12-Sep-2026

Sunday 13 September 2026

14-Sep-2026

ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন

Bonik Barta

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১২১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৭৯ কোটি ৯৪ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, পূবালী ব্যাংক, এনভয় টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, জি কিউ বলপেন ও গ্রামীণফোনের শেয়ার।

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

Bonik Barta

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগ্রহের কথা জানায় শেভরন। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এএআরটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যে ইতিবাচক ফল মিলবে

Bonik Barta

পারস্পরিক বাণিজ্য চুক্তির (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড—এআরটি) আওতায় বাংলাদেশ তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করলে আগামী ৩০ বছর এবং তারপরেও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে আরো ইতিবাচক ফলাফল দেখা যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত গালা সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রোববার (১৩ সেপ্টেম্বর) অ্যামচ্যামের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের প্রভাব, নতুন সরবরাহ উৎসের খোঁজে ব্যবসায়ীরা

Bonik Barta

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে বড় ধরনের চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের প্রবণতা জোরালো হচ্ছে কানাডায়। এতে দেশটির সুপার মার্কেটের তাকেও পরিবর্তন আসছে। ভোক্তাদের একটি বড় অংশ এখন পণ্য কেনার আগে সেটি কোথায় তৈরি বা উৎপাদন হয়েছে, তা যাচাই করছেন। মার্কিন পণ্য এড়িয়ে কানাডার পণ্য কেনার প্রবণতা বাড়ায় খুচরা বিক্রেতারাও সরবরাহ ব্যবস্থা বদলাতে শুরু করেছেন। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রে আগস্টে মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৪ শতাংশে

Bonik Barta

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ে এ হার ছিল দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্রে আগস্টে বার্ষিক ভোক্তা মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময় মাসভিত্তিক মুদ্রাস্ফীতিও বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ে এ হার ছিল দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) গত শুক্রবার এ তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, দেশটিতে আগস্টে পেট্রলের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। মাসিক ভিত্তিতে সামগ্রিক ভোক্তা মূল্যবৃদ্ধির এক-তৃতীয়াংশের বেশি এসেছে পেট্রলের দাম থেকে।

ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটির

Bonik Barta

সম্প্রতি এমভি ওয়ানেন নামের সিএমএ-সিজিএমের একটি জাহাজে শিপ টু শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার (৮২ টিইইউ) হ্যান্ডলিং করেছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ। সম্প্রতি এমভি ওয়ানেন নামের সিএমএ-সিজিএমের একটি জাহাজে শিপ টু শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার (৮২ টিইইউ) হ্যান্ডলিং করেছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠানটি।

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রফতানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

Bonik Barta

কর্ণফুলী ইপিজেডের তথ্যমতে, ২০০৭ সালের নভেম্বরে পাওলো ফুটওয়্যার (বিডি) লিমিটেডের হাত ধরে প্রথম রফতানি শুরু হয়, যা ২০০৭-০৮ অর্থবছরে ছিল ৯ মিলিয়ন ডলারের কিছু বেশি। এক সময় চিটাগং স্টিল মিলসের চিমনি থেকে ধোঁয়া উঠত, কারখানাজুড়ে চলত উৎপাদনের ব্যস্ততা। লোকসান আর প্রতিযোগিতার চাপে সেই মিল বন্ধ হয়ে যায় ১৯৯৯ সালে। একই ভূমিতে ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড)। দুই দশকের দীর্ঘ এ যাত্রায় ইপিজেডটির রফতানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার। বেপজার উদ্যোগে গতকাল অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

বাব এল-মান্দেবে দৈনিক জাহাজ চলাচল নেমেছে ২৬টিতে

Bonik Barta

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী, গত মঙ্গলবার বাব এল-মান্দেব দিয়ে ২৫টি পণ্যবাহী জাহাজ গেছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের কমেছে। সাম্প্রতিক দিনগুলোয় এ জলপথে প্রতিদিন গড়ে প্রায় ২৬টি পণ্যবাহী জাহাজ চলাচল করছে। লোহিত সাগরে সংকট শুরুর আগে এ সংখ্যা ছিল গড়ে প্রায় ৭০টি। খবর আনাদোলু। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী, গত মঙ্গলবার বাব এল-মান্দেব দিয়ে ২৫টি পণ্যবাহী জাহাজ গেছে। এর মধ্যে ১১টি লোহিত সাগরে প্রবেশ করেছে ও ১৪টি বের হয়েছে। গত বুধবার জাহাজ চলাচল বেড়ে দাঁড়ায় ২৮টিতে। এর মধ্যে ১৬টি ছিল প্রবেশকারী ও ১২টি বেরিয়ে যাওয়া জাহাজ। বৃহস্পতিবার ফের তা কমে ২৬টিতে নামে। এদিন ১০টি জাহাজ লোহিত সাগরে প্রবেশ করে ও বেরিয়ে যায় ১৬টি।

