পে-স্কেলের জন্য ধৈর্য ধরুন, প্রতিবেদন পেলেই বাস্তবায়ন
Bonik Barta
নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুতই প্রতিবেদন পাব। এরপর তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ নাটোরের গুরুদাসপুরে গতকাল উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
বিশ্বব্যাপী শস্যের সমাপনী মজুদ নয় বছরের সর্বোচ্চে পৌঁছার পূর্বাভাস
Bonik Barta
বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষে (জুলাই-জুন) শস্যের সমাপনী মজুদ নয় বছরের সর্বোচ্চে পৌঁছতে পারে। এ সময় রেকর্ড উৎপাদন মজুদ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। ‘গ্রেইন মার্কেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে আইজিসি জানায়, চলতি ২০২৫-২৬ মৌসুমে বিশ্বে মোট শস্য উৎপাদন (গমসহ অন্যান্য দানাদার শস্য) বেড়ে ২৪৬ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ। এটি নভেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় ৩ কোটি ১০ লাখ টন বেশি। এছাড়া চলতি মৌসুম শেষে শস্যের সমাপনী মজুদ আগে দেয়া প্রাক্কলনের তুলনায় ১ কোটি ৫০ লাখ টন বাড়িয়ে ৬৩ কোটি ৪০ লাখ টন নির্ধারণ করা হয়েছে।
লোকসান থেকে মুনাফায় ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস
Bonik Barta
ওষুধ খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৪ পয়সায়।
পুঁজিবাজারে অধিকাংশ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেনেও নিম্নমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭৯ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২০ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজারে অধিকাংশ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৩৯ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৯৯৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৫ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১৪ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৬ পয়েন্ট।
যুক্তরাষ্ট্রে বেকারত্ব ভাতার আবেদন কমেছে, কাটেনি শ্রমবাজারের অস্থিরতা
Bonik Barta
যুক্তরাষ্ট্রে বেকারত্ব ভাতার জন্য নতুন আবেদনের সংখ্যা গত সপ্তাহে অপ্রত্যাশিতভাবে কমেছে। তবে এর পরেও দেশটির শ্রমবাজার এখনো এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা। বর্তমান পরিস্থিতিকে ‘লো-হায়ার, লো-ফায়ার’ বা কম নিয়োগ ও কম ছাঁটাইয়ের অবস্থা হিসেবে অভিহিত করেছেন তারা। খবর রয়টার্স। মার্কিন শ্রম মন্ত্রণালয় গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে বেকারত্ব ভাতার জন্য নতুন আবেদনের সংখ্যা ৯ হাজার কমে ১ লাখ ৯৮ হাজারে দাঁড়িয়েছে। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন যে আবেদনের সংখ্যা ২ লাখ ১৫ হাজার হতে পারে।
নতুন দুটি সাবসিডিয়ারি খুলবে এসিআই
Bonik Barta
এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড ও এসিআই প্রোপার্টিজ লিমিটেড নামে দুটি নতুন সাবসিডিয়ারি খোলার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। এ সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে এসিআই। তথ্যানুসারে, সাবসিডিয়ারি এসিআই সেমিকন্ডাক্টরের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি ও পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। এতে এসিআইয়ের ৮৫ শতাংশ মালিকানা থাকবে। অপর সাবসিডিয়ারি এসিআই প্রোপার্টিজের ক্ষেত্রেও অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি ও পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা। এখানেও এসিআইয়ের ৮৫ শতাংশ মালিকানা থাকবে। এসব সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে.
