16-Mar-2025

Monday 17 March 2025

18-Mar-2025

অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়াবে

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের রাজস্ব আয়ের ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরে সরকারের প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মনে করছে সংস্থাটি। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশনকে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছে সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে বিভিন্ন সুপারিশ তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষক মুনতাসীর কামাল প্রমুখ।

NBFI deposits up 0.37pc in Oct-Dec

The Financial Express

Non-bank financial institutions (NBFIs) see a ray of hope for the industry's much-needed rebound with increased deposits in the second quarter (Q2) of this financial year. Not only did the deposits increase but the loans and advances distributed by them also saw a 2.61-percent increase in the October-December period of FY25 from the previous quarter, the latest data shows. This positive sign in the financial services sector comes at a time when it is struggling to remain competitive on the money market due to fragile confidence mostly stemming from growing non-performing loan (NPL) buildups and cash withdrawals by institutional depositors. According to the latest statistics released by the Bangladesh Bank (BB) on Sunday, total deposits, excluding inter-NBFIs, in the sector increased by Tk 1.868 billion or 0.37 per cent to Tk 480.252 billion during October-December 2024 compared to July-September of the year. On the other hand, total loans and advances by NBFIs increased by around Tk 19.36 billion or 2.61 per cent to Tk 760.77 billion during Q2 of FY25 compared to the previous quarter.

প্রায় ৩৭ শতাংশ নিট মুনাফা কমেছে বিএমডব্লিউর

Bonik Barta

আগের বছরের তুলনায় ২০২৪ সালে বিএমডব্লিউ গ্রুপের নিট মুনাফা কমেছে ৩৬ দশমিক ৯ শতাংশ। মূলত চীনের বাজারে চাহিদা কমে যাওয়ার প্রভাব পড়েছে বিক্রিতে। গত বছর এ জার্মান গাড়ি নির্মাতার নিট মুনাফা ছিল ৭৬৮ কোটি ইউরো বা ৮৩২ বিলিয়ন কোটি ডলার। পুরো বছরে আয় করেছে ১৪ হাজার ২৩০ কোটি ইউরো, যা ২০২৩ সালের ১৫ হাজার ৫৪০ কোটি ইউরো থেকে ৮ দশমিক ৪ শতাংশ কম। বিএমডব্লিউ গত বছর প্রায় ২৪ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রি করেছে, যা ২০২৩ সালে ছিল ২৫ লাখ ৫০ হাজার। খবর আনাদোলু.

ইইউ অঞ্চলে ব্রিটিশ খাদ্য রফতানি কমেছে এক-তৃতীয়াংশ

Bonik Barta

গত পাঁচ বছরে যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) খাদ্য ও পানীয় রফতানি কমেছে এক-তৃতীয়াংশের বেশি। ব্রেক্সিট-পরবর্তী সময়ে নতুন বাণিজ্যনীতি ও প্রশাসনিক জটিলতার কারণে এ ব্লকের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে। এরই প্রভাব পড়েছে রফতানিতে। খবর দ্য গার্ডিয়ান। যুক্তরাজ্যের ফুড অ্যান্ড ড্রিংক ফেডারেশন (এফডিএফ) জানিয়েছে, ২০২৪ সালে দেশটি ইইউ অঞ্চলে মোট ৬৩৭ কোটি কিলোগ্রাম খাদ্যপণ্য রফতানি করেছে, যা ২০১৯ সালের তুলনায় ৩৪ শতাংশ কম। ব্রিটিশ পানীয়, চকোলেট ও পনির ইউরোপীয় ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হওয়া সত্ত্বেও সামগ্রিক খাদ্য রফতানি কমেছে।

Revenue shortfall may soar to Tk 1.05t in FY25 CPD says about outgoing fiscal, draws next budget outlook

