11-May-2026

Tuesday 12 May 2026

13-May-2026

Large manufacturing output shrinks nearly 10 per cent

The Financial Express

Bangladesh's large-scale manufacturing sector contracted sharply in February, weighed down mainly by a steep decline in garment production amid election-related disruptions and subdued export orders. Industry insiders and economists said fewer working days during the election period and Ramadan, coupled with uncertainty among foreign buyers, significantly affected factory operations and industrial output during the month.

বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি বাণিজ্য ঋণের ব্যয়সীমা কমেছে

Bonik Barta

বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানির অর্থায়ন এবং রফতানি বিলের সর্বোচ্চ সুদ ও ফি পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আমদানিকারক ও রফতানিকারকরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ অতিরিক্ত সুদ বা মার্কআপে এ ঋণ সুবিধা পাবেন। আগে এ ব্যবধান ৪ শতাংশ পর্যন্ত ছিল। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে জারীকৃত এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট মুদ্রার বেঞ্চমার্ক রেটের (সোফর, ইউরিবোর) সঙ্গে বার্ষিক ৩ শতাংশ মার্কআপ যোগ করে ঋণের ব্যয়সীমা নির্ধারিত হবে। এছাড়া রফতানির ক্ষেত্রেও বিল ডিসকাউন্টিং ও ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট শর্তের আওতায় একই সীমা প্রযোজ্য হবে।

একদিনে সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Prothom-Alo

দেশের বাজারে বৈদেশিক মুদ্রার ভারসাম্য বজায় রাখতে একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা রেটে কেনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫০ লাখ ডলারে। এর মধ্য দিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯৮ বিলিয়ন ডলারে।

ভিসা বন্ডের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিল কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

বাংলাদেশে অবস্থিত বিদেশী দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল জারি করা এক পরিপত্রে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিপত্রে বলা হয়েছে, কোনো দেশের ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা আমানত জমা দেয়া বাধ্যতামূলক হলে সেক্ষেত্রে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে বিদেশে ওই অর্থ পাঠাতে পারবে।

দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ১৫ সুপারিশ

Bonik Barta

দেশের ব্যাংক খাতে বিদ্যমান সংকট মোকাবেলা এবং প্রস্তাবিত নতুন আইন ও সংস্কার বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিরা। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কাযালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ১৫ দফা সুপারিশ সংবলিত একটি স্মারকলিপি গভর্নরের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বিএবি জানায়, উচ্চ খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি, মূলধনের অপর্যাপ্ততা, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ধীরগতি এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে ব্যাংক খাত বর্তমানে কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে এ খাতকে স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থা, সরকার ও ব্যাংকগুলোর মধ্যে নীতিগত সমন্বয় থাকা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।

ব্যয়বহুল আমদানিতে ভোক্তা পণ্যের দাম বিশ্ববাজারের তুলনায় ৫০ শতাংশ বেশি

Bonik Barta

স্থানীয় শিল্প সুরক্ষার নামে অত্যন্ত ব্যয়বহুল আমদানির কারণে ভোক্তা পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ফলে ভোক্তার ক্ষতি হচ্ছে জিডিপির ৫ শতাংশেরও বেশি। অর্থাৎ বছরে ২০ বিলিয়ন ডলারেরও বেশি। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান ড. জাইদী সাত্তার এমন প্রাক্কলন করেন। রাজধানীর বনানীতে পিআরআইয়ের কনফারেন্স হলে গতকাল ‘বাণিজ্যনীতি, শিল্প সুরক্ষা, বিনিয়োগের প্রভাব ও ভোক্তা কল্যাণ’ শীর্ষক এ বৈঠক আয়োজনে সহযোগিতা করেছে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়। সরকারের ভেতরে ছোট ছোট সরকার রয়েছে, যাদের সমন্বয়হীনতার কারণে নানা ধরনের জটিলতা তৈরি হয়।’

অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪৮%

Bonik Barta

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ১৭ (ইপিএস) পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা।এ সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ৪৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা৫৯ পয়সায়। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সায়।

এশিয়ার বাজারে চালের দামে মিশ্র প্রবণতা

Bonik Barta

এশিয়ার বাজারে চালের দামে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারতে চালের দাম কমেছে, তবে বেড়েছে থাইল্যান্ড ও ভিয়েতনামে। মূলত আফ্রিকার দেশগুলোয় চাহিদা কমে যাওয়া এবং নতুন ফসলের পর্যাপ্ত সরবরাহের কারণে ভারতে দাম কমেছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় ফসল কাটার মৌসুম শেষ হয়ে আসায় থাইল্যান্ড ও ভিয়েতনামে চালের দাম বাড়তে শুরু করেছে। খবর বিজনেস রেকর্ডার।

