ভারতে স্বর্ণ-রৌপ্য আমদানিতে শুল্ক বেড়ে ১৫ শতাংশ
Bonik Barta
শিল্পখাতের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আমদানি কর বাড়ানোর ফলে আবারো স্বর্ণ চোরাচালান বেড়ে যেতে পারে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারত শুল্ক কমানোর পর চোরাচালান কিছুটা কমেছিল. স্বর্ণ ও রৌপ্যের আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে ভারত। আজ এক সরকারী আদেশে বিষয়টি জানানো হয়েছে। মূল্যবান ধাতু আমদানি হ্রাস এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে স্বর্ণ চোরাচালান বাড়ার আশঙ্কা নিয়ে সতর্ক করে দিয়েছেন শিল্পেসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
স্ক্র্যাপ ঘোষণায় আমদানি হচ্ছে প্রস্তুতকৃত লৌহপণ্য
Bonik Barta
রড তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ‘ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ’ ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে নিয়মিত পুরনো লোহার টুকরা আমদানি হয়। তবে একই এইচএস কোডে (পণ্যের পরিচিতি) আনা বেশকিছু চালানে স্ক্র্যাপের পরিবর্তে ব্যবহারযোগ্য আয়রন ইনগট, এইচ-সেকশন, আই-বিম, আয়রন বার, স্টিল পাইলিং, আয়রন রড ও নন-অ্যালয় আয়রন ফ্ল্যাট শিটসহ বিভিন্ন প্রস্তুতকৃত ও পুরনো লৌহজাত পণ্য পাওয়ার পর জটিলতায় পড়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বর্তমানে খালাসের অপেক্ষায় থাকা এ ধরনের বেশ কয়েকটি চালান চট্টগ্রাম বন্দরে আটকে দিয়েছে সংস্থাটি।
৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডেল্টা লাইফ
Bonik Barta
সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
এটিবি প্লাটফর্মে ব্র্যাক ব্যাংক বন্ডের লেনদেন শুরু
Bonik Barta
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্লাটফর্মে ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডের লেনদেন গতকাল শুরু হয়েছে। এ প্লাটফর্মে বন্ডটির তালিকাভুক্তির লক্ষ্যে ডিএসই ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই কার্যালয়ে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফায়েত উল্লাহ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বন্ডটির লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেট ও ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।৷ বিবিএল সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডসহ ডিএসই এটিবি প্লাটফর্মে এখন পর্যন্ত আটটি বন্ড ও একটি ইকুইটি তালিকাভুক্ত রয়েছে।
প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
The Business Standard
দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের নিট মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। ধারাবাহিক কয়েক প্রান্তিক ধরে প্রতিষ্ঠানটির আয় শক্তিশালী অবস্থানে থাকায় এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ব্র্যাক ব্যাংকের সহযোগী এই প্রতিষ্ঠানের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বিকাশের নিট আয় ১০ শতাংশ বেড়ে ১ হাজার ৮০২ কোটি টাকা হয়েছে।টিবিএস-এর সঙ্গে আলাপকালে বিকাশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, 'বিকাশ ধারাবাহিকভাবে তার ব্যবসায়িক মডেলের স্থায়িত্ব প্রদর্শন করেছে। পাশাপাশি লাখ লাখ বাংলাদেশির জন্য আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা অব্যাহত রেখেছে।'
সমুদ্রবন্দরে বেসরকারি খাতকে জেটি, টার্মিনাল নির্মাণ ও পরিচালনার সুযোগ দিতে যাচ্ছে সরকার
The Business Standard
সমুদ্রবন্দরে বেসরকারি খাতকে জেটি ও টার্মিনাল নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনার সুযোগ দিতে যাচ্ছে সরকার। দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসার সুবিধা বাড়ানো ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য 'বেসরকারি জেটি ও টার্মিনাল নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬'-এর খসড়া প্রণয়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়। ১০ মে নৌপরিবহন সচিব মো. জাকারিয়া টিবিএসকে জানান, নীতিমালাটি শিগগিরই প্রকাশ করা হবে।
মে মাসের প্রথম ১২ দিনে ১৬০ কোটি ডলার রেমিট্যান্স
The Financial Express
দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ১২ মে একদিনেই দেশে এসেছে ১৬ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স। আর মে মাসের প্রথম ১২ দিনে মোট প্রবাসী আয় এসেছে ১৬০ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি মে মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪১ দশমিক ৬ শতাংশে।
রেমিটেন্স প্রবাহে ঊর্ধ্বগতি, বাজার থেকে ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Bonik Barta
চলতি সপ্তাহে দ্বিতীয় দিনের মতো বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। একই দর ১২২ টাকা ৭৫ পয়সায় এবার দুইটি আলাদা ব্যাংক থেকে ২ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়। এর আগের দিন একই দরে আরেকটি ব্যাংক থেকে সাড়ে ৪ কোটি ডলার কেনা হয়েছিল।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি মাসে এখন পর্যন্ত বাজার থেকে মোট সাড়ে ১৪ কোটি ডলার সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। মে মাসের প্রথম ১১ দিনে প্রবাসীরা ১৪৪ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি।
