চিকিৎসা ব্যয় জোগাতে খাদ্যের খরচ কমায় এক-তৃতীয়াংশ আমেরিকান
Bonik Barta
দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবার আকাশচুম্বী খরচের চাপে দিশেহারা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ।
ওয়েস্ট হেলথ-গ্যালাপ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে এমন চিত্র। গবেষণা বলছে, গত বছর দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষ স্বাস্থ্যসেবার খরচ মেটাতে খাদ্য, ইউটিলিটি বিল কিংবা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাতের খরচ কমাতে বাধ্য হয়েছে। খবর রয়টার্স।ওয়েস্ট হেলথ-গ্যালাপ সেন্টার জানিয়েছে, ২০২৫ সালের জুন-আগস্ট পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াজুড়ে প্রায় ২০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপটি পরিচালনা করা হয়। জরিপের তথ্যানুযায়ী, ৩৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা চিকিৎসাসেবার খরচ জোগাতে দৈনন্দিন জীবনে অন্তত একটি বড় খরচ আপস করতে বাধ্য হয়েছেন। বিশেষ করে যাদের স্বাস্থ্যবীমা নেই তাদের ক্ষেত্রে এ সংকট সবচেয়ে বেশি প্রকট হয়ে উঠেছে। জরিপে বীমা সুবিধার বাইরে থাকা ৬২ শতাংশ মানুষ জানিয়েছে, চিকিৎসাসেবার অর্থ জোগাড় করতে তাদের বিভিন্ন ত্যাগ স্বীকার করতে হয়েছে। এর মধ্যে ৩২ শতাংশকে ধারদেনা করতে হয়েছে এবং ২৪ শতাংশ মানুষ নিয়মিত ওষুধ সেবনের সময়কাল দীর্ঘায়িত করতে বাধ্য হয়েছে।
১৯৫৭ সালের পর প্রথম লোকসানে হোন্ডা, পারিশ্রমিক ফেরত দিচ্ছেন কর্মকর্তারা
Bonik Barta
দেড় হাজার কোটি ডলারের বিশাল বার্ষিক লোকসান ঘোষণা করতে যাচ্ছে জাপানের প্রখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা।১৯৫৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম কোম্পানিটি এমন আর্থিক বিপর্যয়ের মুখে পড়ল। মূলত ইলেকট্রিক গাড়ি (ইভি) নিয়ে নেয়া ভুল কৌশলের কারণেই ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হচ্ছে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং লোকসানের দায়ভার গ্রহণ করে কোম্পানির নির্বাহী কর্মকর্তারা বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন। তারা স্বেচ্ছায় তাদের প্রাপ্য পারিশ্রমিকের একটি অংশ কোম্পানিকে ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটি জানিয়েছে, ইভি প্রকল্পের ব্যাপক পুনর্গঠন কাজের বিশাল খরচ মেটাতে গিয়ে আর্থিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে তাদের পূর্বপরিকল্পিত তিনটি ইলেকট্রিক গাড়ির মডেল বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ইউরোজোনের শিল্পোৎপাদনে পতন, জানুয়ারিতে কমেছে ১.৫%
Bonik Barta
ইউরো মুদ্রাভিত্তিক অর্থনৈতিক অঞ্চলে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে শিল্পোৎপাদন কমেছে দেড় শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু। আগের বছরের একই সময়ের তুলনায় হিসাব করলে ইউরোজোনে বার্ষিক শিল্পোৎপাদন কমেছে ১ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে ইইউজুড়েই এমন পতন লক্ষ করা গেছে। ইইউভুক্ত দেশগুলোয় সম্মিলিতভাবে শিল্পোৎপাদন মাসিক ভিত্তিতে ১ দশমিক ৬ ও বার্ষিক ভিত্তিতে দশমিক ৬ শতাংশ কমেছে।
কানাডায় চাকরিচ্যুত হয়েছে ১ লাখের বেশি মানুষ
Bonik Barta
বছরের শুরুতেই দেশটিতে এক লাখের বেশি মানুষ পূর্ণকালীন কর্মসংস্থান হারিয়েছে। গত শুক্রবার প্রকাশিত সর্বশেষ শ্রম প্রতিবেদনে দেখা গেছে, ফেব্রুয়ারিতে কর্মসংস্থান কমার হার করোনা মহামারীর পর সবচেয়ে বেশি। খবর বিবিসি। পাইকারি ও খুচরা ব্যবসা খাতে সবচেয়ে বেশি মানুষ কাজ হারিয়েছে। এ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার ব্যাপক চাপের মুখে পড়েছে। মূলত যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে কানাডার অর্থনীতিতে এ অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ইউরোপের তুলনায় ১০% কম দাম পান বাংলাদেশের রপ্তানিকারকরা: গবেষণা
The Business Standard
