বাড়তি রেমিট্যান্স বিদেশে পাঠাতে পারবে ডিপিএ প্রতিষ্ঠানগুলো
Prothom-Alo
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায় (ডিপিএ) কার্যরত শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন থেকে বাড়তি রেমিট্যান্স বিদেশে পাঠাতে পারবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) ডিপিএ প্রতিষ্ঠানগুলোর জন্য রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং অন্যান্য সমজাতীয় ব্যয় আগের নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণে বিদেশে পাঠাতে পারবে। এক্ষেত্রে অর্থের পরিমাণ যা-ই হোক না কেন, বেজার পূর্বানুমোদন নিয়ে তা পাঠানো যাবে।
ডিজিটাল ন্যানো ঋণ বিতরণ ১০ হাজার কোটি টাকা ছাড়াল
Bonik Barta
সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত ডিজিটাল ন্যানো ঋণসেবার মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। ২০২১ সালের ডিসেম্বরে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে এ সেবার মাধ্যমে ৩৫ লাখ বিকাশ অ্যাপ ব্যবহারকারী মোট ৩ কোটি ১৯ লাখ লোন হিসাবের বিপরীতে এ ঋণ নিয়েছেন। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
পিক্সেল ১১ সিরিজে দাম বাড়ছে, থাকবে না ১২৮ জিবি স্টোরেজ
Bonik Barta
বিক্রি শুরু হচ্ছে পিক্সেলের নতুন সংস্করণের। আগামী ১২ আগস্ট বাজারে আসা ১১ সিরিজের দাম বাড়ছে বলে জানিয়েছে গুগল।
একই সঙ্গে গুগল এবার সর্বনিম্ন স্টোরেজ ১২৮ জিবি পুরোপুরি বন্ধ করছে। এখন থেকে পিক্সেল ১১ সিরিজের সব মডেল শুরু হবে ২৫৬ জিবি স্টোরেজ দিয়ে। ১২৮ জিবি সংস্করণ না থাকায় স্বাভাবিকভাবেই পিক্সেল ১১ ও পিক্সেল ১১ প্রোর শুরুর দাম আগের সংস্করণের তুলনায় বেশি হবে। এর আগে স্যামসাং গ্যালাক্সি এস২৬ মডেলে ১২৮ জিবি স্টোরেজ বন্ধ করে ২৫৬ জিবি দিয়ে শুরু করে।
Exports to Latin America surge 29pc in 4 yrs
The Financial Express
Bangladesh's strategic pivot toward non-traditional markets has hit a major milestone as its year-on-year exports to Latin American nations are increasing significantly. Rising imports by Brazil and Chile have helped Bangladesh make a strong foothold in the South American market, analysts say. Merchandise shipments to Latin America, especially ready-made garment (RMG), saw a 29.15 per cent growth over the last four fiscal years, pushing Bangladesh one step ahead in diversifying its export market, according to the Export Promotion Bureau's (EPB) official data.
২০৩০ সালের মধ্যে ৩০% যান ইলেকট্রিকে রূপান্তর
Prothom-Alo
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে গণপরিবহনকে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর, কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।
LDCs urge global action on finance, debt, climate, trade, technology
The Financial Express
The Group of Least-Developed Countries has urged the international community to take urgent action on five priority areas-concessional finance, debt relief, climate finance, market access and technology transfer-to help the world's poorest nations achieve the Sustainable Development Goals (SDGs) and ensure smooth LDC graduation. Presenting the LDC Group's priorities at the High-Level Segment of the UN Economic and Social Council (ECOSOC) General Debate in New York on Monday, Bangladesh Prime Minister's Finance and Planning Adviser, Dr Rashed Al Mahmud Titumir, warned that mounting debt burdens, climate shocks, shrinking fiscal space and declining development assistance are putting sustainable development at risk.
চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়তে পশ্চিমাদের লাগবে ২৩.৬ ট্রিলিয়ন ডলার
Bonik Barta
গুরুত্বপূর্ণ শিল্প খাত ও সরবরাহ ব্যবস্থায় চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে পশ্চিমা দেশগুলো। এজন্য আগামী কয়েক দশকে প্রয়োজন হবে বিপুল অংকের অতিরিক্ত বিনিয়োগ। পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই-পার্থেননের বিশ্লেষণে বলা হয়, ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোজোন ও যুক্তরাজ্যকে এ লক্ষ্য পূরণে অতিরিক্ত ২৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে হতে পারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
ভোমরা স্থলবন্দরে ৯৫০ কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি
Bonik Barta
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৯৫০ কোটি টাকার বেশি রাজস্ব ঘাটতি হয়েছে। ২ হাজার ৬৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময়ে সংগ্রহ হয়েছে ১ হাজার ১১৪ কোটি। তবে সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৩৪ কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে বিদায়ী অর্থবছরে। ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের দাবি, চাহিদা অনুযায়ী পণ্য আমদানিতে বাধা ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না সরকার।
৬৮০ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির সম্মতি
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি মূলধন বৃদ্ধির লক্ষ্যে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে শেয়ার ইস্যুর বিষয়ে এ অনুমোদন দেয়া হয়। এর আগে গত ৩০ জুন মূলধন বৃদ্ধির লক্ষ্যে এ শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল রূপালী ব্যাংক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইকুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়াম হিসেবে ধরা হয়েছে। নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে রূপালী ব্যাংক।
বিকাশে ক্যাশ আউট খরচ কমে হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা
Bonik Barta
গ্রাহকদের জন্য ক্যাশ আউট সেবা আরো সাশ্রয়ী করতে চার্জ কমিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে গ্রাহকরা দুটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচে ক্যাশ আউট করতে পারবেন। এ চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিকাশ জানায়, এ সুবিধার আওতায় দেশের ৮ কোটি ৪০ লাখ গ্রাহক তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরো কম খরচে সম্পন্ন করতে পারবেন। সারা দেশে বিকাশের ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্টের মধ্য থেকে গ্রাহকরা প্রতি ক্যালেন্ডার মাসে নিজেদের পছন্দ অনুযায়ী দুটি এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে নির্বাচন করতে পারবেন। মাস শেষে প্রয়োজন অনুযায়ী এ নম্বর পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিটকয়েনের দাম কমেছে প্রায় ২ শতাংশ
Prothom-Alo
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা। এর প্রভাব পড়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। বিশ্ববাজারে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দাম কমেছে বিটকয়েনের। সপ্তাহের ব্যবধানে এর দাম ১ দশমিক ৯৪ শতাংশ কমেছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির শীর্ষ টোকেনটির দাম ৬২ হাজার ৮০০ ডলারের বেশি। খবর অ্যারাবিয়ান বিজনেস।লেনদেনের শুরুতে গতকাল বিটকয়েনের দাম সাময়িকভাবে ৬৪ হাজার ২৫০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু দুই দেশের মধ্যকার উত্তেজনার খবর আসতেই দাম কমতে শুরু করে। গত সপ্তাহে ইরানের ওপর মার্কিন হামলার পরও বিটকয়েনের দাম ৬৪ হাজার ডলারের কাছাকাছি ছিল।
টিএসএমসির রেকর্ড আয়
Bonik Barta
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে চিপের চাহিদাও এখন আকাশচুম্বী। এ সুযোগে রেকর্ড পরিমাণ আয় করেছে বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল-জুনে টিএসএমসির মোট আয় হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি তাইওয়ানিজ ডলার বা প্রায় ৩ হাজার ৯৬২ কোটি ডলার। কোম্পানির ইতিহাসে এটি একক প্রান্তিকে সর্বোচ্চ আয়ের রেকর্ড। ২০ জন বিশ্লেষকের পূর্বাভাসের ওপর ভিত্তি করে তৈরি এলএসইজি স্মার্টএস্টিমেটের তুলনায়ও টিএসএমসির আয় কিছুটা বেশি।
১৫% নগদ লভ্যাংশ দেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
Bonik Barta
বীমা খাতের তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ আগস্ট সকাল ১০টায় হাইব্রিড মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২ আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কোম্পানি দুটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।গতকাল সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ার দুটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।