13-Mar-2025

Friday 14 March 2025

15-Mar-2025

US ramps up sanctions on Russia's oil, gas, banking sectors

The Financial Express

The United States is tightening restrictions on Russia's oil, gas and banking sectors by limiting their access to US payment systems, according to CBC News. The U.S. Treasury Department on Wednesday ended a 60-day exemption introduced by the Biden administration in January, which allowed certain energy transactions involving sanctioned Russian banks to continue, CBC News reported. As the waiver expired, these banks may no longer use US payment systems for major energy deals. The move to tighten access to U.S. banking systems makes it harder for other countries to buy Russian oil, potentially driving prices up by as much as 5 U.S. dollars per barrel, reports Xinhua. The tougher restrictions come as the Donald Trump administration is trying to convince Russia to agree to a proposed 30-day ceasefire to end the Russia-Ukraine conflict.

ডরিন পাওয়ারের নরসিংদী কেন্দ্রের চুক্তি বাতিল করেছে বিআরইবি

Bonik Barta

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের নরসিংদী বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) বাতিল করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ১১ মার্চ এক চিঠির মাধ্যমে ডরিন পাওয়ারের নরসিংদীতে অবস্থিত ২২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পিপিএ বাতিল করে বিআরইবি। গত বছরের ১৮ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে ডরিন পাওয়ারকে নরসিংদী বিদ্যুৎ কেন্দ্রটি চালুর অনুমোদন দিয়েছিল বিআরইবি। এর আগে পিপিএ মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ২০২৩ সালের ২০ ডিসেম্বর মধ্যরাত থেকে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ ছিল।

সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন কোম্পানির ৯২.৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

Bonik Barta

সিঙ্গাপুর-ভারত মালিকানাধীন অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। প্রতিষ্ঠানটি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৯০০ কোটি সিগারেট স্টিক উৎপাদন করবে। এতে ১২৭ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে গতকাল ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন—অতিরিক্ত দায়িত্ব) মো. ইমতিয়াজ হোসেন ও অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক টে ইয়ং শেং এডউইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজা নির্বাহী চেয়ারম্যান অ্যালাইড টোব্যাকো কোম্পানি লিমিটেডকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং এলিড টোব্যাকো কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোলে আমদানি রফতানি বন্ধ কাল

Bonik Barta

ভারতে হোলি বা দোল উৎসবের সরকারি ছুটিতে আগামীকাল যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে জানিয়েছে, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।’ তবে রোববার সকাল থেকে পুরোদমে আবারো আমদানি-রফতানি কাজকর্ম চলবে বলে তিনি জানান।

এক বছরে হাজার কোটি ডলার রয়্যালটি পরিশোধ স্পটিফাইয়ের

Bonik Barta

অনেক শিল্পী অভিযোগ করে থাকেন, স্ট্রিমিং যুগের মুনাফায় তারা যথাযথ হিস্যা পাচ্ছেন না। নিজেদের আর্থিক প্রতিবেদনে সেই সমালোচনার জবাব দিল মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই। তারা জানিয়েছে, গত বছর রয়্যালটি বাবদ ১ হাজার কোটি ডলারেরও বেশি পরিশোধ করা হয়েছে। খবর এফটি। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আয়ের বড় একটি অংশ রয়্যালটি হিসেবে পরিশোধ করেছে সুইডিশ স্ট্রিমিং পরিষেবাটি। ২০২৪ সালে মোট ১ হাজার ৫৭০ কোটি ইউরো আয় করেছে স্পটিফাই, এর মধ্যে ৬০ শতাংশেরও বেশি গিয়েছে রয়্যালটি হিসেবে। অন্যদিকে নিট মুনাফা হিসেবে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ১১০ কোটি ইউরো।

মুন্নু ফ্যাব্রিকসের ঋণমান ‘এ’

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মুন্নু ফ্যাব্রিকসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪২ পয়সায়।

পরিচালন মুনাফা কমেছে ফক্সওয়াগনের

Bonik Barta

জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট ফক্সওয়াগন জানিয়েছে, ২০২৪ সালে আগের বছরের তুলনায় পরিচালন মুনাফা কমেছে ১৫ শতাংশ। এর কারণ হিসেবে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি খরচ বাড়ার বিষয়টি কোম্পানির আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু। ফক্সওয়াগন গ্রুপের অধীনে রয়েছে অডি, বুগাটি, সিয়াট, স্কোডা ও পোরশের মতো ব্র্যান্ড। কোম্পানিটি ১ হাজার ৯০৬ কোটি ইউরো বা ২ হাজার ৭০ কোটি ডলার পরিচালন মুনাফার তথ্য দিয়েছে।২০২৪ সালে ফক্সওয়াগনের আয় আগের বছরের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৩২ হাজার ৪৬০ কোটি ইউরো। আগের বছর আয় করেছিল ৩২ হাজার ২২০ কোটি ইউরো। গত বছর ফক্সওয়াগন ৯০ লাখ গাড়ি বিক্রি করেছে, যা ২০২৩ সালের ৯৪ লাখ ইউনিটের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম।