কর-জিডিপি অনুপাত বাড়াতে রাজস্ব খাত আধুনিকায়নের আহ্বান এমসিসিআই সভাপতির
The Financial Express
কর-জিডিপি অনুপাত বাড়াতে দ্রুত রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ দিয়েছেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান।রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে অনুষ্ঠিত আইসিএবি-এফই প্রাক-বাজেট গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।কামরান টি রহমান বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, কর ফাঁকি কমানো এবং ব্যবসায়ী ও রাজস্ব কর্তৃপক্ষের মধ্যে আস্থা বাড়াতে ডিজিটাল হিসাব ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, দেশে নিবন্ধিত করদাতা ও প্রকৃত করদাতার মধ্যে এখনও বড় ধরনের ব্যবধান রয়েছে, যা ন্যায্য ও টেকসই উপায়ে রাজস্ব আদায়ে সরকারের সক্ষমতাকে সীমিত করছে।
আকুর আমদানি বিল বাবদ ১৫১ কোটি ডলার পরিশোধ বাংলাদেশের
The Financial Express
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।এই বিল পরিশোধের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা চাপ পড়বে। বুধবার পর্যন্ত গ্রস হিসাবে রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।তবে আকুর পাওনা পরিশোধের পর রিজার্ভ ঠিক কত দাঁড়িয়েছে, তা হিসাব সমন্বয়ের পর জানা যাবে।
Govt approves Tk 334.74 billion Padma Barrage project to revive rivers, curb salinity
The Financial Express
The government on Wednesday approved a Tk 33,474.45 crore (334.7445 billion) project to build the first phase of the Padma Barrage, aiming to revive drying river systems, reduce salinity intrusion and improve irrigation and water management in vast Padma-dependent regions.The Executive Committee of the National Economic Council (ECNEC) on Wednesday approved the project titled “Padma Barrage (1st Phase)” following endorsement by the Planning Commission, UNB reports.
MCCI sees brighter economic outlook despite inflation
The Financial Express
The performances of the key economic indicators are expected to grow during the April-June period, although inflationary pressures are expected to persist. he Metropolitan Chamber of Commerce and Industry (MCCI), Dhaka, made the observations in its quarterly economic report unveiled on Tuesday. Export earnings are projected to reach $4.0 billion in April, $4.09 billion in May, and further rise to $4.15 billion in June.
BB floats Tk5,900cr Sukuk for rural infrastructure, demand oversubscribed 12.3 times
The Business Standard
The Bangladesh Bank has issued the "CIBRR-1 Economic Development Sukuk", with total bids worth nearly 12.30 times the offered amount, reflecting strong investor demand for the latest government Islamic investment instrument. According to a press release, the auction was held for the 8th Bangladesh Government Investment Sukuk, issued against the Rural Road Important Bridge Construction Project, with a face value of Tk5,900 crore and a tenure of 7 years. The Sukuk carries an annual lease return (rent rate) of 10.40%.
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
The Business Standard
২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় ভুয়া রপ্তানি অর্ডারের তথ্য দেখিয়ে প্রায় ১০,৫০০ কোটি টাকা পাচারের ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে। তদন্তে দেখা গেছে, ওই শাখার ২৯ গ্রাহক প্রতিষ্ঠান তাদের প্রকৃত রপ্তানির বিপরীতে কাগজে-কলমে উচ্চমূল্যের রপ্তানি অর্ডার দেখিয়ে, অনুমোদিত সীমার চেয়ে ১০০ থেকে ৩৮০ শতাংশ বেশি ব্যাক-টু-ব্যাক এলসি খুলেছে। নিয়ম অনুযায়ী, প্রকৃত রপ্তানি মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত এলসি খোলা যায়। "ফলে এই গ্রাহকরা নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থায়ন সুবিধার অপব্যবহার করে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে আনুমানিক ৯৬৮.১৪ মিলিয়ন ডলার (প্রায় ১০,৪৫৫.৯৫ কোটি টাকা) আত্মসাৎ করেছেন" –বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে।
বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
The Business Standard
আগামী জাতীয় বাজেটে সরকার সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর পুনরায় চালু করতে পারে। বিদ্যমান সম্পদ সারচার্জ ব্যবস্থা প্রতিস্থাপন করে এই নতুন ব্যবস্থা আনার মাধ্যমে অতিরিক্ত প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় এবং আয় ও সম্পদ বৈষম্য কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আসন্ন বাজেটের আয়কর ব্যবস্থা নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবেই প্রস্তাবিত এই কর নিয়ে (যা আগামী জাতীয় বাজেটে ঘোষণার এক বছর পর কার্যকর হতে পারে) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মধ্যে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে আলাপ হয়।