17-Nov-2024

Monday 18 November 2024

19-Nov-2024

DSE loses 16.98 points in early trading today

The Business Standard

The Dhaka Stock Exchange (DSE), the primary capital market of Bangladesh, experienced a downward trend in the first two hours of trading today (19 November). During this period, trading records show that 7.22 crore shares and units were exchanged through 82,989 transactions. The total value of traded shares and mutual funds reached Tk 224.3 crore. A total of 380 companies participated in the trading session. Among them, the share prices of 129 companies increased, 180 companies decreased, and 71 companies remained unchanged.

ইসলামী ব্যাংকে থাকা এস আলমের শেয়ার বিক্রি করে ১০,০০০ কোটি টাকা আদায় করা হবে

The Business Standard

শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংক পিএলসির যেসব শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছিল, সেগুলো বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ইসলামী ব্যাংক।এই শেয়ারগুলোর বেশিরভাগই ছিল বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন। আজ (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ তথ্য জানান। তিনি জানান, পাচার করা টাকা পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে এসব শেয়ার বিক্রি করা হবে।এস আলম গ্রুপের কাছে মালিকানাধীন শেয়ারের ফেস ভ্যালু (অভিহিত মূল্য) ১ হাজার ৬০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিটি শেয়ারের দাম ৬০ টাকা হিসাবে এওবস শেয়ারের বর্তমান মোট বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা।

কর্মী সংকট মোকাবিলায় দক্ষ কর্মীদের জন্য ভিসা বাড়াবে জার্মানি

The Business Standard

কর্মী সংকট মোকাবিলায় ২০২৪ সালে দক্ষ কর্মীদের ভিসার সংখ্যা ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি করবে জার্মানি। কর্মী সংকট মোকাবিলায় ভিসা সংক্রান্ত নিয়মকানুন শিথিল করার ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে রোববার (১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়। বর্তমানে জার্মানিতে ১৩ লাখ ৪০ হাজার লাখ চাকরি খালি রয়েছে। দক্ষ কর্মীদের অভিবাসনের নিয়ম শিথিল করার মাধ্যমে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির দীর্ঘমেয়াদি সংকট সমাধানের চেষ্টা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।সরকারি এক বিবৃতিতে জানানো হয়, কানাডার অনুপ্রেরণায় একটি পয়েন্টভিত্তিক ব্যবস্থা গ্রহণের পর ২০২৪ সালে ২ লাখ পেশাদার ভিসা ইস্যু করা হবে।

২ বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

The Business Standard

প্রায় দুই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।রোববার (১৮ নভেম্বর) রাতে ভারত থেকে চালবোঝাই তিনটি ট্রাক বন্দরের ট্রান্সশিফমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে। যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানে তিনটি ট্রাকে ১০৫ টন নন-বাসমতি চাল আমদানি করেছেন। আমদানিকারকের আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে। বেনাপোল বন্দর থেকে চাল খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট হোসেন অ্যান্ড সন্স।

Petroleum product distributors' business overshadowed by fixed income

The Financial Express

Petroleum and lubricant product distributors in the country witnessed a significant year-on-year jump in profit in FY24 as their non-operating income shot up amid rising interest rates. Of the four listed distributors, Eastern Lubricants experienced a 25.34 per cent year-on-year rise in income to Tk 0.036 billion in the year to June 2024. Meghna Petroleum gained a 22.65 per cent year-on-year increase in profit to Tk 5.42 billion while Padma Oil's profit was up 16.9 per cent to Tk 4.08 billion in FY24, compared to the year before. Another listed firm of the group -- Jamuna Oil -- is yet to disclose its annual financial results for FY24. According to the data available for the nine months through March this year, the companies' operating profits are a small fraction of the total earnings in the year through June. In fact, operating profits of petroleum product distributors fell year-on-year in FY24 due to a reduction in petroleum consumption in the country.

