12-Apr-2026

Monday 13 April 2026

14-Apr-2026

ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ পণ্যটির আমদানি কমেছে সাড়ে সাত হাজার টনেরও বেশি। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ভারতের মোকামগুলোয় সরবরাহ অপ্রতুল হওয়ায় পণ্যটির আমদানি কমে এসেছে। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১৫ হাজার ৯৬৯ টন। যার মূল্য ছিল ২৬৫ কোটি ৪২ লাখ টাকা।

বিশ্বব্যাপী তুলা উৎপাদন ও ব্যবহার বাড়ার পূর্বাভাস

Bonik Barta

বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষে তুলা উৎপাদন, ব্যবহার ও সমাপনী মজুদ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খাতসংশ্লিষ্টরা বলছেন, ভারত ও চীনে কৃষিপণ্যটির উৎপাদন আগের তুলনায় বেড়েছে। ফলে এ বিপণন বর্ষে তুলার সমাপনী মজুদও আগের তুলনায় অনেক বেশি হবে। খবর ফাইবার টু ফ্যাশন। তারা আরো জানান, বাংলাদেশ ও ভিয়েতনামের মতো বড় আমদানিকারক দেশগুলো তুলা কেনা কমিয়ে দিয়েছে। বাজারে কৃষিপণ্যটির উদ্বৃত্ত জোগান থাকার কারণে দামও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউএসডিএর এপ্রিলের ‘ওয়ার্ল্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেট’ (ডব্লিউএএসডিই) প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে তুলা উৎপাদন লক্ষ্যমাত্রা নয় লাখ বেল বাড়িয়ে ১২ কোটি ১৮ লাখ ৭০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড বা ২২০ কেজি) নির্ধারণ করা হয়েছে।

মার্কিন অবরোধের আগেই জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে

Bonik Barta

অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ফের ১০০ ডলারের ওপরে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকে দেয়ার প্রস্তুতির প্রভাব পড়েছে বাজারে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হওয়ায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে, যা ইরানের জ্বালানি তেল রফতানি সীমিত করতে পারে।আজ সকালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ৬ ডলার ৭১ সেন্ট বা ৭ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ১০১ ডলার ৯১ সেন্টে।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

Bonik Barta

ভারতে গম রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দীর্ঘ সাড়ে তিন বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় গম আমদানি শুরু হয়েছে।গত শনিবার বিকালে ভারত থেকে তিনটি ট্রাকে ১১৬ টন গম বন্দরে প্রবেশের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। মিফা ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ইজান ট্রেডার্স থেকে এ গম আমদানি করেছে। এর আগে অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ফলে দীর্ঘ সময় ধরে এ বন্দর দিয়ে গম আসা বন্ধ ছিল।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

Bonik Barta

ভারতে গম রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দীর্ঘ সাড়ে তিন বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় গম আমদানি শুরু হয়েছে।গত শনিবার বিকালে ভারত থেকে তিনটি ট্রাকে ১১৬ টন গম বন্দরে প্রবেশের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। মিফা ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ইজান ট্রেডার্স থেকে এ গম আমদানি করেছে। এর আগে অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ফলে দীর্ঘ সময় ধরে এ বন্দর দিয়ে গম আসা বন্ধ ছিল।

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি

Bonik Barta

সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এখন পর্যন্ত ডিএসইর চিঠির জবাব দেয়নি কোম্পানিটি। গতকাল ডিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১ মার্চ ডিএসইতে একমি পেস্টিসাইডসের শেয়ারদর ছিল ১৬ টাকা। এর পর থেকেই শেয়ারটির দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ২৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৬ শতাংশ।

বরাদ্দের বাইরে গ্যাস ও বিদ্যুতে লাগবে আরো ৩৪ হাজার কোটি টাকা

Bonik Barta

দেশে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি রাখা হয়েছে মোট ৪৩ হাজার কোটি টাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাড়তি দামে জ্বালানি আমদানি ও বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অতিরিক্ত আরো ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এর মধ্যে বিদ্যুৎ খাতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত ২০ হাজার কোটি ও গ্যাস খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে জুন পর্যন্ত লাগবে বাড়তি ১৪ হাজার কোটি টাকা। সব মিলিয়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে অতিরিক্ত আরো ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুদ্ধের কারণে বাড়তি দামে জ্বালানি আমদানি করা হচ্ছে। সরবরাহ ঠিক রাখতে হলে আগের ভর্তুকি দিয়ে সরবরাহ ঠিক রাখা সম্ভব নয়। ভর্তুকির বাড়তি অর্থের কথা জানিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো এরই মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করেছে। বিষয়টি এরই মধ্যে অর্থ বিভাগকে জানানো হয়েছে।

বরাদ্দের বাইরে গ্যাস ও বিদ্যুতে লাগবে আরো ৩৪ হাজার কোটি টাকা

Bonik Barta

দেশে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি রাখা হয়েছে মোট ৪৩ হাজার কোটি টাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাড়তি দামে জ্বালানি আমদানি ও বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অতিরিক্ত আরো ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এর মধ্যে বিদ্যুৎ খাতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত ২০ হাজার কোটি ও গ্যাস খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে জুন পর্যন্ত লাগবে বাড়তি ১৪ হাজার কোটি টাকা। সব মিলিয়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে অতিরিক্ত আরো ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুদ্ধের কারণে বাড়তি দামে জ্বালানি আমদানি করা হচ্ছে। সরবরাহ ঠিক রাখতে হলে আগের ভর্তুকি দিয়ে সরবরাহ ঠিক রাখা সম্ভব নয়। ভর্তুকির বাড়তি অর্থের কথা জানিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো এরই মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করেছে। বিষয়টি এরই মধ্যে অর্থ বিভাগকে জানানো হয়েছে।