আন্তর্জাতিক বাজারে আলুর আগাম চুক্তি মূল্য বেড়েছে ৭০০ শতাংশ

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে আলুর দামে নজিরবিহীন এক পরিস্থিতি তৈরি হয়েছে। গত এক মাসেরও কম সময়ে বিশ্ববাজারে আলুর ফিউচার বা আগাম চুক্তির দাম বেড়েছে ৭০০ শতাংশের বেশি। ইউরোপের দেশগুলোয় আলুর বিশাল উদ্বৃত্ত থাকা সত্ত্বেও দাম বেড়েছে। মূলত যুদ্ধের কারণে বিশ্বজুড়ে কৃষি উপকরণের সরবরাহ ও খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ইউরো নিউজ।বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২১ এপ্রিল আলুর বেঞ্চমার্ক চুক্তির দাম প্রতি ১০০ কেজিতে ২ ইউরো ১১ সেন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮ ইউরো ৫০ সেন্টে। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে প্রায় ৭০৫ শতাংশ। তবে বিশ্লেষকরা বলছেন, এ মূল্যবৃদ্ধি মূলত আর্থিক বাজারের আগাম জল্পনা-কল্পনার ফলাফল। কারণ বর্তমানে ইউরোপের দেশগুলোয় আলুর কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় জোগান অনেক বেশি।

ট্রাম্পের ১ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসায় আগ্রহ দেখাচ্ছেন না বিদেশী ধনীরা

Bonik Barta

বিদেশী ধনীদের জন্য বিশেষ সুবিধার ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেও প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছে না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১ মিলিয়ন বা ১০ লাখ ডলারের প্রোগ্রামটি বিশ্বের ধনী ব্যক্তিদের আকৃষ্ট করতে পারছে না। কর্মসূচিটি নিয়ে শুরু থেকেই আইনি জটিলতা ও অনিশ্চয়তা ছিল। এখন পর্যন্ত আবেদনকারীর সংখ্যাও খুব কম। সিএনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ‘গোল্ড কার্ড’ নামে নতুন ভিসা কর্মসূচি চালুর ঘোষণা দেয় গত ডিসেম্বরে। এতে ১০ লাখ ডলার দিলে দ্রুত সময়ে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। ওই সময় সরকারি ওয়েবসাইটে বলা হয়েছিল, ‘রেকর্ড সময়ে’ ভিসা পাবেন আবেদনকারীরা।

শিল্প খাতে এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা হলো জ্বালানি: বিসিআই সভাপতি

Bonik Barta

বড়পুকুরিয়ায় যে বিশাল কয়লার রিজার্ভ রয়েছে, সেখানে আমরা ওপেন পিট কোল মাইনিং বা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করতে পারি কিনা, তা গুরুত্বের সঙ্গে ভেবে দেখা দরকার। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, ‘আমরা ইনকাম ট্যাক্স বা আয়কর নিয়ে অনেক কথা বললেও শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা হলো জ্বালানি। জ্বালানি খাতের এ অনিশ্চয়তা আমাদের উৎপাদন ও শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে।’

দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে লক্ষ্য করে ট্যাক্স নীতি জরুরি —অধ্যাপক এ কে এনামুল হক

Bonik Barta

করনীতিতে কিছু পরিবর্তন নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে লক্ষ্য করে এ নীতি পরিকল্পিতভাবে নির্ধারণ করা উচিত।দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ধারণা পেলে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন। শুধু চলতি বছরের বাজেট সমন্বয় নয়, বরং আগামী পাঁচ বছরে ট্যাক্স কোথায় যাবে, কীভাবে পরিবর্তিত হবে—এ ধরনের একটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। এতে বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ধারণা পাবেন এবং তারা বিনিয়োগে আগ্রহী হবেন। এ ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে কেন্দ্র করে চিন্তাভাবনা করা হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশি কার্যকর হবে।

এপ্রিলে চীনের সয়াবিন আমদানি বেড়েছে

Bonik Barta

চীনে সয়াবিন আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের এপ্রিলে এ কৃষিপণ্যের আমদানি বেড়েছে প্রায় ৪০ শতাংশ। মূলত ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মতো বড় উৎপাদনকারী দেশগুলো থেকে সরবরাহ বাড়ায় আমদানির গতি বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।সাম্প্রতিক তথ্যানুযায়ী, এপ্রিলে চীন মোট ৮৪ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছে। মার্চের তুলনায় এ আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি। গত মার্চে আমদানির পরিমাণ ছিল ৪০ লাখ ২০ হাজার টন। তবে আমদানির এ চিত্র বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কিছুটা কম। বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল থেকে সয়াবিন আসার পরিমাণ আরো বেশি হবে।

সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে বেড়েছে পণ্যের দাম

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে পণ্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পাশাপাশি শিল্প খাতের ধাতু, সার ও কৃষিপণ্যের দাম এপ্রিলে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়ার প্রধান কারণ হিসেবে কাজ করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিরতা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত অনিশ্চয়তা। সব মিলিয়ে গত এপ্রিলজুড়ে বিশ্ববাজার এক অস্থির সময়ের মধ্য দিয়ে গেছে। খবর আনাদোলু এজেন্সি।

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

Bonik Barta

আগামী পাঁচ বছরে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে ব্র্যাক।এ লক্ষ্যে পাঁচ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে নারী ও তরুণদের অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জলবায়ু সহনশীলতা।গতকাল ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের পরিচালক (অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট) কেএএম মোর্শেদ; পরিচালক (লিগ্যাল, রিস্ক ম্যানেজমেন্ট, সেফগার্ডিং অ্যান্ড সোশ্যাল কমপ্লায়েন্স) আ ফ ম শহিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বড়পুকুরিয়া ছাড়া বাকি চার খনির কয়লা উত্তোলনে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি

Bonik Barta

দেশের পাঁচটি কয়লা খনিতে মোট কয়লার মজুদ রয়েছে ৭ হাজার ৮০০ মিলিয়ন টনের কিছু বেশি। এর মধ্যে শুধু দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ছাড়া বাকি চারটি খনি থেকে কয়লা উত্তোলন হচ্ছে না। দেশে অন্তত সাত হাজার মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। প্রতি বছর এসব কেন্দ্রের জন্য অন্তত ১৫ হাজার কোটি টাকার কয়লা আমদানি করতে হচ্ছে সরকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংঘাতসহ অতীতের বিভিন্ন সময় দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের আর্থিক চাপ ও সংকট তৈরি হয়েছে। কিন্তু এ সংকট কাটাতে জ্বালানি চাহিদা পূরণে স্থানীয় কয়লা উত্তোলনের বিষয়টি বারবার সামনে এলেও কখনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারেনি পেট্রোবাংলা। মূলত বিভিন্ন সময় রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেও কয়লা উত্তোলনে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেনি; যে কারণে আমদানিনির্ভরতা বাড়িয়ে দেশের বিপুল পরিমাণ কয়লার মজুদ সিদ্ধান্তের অভাবে পড়ে আছে মাটির নিচে।

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

The Business Standard

দেশজুড়ে চলা লাখ লাখ মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে উচ্চ সিসি বা অধিক ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন যানবাহনের ওপর বিদ্যমান অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।রাজস্ব নিয়ন্ত্রক সংস্থাটি দেশে 'বাংলা টেসলা' হিসেবে পরিচিত ব্যাটারিচালিত অটোরিকশার ক্রমবর্ধমান বহরকেও এআইটি'র আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে।গতকাল সোমবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাজেট বিষয়ক সভায় দিয়েছে এনবিআর এ প্রস্তাব দিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণায়ের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।

Short-term trade finance in foreign currency

The Financial Express

The Bangladesh Bank (BB) has lowered the all-in-cost ceiling on short-term trade finance to the benchmark rate plus 3.0 per cent from 4.0 per cent, aiming to bring borrowing costs in line with global market trends. Under the revised rule, the borrowing cost for short-term permissible trade finance in foreign currencies will be capped at a maximum of 3.0 per cent per annum over benchmark rates, including SOFR and Euribor, depending on the currency involved, according to a BB notification issued on Monday.

BAB fears comeback of bank 'looters', financial-sector fiasco

The Financial Express

Bank owners' apex body deplores recent changes to the bank-resolution law which they fear could invite controversial former shareholders to regain control of troubled banks and consequently destabilise Bangladesh's financial sector over again. Representatives of the Bangladesh Association of Banks (BAB) raised the issue Monday during a meeting with Bangladesh Bank (BB) Governor Mostaqur Rahman at the central bank headquarters. Emerging from the meeting, BAB Chairman Abdul Hai Sarker said the association got "worried" about aspects of the new banking-resolution framework.