মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির আশায় ঊর্ধ্বমুখী বৈশ্বিক পুঁজিবাজার
Bonik Barta
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সাত সপ্তাহ ধরে চলা সংঘাত অবসানের ইতিবাচক সংকেতে গতকাল বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের উত্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজারগুলোতে লেনদেন শুরুর আগেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এ অঞ্চলের অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। খবর রয়টার্স ও এপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্য বিনিয়োগকারীদের দারুণভাবে আশাবাদী করে তুলেছে। গত বৃহস্পতিবার রাতে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন খুব শিগগির একটি শান্তিচুক্তি সম্পন্ন করতে পারে। পাশাপাশি ইসরায়েল ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি গতকাল সকাল থেকে কার্যকর হয়েছে। ট্রাম্প হিজবুল্লাহকে এ যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন, যা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
ঢাকার চেয়ে এগিয়ে থাকলেও চট্টগ্রামের উৎপাদন খাতে প্রযুক্তির ব্যবহার ২ শতাংশের কম
Bonik Barta
দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রাম। আমদানি-রফতানি বাণিজ্যে ৯০ শতাংশের বেশি চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। এটি দেশের প্রধান বন্দর হওয়ায় এ বিভাগকে ঘিরে গড়ে উঠেছে বৃহত্তম উৎপাদনমুখী শিল্প-বাণিজ্য ও অর্থনৈতিক অঞ্চল। অর্থনৈতিক সম্প্রসারণে ঢাকা বিভাগের প্রবৃদ্ধি যেখানে ২৪ শতাংশ, সেখানে চট্টগ্রামে এ হার ৫৪ দশমিক ৩২ শতাংশ। অথচ এ বিভাগের উৎপাদনমুখী শিল্পে তথ্যপ্রযুক্তির ব্যবহার খুবই সীমিত, মাত্র ১ দশমিক ৯৬ শতাংশে অর্থনৈতিক ইউনিটে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহার রয়েছে। দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হলেও তথ্যপ্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকায় দেশী-বিদেশী প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে চট্টগ্রাম। পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির ঝুঁকিও দেখছেন বিশেষজ্ঞরা।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের শেয়ারে নিম্নমুখিতা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে কয়েক সপ্তাহ ধরেই দেশের পুঁজিবাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। যুদ্ধবিরতির পর কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সেটি টেকসই হবে কিনা এমন শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচক প্রায় অপরিবর্তিত ছিল। এ সময়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও বিদ্যুৎসহ বড় মূলধনি কোম্পানির শেয়ারে নিম্নমুখিতা দেখা গেছে। সূচকে স্থবিরতা দেখা গেলেও গত সপ্তাহে পুঁজিবাজারের গড় লেনদেন বেড়েছে ২২ শতাংশ।
মীর আক্তারের শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর গত সপ্তাহের চার কার্যদিবসে ৩০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ২৮ টাকা। এতে সপ্তাহ শেষে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মীর আক্তারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৬ পয়সায়।
মার্চে দাম কমলেও এশীয় ক্রেতাদের কাছে কমেনি স্বর্ণের কদর
Bonik Barta
বিশ্ববাজারে গত মার্চে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিলেও এশীয় ক্রেতা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ মূল্যবান ধাতুর আবেদন মোটেও কমেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগত সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা এখনো বেশ শক্তিশালী। স্বর্ণের দামের ওঠানামা সত্ত্বেও দীর্ঘমেয়াদে আপৎকালীন বিনিয়োগ হিসেবে এর জনপ্রিয়তা বজায় রয়েছে। বিশেষ করে উদীয়মান বাজার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের গুরুত্ব দিন দিন বাড়ছে। খবর রয়টার্স।
সিটি ব্যাংকের ১১৪ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে ১১৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। এতে গত সপ্তাহে সিটি ব্যাংকের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৩৯ শতাংশই ছিল সিটি ব্যাংকের। সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৮০ পয়সায়।
