শীর্ষ নির্বাহীদের বেতন ৩০% বাড়িয়েছে গোল্ডম্যান স্যাকস
Bonik Barta
বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস ২০২৪ সালে তাদের চারজন শীর্ষ নির্বাহীর বেতন ৩০ শতাংশ বাড়িয়েছে, যা ব্যাংকের সাধারণ কর্মীদের বেতন বৃদ্ধির তুলনায় অনেক বেশি। এছাড়া ব্যাংকের প্রেসিডেন্ট জন ওয়ালড্রনকে কোম্পানির প্রাইভেট জেট ব্যবহারের সুযোগ বাড়ানো হয়েছে। শুক্রবার প্রকাশিত প্রক্সি ফাইলে গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ওয়ালড্রন ২০২৪ সালে ৩৮ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। এছাড়া প্রধান আর্থিক কর্মকর্তা ডেনিস কোলম্যান ২৭ মিলিয়ন ডলার এবং জেনারেল কাউন্সেল ক্যাথরিন রুয়েমলার ২২ দশমিক ৫ মিলিয়ন ডলার পেয়েছেন। গত জানুয়ারিতে ব্যাংকটি জানায়, প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমনের ২০২৩ সালে বেতন ছিল ৩৯ মিলিয়ন ডলার।
শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও মন্দার আশঙ্কা
Bonik Barta
আর্থিক অনিশ্চয়তায় পড়ছেন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা। বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির পদক্ষেপে মূল্যস্ফীতি ও মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে মার্কিনদের কেনাকাটার ক্ষমতা ও আর্থিক আস্থায়। খবর সিএনবিসি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শুল্কারোপের ফলে আমদানীকৃত পণ্যের ওপর কর বাড়ছে, যা বাড়িয়ে দিচ্ছে পণ্যের দাম। ফলে মূল্যস্ফতির আশঙ্কা দেখা দিয়েছে। যাতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। কিন্তু সে অনুপাতে বাড়ছে না মজুরি। ফলে মানুষ আর্থিকভাবে বেশি চাপের মধ্যে পড়ছে। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ভোক্তারা অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগবে। ফলে কমে যাবে দৈনন্দিন ব্যয়, যা অর্থনীতিকে আরো ধীর করে দিতে পারে। এতে মন্দা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
How 6 of 11 problem banks turn around
The Business Standard
This recovery came at the cost of Tk30,000 crore in new money created by the Bangladesh Bank under its liquidity support programme after the boards of the 11 banks were restructured following the appointment of Governor Ahsan H Mansur in August last year.
The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel . The six banks are Islami Bank, Social Islami Bank, Exim Bank, United Commercial Bank (UCB), IFIC Bank, and Al-Arafah Islami Bank. Most of these banks have stopped taking liquidity support from the central bank, having overcome the liquidity crisis through timely intervention and regulatory policy support. However, a major concern now is the rise in default loans, as previously hidden bad assets are being revealed, which will significantly impact their profitability. The central bank is considering provision forbearance support if needed once the full extent of default loans becomes clear. At a recent event, the Bangladesh Bank governor instructed banks not to obscure the true picture, even if the industry's average default loan ratio rises to 30%.
80MW solar plant planned in Padma Bridge area aligned with renewable vision
The Business Standard
North-West Power Generation Company – an enterprise of the Bangladesh Power Development Board enterprise – is now set to build an 80MW solar power plant in the Padma Bridge project area in line with the government's renewable energy vision.The state-owned enterprise signed a 30-year lease agreement with the Bangladesh Bridges Authority (BBA) for 180 acres in October last year, with the land handed over the same month, according to the company.
Based on a preliminary assessment of the project site, the estimated project cost is Tk871.56 crore (equivalent to $71.44 million), with completion targeted for 2027. North-West Power officials stated that, in line with the government's vision to enhance renewable power generation, the company has been striving to increase its own capacity.