রেকর্ড উচ্চতায় খেলাপি ঋণ, তিন মাসে বাড়ল ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা

Bonik Barta

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে তা ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের প্রায় ১৭ শতাংশই এখন খেলাপি। দেশের ইতিহাসে এত পরিমাণ খেলাপি ঋণ অতীতে কখনই দেখা যায়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা।

সহজ ও সুলভ মূল্যে কৃষকের আলুবীজ প্রাপ্তি নিশ্চিত করতে হবে

Bonik Barta

দেশে ভাতের পরে অন্যতম খাদ্য উপাদান আলু। উৎপাদনের দিক থেকে ঘাটতি না থাকার পরও বাজারে অস্থিরতার কারণে দীর্ঘদিন ধরে এ নিত্যপণ্যটির দাম ঊর্ধ্বমুখী। অস্থিতিশীল বাজারে প্রভাব পড়েছে আলুবীজের দামেও। কৃষককে বীজ আলুর জন্য বাড়তি দাম গুনতে হচ্ছে। বণিক বার্তার প্রতিবেদন জানাচ্ছে, কৃষককে সরকার নির্ধারিত দামের চেয়ে মণপ্রতি ৭০০-১ হাজার টাকা বেশি দিয়ে আলুবীজ কিনতে হচ্ছে। সরকার নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি কেজি বীজ আলু ৬৮ টাকায় বিক্রির কথা। অথচ বগুড়ায় গত সপ্তাহে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে। কুড়িগ্রামে আলুবীজ বিক্রি হচ্ছে ১০০ টাকার অধিক মূল্যে। রংপুরে গত বছরের তুলনায় দ্বিগুণ দামে বীজ সংগ্রহ করতে হচ্ছে কৃষককে। গত বছর যে বীজ ৫০-৬০ টাকা কেজি দরে কিনেছেন কৃষক, সেটি এবার ১০০-১১০ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন তারা। একদিকে আলুবীজের দাম বেশি, অন্যদিকে সার-কীটনাশকসহ অন্যান্য খরচও বাড়ায় অনেক অঞ্চলের কৃষক আলু উৎপাদনে এরই মধ্যে অনাগ্রহী হয়ে পড়েছেন।

৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতনের সপ্তাহ স্বর্ণের বাজারে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম চলতি সপ্তাহে তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি পতনের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহারের কমানোর গতি কমিয়ে দিতে পারে, এমন সম্ভাবনায় ডলারের বিনিময় হার বেড়েছে। ফলে চাহিদা কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম কমছে। খবর বিজনেস রেকর্ডার। গত শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৫৬৫ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। এ নিয়ে চলতি সপ্তাহে ধাতুটির দাম ৪ শতাংশের বেশি কমে গত ১২ সেপ্টেম্বরের পর সর্বনিম্নে চলে গেছে। মার্কিন ফিউচার মার্কেটেও দাম দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ৫৭০ ডলার ১০ সেন্টে নেমে এসেছে।

রমজানে নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

The Business Standard

আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানিতে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।আজ রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতকল্পে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা এবং খেজুর এর আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

তিন মাসে খেলাপি ঋণ ৭৪ হাজার কোটি টাকা বেড়ে ২ লাখ ৮৫ হাজার কোটিতে পৌঁছেছে

The Business Standard

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। গত জুন মাস শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। ওই সময় দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশই এখন খেলাপি হয়ে পড়েছিল। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা বেড়েছে।

Election process, reform to run simultaneously

The Financial Express

Chief Adviser Muhammad Yunus says election process and state-level reforms will run simultaneously to ensure free and fair elections for transfer of power. In his address to the nation on Sunday evening to mark 100 days of the interim administration, the head of post-uprising government said Election Commission formation will take place in few days to kick-start election train and urged all to hold patience in greater national interest of a smooth transition. Prof Yunus highlighted the challenging circumstances under which the interim government assumed office following the July-August mass uprising that led to the fall of the Awami League government.

Labour unrest puts huge strain on RMG industry

The Financial Express

The labour unrest that broke out in Ashulia in late August and spilled over to Gazipur has put enormous impacts on the billion-dollar garment industry, according to sector insiders. The impacts include shift in work orders to other places inside and outside the country and also a halt in massive investment plans. Entrepreneurs are now struggling to cope with the production deadline and costs as many apparel factories have to suspend operations in fear of vandalism.

Soured loans make quantum leap

The Financial Express

Bangladesh's banking sector sees classified loans make a quantum leap to Tk 2.85 trillion, largely for a redefined default-counting system applicable to term credits that is also revealing 'hidden' debts. The volume of non-performing loans (NPLs) jumped by nearly 96 per cent or Tk 1393.44 billion to Tk 2849.77 billion as on September 30, from Tk 1456.33 billion as on December 31, 2023, according to the Bangladesh Bank's latest statistics released Sunday. The amount of classified loans was Tk 1553.98 billion a year before.