মধ্যপ্রাচ্যে বড় ধরনের অর্থনৈতিক মন্দার আশঙ্কা আইএমএফের
Bonik Barta
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তানসহ বিস্তৃত অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এ অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ২০০৮ সালের বিশ্ব মন্দার পর এবারই প্রথম প্রবৃদ্ধির পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আইএমএফের সর্বশেষ আঞ্চলিক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের ফলে আগের সব অর্জন এখন হুমকির মুখে পড়েছে। খবর দ্য ন্যাশনাল।আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ অঞ্চলের প্রবৃদ্ধি কমে মাত্র ১ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। আগের পূর্বাভাসগুলোর তুলনায় এটি প্রায় ২ দশমিক ৩ শতাংশ কম। সম্প্রতি আইএমএফের আঞ্চলিক পরিচালক জিহাদ আজুর জানান, মাত্র ছয় মাসের ব্যবধানে প্রবৃদ্ধির পূর্বাভাস এত বড় অংকে কমিয়ে আনা একটি বিরল ঘটনা। তিনি উল্লেখ করেন, যুদ্ধের ভয়াবহতা কত দ্রুত অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করেছে, এ সংশোধন তারই প্রতিফলন।
ত্রাণসহায়তা হ্রাস বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি বাড়াবে
Bonik Barta
ইরান যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর বৈদেশিক সহায়তা কমিয়ে দেয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডেভিড মিলিব্যান্ড। ব্রিটিশ সাবেক পররাষ্ট্র সচিব ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) বর্তমান প্রধান মিলিব্যান্ড সতর্ক করে জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা আরো বাড়বে, যার প্রভাব দরিদ্র ও ধনী উভয় দেশকেই ভোগ করতে হবে। খবর দ্য গার্ডিয়ান। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকে বক্তব্য দেয়ার সময় মিলিব্যান্ড বলেন, ‘বর্তমান মার্কিন প্রশাসন তাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক সহায়তা কর্মসূচি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।’ তার মতে, একটি মানবিক সংকটকে অবহেলা করা মানে হলো রাজনৈতিক অস্থিরতাকে উসকে দেয়া। তিনি মনে করেন, আজকের বিশ্ব আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত। তাই এক অঞ্চলের অস্থিরতা দ্রুত অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে।
নেটফ্লিক্সের মুনাফায় ৮৩ শতাংশ প্রবৃদ্ধি
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের নিট মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হয়েছে। সম্প্রতি প্রকাশিত শেয়ারহোল্ডারদের একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা প্রায় ৮২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মূলত একটি ব্যবসায়িক চুক্তি বাতিল হওয়ায় বড় অংকের জরিমানা পাওয়া এবং গ্রাহক সংখ্যা বাড়ায় এ প্রবৃদ্ধি দেখা গেছে। খবর আনাদোলু এজেন্সি।আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ প্রান্তিকে নেটফ্লিক্সের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ কোটি ডলারে, গত বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রাজস্ব বেড়েছে ১৬ দশমিক ২ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, নতুন সাবস্ক্রিপশন, সেবার মূল্য বৃদ্ধি এবং বিজ্ঞাপন খাত থেকে আয় বাড়ায় এ উন্নতি সম্ভব হয়েছে।
চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অ্যাপলের আইফোন সরবরাহ ২০ শতাংশ বেড়েছে।কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, চিপের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে চীনের সামগ্রিক স্মার্টফোন বাজার ৪ শতাংশ সংকুচিত হলেও অ্যাপল ও হুয়াওয়ে নিজেদের সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যবহারের সুবিধার কারণে চীনা গ্রাহকরা আইফোনের দিকে বেশি ঝুঁকছেন। বর্তমানে ২০ শতাংশ বাজার হিস্যা দখল করে হুয়াওয়ে শীর্ষে রয়েছে এবং ১৯ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। শাওমি ও অপোর মতো অন্যান্য ব্র্যান্ডের বিক্রি এ সময়ে অনেকটা কমেছে। খবর ও ছবি রয়টার্স
শিল্প উৎপাদনে জানুয়ারিতে প্রবৃদ্ধি, ডিসেম্বরের পতন থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
The Financial Express
