১৫ বিলিয়ন ডলারের পোর্ট সিটি প্রকল্পে বিদেশী বিনিয়োগ চায় শ্রীলংকা
Bonik Barta
শ্রীলংকার রাজধানী কলম্বোয় নির্মাণ হচ্ছে বিশাল এক সমুদ্রনগরী। ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলারের এ পোর্ট সিটি কলম্বো প্রকল্পের জন্য এখন বিশ্বজুড়ে বিনিয়োগকারী খুঁজছে দেশটি। এ লক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিক প্রচার অভিযান শুরু করেছে শ্রীলংকা সরকার। বড় ধরনের কর ছাড় ও শতভাগ বিদেশী মালিকানার সুযোগ দিয়ে এ প্রকল্পকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থ ও বাণিজ্য কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনা নেয়া হয়েছে। খবর নিক্কেই এশিয়া। সম্প্রতি লন্ডন থেকে ব্যাংকক পর্যন্ত ধারাবাহিক রোডশো বা বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে শ্রীলংকা কর্তৃপক্ষ। গত মাসে দুবাই ও সিঙ্গাপুরে বড় ধরনের অনুষ্ঠানের পর এখন বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর কাড়তে চাইছে দেশটি। ভারত মহাসাগর থেকে উদ্ধার করা ২৬৯ হেক্টর জমির ওপর এ আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান
Bonik Barta
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা পারস্পরিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে মার্কিন স্বার্থকে প্রাধান্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালা উপেক্ষা করা হয়েছে উল্লেখ করে চুক্তিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্টরা। রাজধানীতে গতকাল বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাকক্ষে "‘রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বিটুইন ইউএস অ্যান্ড বাংলাদেশ: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ ইকোনমি’" শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।বিসিআই আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভায় অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্পোদ্যোক্তারা অংশ নেন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে গতকাল জ্বালানি তেলের দাম প্রায় স্থিতিশীল ছিল। বিনিয়োগকারীরা বর্তমানে জেনেভায় অনুষ্ঠিতব্য দুটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এর একটি হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণুবিষয়ক আলোচনা এবং অন্যটি যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার ত্রিপক্ষীয় শান্তি বৈঠক। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ৬৮ ডলার ৪২ সেন্টে। এর আগে সোমবার পণ্যটির দাম ১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছিল।
প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ডসে দ্বৈত স্বীকৃতি পেল এমজিআই
Bonik Barta
দেশের বহুমুখী শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৫-২৬’-এর স্বীকৃতি অর্জন করেছে। একই সঙ্গে এমজিআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল ‘ইনফ্লুয়েনশিয়াল বিজনেস লিডার ইন এশিয়া’ শীর্ষক সম্মাননা পেয়েছেন। দুবাইয়ে ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং রিসার্চ অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড (বিএআরসি এশিয়া) কর্তৃক সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এমজিআই ও চেয়ারম্যানের পক্ষে শিল্প গ্রুপটির হেড অব চার্টারিং রেমজি ইসেভার এ পুরস্কার গ্রহণ করেন। এমজিআই গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা যায়, পাঁচ দশকের বেশি সময় ধরে এফএমসিজি ও নির্মাণসামগ্রী থেকে শুরু করে জ্বালানি, সেবা ও আর্থিক সেবা খাতসহ ৫৪টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করে আসছে এমজিআই। বর্তমানে প্রতিদিন দেশের প্রতি দুটি পরিবারের একটি এ শিল্প গ্রুপটির পণ্য ব্যবহার করে।
মার্কিন কোম্পানির ব্যয় বৃদ্ধিতে চাপে পড়বে ইউরোপের ডেটা সার্বভৌমত্ব?
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতায় ভীষণ উল্লম্ফন দেখা যাচ্ছে। প্রযুক্তি জায়ান্টগুলোর বিনিয়োগের আকার অনেক দেশের অর্থনীতিকেও ছাপিয়ে যাচ্ছে। ২০২৬ সালে শুধু এআই অবকাঠামোতেই বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সম্মিলিত মূলধনি ব্যয় (ক্যাপএক্স) ৭০ হাজার কোটি ডলার ছাড়াতে পারে। শিল্প বিশ্লেষকদের ভাষায়, বর্তমানে মানব ইতিহাসের বৃহত্তম প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ পর্ব চলছে। কিন্তু এ বিনিয়োগে নেতৃত্ব দিচ্ছে মার্কিন কোম্পানিগুলো। এ প্রেক্ষাপটে ইউরোপে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, জায়ান্ট কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগ কি মহাদেশটির ডেটা সার্বভৌমত্বকে দুর্বল করে দেবে? খবর ইউরো নিউজ। ওয়াল স্ট্রিটে সবচেয়ে বেশি নজর কাড়ছে চলতি বছরের কোম্পানিগুলোর প্রাক্কলিত মূলধনি ব্যয়। সম্মিলিতভাবে এআই অবকাঠামোয় বিনিয়োগ হবে ৭০ হাজার কোটি ডলার। বিনিয়োগের এ আকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতি সুইডেনের পুরো নমিনাল জিডিপির তুলনায় বেশি।
রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ এই মুহূর্তে অগ্রাধিকার
Bonik Barta
রমজান এবং সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ করাকে এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার প্রথম দিনে সচিবালয়ে আসেন তিনি।
সেখানে অগ্রাধিকার সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, রোজা ও সেচ— এই দুটি ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা করব। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) বকেয়ার অন্তত ৬০ শতাংশ যদি রমজানের আগে পরিশোধ করা না হয় তবে তাদের পক্ষে পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করা কঠিন হবে— এমনটি জানিয়ে উপস্থিত এক সংবাদকর্মী মন্ত্রীর মন্তব্য জানতে চান। ইকবাল হাসান মাহমুদ টুকু এ প্রসঙ্গে বলেন, বিপ্পা যদি এমনটা বলে থাকে তবে তা নতুন সরকারকে ব্ল্যাকমেইলের শামিল হবে।
