হরমুজ প্রণালি নিয়ে বৈঠক স্থগিত, ফের কূটনৈতিক অনিশ্চয়তা
Bonik Barta
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত তেহরান ও মাসকাট যৌথভাবে নিয়েছে। বৈঠকের জন্য উপযুক্ত একটি তারিখ নির্ধারণে ওমানের সঙ্গে সমন্বয় করবে ইরান । মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা ফের হোঁচট খেয়েছে। ইরান ও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের মধ্যে নির্ধারিত একটি বৈঠক স্থগিত হয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি তেল পরিবহনপথের আশপাশে নতুন করে হামলার ঘটনায় বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। খবর রয়টার্স।
উৎপাদনে নেই ৭২ শতাংশ কেন্দ্র, দূরের বিদ্যুৎ সঞ্চালনে বাড়ছে ট্রান্সমিশন লস
Bonik Barta
বিদ্যুৎ কেন্দ্র মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জ ও আশপাশে উচ্চ দক্ষতাসম্পন্ন বেশ কয়েকটি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব কেন্দ্রে নিয়মিত গ্যাস সরবরাহ করা গেলে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।গ্যাস সংকটের কারণে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলের গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে চাহিদা মেটাতে দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্র থেকে কয়েকশ কিলোমিটার দূরে বিদ্যুৎ সঞ্চলন করে ঢাকাসহ আশপাশ এলাকায় সরবরাহ করতে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি)। এতে সঞ্চালন লোকসান বাড়ার পাশাপাশি ভোল্টেজের ওঠানামা, সরবরাহের নির্ভরযোগ্যতা ও বিদ্যুতের গুণগত মানেও প্রভাব পড়ছে। দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পরিবহনের কারণে গ্রিডের ওপর চাপ বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ খাতসংশ্লিষ্টরা।
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত
Bonik Barta
বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় এসব কটন সুতা আমদানিতে এ সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে বলা হয়েছে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় এসব কটন সুতা আমদানিতে এ সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে বলা হয়েছে।
Greater revenue burden falls on large taxpayers
The Financial Express
Government's greater reliance on large taxpayers -- both individuals and corporates -- to achieve its higher revenue target in the current fiscal year is putting additional pressure on the existing taxpayer base. The Large Taxpayers Unit (LTU) under the VAT wing of the National Revenue Board has been assigned a revenue target 60-percent higher than its collection last fiscal year. And the income-tax LTU's target is nearly 53-percent higher than its collection in FY26. The government has set an overall revenue-collection target at Tk 6.04 trillion for FY27, which is 46-percent higher than the amount collected in the past fiscal year.
July sees nearly 69pc y-o-y surge in petroleum LC value
The Financial Express
Bangladesh pays dearly on overall imports as higher fuel-oil prices in troubled times lifted its import orders in value by nearly 14 per cent in July, current fiscal year's maiden month, officials said. The opening of fresh letters of credit (LCs), commonly referred to as import orders, for petroleum products surged 68.67 per cent year on year to US$1.24 billion in July. The LC value was only $0.74 billion in the same month in FY26, according to the latest statistics from the central bank.
The spurt in petroleum-product-import orders in terms of value came amid elevated and volatile international oil prices, which increased the country's overall import costs and foreign-exchange requirements, the officials explained on Sunday.
Trump says US could stay in Iran and keep oil, like Venezuela deal
The Financial Express
President Donald Trump suggested on Sunday the United States could stay in Iran and "keep the oil", drawing a parallel with a US push to take control of a fifth of Venezuela's vast oil reserves. On a trip to Ireland for meetings and to watch golf, he reiterated that he still expected the Iran war to end this year, possibly just after midterm elections due in the United States in November. Speaking at the Irish Open golf championship, Trump added that the price of gasoline would "drop like a rock" once the Iran war ended.
Net 564MW lost with Adani, Rampal doing the opposite
The Financial Express
Bangladesh's power-supply situation came under fresh pressure on Sunday as the second unit of the Rampal Thermal Power Plant shut down due to a technical glitch, even as electricity imports from India's Adani power plant began to increase after a brief disruption. Adani power plant in India's Jharkhand had been operating at limited capacity for about a month due to coal shortage. Amid the situation, one of its units shut down around midnight last Wednesday because of a technical glitch, further reducing electricity generation and increasing load shedding in Bangladesh.
