Bangladesh to explore int'l bond market for fundraising, lower internal borrowing
The Financial Express
Bangladesh will expedite efforts to explore international bond markets to gather an increased volume of foreign funds to finance development works, the government was learnt to have told a visiting IMF delegation on Tuesday. This way, it said, the domestic borrowings will be lessened as it ultimately lowers fund flow to the private sector, according to sources. The International Monetary Fund (IMF) delegation on the day had meetings with the Government Debt and Financial Asset Management Wing of the Finance Division where they discussed domestic and external financing plans, government guarantees and the financing of the state-owned enterprises.
লিড সনদ পেল দেশের আরো ৪ পোশাক কারখানা
Bonik Barta
দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের আরো চারটি কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদ অর্জন করেছে। এর ফলে দেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০টিতে। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম, ১৪৫টি গোল্ড এবং বাকিগুলো সিলভার ও সার্টিফায়েড পর্যায়ের। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব ও টেকসই ভবনের মানদণ্ড পূরণের ভিত্তিতে এ সনদ দেয়। জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মান, টেকসই পরিচালনা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব পরিচালনাসহ বিভিন্ন সূচকে মূল্যায়নের পর কারখানাগুলোকে সনদ দেয়া হয়। অর্জিত নম্বরের ভিত্তিতে সার্টিফায়েড, সিলভার, গোল্ড ও প্লাটিনাম—এ চার স্তরে স্বীকৃতি দেয়া হয়।
রেমিট্যান্স সংগ্রহে তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক
Bonik Barta
সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এর মাধ্যমে দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে ব্যাংকটি। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্যে এ বিষয়টি উঠে এসেছে বলে গতকাল ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ অর্জন প্রবাসী বাংলাদেশীদের কাছে ব্র্যাক ব্যাংকের নিরাপদ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবার প্রতি ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধিতে ব্যাংকটির অবদানও এ অর্জনের মাধ্যমে আরো সুস্পষ্ট হয়েছে।
নেভিয়ানের কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং মডেল ওষুধ রফতানিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
Bonik Barta
ওষুধ আমদানিতে কানাডা বিশ্বের কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি। তাই রফতানি করতে হলে ওষুধ তৈরির ক্ষেত্রে কঠোর মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানের উৎপাদন সক্ষমতা প্রয়োজন। তবে এ অর্জনকে বিশেষ তাৎপর্য দিচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন ধরনের রফতানি মডেল। মূলত বহুজাতিক ওষুধ কোম্পানি স্যান্ডোজের সঙ্গে একটি মাল্টি-কান্ট্রি পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে নেভিয়ান তার নিজস্ব প্লান্টে ওষুধ উৎপাদন করে কানাডায় রফতানি করছে। স্যান্ডোজ এজি সুইজারল্যান্ডের ক্রয়াদেশে ওষুধগুলো আমদানি করছে স্যান্ডোজ কানাডা ইনকরপোরেটেড। উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশ প্রথমবারের মতো শীর্ষ কোনো বহুজাতিক কোম্পানির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ ওষুধ রফতানি করছে।
VAT schedule change may widen revenue gap
The Financial Express
Changes to the VAT-payment schedule could put immense pressure on field officials to achieve the government's ambitious VAT-collection target of Tk 2.23 trillion in the current fiscal year, according to tax officials. Field-level VAT officials say they would effectively have only nine months of revenue reflected in this fiscal year's collection as VAT for the final quarter would be deposited in July - the first month of the following fiscal year - under the revised payment schedule. In the Finance Bill 2027, the government has made VAT payment and VAT return submission simpler by extending payment and submission schedules to three months from every month. It was the long-awaited demand from businesses who found the monthly compliance requirements time-consuming.
সরকারি মূল্য নির্ধারণে আপত্তি সয়াবিন-পাম অয়েলের আমদানি ১০% কমেছে
Bonik Barta
লোকসানের মধ্যে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেছেন আমদানিকারক ও উৎপাদকরা। এ অবস্থায় সয়াবিন ও পাম অয়েলের মূল্য নির্ধারণে সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে আবারো প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন তারা। তবে এ-সংক্রান্ত সর্বশেষ বৈঠকেও কোনো সিদ্ধান্ত দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশের প্রধান দুই ভোজ্যতেলের আমদানি আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে।
আড়াই বছর পর পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দিল বিএসইসি
Bonik Barta
রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডকে কিউআইওর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছিল। এতে প্রায় আড়াই বছর পর কিউআইওর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমতি দিল বিএসইসি।
দুই কোম্পানির ঋণমান ঘোষণা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো পিপলস ইন্স্যুরেন্স পিএলসি ও আইএফআইসি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। পিপলস ইন্স্যুরেন্স: পিপলস ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ারদর
Bonik Barta
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টস লিমিটেড, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ও এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। তবে এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। দেশ গার্মেন্টস: ডিএসইতে গত ২৪ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪২ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৬৯ টাকা ৩০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৯ শতাংশ।