কৃষিপণ্যের রফতানি কমেছে ১০.৩০%
Bonik Barta
প্রবাসী আয় ও তৈরি পোশাকের বাইরে যে কয়েকটি খাত বৈদেশিক মুদ্রা আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, তার মধ্যে কৃষি ও কৃষিজাত পণ্য অন্যতম। তবে সাম্প্রতিক কালে অন্যান্য রফতানি খাতের মতো এখানেও মন্দা ভাব দেখা যাচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কৃষি খাতে রফতানি কমেছে ১০ দশমিক ৩০ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথমার্ধে কৃষিপণ্য রফতানি করে বাংলাদেশ আয় করেছে ৫৩ কোটি ৪১ লাখ ডলার। এর আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৫৯ কোটি ৫৫ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে কৃষি খাতে রফতানি আয় কমেছে ৬ কোটি ডলারের বেশি। এ সময়ে দেশের সার্বিক রফতানি আয় ২ দশমিক ১৯ শতাংশ কমলেও কৃষিতে এর হার ১০ দশমিক ৩০ শতাংশ।
এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখ ছাড়িয়েছে
Bonik Barta
এনআরবিসি ব্যাংক পিএলসির আমানত হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। পাশাপাশি গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমাণও বেড়েছে। এ মাইলফলক অর্জন উদযাপন করতে সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অনলাইন প্লাটফর্মে শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশ নেন। এ সময় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৭৪টিতে, যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৬ লাখ ৩৩ হাজার ১৪১টি। অর্থাৎ একবছরের ব্যবধানে বেড়েছে ৪ লাখ ৩ হাজার ১৩৩টি বা ২৪ শতাংশ।
জার্মানিতে পণ্য প্রদর্শন করবে দেশের ৩৮ প্রতিষ্ঠান
Bonik Barta
বিশ্বের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট ২০২৬’-এ ৩৮টি বাংলাদেশী প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠান তাদের নতুন ও উদ্ভাবনী পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করবে। আগামী ৬-১০ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী অন্যতম ওয়ান-স্টপ সোর্সিং প্লাটফর্ম হিসেবে স্বীকৃত এ মেলায় প্রতি বছর বিভিন্ন দেশ থেকে উৎপাদক, প্রদর্শক ও পেশাদার ক্রেতারা একত্র হন। ডাইনিং, লিভিং, গিভিং, বিউটি অ্যান্ড বাথ, অফিস ও স্কুল সাপ্লাই, গিফট, প্যাকেজিং, ডেকোরেশনসহ বিস্তৃত পণ্যের সমাহার এ মেলাকে আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে।
স্কয়ার ফার্মার ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির (স্কয়ার ফার্মা) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৬৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৯৯ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৪২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬ টাকা ৮৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৭ টাকা ৫০ পয়সায়।
২০২৬ সালেও আয়ে বড় প্রবৃদ্ধির দেখা পেতে পারে বিনিয়োগ ব্যাংক খাত
Bonik Barta
বড় অংকের একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) চুক্তির দিক থেকে নতুন রেকর্ড গড়েছে ২০২৫ সাল। এছাড়া শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে অনেক ইউনিকর্ন ও বড় কোম্পানি। এসব এমঅ্যান্ডএ ও আইপিও থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে ওয়াল স্ট্রিট-কেন্দ্রিক বিনিয়োগ ব্যাংকগুলো। চলতি বছরও এসব কার্যক্রমে দেয়া পরামর্শক সেবা থেকে বিনিয়োগ ব্যাংকের আয়ে বড় অংকের প্রবৃদ্ধি দেখা যাবে বলে প্রত্যাশা বিনিয়োগ ব্যাংকারদের। খবর রয়টার্স। বছরের শুরুতেই ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শক্তিশালী মুনাফার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংকগুলো। এ সময় গোল্ডম্যান স্যাকসের বিনিয়োগ ব্যাংকিং ফি বাবদ আয় বেড়েছে ২৫ শতাংশ। প্রতিদ্বন্দ্বী মর্গান স্ট্যানলির এ বাবদ আয় বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। এমঅ্যান্ডএ কার্যক্রমে পরামর্শক সেবা দিয়ে রেকর্ড পরিমাণে আয় করেছে সিটিগ্রুপ।
শীতের সবজি, মাছ ও মুরগির দাম বেড়েছে
Bonik Barta
কিছুটা স্বস্তির পর আবারো দাম বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির। টমেটোর কেজি আর প্রতি পিস লাউয়ের দাম উঠেছে ১২০ টাকায়। অন্য সবজিতেও দাম কেজিপ্রতি ১০-২০ টাকা বেড়েছে। ডিমের বাজার স্বস্তি দিলেও গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দামে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে চাপে পড়ছেন ভোক্তারা। বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিং জোরদারের দাবি তাদের।
বিক্রির ২৫ শতাংশ হতে হবে অত্যাবশ্যকীয় ওষুধ, নইলে নতুন ওষুধের অনুমোদন পাবে না কোম্পানিগুলো
The Business Standard