গত ডিসেম্বরের পতনের পর বাংলাদেশের বৃহৎ পরিসরের উৎপাদন খাত জানুয়ারিতে আবার প্রবৃদ্ধির পথে ফিরেছে। শিল্প খাতের এই প্রাথমিক ঘুরে দাঁড়ানোকে অর্থনীতির ধীর পুনরুদ্ধারের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারিতে শিল্প উৎপাদন সূচক বছরে প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ডিসেম্বর মাসে এই সূচক ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছিল, ফলে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ শতাংশ এই বৃহৎ শিল্প খাতের অবদান। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও খাত-সংশ্লিষ্টদের মতে, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যবসায়িক আস্থাকে কিছুটা বাড়িয়েছে, যার ফলে এই পুনরুদ্ধারের আভাস মিলছে। তবে উৎপাদন সূচকে প্রায় ৬১ শতাংশের সবচেয়ে বড় অংশীদার পোশাক শিল্প পুরোপুরি বিদেশি বাজারের ওপর নির্ভরশীল হওয়ায় এখনও নেতিবাচক অবস্থানে রয়েছে। এই সময়ে খাতটি ৩ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে। এই খাতের পতন সামগ্রিক সূচকে বড় ধরনের অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সম্পত্তি কর চালুর কথা ভাবছে এনবিআর
The Financial Express
আগামী অর্থবছরে সীমিত পরিসরে সম্পত্তি কর চালুর বিষয়টি বিবেচনা করছে সরকারের রাজস্ব বিভাগ। এর মাধ্যমে ধনী ব্যক্তিদের ধীরে ধীরে বৃহত্তর কর-জালের আওতায় আনা হবে।প্রস্তাবিত এই সম্পত্তি কর ব্যবস্থা বর্তমানে বিদ্যমান সম্পদ সারচার্জ ব্যবস্থার পরিবর্তে চালু হতে পারে, কারণ বিদ্যমান ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে পাওয়া ও কম দেখানো সম্পদের ওপর কর আদায়ে কার্যকর হয়নি।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রস্তাবটি বর্তমানে একটি বিশেষ কমিটির সক্রিয় পর্যালোচনায় রয়েছে।এই প্যানেল তিনটি সম্ভাব্য মডেল প্রস্তুত করছে, যা আগামী ২০২৬ সালের ২২ এপ্রিল উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের কাছে জমা দেওয়া হবে।দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসকে ওই কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে, এই কর করদাতার প্রধান বাসস্থানের ওপর প্রযোজ্য নাও হতে পারে। এছাড়া দ্বিতীয় বাসস্থান যদি ভাড়া দেওয়া হয় এবং সেটিই ব্যক্তির একমাত্র আয়ের উৎস হয়, সেটিও ছাড় পেতে পারে।”
চট্টগ্রাম বন্দরে আসছে ১.৩৩ লাখ টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল
The Business Standard
শিপিং ডাটা অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার ৫০০ টন এবং জেট ফুয়েলের চাহিদা ১ হাজার ৫০০ টন। ২০ এপ্রিল থেকে জাহাজগুলোর আগমন শুরু হবে। ওইদিন তিনটি জাহাজ বন্দরে ভিড়বে এবং বাকি দুটি জাহাজ যথাক্রমে ২১ ও ২৩ এপ্রিল পৌঁছানোর কথা রয়েছে। এই জাহাজগুলোর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে ‘প্রাইড শিপিং’।
বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
The Business Standard
পরিবহন ব্যয় বৃদ্ধি, মৌসুম শেষ হয়ে যাওয়া ও সরবরাহ কমে আসার কারণে বাজারে প্রায় সব ধরনের সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে; বেশিরভাগের দামই ১০০ টাকা কেজির ওপরে। এর সঙ্গে সয়াবিন তেলের চলমান সংকট যুক্ত হয়ে নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের চাপ আরও বাড়িয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর নিউ মার্কেট, লালবাগ ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন, দুই সপ্তাহ ধরেই সবজির দাম চড়া যাচ্ছে, বাজার মনিটরিংয়ের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
The Business Standard
নিম্ন-আয়ের এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের ব্যবহার্য পণ্য ও সেবা বাদে দেশের অধিকাংশ পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাট অব্যাহতি তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কার্যকর করা কঠিন হবে—এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে করজাল বড় হবে এবং কার্যকর করহার বাড়বে, যা ভোক্তার খরচ বাড়িয়ে দিতে পারে। গত ৮ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার করণীয় নির্ধারণে একটি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে নতুন সরকারকে কোন কোন খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে, সেই পরিকল্পনা উপস্থাপন করা হয়।