The Financial Express

Government revenue shortfall could soar to Tk 1.05 trillion at the end of this fiscal year even after factoring in the potential sources to boost collection, says the CPD about state of the outgoing fiscal while drawing next national budget's outlook.The Centre for Policy Dialogue (CPD) mentioned Sunday that the revenue collection grew by just 4.4 per cent between July and December in the financial year 2024-25."To meet this fiscal year's revenue target, collection needs to be increased by more than 55 per cent in the remaining period, which is virtually impossible even after considering all potential sources," CPD Executive Director Dr Fahmida Khatun told a media briefing on recommendations for the FY26 national budget of Bangladesh at its office in the capital. She made several recommendations and observations regarding the fiscal and economic challenges. She emphasised the National Board of Revenue (NBR) must undergo modernisation, leveraging the latest technology, to establish a hassle-free tax system.The CPD proposed raising the tax-free income threshold to Tk 400,000 from the current Tk 350,000 in the next budget, citing high inflation and the fact that many people are now withdrawing funds from savings to cover daily expenses. Dr Khatun said the highest income-tax rate should be raised to 30 per cent from the existing 25 per cent. She also expressed scepticism about the central bank's expectation of lowering inflation within this fiscal year, warning that multiple risks - including US President Donald Trump's tariff wars - could complicate economic stability.

শুল্ক ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ভিয়েতনামের

Bonik Barta

জ্বালানি পণ্য আমদানির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক চুক্তি ও মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। এসব পদক্ষেপের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষিত শুল্ক ঝুঁকি এড়াতে চাইছে দেশটি। খবর রয়টার্স। এ পদক্ষেপগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পকেন্দ্রিক দেশটির গত কয়েক সপ্তাহে ঘোষিত সার্বিক উদ্যোগের অংশ, যা ওয়াশিংটনের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত কমানোর লক্ষ্যে নেয়া হচ্ছে।

আগামী বছর থেকে শতভাগ বাধ্যতামূলক হবে ই-রিটার্ন

Bonik Barta

ব্যক্তিশ্রেণীর সব করদাতার ক্ষেত্রে আগামী বছর থেকে অনলাইনে আয়কর বিবরণী (ই-রিটার্ন) জমা দেয়া শতভাগ বাধ্যতামূলক করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য প্রস্তুতি পর্ব শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। জাতীয় রাজস্ব ভবনে গতকাল এনবিআর আয়োজিত ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনলাইনে রিটার্ন জমায় ভালো সাফল্য পাওয়ায় আগামী বছর এটিকে বাধ্যতামূলক করা হবে। আমাদের অনলাইনে রিটার্ন না দেয়ার কোনো উপায় নেই। আমাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতেই হবে। অনলাইন রিটার্ন জমায় সময় ও অর্থ বাঁচে। আর টেনশন একদমই না। কারণ ক্যালকুলেশন তো, কোনটা ট্যাক্স এবল, কোনটার কত করহার কিছুই জানা দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে।’

দুই সপ্তাহের সর্বোচ্চে আকরিক লোহার দাম

Bonik Barta

চীনের বাজারে শুক্রবার আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। ঊর্ধ্বমুখী চাহিদা ও শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে আর্থিক প্রণোদনা বাড়ার সম্ভাবনা ধাতবপণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মে মাসের সরবরাহ চুক্তিতে শুক্রবার আকরিক লোহার দাম ২ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭৯৪ ইউয়ানে (১০৯ ডলার ৭৯ সেন্ট)। এটি গত ৩ মার্চের পর সর্বোচ্চ ও সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি।

গত আট মাসে সর্বোচ্চ ছাড়ে স্বর্ণ বেচাকেনা করছে ভারত

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে ৩ হাজার ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। রেকর্ড দামের কারণে দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ ভারতে মূল্যবান ধাতুটির চাহিদা বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী আছে। ফলে ছাড়ে স্বর্ণ বেচাকেনা করছেন দেশটির ব্যবসায়ীরা। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ বেড়ে গত আট মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়া অন্যান্য প্রধান বাজারেও গ্রাহকরা ক্রয় কমিয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্স। গত সপ্তাহে ভারতীয় ডিলাররা সরকারিভাবে নির্ধারিত অভ্যন্তরীণ মূল্যের তুলনায় প্রতি আউন্সে সর্বোচ্চ ৩৯ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। এতে সরকারিভাবে নির্ধারিত মূল্যের ওপর ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত। এর আগের সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল আউন্সপ্রতি ১০-২১ ডলার।