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের তুলনায় গড়ে প্রায় ১০ শতাংশ কম দাম পান। এর প্রধান কারণ হিসেবে মূলত যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকার কথা উল্লেখ করা হয়েছে নতুন এক গবেষণায়। গবেষণায় আরও দেখা গেছে, উভয় বাজারেই বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ছোট রপ্তানিকারকদের তুলনায় ৩০ শতাংশের বেশি বেশি দাম পায়। দরকষাকষির সক্ষমতা ও পণ্যের তুলনামূলক উন্নত মানকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উপসাগরীয় যুদ্ধের অস্থিরতায় ৬৩ বিলিয়ন ডলার বাড়তি মুনাফার পথে মার্কিন তেল কোম্পানিগুলো
The Business Standard
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে মার্কিন তেল কোম্পানিগুলো এ বছর ৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অতিরিক্ত মুনাফা পেতে যাচ্ছে। বিনিয়োগ ব্যাংক 'জেফরিস'-এর এক মডেলিং অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কেবল এই মার্চ মাসেই মার্কিন তেল উৎপাদকরা বাড়তি ৫ বিলিয়ন ডলারের নগদ অর্থপ্রবাহ তৈরি করবে। জ্বালানি গবেষণা সংস্থা 'রাইস্টাড' জানিয়েছে, যদি এ বছর তেলের দাম গড়ে ১০০ ডলারের আশেপাশে থাকে, তবে কোম্পানিগুলো তেল উৎপাদন থেকে মোট ৬৩.৪ বিলিয়ন ডলারের বাড়তি রাজস্ব পাবে।
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও প্রভাব পড়বে না ঈদযাত্রায়
Bonik Barta
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও দেশে আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে, আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।’ সিলেট নগরীর রায়নগর দপ্তরিপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।
মালয়েশীয় পাম অয়েলের সাপ্তাহিক দরবৃদ্ধি ৪%
Bonik Barta
টানা দুই সপ্তাহ বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। মধ্যপ্রাচ্য সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এ ঊর্ধ্বমুখিতায় প্রধান ভূমিকা রেখেছে। সাপ্তাহিক হিসাবে ভোজ্যতেলটির মূল্যবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। মূলত বায়োডিজেলের কাঁচামাল হিসেবে পাম অয়েলের চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যটির বাজারে এ চাঙ্গাভাব দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গত শুক্রবার মে মাসে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম টনপ্রতি ২৩ রিঙ্গিত বা দশমিক ৫১ শতাংশ বেড়েছে। এতে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৪ রিঙ্গিতে (১ হাজার ১৫৯ ডলার ২৬ সেন্ট)। তবে গত সপ্তাহে পণ্যটির দাম সামগ্রিকভাবে ৪ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। এর আগে গত সোমবার একদিনেই পাম অয়েলের দাম ৯ শতাংশের বেশি বেড়েছিল, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক উল্লম্ফন।
খরচ বৃদ্ধির চাপে এশিয়ার চাল রফতানিকারকরা
Bonik Barta
বিশ্ববাজারে চালের রফতানি মূল্য (এফওবি) কিছুটা কমলেও রফতানিকারকরা অভ্যন্তরীণ খরচ বৃদ্ধির চাপে পড়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এশিয়ার প্রধান রফতানিকারক দেশগুলোয় পরিবহন ও সরবরাহ ব্যয় বাড়ছে। খবর হেলেনিক শিপিং নিউজ। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস বা প্লাটসের তথ্যানুযায়ী, গত ১২ মার্চ আন্তর্জাতিক বাজারে ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম টনপ্রতি ৩৩৭ ডলারে নেমেছে। এ সময়ে পাকিস্তানে একই মানের চালের দর ছিল ৩৪৬ ডলার ও থাইল্যান্ডে ৩৬৪ ডলার। গত এক মাসে পাকিস্তান ও থাইল্যান্ডে চালের দাম টনপ্রতি ১৫-১৮ ডলার পর্যন্ত কমেছে। ভারতে রুপির বিনিময় হার কমায় রফতানি মূল্যে কিছুটা ভারসাম্য থাকলেও আন্তর্জাতিক বাজারে চাহিদা এখন বেশ কম। তবে বিশ্ববাজারে দাম কমলেও অভ্যন্তরীণ খরচ বেড়ে যাওয়ায় এ দরপতন রফতানিকারকদের চিন্তায় ফেলেছে।
মার্কিন অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে ধীরগতি, অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি ০.৭%
Bonik Barta
তবে বাস্তবে তার চেয়েও অনেক বেশি দুর্বল অবস্থানে রয়েছে বিশ্বের বৃহত্তম এ অর্থনীতি। ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের (বিইএ) সর্বশেষ সংশোধিত তথ্যানুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৭ শতাংশ। এর আগে গত মাসে দেয়া প্রাথমিক প্রতিবেদনে এ প্রবৃদ্ধির হার ১ দশমিক ৪ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এফটির ফেব্রুয়ারির প্রতিবেদনে বলা হয়েছিল, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ, যা তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সামগ্রিকভাবে ২০২৫ সালে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ, যা আগের বছরের ২ দশমিক ৩ শতাংশের তুলনায় কম।