রাশিয়ায় ৩১৫০ কোটি ডলার বাজেট ঘাটতি

Bonik Barta

চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) রাশিয়ায় বাজেট ঘাটতি পৌঁছেছে ২ লাখ ৭০ হাজার কোটি রাশিয়ান রুবল বা ৩ হাজার ১৪৫ কোটি ডলারে। গত মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু। প্রতিবেদন অনুসারে, এ সময় ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির তুলনায় রাশিয়ায় বাজেট ঘাটতি বেড়েছে ১৪৫ শতাংশ। একই সময়ে দেশটির রাজস্ব ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬ হাজার ১৯০ কোটি ডলার হয়েছে। অন্যদিকে ব্যয় ৩০ দশমিক ৫ শতাংশ হয়েছে ৯ হাজার ৩৪০ কোটি ডলার।

কৃষি খাতে গাম্বিয়াকে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

Bonik Barta

কৃষি প্রক্রিয়াকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসকক্ষে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা এ আহ্বান জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘গাম্বিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এ দেশের মানুষের মনে গাম্বিয়ার জনগণের প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি হয়েছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় এ সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে।’

চাহিদা বাড়লেও অর্থনৈতিক উদ্বেগে দাম কমছে জ্বালানি তেলের

Bonik Barta

পূর্বাভাসের তুলনায় মজুদ বেশি কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে গত বুধবার জ্বালানি তেলের দাম বেড়ে যায়। একদিনের ব্যবধানে দাম আবার কমেও আসে। স্বল্প মেয়াদে চাহিদা শক্তিশালী থাকলেও বৃহত্তর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বিগ্নের ফলাফল হিসেবে একে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমানে জ্বালানি ব্যবহারের প্রবণতা ও সম্ভাব্য দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে ভারসাম্য পুনর্মূল্যায়ন করায় জ্বালানি তেলের দামে এ পতন। খবর রয়টার্স। ফিউচার মার্কেটে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আদর্শ ব্রেন্টের দাম ৫ সেন্ট কমে প্রতি ব্যারেল ৭০ ডলার ৯০ সেন্ট হয়েছে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১০ সেন্ট কমে প্রতি ব্যারেল ৬৭ ডলার ৫৮ সেন্টে নেমেছে।

Jamuna rail bridge fully opens Mar 18

The Financial Express

The dedicated dual-gauge double-lane railway bridge over the Jamuna will be formally inaugurated on March 18, thereby launching the operation of all modes of train between Dhaka and the western zone. On February 12, the Bangladesh Railway (BR) launched the 4.8-kilometre bridge by operating commercial trains through its single track. Officials said an inaugural train carrying around 400 guests from Kamalapur station will run through the bridge on March 18. Later, an inaugural ceremony will be held on the eastern side of the bridge at Ibrahimabad railway station at 10:00 am. Railway secretary Mohammad Fahimul Islam will inaugurate the bridge as the chief guest. Japanese Ambassador to Bangladesh Saida Shinichi and the director general, South Asia Department of the Japan International Cooperation Agency (JICA), will be present as special guests. The BR started construction of the bridge over the river in August 2020 and completed the entire work in December 2024 at a cost of Tk 167.80 billion.

Two banks provided with fresh liquidity support of Tk 25b

The Financial Express

The central bank of Bangladesh on Thursday provided Tk 25 billion more as an emergency liquidity support to two Shariah-based Islamic banks for meeting their emergency needs. Of the total amount, Tk 15 billion was provided to Social Islami Bank PLC and Tk 10 billion to First Security Islami Bank PLC for the tenure of 90 days without any securities, a senior official of the Bangladesh Bank (BB) told the Financial Express (FE), in response to a question."We've extended a liquidity support of Tk 25 billion to the two Islamic banks to meet their emergency needs as they have been suffering from fund shortage for sometime now," the central banker said, adding that the banks had applied earlier for the funds to meet their liquidity problems. The fresh injection of funds into the troubled banks comes more than three months after the central bank provided around Tk 225 billion in November last year to six crisis-hit Islamic banks on the same ground.

Deferral facility takers won't be able to declare dividends

The Financial Express

The banks currently availing the "deferral facility" from the Bangladesh Bank (BB) to maintain provisioning and other expenditure will not be allowed to declare dividends for that year. For instance, if a bank takes the deferral facility from the BB in 2025, it will not be able to declare dividends for the year ending December 2025.However, the new directive will be applicable from the year ending December 2025. Banks will be permitted to disburse cash dividends only from the profits generated in that specific year, not from previous years. The declared dividend must not exceed 30 per cent of the bank's paid-up capital. The BB updated its dividend policy for banks on Thursday. Earlier, it issued the dividend policy for banks in March 2021. The policy's main objective is to strengthen capital structure of banks. Under the new directive, banks with non-performing loans (NPLs) exceeding 10 per cent of their total loans will be barred from distributing dividends to shareholders.