ক্রিপ্টোকারেন্সি হিসেবে পাচার করা অর্থের একাংশ জব্দ
Bonik Barta
বাংলাদেশী গ্রাহকদের প্রায় ১ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছিল ভার্চুয়াল মুদ্রা প্লাটফর্ম মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা এমটিএফই। আত্মসাৎকৃত এ অর্থ রূপান্তর করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সিতে। ক্রিপ্টোকারেন্সি হিসেবে পাচার হওয়া এ অর্থের একাংশ জব্দ হওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যমানের ইউএসডিটি (ব্লকচেইন প্রযুক্তির স্থির মুদ্রা) জব্দ করেছে ভার্চুয়াল মুদ্রা রূপান্তর ও বিনিময়ের প্লাটফর্ম ওকেএক্স। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৫ কোটি টাকা। বাংলাদেশের অনুকূলে ক্রিপ্টোকারেন্সি জব্দের এটিই প্রথম ঘটনা বলে দাবি করছে সিআইডি। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, এ অর্থ দেশে ফেরত আনতে হলে আইনি মীমাংসার মাধ্যমে আনতে হবে। কিন্তু বাংলাদেশে এ-সংক্রান্ত আইন না থাকায় ফেরত আনার প্রক্রিয়া কী হবে তা নিয়ে দ্বিধায় রয়েছেন তারা।
Metro rail yet to benefit from CO2 emission cuts
The Financial Express
Although the metro rail operation in Dhaka reduces carbon emission significantly, the dedicated rail company is yet to harness full benefits through a lack of initiative at its planning stage. The Dhaka Mass Rapid Transit Company Limited (DMTCL) has been implementing four out of six mass rapid transit (MRT) lines under a much-trumpeted strategic transport plan. Carbon emission reduction from the lone under-operation MRT-06 has been missed due to a lack of initiative since its inception, according to sources. A recent study shows a reduction in 863,851 tonnes of carbon dioxide (CO2) emission is expected per year from MRT-01 and MRT-05 North. Due to insufficient data for traffic forecast model, sources said, realistic carbon emission reduction per person or vehicle per kilometre in the development project proposals could not be ascertained.
MRT-01 project office recently estimated 460,502 tonnes of reduction through linear interpolation, a technique used to estimate or predict a value when you have a set of known data points and want to find a value between them. Although the estimate was calculated based on 859,461 ridership per day from the upcoming year 2026, sources said the first underground metro is unlikely to start operation by then.
বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ
Bonik Barta
গুরুত্বপূর্ণ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে বাংলাদেশ। আর এ সন্ধিক্ষণে শান্তি, সংলাপ ও ঐকমত্যে সহায়তার জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত সংস্থাটির মহাসচিব এন্তোনিও গুতেরেস। রাজধানীর একটি হোটেলে গতকাল সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চারদিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনে গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এন্তোনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। শুরুতে দুজন লিখিত বক্তব্য দেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
হিমাগারের আকস্মিক ভাড়া বৃদ্ধিতেই দাম পড়েছে কৃষিপণ্যের
Bonik Barta
বাজারে প্রতি কেজি আলু এখন বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৭ টাকা দামে। যদিও কৃষিপণ্যটি উৎপাদনে কৃষকের ব্যয় হচ্ছে কেজিতে ১৩-১৪ টাকা। একইভাবে উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে টমেটো ও পেঁয়াজও। কৃষক পর্যায়ে কথা বলে জানা গেছে, প্রতি কেজি টমেটো উৎপাদনে তাদের ব্যয় হয় ১২-১৩ টাকা। আর পণ্যটি রাজধানীর বাইরে বিক্রি হচ্ছে স্থান ও মানভেদে প্রতি কেজি ৮ থেকে ১৮ টাকায়। পেঁয়াজের উৎপাদন ব্যয় কেজিতে ৩৮ থেকে ৪০ টাকা। কোনো কোনো স্থানে তা ৩৫ টাকায়ও বিক্রি হচ্ছে।
উচ্চ লভ্যাংশেও ভালো কোম্পানিতে আকৃষ্ট হচ্ছে না বিনিয়োগকারীরা
Bonik Barta
পুঁজিবাজারে মৌলভিত্তির ভালো কোম্পানি হিসেবে পরিচিত বেশকিছু প্রতিষ্ঠান প্রতি বছরই বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তেমন একটা দেখা যাচ্ছে না। গত ছয় মাসে বিনিয়োগকারীদের জন্য উচ্চ লভ্যাংশ ঘোষণার পরও শেয়ারের দাম কমেছে বেশকিছু কোম্পানির। বাজার বিশ্লেষকরা বলছেন, সার্বিকভাবে পুঁজিবাজারের প্রতি আস্থার ঘাটতির পাশাপাশি স্বল্প মূলধনি ও উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ারদরের বাড়বাড়ন্তের কারণে ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছে না।
Why Square Pharma performs poorly in equity market
Bonik Barta
Square Pharmaceuticals' valuation in the secondary market does not reflect its growth in earnings in the last more than a decade. The company earned a profit of Tk 3.62 billion in FY12, which gradually rose to Tk 20.93 billion in FY24. It registered a year-on-year growth of 5-54 per cent in earnings between 2012 and 2024. However, yearly price returns of the stock have not been as impressive, except for FY14. It experienced a 94 per cent annual price return against a 20 per cent year-on-year profit growth in FY14. In the rest of the decade, the stock witnessed insignificant annual capital gains. The price returns were even negative in FY19, FY20 and FY23. Stocks are expected to perform well in the equity market when the companies they represent show consistency in growth in business. That has not happened with the country's leading drug maker.