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বড় করার পাশাপাশি নতুন মূল্য নির্ধারণ নীতিমালা প্রবর্তন করতে যাচ্ছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট বার্ষিক বিক্রির অন্তত ২৫ শতাংশ আর্থিক মূল্যের সমপরিমাণ অত্যাবশ্যকীয় ওষুধ বাজারে সরবরাহ ও বিক্রয় নিশ্চিত করতে হবে।
এই নীতিমালা অনুযায়ী, যেসব কোম্পানি ২৫ শতাংশ বিক্রির এই শর্ত পূরণে ব্যর্থ হবে, তারা নতুন কোনো ওষুধের অনুমোদনের জন্য আবেদন করতে পারবে না—অর্থাৎ কর্তৃপক্ষ তাদের নতুন ওষুধের আবেদন বিবেচনায় নেবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নীতিমালাটি অনুমোদন করেছে। এখন এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে।
Restoring macroeconomic stability rests on revenue policy upgrade
The Financial Express
A time-bound structural and policy rejig of the revenue system is imperative for restoring and sustaining Bangladesh's macroeconomic stability as insufficient domestic resources upend government plans and generate overall volatility. To this end, a multi-stakeholder taskforce on revenue reform is likely to recommend that the government complete major tax-policy reforms in near and midterms within next five years, beginning under the current interim government and finishing under the upcoming elected one. The 'National Taskforce on Tax Restructuring', formed in October last following the political regime change, in order to review the country's revenue framework, is scheduled to submit its report by January 31, 2026, in line with its mandate.
IMF's growth forecasts to show resilience to global trade shocks, Georgieva says
Bonik Barta
The International Monetary Fund's latest economic forecasts due next week will show the global economy's continued resilience to trade shocks and "fairly strong" growth, IMF Managing Director Kristalina Georgieva told Reuters on Thursday. In an interview during a visit to Kyiv to discuss the IMF's loan to Ukraine, Georgieva suggested the IMF could again revise its forecasts slightly upward as the World Bank did this week. In October, the IMF edged its 2025 global GDP growth forecast higher to 3.2 per cent from 3.0 per cent in July as the drag from US tariffs was less than initially feared. It kept its 2026 global growth outlook unchanged at 3.1 per cent.
২০২৬ সালে কমতে পারে বিশ্বব্যাপী ইভি বিক্রির প্রবৃদ্ধি
Bonik Barta
বিশ্বব্যাপী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিবন্ধনে গত বছর ২০ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেলেও চলতি বছর এ গতি কমে আসতে পারে। বিশেষ করে চীনে ইভি চাহিদার ধীরগতি ও বিশ্বজুড়ে গাড়িতে জ্বালানি হিসেবে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যমাত্রা শিথিল করায় বাজারে এ মন্দা ভাব দেখা দিতে পারে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর গত ডিসেম্বরেই ইভি বিক্রির প্রবৃদ্ধি ছিল সবচেয়ে কম। বাজার গবেষণা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের (বিএমআই) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভা সম্পন্ন করতে বিএসইসির আদেশ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও শাইনপুকুর সিরামিকস পিএলসিকে ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভা সম্পন্ন করার আদেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আদেশে বলা হয়েছে, কমিশনের ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আদেশ অনুযায়ী বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক ও অন্যান্য পরিচালকের সমন্বয়ে আদেশ জারির ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভা সম্পন্ন করতে পরিচালনা পর্ষদের সব সদস্য, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
বিপিডিবির লোকসান বেড়েছে ৯৪ শতাংশ
Bonik Barta
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে নিট লোকসান দাঁড়িয়েছে ১৭ হাজার ২১ কোটি টাকায়, যা আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৮ হাজার ৭৬৪ কোটি। সে হিসাবে এক বছরের ব্যবধানে সংস্থাটির নিট লোকসান ৯৪ শতাংশের বেশি বেড়েছে। অথচ বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়, এ খাতের বিশেষ আইন বাতিল, সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ট্যারিফ নেগোসিয়েশনসহ বেশকিছু উদ্যোগ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এসব উদ্যোগের কোনোটাই যদিও এ খাতের আর্থিক চাপ কমাতে পারেনি। বরং বিদ্যুৎ খাতের একক ক্রেতাপ্রতিষ্ঠান বিপিডিবির নিট লোকসান যেমন বেড়েছে, তেমনি সরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমার বিপরীতে বেসরকারি খাতের প্রভাব আরো শক্তিশালী হয়ে উঠেছে।