13-May-2026

Thursday 14 May 2026

15-May-2026

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মূলধন ঘাটতি ৬৪,৪০৬ কোটি টাকায় ঠেকেছে

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের প্রায় ৭০ শতাংশই খেলাপির খাতায় উঠেছে। খেলাপি হওয়া এ ঋণের পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বিপুল অংকের খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ করতে পারছে না ব্যাংকটি। এতে গত বছরের শেষে ব্যাংকের প্রকৃত মূলধন ঘাটতির পরিমাণ ৬৪ হাজার ৪০৬ কোটি টাকায় ঠেকেছে, যা পদ্মা সেতু নির্মাণ ব্যয়েরও দ্বিগুণ। জনতা ব্যাংক পিএলসির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

দেশের নির্মাণ খাত স্থবির হয়ে পড়ায় হিমশিম খাচ্ছে ইস্পাত শিল্প

Bonik Barta

বেশ কিছুদিন ধরেই দেশের নির্মাণ খাত স্থবির হয়ে পড়েছে। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) প্রতিবেদন অনুসারে, তিন মাস ধরেই নির্মাণ খাত সংকোচন ধারার মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে এ খাতের অন্যতম প্রধান উপাদান ইস্পাত শিল্পের প্রতিষ্ঠানগুলো ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। রাজধানীর গুলশানে গতকাল ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য উঠে আসে।

মুনাফায় ২৮% প্রবৃদ্ধি ইবিএলের

Bonik Barta

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয়ে প্রবৃদ্ধি এবং প্রভিশনিং ব্যয় হ্রাস পাওয়ায় এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকে ইবিএলের কর-পরবর্তী সমন্বিত মোট মুনাফা ১৯৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫৫ কোটি টাকা। পাশাপাশি শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২৪ টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল শূন্য দশমিক ৯৭ টাকা। অন্যদিকে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে হয়েছে ৩২ দশমিক ৭৫ টাকা, যা আগের বছর ছিল ২৬ দশমিক ৪১ টাকা।

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বজুড়ে বেড়েছে কয়লার ব্যবহার

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও প্রাকৃতিক গ্যাসের প্রবাহ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানি হিসেবে কয়লার দিকে ঝুঁকছে অনেক দেশ। বিশেষ করে এশিয়ার দেশগুলোয় কার্বন নিঃসরণকারী এ জ্বালানির ব্যবহার ও আমদানি ব্যাপক হারে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে কয়েক মাসে কয়লাবাহী জাহাজের সংখ্যা ও পরিবহন ব্যয়ও কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, চলতি মাসে বিশ্বজুড়ে কয়লা আমদানির পরিমাণ ৪ লাখ ৬৪ হাজার টন ছাড়িয়ে যেতে পারে। এটি হবে বিশ্ব ইতিহাসে কয়লা আমদানির তৃতীয় সর্বোচ্চ মাসিক রেকর্ড। সাধারণত উত্তর গোলার্ধে শীতকাল শেষ হওয়ার পর এপ্রিল ও মে মাসে কয়লার চাহিদা কমে আসে। কিন্তু এ বছর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ চেইন ভেঙে পড়ায় চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানে মাঝারি আকারের পণ্যবাহী জাহাজগুলোয় কয়লাই সবচেয়ে বেশি পরিবহন করা হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ ঋণে দণ্ড সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ না করলে সর্বোচ্চ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ দিতে হবে। এর আগে ২০২৪ সালের মে মাসে দণ্ড সুদের হার ১ দশমিক ৫০ শতাংশ করার নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নতুন সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই দণ্ড সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউনাইটেড ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩১ শতাংশ

Bonik Barta

ব্যাংক-বহির্ভূত আর্থিক কোম্পানি (এনবিএফসি) ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রায় ৭৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল প্রায় ৫৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩১ শতাংশ। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইউনাইটেড ফাইন্যান্সের ঋণ ও বিনিয়োগ পোর্টফোলিও ২ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৩৯ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির আমানতের পরিমাণ ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ কোটি টাকায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৪ পয়সায়।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

Bonik Barta

এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক এবং অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশী-বিদেশী কোনো প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।নির্দেশনায় বলা হয়, কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশ ব্যাংকে পণ্য সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের খরচে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী দেশে কিংবা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, চুক্তিবহির্ভূত সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না। তবে তারা সরকারি-বেসরকারি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের আয়োজনে দেশে কোনো সেমিনার বা আলোচনা সভায় প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে পূর্বানুমতি নিতে হবে এবং আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না।

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, প্রতি বর্গফুটে বাড়ল ২-৩ টাকা

Bonik Barta

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়িয়ে ৬২-৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকার বাইরে দাম ধরা হয়েছে ৫৭-৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা। অন্যদিকে এ বছর সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং বকরির ২২-২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর গত বছর লবণযুক্ত খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২-২৭ টাকা ও বকরির ২০-২২ টাকা ছিল। রাজধানীর সচিবালয়ে গতকাল ‘কোরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ’ শীর্ষক সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ইন্দোনেশিয়ায় চাল উৎপাদন বাড়ার পূর্বাভাস