আইভরি কোস্টে বাড়ছে কোকোর মজুদ
Bonik Barta
বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্ট। বিশ্ববাজারে দরপতনের প্রভাবে সাম্প্রতিক দিনগুলোয় দেশটি থেকে পণ্যটির রফতানি কমেছে। এতে আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলীয় শহর দুয়েকুয়েসহ অন্যান্য অঞ্চলের গুদামগুলোয় প্রধান মৌসুমের কোকোর মজুদ উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। খবর রয়টার্স। আইভরি কোস্টের দুয়েকুয়ে শহরের সমবায়ী সেকু দাগনোগোর গুদামে কোকোর বস্তা এখন ছাদ ছুঁইছুঁই। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, কয়েক মাস ধরে পরিস্থিতির কোনো উন্নতি নেই। রফতানি বন্ধ থাকায় কৃষকদের পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ফলে ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। দাগনোগোর মতো অনেক সমবায়ী এখন সরকারি কফি ও কোকো কাউন্সিলের (সিসিসি) হস্তক্ষেপের অপেক্ষা করছেন।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
বীমা খাতের ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৫ পয়সায়।
এলএমইতে তামার দরপতন
Bonik Barta
যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং এশিয়ার বাজারে লেনদেন কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তামার দাম কিছুটা কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধাতব পণ্যটির ক্রমবর্ধমান মজুদ ও বিশ্ববাজারে দুর্বল চাহিদা। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস মেয়াদি সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। এদিন পণ্যটির দাম টনে ১২ হাজার ৭৮২ ডলার ৫০ সেন্টে স্থির হয়। বাজার বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে চীনে চান্দ্র নববর্ষের ছুটি চলছে। এ কারণে বাজারে লেনদেনের পরিমাণ অনেক কম। এ পরিস্থিতিতে গত বুধবার এলএমইতে চুক্তির মেয়াদ শেষ হওয়া বা নবায়নের কারণে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।
বিশ্ববাজারে কমেছে শস্যের দাম
Bonik Barta
রাশিয়া ও ভারতে গমের ঊর্ধ্বমুখী ফলন এবং পর্যাপ্ত সরবরাহের খবরে আন্তর্জাতিক বাজারে কমে এসেছে খাদ্যশস্যটির দাম। পাশাপাশি নিম্নমুখী প্রবণতায় রয়েছে সয়াবিন ও ভুট্টার বাজার। মূলত চীনের চাহিদা হ্রাস এবং বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির পূর্বাভাসে শস্যগুলোর দাম কমছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর বিজনেস রেকর্ডার। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিএটি) গতকাল গমের চুক্তিমূল্য ১ দশমিক ৪ শতাংশ কমেছে। এ সময় প্রতি বুশেলের মূল্য নেমে এসেছে ৫ ডলার ৪১ সেন্টে।
এলডিসি উত্তরণ পেছাতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
Bonik Barta
এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া আপাতত স্থগিত করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ স্থগিতের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক যোগাযোগ ও প্রয়োজনীয় চিঠিপত্রের কাজ করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। দুই দফতরের সমন্বয়ে বিষয়টি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে।
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
Bonik Barta
দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল সাড়ে ৯টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
Export approval before Ramadan pushes up aromatic rice prices
The Financial Express
The interim government's decision to allow exports of aromatic rice ahead of the holy month of Ramadan has triggered a price hike in the local market.The price of branded Kalijeera and Chinigura rice increased to Tk 170-180 per kg from Tk 155-160 two weeks ago. Loose Kalijeera and Chinigura rice prices also rose by Tk 10-15 per kg, reaching Tk 150-155 in city grocery stores. Iqbal Rahman, a grocer on Sher Shah Suri Road in Mohammadpur, said major suppliers like Square Group, PRAN-RFL Group, Akij Group, and City Group raised prices from the first week of this month. He said prices started rising just before Shab-e-Barat on February 3. Harun-ur-Rashid, a dealer of rice, edible oil, spices, and other consumer goods, in Mohammadpur said that continued exports and rising local demand ahead of Ramadan and Eid caused the price hike.
দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী
The Business Standard
বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো 'সাউন্ড বাইট' নয়, বরং কাজের মাধ্যমে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম কর্মদিবসে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান ও পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।
১৩২ কোটি শেয়ার ইস্যুর সম্মতি পেল পাওয়ার গ্রিড
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) ১৩২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর সম্মতি পেয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ার বিদ্যুৎ বিভাগের অনুকূলে শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ইস্যু করা হবে। গতকাল এক চিঠির মাধ্যমে কোম্পানিটিকে এ সম্মতি দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, বিদ্যুৎ বিভাগের কাছ থেকে এসব শেয়ারের ইকুইটি হিসেবে ১ হাজার ৩২৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা নিয়ে ব্যবসা করেছে পাওয়ার গ্রিড। ৩০ জুন ২০২৪ পর্যন্ত এসব শেয়ার ‘ডিপোজিট ফর শেয়ার’ হিসেবে জমা ছিল।