মার্চে জ্বালানি তেলের গড় দাম ছাড়াবে ব্যারেলে ১০০ ডলার
Bonik Barta
মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস এ পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় এবং যুদ্ধের কারণে জ্বালানি পণ্যটির উত্তোলন কমে যাওয়ায় বাজারে অস্থিরতা বাড়ছে। জ্বালানি তেলের দাম গত সোমবার ব্যারেলে ১১৯ ডলার ৫০ সেন্টে উঠেছিল, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। খবর রয়টার্স। গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ এ পথ দিয়ে সরবরাহ হয়। এ গুরুত্বপূর্ণ নৌপথটি যদি দুই মাস বন্ধ থাকে, তবে বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর) জ্বালানি তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৯৩ ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস পুনর্নির্ধারণ করেছে ব্যাংকটি।
লভ্যাংশ ও মুনাফা ধরে রাখার চ্যালেঞ্জে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
Bonik Barta
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলো বরাবরই বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। এজন্য বিনিয়োগকারীরাও এসব কোম্পানির শেয়ারে বেশি আগ্রহী। তবে বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতি। বেসরকারি খাতের বিনিয়োগ পরিস্থিতিও হতাশাজনক। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা সংকুচিত হয়ে এসেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর লভ্যাংশ ও মুনাফায়। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে তিন কোম্পানির লভ্যাংশ কমেছে, একটি লভ্যাংশ ঘোষণাই করেনি, একটির লভ্যাংশের পরিমাণ একই রয়েছে আর দুটির সামান্য বেড়েছে। আলোচ্য হিসাব বছরে লোকসানে থাকা দুই কোম্পানির লোকসান আরো বেড়েছে, দুটির মুনাফা কমেছে আর তিনটির মুনাফা কিছুটা বেড়েছে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দর কমেছে ৬%
Bonik Barta
সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫৬ টাকা ৩০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৫৩ পয়সায়।
ব্লক মার্কেটে ২১১ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২১১ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৭৪ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
তুরস্কের অর্থনীতিতে ৫৫ বিলিয়ন ডলার যুক্ত করবে ‘ডেভেলপমেন্ট রোড’ প্রকল্প
Bonik Barta
বহুজাতিক ‘ডেভেলপমেন্ট রোড’ প্রকল্পের মাধ্যমে আগামী এক দশকে তুরস্কের অর্থনীতিতে ৫৫ বিলিয়ন বা প্রায় ৫ হাজার ৫০০ কোটি ডলারের প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করা হচ্ছে। দেশটির পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুল কাদির উরালোলু জানিয়েছেন, কৌশলগত বাণিজ্যিক করিডোরটি ইরাকের গ্র্যান্ড ফাও বন্দর থেকে তুরস্ক হয়ে ইউরোপ পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত হবে। আঙ্কারায় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় এ প্রকল্পে একটি বিশাল উৎপাদন ও লজিস্টিক সেন্টার তৈরি করা হবে। নতুন পথটি বিদ্যমান ‘মিডল করিডোর’-এর সঙ্গে যুক্ত হয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে রেল যোগাযোগকে আরো সহজ করবে। খবর আনাদোলু
শ্রীকাইল থেকে গ্রিডে দৈনিক যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
Bonik Barta
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।সব মিলিয়ে এ গ্যাস ফিল্ডের পাঁচটি কূপ থেকে প্রতিদিন গ্রিডে যাবে মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গতকাল শ্রীকাইলের মখলিসপুর এলাকায় নতুন কূপের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক সংবাদ। বাপেক্সের দক্ষ প্রকৌশলী ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফলে শ্রীকাইল-৫ কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।’
কৃষিতে শ্রমিকদের মজুরি কমেছে, উৎপাদন বেড়েছে মরিচ সবজি পশুখাদ্যের