"Square Pharmaceuticals is severely undervalued in the secondary market," said Asif Khan, chairman of EDGE Asset Management.
Experts say Square Pharma has remained "undervalued" in the stock market, not only compared to its peers but also to any other good performers of other industries.
এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮০০ কোটি ডলার ক্ষতি হতে পারে
Bonik Barta
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) পরবর্তী সময়ে শুল্ক সুবিধা না থাকায় বাংলাদেশের রফতানি খাতে বছরে ৮০০ কোটি ডলার ক্ষতি হতে পারে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গতকাল এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এমন আশঙ্কার কথা জানান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভারতে চালের রফতানি মূল্যে নিম্নমুখিতা অব্যাহত
Bonik Barta
ভারতে চালের রফতানি মূল্য এখনো ২১ মাসের সর্বনিম্নে। এর পেছনে ভূমিকা রাখছে নিম্নমুখী চাহিদা ও অন্যান্য চাল রফতানিকারক দেশের সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধি। ভারতে চালের রফতানি মূল্য এখনো ২১ মাসের সর্বনিম্নে। এর পেছনে ভূমিকা রাখছে নিম্নমুখী চাহিদা ও অন্যান্য চাল রফতানিকারক দেশের সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধি। এদিকে ভিয়েতনামে চলতি সপ্তাহে চালের দাম কিছুটা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম চলতি সপ্তাহে টনপ্রতি ৪০৩-৪১০ ডলার নির্ধারণ হয়েছে। গত সপ্তাহে এ পণ্য টনে ৪০৯-৪১৫ ডলারে বেচাকেনা হয়েছে।
এশিয়ায় সমুদ্রপথে তাপীয় কয়লা আমদানি তিন বছরের সর্বনিম্ন
Bonik Barta
ফেব্রুয়ারিতে এশিয়ার সমুদ্রপথে তাপীয় কয়লা (ইস্পাত ও ধাতু শিল্পে ফার্নেসে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা) আমদানি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চীন ও ভারতের চাহিদা কমে যাওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা আশা করছেন, শিল্পোৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশে চাহিদা বাড়াবে। ফলে এপ্রিল থেকে তাপীয় কয়লা আমদানি পুনরুদ্ধার হতে পারে। খবর রয়টার্স। পণ্য বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যানুসারে, গত মাসে এশিয়ার সমুদ্রপথে তাপীয় কয়লার আমদানি ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টনে নেমেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। এছাড়া জানুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৪২ লাখ টন।
প্রথমবারের মতো আউন্সে ৩ হাজার ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩ হাজার ডলার ছাড়িয়েছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা স্বর্ণের মতো পণ্যে আপৎকালীন বিনিয়োগের দিকে ঝুঁকছেন। খবর রয়টার্স। স্পট মার্কেটে সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৪ ডলার ৮৬ সেন্টে পৌঁছায়। এটি চলতি বছর ১৩তম বারের মতো রেকর্ড সর্বোচ্চ। ২০২৪ সালে মূল্যবান ধাতুটির দাম ২৭ শতাংশ বৃদ্ধির পর চলতি বছরের এখন পর্যন্ত তা ১৪ শতাংশ বেড়েছে।
পাকিস্তান থেকে এসেছে ২৬ হাজার টন আতপ চাল
Bonik Barta
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। এ চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে এসব চাল দেশে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। তিনি বলেন, ‘জিটুজি চুক্তির আওতায় ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি মরিয়ম নামের একটি জাহাজ।’ এর আগে ৫ মার্চ পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে এমভি সিবি নামে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ।