Bonik Barta

চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিকূল আবহাওয়ার শঙ্কা থাকা সত্ত্বেও ইন্দোনেশিয়ায় চাল উৎপাদন সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-জুন সময়ে মোট চাল উৎপাদন ১ কোটি ৯৩ লাখ টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এ উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ২৬ শতাংশ বেশি। খবর বিজনেস রেকর্ডার। সামগ্রিক উৎপাদন বাড়লেও এপ্রিল-জুন প্রান্তিকে ফলন কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, বছরের দ্বিতীয় এ প্রান্তিকে চাল উৎপাদন হতে পারে ৯ লাখ ৬১ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ দশমিক ৩ শতাংশ কম। মূলত বছরের প্রথম কয়েক মাসের ভালো ফলন দ্বিতীয় প্রান্তিকের সম্ভাব্য ঘাটতি পুষিয়ে নিতে সাহায্য করেছে

নয় বছরের মধ্যে সর্বোচ্চে প্রাকৃতিক রাবারের দাম

Bonik Barta

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক রাবারের দাম নয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এতে খনিজ তেল থেকে তৈরি কৃত্রিম রাবার উৎপাদন ব্যয়বহুল হয়ে পড়ায় টায়ারসহ বিভিন্ন পণ্য নির্মাতারা এখন প্রাকৃতিক রাবারের দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতির কারণে থাইল্যান্ডসহ এশিয়ার প্রাকৃতিক রাবার সরবরাহকারী দেশগুলো বড় ধরনের বাণিজ্যিক সুফল পাচ্ছে। খবর নিক্কেই এশিয়া।

‘খাদের কিনারা’ থেকে যেভাবে ফিরল এক খেলনা তৈরির কারখানা

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দুই পরাশক্তির সংঘাতের উত্তাপে ছোট-বড় অনেক প্রতিষ্ঠানই টিকে থাকার লড়াই করছে। তবে এ পরিস্থিতির মধ্যে ‘হান্টার কোম্পানি’ নামের এক প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর গল্পটি বেশ নাটকীয়। পতনের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও কোম্পানিটি কীভাবে ফিরে এসেছে, তা বিশ্ব বাণিজ্যের বর্তমান অস্থিতিশীল অবস্থার এক অনন্য উদাহরণ। রয়টার্সের বরাতে ঘটনাটি তুলে ধরা হলো।

Bangladesh net FDI inflows rise 39.36% to $1.77b in 2025

Bonik Barta

Bangladesh's net foreign direct investment (FDI) inflows increased by 39.36% in 2025 to reach $1.77 billion, up from $1.27 billion in 2024, according to the latest FDI survey by the Bangladesh Bank.The Bangladesh Investment Development Authority (Bida), in a press release issued today (14 May), said the rise was mainly driven by higher reinvested earnings and intra-company loans, indicating continued engagement by existing foreign investors in Bangladesh.

ব্রিটেনে চাকরি হারাতে পারেন দেড় লাখ মানুষ

Bonik Barta

যুক্তরাজ্যে চলতি বছর অন্তত ১ লাখ ৬৩ হাজার মানুষ চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর পেছনে মূল কারণ মধ্যপ্রাচ্য সংকট। অর্থনৈতিক পূর্বাভাস প্রদানকারী সংস্থা আইটেম ক্লাবের সাম্প্রতিক প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। সংস্থাটি বলছে, চলমান উত্তেজনার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ওয়েলস ও হাম্বারের মতো নিম্ন আয়ের অঞ্চলগুলো। এসব এলাকা মূলত উৎপাদন ও নির্মাণ শিল্পের ওপর নির্ভরশীল। বর্তমানে উচ্চ জ্বালানি খরচ ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণে এসব শিল্প চরম ঝুঁকিতে রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দক্ষিণ ওয়েলসে প্রায় ৫ হাজার ৭০০ এবং হাম্বারে ২ হাজার ৮০০ মানুষ কাজ হারাতে পারেন। খবর দ্য গার্ডিয়ান

লাফার্জহোলসিমের বিক্রি ও মুনাফায় ভাটা

Bonik Barta

দেশের সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের প্রভাবে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিক্রি ও নিট মুনাফা কমেছে। এর মধ্যে বিক্রি কমেছে ৬ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৯ শতাংশ। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে নিট বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমে প্রায় ৮০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময় এর পরিমাণ ছিল ৮৫১ কোটি টাকা।

ইরান সংকট ছাপিয়ে বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনই প্রধান লক্ষ্য

Bonik Barta

চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান তিনি। সফরকালে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির এ বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কারণ কয়েক বছর ধরে চলা বাণিজ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত প্রতিযোগিতা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ওয়াশিংটন ও বেইজিং এখন তাদের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সুযোগ খুঁজছে। তবে এ সফরের কেন্দ্রবিন্দুতে শুধু বাণিজ্য নয়, বরং ইরান যুদ্ধও বড় ছায়া ফেলেছে। এছাড়া দুইদিনের বৈঠকে প্রযুক্তি, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের ইস্যুও আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Govt under heavy pressure from LNG subsidies

The Business Standard

The finance ministry is struggling to manage the sharp rise in LNG subsidy costs after international gas prices more than doubled following the Iran war. Subsidy demand for just the first two months after the conflict started equals to the Tk8,000 crore allocated for the whole fiscal year. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. Finance Division officials said monthly subsidies for LNG imports have risen to between Tk4,100 crore and Tk4,200 crore since the war began. As invoices for spot market LNG must be paid within 15 to 17 days of delivery, subsidy payments have to be released quickly.

Tax on export incentives may double in upcoming budget

The Business Standard

The National Board of Revenue is weighing doubling the source tax on export cash incentives provided by the government from 10% to 20% in the upcoming national budget, according to officials at the Ministry of Finance. If implemented, the move could significantly boost tax collection from export incentive payments at a time when exporters – particularly the RMG sector, which accounts for nearly 85% of Bangladesh's export earnings – are already under mounting pressure from slowing shipments and rising costs.