Bangladesh Bank smells big-bet investment fraud, launches action

The Financial Express

All bank accounts of OGS Bangladesh have been seized by the central bank for allegedly running a Ponzi scheme that fools investors with lucrative profits, in a resurgence of MLM frauds. A Ponzi scheme is an investment fraud that pays existing investors with funds collected from new investors. Scheme organizers often promise to invest one's money and generate high returns with little or no risk and with no investment of their own. The action came following media report on detection of gross irregularities through offering windfall monthly returns to attract investors, in defiance of the rules."I have issued an order to seize all bank accounts of that company immediately just after seeing a media report," Bangladesh Bank Governor Dr Ahsan H Mansur told the FE writer. The central bank has moved to take legal action and close operations of this company, he added." Already, I have ordered suspending operation of this company. Earlier in a press statement, Bangladesh Bank had issued a note of caution against Pyramid, a Ponzi scheme or multi-level marketing (MLM) business.

ইউরোপের বাজারে কমেছে গমের দাম

Bonik Barta

ইউরোপীয় গমের দাম গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কিছুটা কমেছে। তবে কৃষ্ণসাগরীয় অঞ্চলের প্রতিযোগিতা ও যুক্তরাষ্ট্রের বাজারে দরপতনের চাপ থাকলেও প্রায় এক মাস পর সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে পণ্যটির বাজার। খবর বিজনেস রেকর্ডার। প্যারিসভিত্তিক ইউরোনেক্সট বাজারে মে মাসের সরবরাহ চুক্তিতে মিলিং গমের দাম দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি ২২৪ ইউরোতে (২৪৩ ডলার ৬৪ সেন্ট) নেমেছে। যদিও সপ্তাহজুড়ে পণ্যটির দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। এদিকে শিকাগোতেও গমের দাম শুক্রবার ১ দশমিক ২ শতাংশ কমলেও সাপ্তাহিকভাবে তা ইতিবাচক প্রবণতা বজায় রেখেছে।

দ্বিতীয় প্রান্তিকে চীনের রেকর্ড সয়াবিন আমদানির সম্ভাবনা

Bonik Barta

ব্রাজিল থেকে রফতানি বিলম্ব হওয়া ও শুল্কায়ন প্রক্রিয়ার ধীরগতির কারণে চীনে সয়াবিনের সরবরাহ সংকট তৈরি হয়েছিল। ফলে দেশটি বেশ কিছুদিন কয়েকটি সয়াবিন মিলের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটিতে ভোজ্যতেলবীজটির আমদানি বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। পাঁচটি গবেষণা ও বাণিজ্য সংস্থা এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ক্রেতা দেশ চীন। পূর্বাভাস অনুযায়ী, দেশটি এপ্রিল-জুন পর্যন্ত রেকর্ড ৩ কোটি ১৩ লাখ টন সয়াবিন আমদানি করতে পারে। এটি গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৪৬ শতাংশ বেশি। ২০২৪ সালের এপ্রিল-জুন পর্যন্ত চীন মোট ২ কোটি ৯৯ লাখ টন সয়াবিন আমদানি করেছিল।

এশিয়ায় স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে

Bonik Barta

এশিয়ার স্পট মার্কেটে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কমে তিন মাসের সর্বনিম্নে নেমেছে। দাম কমার পেছনে ভূমিকা রেখেছে এ অঞ্চলে নিম্নমুখী চাহিদা। অন্যদিকে আটলান্টিক মহাসাগরীয় পথে ইউরোপের দেশগুলো জ্বালানি পণ্যটির আমদানি বাড়িয়েছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, উত্তর-পূর্ব এশিয়ায় এপ্রিলে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৩ ডলার ৪০ সেন্ট। মে মাসে সরবরাহের জন্য এ সময় প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ হয়েছে ১৩ ডলার ২০ সেন্ট।

