from IMF this fiscal year: Finance secy
The Business Standard
Bangladesh hopes to receive $1 billion from the International Monetary Fund (IMF) this year, and additional support has also been requested for the current three-year loan program with the global lender, said Finance Secretary Dr Muhammad Khairuzzaman Mozumder today (19 November)."We hope to receive one billion dollars from the IMF within this fiscal year. The IMF team will arrive in Bangladesh on 4 December for final discussions on this matter," he said during a press conference in the Ministry of Finance conference room at the Secretariat today (19 November).
Sinopec, Aramco start building $10 billion petchem complex in China's Fujian
The Business Standard
Sinopec Corp and Saudi Aramco have started constructing a refinery and petrochemical complex in southeast China's Fujian province, marking another big investment in the country's recent wave of petrochemicals expansions. The complex, estimated to cost 71.1 billion yuan ($9.82 billion), also marks Saudi Aramco's second major refining and petrochemical joint venture with a Chinese state oil major as the Middle Eastern energy company steps up cooperation with private Chinese companies.
NBR to gradually rationalise 60 tariff lines by 2026
The Business Standard
The National Board of Revenue (NBR) has taken a move to gradually rationalize and bring under the bound rate by 2026 some 60 tariff lines where the addition of customs duty and other duties and charges exceed the bound tariff.
"NBR has also identified 60 tariff lines where the addition of customs duty and other duties & charges exceed the bound tariff. These rates will be gradually rationalized and brought under the bound rate by 2026," an official document of the government on midterm macroeconomic policy statement.
No company shutdown, action to prevent fund diversion to continue
The Financial Express
No companies will face shutdown but action is being taken against individuals at fault to prevent fund diversion, the Bangladesh Bank governor said Monday as he oversaw reclaimed Islami Bank's bail-in package. The new management of the bank plans to pool around Tk 200 billion by unfreezing seized shares and floating fresh stocks on the bourses to minimize gaps between deposits and investments. The governor reaffirmed the post-uprising interim government's policy of not shutting down companies, regardless of ownership, as investments and employment generated by these entities are vital for the economy. "We're trying to prevent fund diversion."
Moody's downgrades BD ratings to B2, outlook to negative
The Financial Express
Bangladesh's long-term issuer and senior unsecured ratings have been downgraded to B2 from B1 and future outlook to negative by Moody's largely for reasons that include political-changeover unrest and past directed fund awarding. It says the downgrade reflects heightened political risks and lower growth, which increases government liquidity risks, external vulnerabilities and banking-sector risks, following the recent political and social unrest that led to a change in government.
ACI logs Tk155cr loss in Shwapno, foods, plastics, healthcare
The Business Standard
ACI Limited reported a pre-tax loss of Tk155 crore in its retail chain Shwapno, foods, consumer plastics, and healthcare businesses during the July-September quarter. The conglomerate, however, achieved a pre-tax profit of Tk130 crore from its pharmaceuticals, animal health, consumer brands, crop care and public health, motors, pure flour, salt, and flexible packaging segments.
IMF fourth tranche: committee to review progress on loan conditions
The Financial Express
Amid the prevailing economic challenges, the implementation coordination committee is gearing up to assess progress on meeting the loan conditions of the International Monetary Fund, or IMF, aiming for the seamless release of the fourth tranche. The discussion will address economic issues, including political transitions, deteriorating law and order affecting trade, delays in implementing and halting projects initiated by the previous government, revenue deficits, tax-to-gross domestic product ratio, reserve adequacy, and inflation spikes.
বেক্সিমকো গ্রুপকে আর টাকা দেবে না জনতা ব্যাংক
The Business Standard
শ্রমিক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য জনতা ব্যাংকের কাছে ৬০ কোটি টাকা ঋণসহ ফান্ডেড ও নন-ফান্ডেড সুবিধা চেয়েছিল আলোচিত প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। তবে সে প্রস্তাব নাকচ করে দিয়েছে জনতা ব্যাংক।
বেক্সিমকো গ্রুপকে ঋণ না দেওয়ার সিদ্ধান্তের কথা অর্থমন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। চিঠিতে তিনি বলেছেন, নতুনভাবে অর্থায়ন করলে যে ঋণঝুঁকি তৈরি হবে, তা বহন করার পরিস্থিতি বর্তমানে জনতা ব্যাংকের নেই।বকেয়া বেতনের জন্য শ্রমিক–কর্মীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর ব্যাংক ঋণের জন্য আবেদন করেছিল বেক্সিমকো।