জানুয়ারিতে সংকোচনের ধারায় যুক্তরাজ্যের অর্থনীতি
Bonik Barta
যুক্তরাজ্যের অর্থনীতি গত জানুয়ারিতে অপ্রত্যাশিতভাবে দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়। এ পতনের প্রধান কারণ ছিল উৎপাদন খাতের সংকোচন। তথ্য প্রকাশের পর পরই লন্ডনে ব্রিটিশ পাউন্ড প্রায় দশমিক ১৫ শতাংশ কমে ডলারের বিপরীতে ১ দশমিক ২৯৩ ডলারে লেনদেন হচ্ছিল। ইউরোর বিপরীতে স্টার্লিং অপরিবর্তিত ছিল। সিএনবিসি।
তিন মাসের সর্বোচ্চ অবস্থানে চীনের শেয়ারবাজার চাঙ্গা এশিয়ার অন্যান্য বাজারও
Bonik Barta
গত শুক্রবার তিন মাসের সর্বোচ্চ অবস্থানে লেনদেন শেষ হয়েছে চীনা শেয়ারবাজার। ট্রাম্পের শুল্ক পরিকল্পনা নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রে তিনটি বেঞ্চমার্কের পতন হয়েছে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বেশির ভাগ বাজারেরই প্রবৃদ্ধি হয়েছে। খবর সিএনবিসি। চীনের শেয়ারবাজারের পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় সিএসআই-৩০০। সূচকে ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে দিনটি তিন মাসের সর্বোচ্চ ৪ হাজার ৬ দশমিক ৫৬ পয়েন্টে শেষ হয়েছে। এ উত্থান মূলত স্বাস্থ্যসেবা, নিয়মিত ও অনিয়মিত ভোক্তা খাতের শক্তিশালী গতিবিধির কারণে ঘটেছে।
এলএমইতে টিনের দাম বেড়ে প্রায় তিন বছরের সর্বোচ্চে
Bonik Barta
কঙ্গোতে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম খনি থেকে টিন উত্তোলনকারী কোম্পানি আলফামিন রিসোর্সেসের পরিচালিত বিসিয়ে মাইন। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর প্রভাবে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) টিনের দাম বেড়ে প্রায় তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স ও ইন্টারন্যাশনাল টিন অ্যাসোসিয়েশন।
আগামী মাসে চীনে সৌদি আরবের জ্বালানি তেল রফতানি কমতে পারে
Bonik Barta
শীর্ষ ক্রেতা দেশ চীনে এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সিনোপেকের বেশকিছু শোধনাগারের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ কমে যাবে।
আইসিইতে কোকোর দাম কমেছে ৩.৬%
Bonik Barta
ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গত শুক্রবার কোকোর দাম কমে গত চার মাসের সর্বনিম্নে নেমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আইসিই-সার্টিফাইড মজুদ বৃদ্ধি ও পশ্চিম আফ্রিকায় অনুকূল আবহাওয়ার পূর্বাভাস পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার। লন্ডনে গতকাল কোকোর দাম ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৬ হাজার ১১০ পাউন্ডে। ডিলাররা জানান, আইসিই-সার্টিফাইড মজুদগুলো জানুয়ারির শুরু থেকে সর্বোচ্চে পৌঁছেছে। এছাড়া আইভরি কোস্ট, ঘানা ও দক্ষিণ নাইজেরিয়ার কিছু অংশের জন্য আগামী ১০ দিনের মধ্যে আবহাওয়ার পূর্বাভাস অনুকূল। শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
ভুটানকে বদলে দেবে নতুন বিমানবন্দর
Bonik Barta
ভুটান, যাকে বলা হয় সুখী মানুষের দেশ বা প্রশান্তির দেশ। ‘প্রশান্তির দেশ’ বলা হয় মূলত এর অনন্য জীবনদর্শন, প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক নীতির জন্য। সে ধারণাকে লক্ষ্য রেখেই দক্ষিণ ভুটানের গিলেফুতে তৈরি হচ্ছে এক নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, যা দেশটির ভবিষ্যৎ বদলে দিতে পারে। বর্তমান বিশ্বে মাইন্ডফুলনেস বা সচেতন জীবনযাপনের ধারণাটি বেশ জনপ্রিয়। অনেক বিশ্রাম কেন্দ্র, নিরাময় কেন্দ্র এমনকি প্রশিক্ষণ কেন্দ্র এ ধারণাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। কিন্তু ভুটান এবার সম্পূর্ণ একটি নগরী এ থিমে গড়ে তুলতে চাইছে। গিলেফুকে বেছে নেয়া হয়েছে এ প্রকল্পের জন্য, যেখানে নির্মাণ করা হচ্ছে এ অত্যাধুনিক বিমানবন্দর।