যুক্তরাজ্যের প্রবৃদ্ধি নেমেছে দশমিক ১ শতাংশে

The Business Standard

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লেবার পার্টির বাজেট ঘোষণা ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা ও উচ্চ সুদহারের প্রভাব পড়ে যুক্তরাজ্যে ব্যবসা ও ভোক্তাব্যয়ে। এতে অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছিল বলে দেখা যাচ্ছে প্রান্তিকটির জিডিপি প্রতিবেদনে। খবর দ্য গার্ডিয়ান। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) দশমিক ৫ শতাংশ থেকে কমে তৃতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দশমিক ১ শতাংশে। এ পরিসংখ্যানকে ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের জন্য বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। কারণ জি-৭ জোটের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যকে প্রবৃদ্ধির শীর্ষে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

সিটিস্কেপ গ্লোবালে ৬১০০ কোটি ডলারের লেনদেন

The Business Standard

সৌদি আরবের ‘সিটিস্কেপ গ্লোবাল ২০২৪’-এ মোট লেনদেন ৬ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। রিয়াদে আয়োজিত এ রিয়েল এস্টেট প্রদর্শনী দেশটির সংশ্লিষ্ট বাজারের প্রকৃত চিত্র তুলে ধরেছে বলে মত বিশ্লেষকদের। খবর অ্যারাবিয়ান বিজনেস। বিশ্বের এ বৃহত্তম রিয়েল এস্টেট প্রদর্শনী সম্প্রতি রিয়াদ এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এখানে স্থানীয় ও আন্তর্জাতিক ডেভেলপাররা ২ হাজার কোটি সৌদি রিয়াল বা ৫৪০ কোটি ডলার বিক্রির তথ্য জানিয়েছেন।

বাইটড্যান্সের বাজারমূল্য পৌঁছেছে ৩০ হাজার কোটি ডলারে

The Business Standard

টিকটকের প্যারেন্ট বাইটড্যান্সের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার কোটি ডলার। সম্প্রতি কোম্পানিটি শেয়ার বাইব্যাকের জন্য বিনিয়োগকারীদের ১৮০ হাজার ৭০ সেন্ট প্রস্তাব করেছে, যা আগের ১৬০ ডলারের তুলনায় ১২ দশমিক ৯ শতাংশ বেশি। গত বছর বাইটড্যান্সের বৈশ্বিক আয় ৩০ শতাংশ বেড়ে ১১ হাজার কোটি ডলারে পৌঁছে। বর্তমানে জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে চ্যালেঞ্জের মুখে রয়েছে বাইটড্যান্স। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইন অনুসারে, আগামী ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করা না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক। খবর ও ছবি রয়টার্স

পাহাড়ে গ্যাস অনুসন্ধান দিয়ে শুরু করতে চায় পেট্রোবাংলা

Bonik Barta

পার্বত্যাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জোরালো উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। তাই স্থলভ‌াগের জন্য প্রায় তিন দশক আগে করা উৎপাদন বণ্টন চুক্তি বা প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) সংশোধনের মাধ্যমে নতুন খসড়া প্রস্তুত করা হয়েছে। সেটি চূড়ান্ত করতে ডিসেম্বরের মধ্যে পরামর্শক নিয়োগ শেষ করতে চায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। আগামী মার্চের মধ্যে পিএসসি চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মধ্য দিয়ে পেট্রোবাংলা বড় আকারে গ্যাসের অনুসন্ধান চালাতে চায়। পার্বত্যাঞ্চলে গ্যাস ব্লক ২২বি-তে প্রথম অনুসন্ধান কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

শক্তিশালী ডলার কিছু ইউরোপীয় কোম্পানির আয় বাড়াতে পারে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে গভীর প্রভাব পড়েছে। বিশেষ করে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের শক্তিশালী অবস্থান বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রবণতায় এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় নেমে এসেছে ইউরো। অর্থাৎ, ইউরোপের প্রধান অর্থনীতিগুলোর এ একক মুদ্রার ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। এর বিপরীত দিকও রয়েছে। কারণ শক্তিশালী ডলারের সুবাদে বেশকিছু ইউরোপীয় কোম্পানি লাভবান হতে পারে।

২৮৩ কোটি টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস

Bonik Barta

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির পর্ষদ কোম্পানিটির শেয়ার মানি ডিপোজিটের ২৮২ কোটি ৭৫ লাখ টাকা নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, শেয়ার মানি ডিপোজিটের টাকা অগ্রাধিকারমূলক শেয়ারে রূপান্তরে বাংলাদেশ সরকারের অনুকূলে ইস্যু করা হবে। এ জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।