জ্বালানি, শিল্প ধাতু ও স্বর্ণের দাম ১৮ বছরের মধ্যে সর্বোচ্চে

Bonik Barta

জ্বালানি তেলের দরবৃদ্ধি, তামার রেকর্ড মূল্যবৃদ্ধি এবং স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আবার বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন কাঁচামাল ও পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে ১৮ বছরের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। জ্বালানি তেলের দরবৃদ্ধি, তামার রেকর্ড মূল্যবৃদ্ধি এবং স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আবার বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহারসংক্রান্ত সিদ্ধান্ত নেয়া আরো জটিল হয়ে উঠতে পারে। খবর নিক্কেই এশিয়া।

ভারতে সরবরাহ ঘাটতিতে মূল্যবৃদ্ধি থাইল্যান্ডে উৎপাদন হ্রাসের পূর্বাভাস

Bonik Barta

এশিয়ার চালের বাজারে সরবরাহ নিয়ে বেড়েছে উদ্বেগ। ভারতে চালের রফতানি মূল্য আরো বেড়েছে। গত সপ্তাহে দেশটিতে চালের দাম এক বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। অনাবৃষ্টি ও উৎপাদন কমার আশঙ্কা এর পেছনে বড় প্রভাবক হিসেবে কাজ করছে। একই সময়ে পানির সংকট ও এল নিনোর প্রভাবে থাইল্যান্ডেও আগামী মৌসুমে চাল উৎপাদন কমার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর বিজনেস রেকর্ডার ও ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

Bonik Barta

আগের তুলনায় সরবরাহ যেমন বেড়েছে তেমনি দামও কমেছে। দিনাজপুরের হিলিতে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা। সরবরাহ স্বাভাবিক থাকলে সামনে দাম বাড়বে না বলে দাবি বিক্রেতাদের। গতকাল সরজমিনে হিলি বাজারে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই রসুনের যথেষ্ট সরবরাহ আছে। আগের তুলনায় সরবরাহ যেমন বেড়েছে তেমনি দামও কমেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি রসুন ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা প্রকারভেদে ৭০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভিয়েতনামে বাড়ল কফির দাম, স্থিতিশীল ইন্দোনেশিয়ার বাজার

Bonik Barta

দেশটির প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে ভারি বৃষ্টির পূর্বাভাসে নতুন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভিয়েতনামে গত সপ্তাহে দাম বেড়েছে রোবাস্তা কফির। দেশটির প্রধান কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে ভারি বৃষ্টির পূর্বাভাসে নতুন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে কেনাবেচা এখনো খুব কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

সৌদি আরবের জ্বালানি তেল উত্তোলন ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে

Bonik Barta

দেশটির দৈনিক জ্বালানি তেল উত্তোলন নেমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ব্যারেলে, যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাবে সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন গত আগস্টে প্রায় ২৩ শতাংশ কমেছে। দেশটির দৈনিক জ্বালানি তেল উত্তোলন নেমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ব্যারেলে, যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন। খবর আনাদোলু এজেন্সি।

রফতানিকারকদের ক্ষেত্রে গ্যাস সংরক্ষণ নীতি শিথিল করল অস্ট্রেলিয়া

Prothom-Alo

নতুন প্রস্তাবে রফতানি কারকদের উৎপাদনের সর্বোচ্চ ২০ শতাংশ গ্যাস দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য সংরক্ষণ করতে হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি কারকদের জন্য প্রস্তাবিত গ্যাস সংরক্ষণের নিয়ম শিথিল করেছে অস্ট্রেলিয়া। নতুন প্রস্তাবে রফতানি কারকদের উৎপাদনের সর্বোচ্চ ২০ শতাংশ গ্যাস দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য সংরক্ষণ করতে হবে। তবে কতটা গ্যাস সংরক্ষণ করা হবে, তা নির্ধারণ করবে দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

পাচার করা সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি

Bonik Barta

বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালত কর্তৃক অবরুদ্ধ (ফ্রিজ) বা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ে করণীয় নির্ধারণে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে করণীয় নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।