শেখ মুজিবের ছবিসংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে। নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক। এবার শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পড়েছে বিড়ম্বনার মুখে। প্রথমে বলা হয়, ঈদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে। যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয়, ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট। দেশের অনেক জেলায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী নগদ টাকা পাচ্ছে না বলে জানা গেছে।

Govt prepares model PSC for a fresh bidding round

The Financial Express

The government has moved to launch an onshore bidding round, 28 years after the previous one, to expedite hydrocarbon exploration in onshore areas with a view to meeting the country's mounting natural gas demand in industries, power plants and other establishments. State-run Petrobangla has already prepared a draft of the Model Production Sharing Contract (MPSC) making the terms attractive to potential international oil companies (IOCs), a senior Petrobangla official told The Financial Express Sunday. The gas purchase price is linked with the dated Brent on a three-month rolling average basis. The MPSC terms of the previous 1997 onshore bidding round were linked to high sulfur fuel oil (HSFO) with a price floor and a ceiling. Like the MPSC for offshore blocks, the interim government has taken the initiative to sweeten the model PSC for onshore blocks in line with the recommendations from Scotland's Wood Mackenzie. "We are working to fix the new formula so that the price could be linked to around 8.0 per cent of the dated Brent crude with a capping in the Brent crude price," said the senior Petrobangla official. Based on the current Brent price assumption, gas price is anticipated to be in the range of around US$5.50 per million British Thermal unit (MMBtu).

রিজার্ভ আবারো নামল ২০ বিলিয়ন ডলারের নিচে

Bonik Barta

দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। গত বৃহস্পতিবার শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৩ কোটি (১৯ দশমিক ৭৩ বিলিয়ন) ডলার। মূলত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের কারণে রিজার্ভের পরিমাণ কমেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

Merger is the answer to dysfunctional insurance industry: Studies

The Financial Express

Stakeholders in the country's insurance sector have suggested that weak companies should be merged with better performers to ease competition and improve service quality. The recommendation has been made in a research paper recently submitted to the chief of the insurance regulator. Brig. Gen. Md Shafique Shamim, chief executive officer and managing director of general insurer Sena Insurance, who had prepared the report, urged the Insurance Development and Regulatory Authority (IDRA) to make a prompt decision on mergers and disclose which companies need merger for survival. The report compares Bangladesh's insurance industry with that of India, Pakistan and Sri Lanka to establish the unhealthy competition that insurance companies here are facing. India, with a gross domestic product (GDP) of $3.9 trillion and a population of 1.44 billion, has only 59 insurance companies whereas Bangladesh has 82 insurance companies operating in an economy that is just 11.66 per cent of India's GDP and serves a population of 171 million. Pakistan and Sri Lanka, economies that are significantly smaller than Bangladesh, have only 40 and 28 insurance companies.

রেকর্ড ৩৩ লাখ কোটি ডলারে পৌঁছেছে বৈশ্বিক বাণিজ্য

Bonik Barta

ভূরাজনৈতিক উত্তেজনা ও ক্রমবর্ধমান সুরক্ষাবাদী প্রবণতার মাঝেও ২০২৪ সালে বৈশ্বিক বাণিজ্যের রেকর্ড সম্প্রসারণ হয়েছে। এ সময় আগের বছরের তুলনায় বৈশ্বিক বাণিজ্য ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৩৩ ট্রিলিয়ন বা ৩৩ লাখ কোটি ডলারে পৌঁছেছে। গত শুক্রবার ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএডি) হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। একই সঙ্গে চলতি বছরের বৈশ্বিক বাণিজ্যের বাধাগুলো সম্পর্কেও সতর্ক বার্তা দেয়া হয়েছে। খবর আনাদোলু।

কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ব্যয় বৃদ্ধি ও খাদ্য মজুদে জোর অর্থনীতিবিদদের