BB introduces KPI framework for MDs, CEOs of banks
The Financial Express
The Bangladesh Bank has introduced a uniform Key Performance Indicators (KPIs) framework for managing directors (MDs) and chief executive officers (CEOs) of scheduled banks, making top executives subject to measurable targets covering capital strength, asset quality, profitability, governance, customer service, and financial inclusion. It issued the framework on Sunday, aiming to safeguard banks and depositors, strengthen discipline and good governance, and contribute to financial stability. The framework took effect immediately. For newly appointed or reappointed MDs/CEOs, targets will be set at the beginning of their tenures. But for the existing MDs/CEOs, targets must be set within a month.
এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক
Bonik Barta
ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থানে গেল বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমানো এবং অবলোপন করা টাকা আদায়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়-দায়িত্ব এবং কর্মদক্ষতা মূল্যায়নে একটি অভিন্ন ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটর’ (কেপিআই) নীতিমালা জারি করা হয়েছে। নতুন এ নিয়মে ব্যাংক প্রধানদের জন্য নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা অর্জনের অগ্রগতির ওপর ভিত্তি করেই তাদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। ফলে খেলাপিমুক্তকরণ ও ঋণ আদায়ে নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে এখন থেকে শীর্ষ নির্বাহীদের পদ ধরে রাখা কিংবা পুনঃনিয়োগ পাওয়া-দুটিই বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বে।
সাতক্ষীরায় দুই সপ্তাহে আদার দাম বেড়েছে ২০ টাকা
Bonik Barta
২০২৬-২৭ অর্থবছরে এখনো আদা আমদানি করা হয়নি। শুধু তা-ই নয়, কোরবানির ঈদের পর থেকে এ স্থলবন্দর দিয়ে কোনো ব্যবসায়ী আদা আমদানি করেননি। সরবরাহ ঘাটতির কারণে সাতক্ষীরায় আদার দাম বেড়েছে। দুই-তিন সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পাঁচ-ছয় মাস ধরে ভারতীয় আদা আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এজন্য দাম বেড়েছে মসলাপণ্যটির।
তিন মাসে সর্বোচ্চে কয়লার দাম বাড়ছে বৈশ্বিক চাহিদা
Bonik Barta
আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে কয়লার চাহিদা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৯৪ কোটি টনে দাঁড়াতে পারে। কয়লার দাম টনপ্রতি ১৪৫ ডলারের ওপরে উঠেছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে কয়লার ব্যবহার রেকর্ড পরিমাণে পৌঁছতে পারে। এতে কয়লার দাম তিন মাসে সর্বোচ্চের কাছাকাছি রয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
সরবরাহ উদ্বেগে বিশ্ববাজারে বেড়েছে তুলার দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্রের তুলার ফলন নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। যুক্তরাষ্ট্রে তুলার উৎপাদন নিয়ে উদ্বেগে বিশ্ববাজারে বেড়েছে এর দাম। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরবৃদ্ধি এবং ডলারের দুর্বল বিনিময় হার এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর ফ্যাব্রিক টু ফ্যাশন। নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গত বুধবার সবচেয়ে বেশি লেনদেন হওয়া ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে তুলার দাম ৯৮ সেন্ট বেড়ে প্রতি পাউন্ড ৮৭ ডলার ২৮ সেন্টে দাঁড়িয়েছে। অন্য সক্রিয় চুক্তিগুলোর দামও ৫ থেকে ১০৯ পয়েন্ট পর্যন্ত বেড়েছে। এর আগে টানা পাঁচ কর্মদিবসে দাম ৬৮২ পয়েন্ট কমে ৯৩ ডলার ১৪ সেন্ট থেকে ৮৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। সাম্প্রতিক পতনের পর বুধবারের এ উত্থানকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