Bonik Barta
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্যে মূল্যস্ফীতির পরও দেশে কৃষি খাতের শ্রমিকদের মজুরি কমার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে মজুরি কমলেও ফসলের উৎপাদন বেড়েছে। বিশেষ করে মরিচ, সবজি, ফল ও পশুখাদ্যের মতো বিভিন্ন ফসলের উৎপাদন বেড়েছে। আর কমেছে ভুট্টা ও তৈলবীজ জাতীয় ফসলের উৎপাদন। বিবিএসের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে নারী-পুরুষ উভয় কৃষি শ্রমিকের মজুরি কমেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি ৬২১ টাকা ছিল। পরের দুই মাসে অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বরে মজুরি কমে দাঁড়ায় যথাক্রমে ৬১৬ ও ৬০৮ টাকায়। নভেম্বরে ৫৭০ টাকা, ডিসেম্বরে ৫৭৫, জানুয়ারিতে ৫৮০ ও ফেব্রুয়ারিতে মজুরি কমে হয় আনুমানিক ৫৭৮ টাকা। একই অবস্থা নারী শ্রমিকদের ক্ষেত্রেও। জুলাইয়ে মজুরি ছিল ৪৬১ টাকা। আগস্ট ও সেপ্টেম্বরে যথাক্রমে দাঁড়ায় ৪৬০ ও ৪৪৮ টাকা। নভেম্বরে নারীদের মজুরি ছিল ৪১০ টাকা, ডিসেম্বরে ৪১৫, জানুয়ারিতে ৪২০ এবং ফেব্রুয়ারিতে ৪১৫ টাকা (আনুমানিক)। কোনো ক্ষেত্রে কৃষিশ্রমিকদের টাকার সঙ্গে খাবারও দেয়া হয়। খাবারের অর্থমূল্য বিবেচনায় এ মজুরির পরিমাণ আরো কম
ডিজেল পেট্রল অকটেন মিলবে আগের মতোই
Bonik Barta
সারা দেশে জ্বালানি তেল বিক্রিতে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে দেশের সব পেট্রল পাম্পে জ্বালানি তেল ও বিক্রির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মনির হোসেন চৌধুরী বলেন, ‘রেশনিং প্রত্যাহারের বিষয়টি নিয়ে রোববার (আজ) আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। দেশে জ্বালানি তেলের চাহিদা অনুযায়ী সরবরাহ দেয়া হবে। আপাতত ঈদ উপলক্ষে ডিজেল, পেট্রল ও অকটেনের ক্ষেত্রে বিদ্যমান রেশনিং প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে।’
জ্বালানি সংকটের মধ্যেই দীর্ঘ ছুটির কবলে দেশ, মূল্যস্ফীতি আরো উসকে ওঠার শঙ্কা
Bonik Barta
জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দেশের পরিবহন ব্যবস্থায়। এমন নাজুক ও জটিল পরিস্থিতির মধ্যেই আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি। আনুষ্ঠানিকভাবে এর মেয়াদ টানা সাতদিন হলেও মার্চের বাকি দিনগুলোতেও দেশজুড়ে ছুটির আমেজ থাকবে । কারণ ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস হওয়ায় শুক্র-শনিসহ আবারো টানা তিনদিনের ছুটি থাকবে। দীর্ঘ এ ছুটির প্রভাবে দেশে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরো উসকে ওঠার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লম্বা ছুটি মূল্যস্ফীতিকে কীভাবে উসকে দেয় সেটির উদাহরণ ছিল গত বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি। ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫ সালের ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয়দিনের ছুটি ছিল। আর সে বছর ঈদুল আজহায় ছুটি বেড়ে ১০ দিনে গিয়ে ঠেকে। ৫ জুন থেকে শুরু হওয়া সরকারি ছুটি শেষ হয়েছিল ১৪ জুন। এ ছুটির প্রভাবে বাজারে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। ঈদুল আজহার লম্বা ছুটির প্রভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার বিষয়টি পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের গবেষণায়ও উঠে আসে।
সবজি রফতানিতে প্রবৃদ্ধি হলেও পরিবহন ব্যয় বৃদ্ধিতে শঙ্কায় ব্যবসায়ীরা
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে দেশের সবজি রফতানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময় মোট রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়লেও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন এ খাতের রফতানিকারকরা। রফতানিসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশী তাজা সবজির চাহিদা ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে করলা, লাউ, পটোল, ঢেঁড়স, কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের সবজি নিয়মিত রফতানি হচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি দক্ষিণ এশীয় খাদ্যাভ্যাসের কারণে এসব পণ্যের বাজার বিস্তৃত হচ্ছে।