Bonik Barta

আসন্ন অর্থবছরের জন্য কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ব্যয় বৃদ্ধি ও খাদ্যের উচ্চ মজুদ নিশ্চিত করার সুপারিশ করেছেন অর্থনীতিবিদরা। তারা প্রত্যক্ষ করের পরিধি বাড়ানোর পাশাপাশি পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন, যাতে দুই বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পায়। গতকাল রাজধানীতে অন্তর্বর্তী সরকারের প্রথম প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তারা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহানসহ বিশিষ্ট অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী, এমএম আকাশ, জাইদি সাত্তার, মামুন রশীদ, ফাহমিদা খাতুন ও মুস্তাফিজুর রহমান অংশ নেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

T-bills witness sharp increase in yields

The Financial Express

The yields on treasury bills (T-bills) increased significantly on Sunday as banks showed reluctance to invest their excess liquidity in the securities ahead of the upcoming Eid-ul-Fitr. The cut off yield, generally known as interest rate, on the 91-Day T-bills rose to 10.75 per cent from 10.35 per cent of the previous level while the yield on 182-Day T-bills reached 10.90 per cent from 10.84 per cent from the earlier level. However, the yield on 364-Day T-bills rose to 11.09 per cent on the day from 10.79 per cent earlier, according to the auction results. "Most banks are now focused on managing their funds efficiently before and after the Eid rather than investing in government securities," a senior official of the Bangladesh Bank (BB) told The Financial Express (FE) while explaining the upward trend in T-bill yields. He also said that T-bill yields are unlikely to decline before the festival. The government borrowed Tk 70 billion on the day through issuing three types of T-bills to partially meet its budget deficit. The rise in T-bill yields may continue in the coming months as liquidity support from the central bank through the repo facility is set to tighten after the Eid holidays," head of treasury at a leading private commercial bank (PCB) told the FE.

Buffer stock and expanded OMS suggested for taming inflation

The Financial Express

As the measures taken through monetary policy are failing to tame indomitable inflation in Bangladesh, eminent economists suggest the government enhance food stock and raise open-market sale of foodstuffs to mitigate inflationary pressure on the commoners. They came up with the suggestion at a pre-budget meeting Sunday with Finance Adviser Dr Salehuddin Ahmed at the state guesthouse Padma in the capital, Dhaka, as the process of making the next national budget gets underway at a crucial juncture of the country. "Their main suggestion was about challenges in lowering inflation," the adviser told newsmen after the meeting was over. "They told me that as the monetary-policy steps are not working in this case, you have to make buffer stock, make open sale of products, and make them more regular," he added. Mr Ahmed said the economists wanted the government to take measures for increased employment generation to help lowering inequality.

অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়াবে

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের রাজস্ব আয়ের ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরে সরকারের প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মনে করছে সংস্থাটি। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশনকে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছে সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে বিভিন্ন সুপারিশ তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষক মুনতাসীর কামাল প্রমুখ।

আগামী বাজেটে করপোরেট করহার ‘রিভিজিট’ করা হবে: অর্থ উপদেষ্টা

The Business Standard

বাংলাদেশে করপোরেট করহার অনেক বেশি উল্লেখ করে আগামী জাতীয় বাজেটে করপোরেট করহার 'রিভিজিট' করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে বৈষম্য কমাতে পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর আদায়ে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের খ্যাতনামা অর্থনীতিবিদদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট সভা শেষে গতকাল (১৬ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, 'আমি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ব্যক্তি ও খাতকে দেওয়া কর অব্যাহতি বাতিল করে দিয়েছি। ট্যাক্স এক্সপেন্ডিচার (কর ব্যয়) কমাতে আগামী বাজেটে এ ধরনের অব্যাহতি আরও কমানো হবে।' তিনি আরও বলেন, 'পরোক্ষ করের প্রভাব ধনী-দরিদ্র সবার ওপর সমানভাবে বর্তায়। তাই পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর আদায়ে জোর দেওয়া হবে।' সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান প্রস্তাব করেন, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের করযোগ্য আয় থাকা সত্বেও কর দেয় না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়ন করা হোক। আগামী বাজেটে এ ধরনের আইন করা হবে কি না, এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে আমি কমিট করছি না। আমাদের ব্যবসায়ীরা এমনিতেই সবসময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, নানা সুবিধা চান।'