জ্বালানি তেলের দামের পূর্বাভাস বাড়াল যুক্তরাষ্ট্র
Bonik Barta
এ কারণে ২০২৬ ও ২০২৭ সালের জ্বালানি তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এ কারণে ২০২৬ ও ২০২৭ সালের জ্বালানি তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। খবর আনাদোলু এজেন্সি। ইআইএর সেপ্টেম্বরের স্বল্পমেয়াদি জ্বালানি পূর্বাভাসে (এসটিইও) এ তথ্য দেয়া হয়েছে। এতে ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের গড় দাম হতে পারে প্রতি ব্যারেল ৯১ ডলার ১ সেন্ট। আগের পূর্বাভাসে দাম ধরা হয়েছিল ৮৬ ডলার ৮১ সেন্ট। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৮০ ডলার ৮৮ সেন্ট থেকে বাড়িয়ে ৮৪ ডলার ৬৫ সেন্ট ধরা হয়েছে। গত আগস্টে ব্রেন্টের গড় দাম ছিল প্রায় ৯১ ডলার। জুলাইয়ের তুলনায় দাম বেড়েছে ৭ ডলার।
উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের আবাসন ব্যবসার বিস্তার, চার দেশে সাত প্রকল্প
Bonik Barta
দুবাইয়ের শেখ জায়েদ রোডে উঠছে ৮০ তলাবিশিষ্ট একটি টাওয়ার। সৌদি আরবের জেদ্দা ও রিয়াদে তৈরি হচ্ছে গলফ কোর্স, হোটেল ও বিলাসবহুল আবাসন। কাতারের দোহায় হচ্ছে গলফ রিসোর্ট। ওমানের রাজধানী মাসকাটেও রয়েছে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা। এসব প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। খবর দ্য ন্যাশনাল।গালফ বা উপসাগরীয় অঞ্চলে সম্পত্তি ব্যবসা সম্প্রসারণ করছে ট্রাম্প অর্গানাইজেশন। বর্তমানে চারটি দেশে সাতটি বড় প্রকল্প নির্মাণাধীন রয়েছে প্রতিষ্ঠানটির। এসব প্রকল্পের মধ্যে আছে গলফ কোর্স, হোটেল ও বিলাসবহুল আবাসিক ভবন। প্রকল্পগুলো রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, কাতার ও ওমানে। সব মিলিয়ে এসব প্রকল্পের মাধ্যমে বিশ্বের অন্যতম আকর্ষণীয় আবাসন বাজারে ট্রাম্প ব্র্যান্ডের উপস্থিতি আরো বাড়ছে।
স্বল্প সুদে ঋণ পেতে ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে
Bonik Barta
দেশের প্রতিটি উপজেলা থেকে সম্ভাবনাময় ১০ জন তরুণ-তরুণীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ-সংক্রান্ত নীতিমালা গতকাল প্রকাশ করা হয়। এ অর্থায়নের জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৮ বছর বয়সী যেকোনো বাংলাদেশী নাগরিক এজন্য আবেদন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী, যেকোনো স্থানীয় ব্যাংকের শাখায় আবেদন জমা দেয়া যাবে। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিদ্যমান ব্যবসার পাশাপাশি নতুন ব্যবসায়িক ধারণাও এ কর্মসূচির আওতায় সমপ্রাধান্য পাবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপসহ দেশের প্রচলিত আইনে বৈধ সব ব্যবসা এ প্রকল্পের অন্তর্ভুক্ত থাকছে। তবে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি এবং আগে ব্যাংক ঋণ নেয়া উদ্যোক্তারা এ সুযোগ পাবেন না।
৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত
Bonik Barta
১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। তথ্য অনুসারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৯৬৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে, যা কোম্পানিটির ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটি ২:১ (প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার) হিসেবে রাইট শেয়ার ইস্যু করবে, যেখানে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এজিএমে শেয়ারহোল্ডারদের মতামত এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্তটি কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে সাউথইস্ট ব্যাংক
Bonik Barta
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। সাউথইস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারমূলক সুদহারে চলতি মূলধন অর্থায়ন সুবিধা দেয়া হবে।
পুঁজিবাজারে সূচক কমেছে পৌনে দুই শতাংশ
Bonik Barta
গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৯ পয়েন্টে নেমে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল তীব্র বিক্রয়চাপের কারণে বড় ধরনের পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৯ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও ছিল নিম্নমুখী প্রবণতা। অন্যাদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও এদিন সূচকে নিম্নমুখিতা দেখা গেছে।
ক্ষুদ্র ঋণ খাতে ৪ হাজারের বেশি নতুন চাকরির সুযোগ
Bonik Barta
মেলায় সংগৃহীত অবশিষ্ট সিভি থেকে দুই-তিন মাসের মধ্যে আরো তিন হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ দেয়া হবে। দেশের ক্ষুদ্র ঋণ খাতে চার হাজারের বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর অংশ হিসেবে যশোরে ‘চাকরি মেলা ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সেমিনার ২০২৬’ শীর্ষক এক আয়োজনে সরাসরি সিভি বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে ঋণ কর্মকর্তা, হিসাবরক্ষক, শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে ১ হাজার ১১৫ জনকে অনস্পট নিয়োগ দেয়া হয়েছে। মেলায় সংগৃহীত অবশিষ্ট সিভি থেকে দুই-তিন মাসের মধ্যে আরো তিন হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ দেয়া হবে।
সিএমএসএমই গ্রাহকদের ৯% সুদে অর্থায়ন সুবিধা দেবে প্রাইম ব্যাংক
Bonik Barta
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না—এমন সিএমএসএমই গ্রাহকদের ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দেয়া হবে।
ফ্রান্সে ঋণের সুদ বাবদ ব্যয় দাঁড়াতে পারে ৬৫ বিলিয়ন ইউরোয়
Bonik Barta
একই সঙ্গে চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সের সরকারি ঋণের সুদ পরিশোধের ব্যয় চলতি বছর ২৫ শতাংশ বাড়তে পারে। এতে দেশটির মোট সুদ বাবদ ব্যয় দাঁড়াতে পারে ৬৫ বিলিয়ন ইউরো। ভূরাজনৈতিক সংকট ও বৈশ্বিক বন্ডবাজারের অস্থিরতার কারণে এ ব্যয় আরো বাড়ছে। খবর এফটি। ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ ল্যস্কুর শুক্রবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘বর্তমানে ফ্রান্সের ঋণের সুদ পরিশোধে যে অর্থ ব্যয় হচ্ছে, তা শিশুদের শিক্ষা বা দেশের প্রতিরক্ষা খাতের ব্যয়ের চেয়েও বেশি।’
চীনে ১১ বিলিয়ন ডলারের খাল, খুলছে দক্ষিণে বাণিজ্যের নতুন পথ
Bonik Barta
পিংলু খাল নামে জলপথটি চীনের পূর্ব উপকূলনির্ভর বাণিজ্যপথে পরিবর্তন আনতে পারে।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলে চালু হচ্ছে প্রায় ১১ বিলিয়ন ডলার খরচে নির্মিত নতুন একটি খাল। পিংলু খাল নামে জলপথটি চীনের পূর্ব উপকূলনির্ভর বাণিজ্যপথে পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যিক যোগাযোগ আরো বাড়ানোর লক্ষ্য রয়েছে এ প্রকল্পের। খবর নিক্কেই এশিয়া। চার বছর নির্মাণকাজের পর বুধবার খালটি চালু হওয়ার কথা। চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলো এতদিন মূলত দেশটির পূর্ব উপকূলের বন্দর ও বিমানবন্দরনির্ভর ছিল। ইয়াংজি ও পার্ল নদীর মোহনার বন্দরগুলো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন খালটি চীনের অভ্যন্তরীণ অঞ্চল থেকে দক্ষিণে বন্দরনির্ভর বাণিজ্যের সুযোগ বাড়াবে।
জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস ফের কমাল ওপেক
Bonik Barta
ওপেকের সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক মোট জ্বালানি তেলের চাহিদা দাঁড়াতে পারে দৈনিক ১০ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ব্যারেলে। ২০২৭ সালে চাহিদা দৈনিক ২৩ লাখ ৬০ হাজার ব্যারেল বাড়তে পারে। এতে মোট চাহিদা বেড়ে দাঁড়াবে দৈনিক ১০ কোটি ৮১ লাখ ৯০ হাজার ব্যারেলে। বিশ্বজুড়ে চলতি বছর জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস আবারও কমিয়েছে ওপেক। এবার পূর্বাভাস দৈনিক ৩ লাখ ৮০ হাজার ব্যারেলে নামিয়েছে সংস্থাটি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো পূর্বাভাস কমাল জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোটটি। তবে ২০২৭ সালে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস ছয় গুণের বেশি বাড়ানো হয়েছে। খবর রয়টার্স।