ভোজ্যতেলের দাম না বাড়ানোর ইঙ্গিত

Bonik Barta

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এ খাত নিয়ে নিয়মিত ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করা হয়। সরবরাহ ও আমদানি পরিস্থিতি পর্যালোচনা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষেরা বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।’ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক এবং বাজারে সংকট এড়াতে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে বলে জানান।

আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ

The Business Standard

বাংলাদেশ আর্থিক চাপের এক কঠিন সময়ে প্রবেশ করছে, আগামী পাঁচ বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়তে যাচ্ছে, যা আগে থেকেই দুর্বল অবস্থায় থাকা রাজস্ব ভিত্তির সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর থেকে ২০৩০ অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে প্রায় ২৬ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে।ঐতিহাসিক প্রেক্ষাপটে এই চাপের মাত্রা আরও পরিষ্কার হয়।

Big nat’l budget coming to finance important sectors

The Financial Express

With a trillion? dollar economy in vision by 2034, the new government plans a big budget worth Tk 9.30 trillion for the next fiscal year for augmented funding of critically important sectors. In order to finance the substantially raised annual spending plan, the government has set a target to collect some Tk 7.95 trillion as revenue in the fiscal year 2026-27, officials say. The decisions were made at a meeting of the committee for coordination on fiscal, monetary, and currency exchange on Friday night, as the budgeting exercise is getting in gear with little over two months left before the current fiscal year ends. Official sources say the new government will have to make large allocations to fulfill a number of its electoral pledges in the next fiscal year, face the impacts of the ongoing conflict in the Middle East, and enhance salary of employees partially, and so the budget size is going to be increased significantly.

Next budget to tighten VAT compliance of businesses

The Financial Express

The government is preparing a set of sweeping measures in the upcoming national budget to expand the VAT net and improve compliance across the business sector. Policymakers aim to bring more enterprises, particularly those in the informal economy, under the tax system without raising rates. The proposed reforms, centred on mandatory VAT registration and digital filing, are expected to significantly increase revenue collection while enhancing transparency and accountability in tax administration. In the budget, scheduled to be placed on June 11, 2026, Finance Minister Amir Khasru may also propose making a Business Identification Number (BIN), commonly known as a VAT registration number, mandatory for trade licence renewal.

এসএমই খাতের বরাদ্দ ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে

Bonik Barta

দেশের অর্থনীতির প্রাণ এসএমই খাত। সম্প্রতি এ খাতের সহায়তায় ক্রেডিট হোলসেলিং কার্যক্রমের আওতায় দেয়া ৩০০ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘এ তহবিল ভবিষ্যতে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।’ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল ‘এসএমই বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রথমবারের মতো সাত দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

জ্বালানির দাম বাড়ায় ঢাকা রুটে ফ্লাইট কমাচ্ছে এয়ারলাইনগুলো

Bonik Barta

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ভ্রমণ চাহিদার অনিশ্চয়তার কারণে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশপথে চাপ বাড়ছে। বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডগামী বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে আনছে আকাশ পরিবহন সংস্থাগুলো। বাড়তি খরচ ও যাত্রী চাহিদা ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে বড় উড়োজাহাজ সংস্থাগুলো তাদের গ্রীষ্মকালীন সময়সূচিতেও আনছে পরিবর্তন। বিশেষ করে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো ভারতীয় এয়ারলাইনগুলো এরই মধ্যে তা শুরু করেছে। এয়ার ইন্ডিয়া ঢাকা রুটে ফ্লাইট কমিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত জ্বালানির দাম বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে উল্লেখযোগ্য হারে বেড়েছে এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) খরচ। এর প্রভাব পড়েছে উড়োজাহাজ ভাড়ায়, যা অনেক যাত্রীর নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে অবকাশযাপনের পরিকল্পনা করা যাত্রীরা উচ্চ ভাড়ার কারণে ভ্রমণ স্থগিত রাখছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার রুটগুলোয় প্রত্যাশিত যাত্রী না পাওয়ায় এয়ারলাইনগুলো তাদের ফ্লাইট কমিয়ে আনছে।মধ্যপ্রাচ্যে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ভ্রমণ চাহিদার অনিশ্চয়তার কারণে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশপথে চাপ বাড়ছে। বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডগামী বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে আনছে আকাশ পরিবহন সংস্থাগুলো। বাড়তি খরচ ও যাত্রী চাহিদা ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে বড় উড়োজাহাজ সংস্থাগুলো তাদের গ্রীষ্মকালীন সময়সূচিতেও আনছে পরিবর্তন। বিশেষ করে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো ভারতীয় এয়ারলাইনগুলো এরই মধ্যে তা শুরু করেছে। এয়ার ইন্ডিয়া ঢাকা রুটে ফ্লাইট কমিয়েছে।

মুনাফা থেকে লোকসানে ন্যাশনাল টিউবস

Bonik Barta

প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস পিএলসি চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি ১ টাকা ৬০ পয়সা লোকসান গুনেছে। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৭৭ পয়সা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ন্যাশনাল টিউবসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস হয়েছিল ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৬ টাকা ২ পয়সায়।

ইউক্রেনে সূর্যমুখী ও সরিষার আবাদ বাড়ার পূর্বাভাস

Bonik Barta

ইউক্রেন ২০২৬-২৭ বিপণন বর্ষে সয়াবিনের পরিবর্তে সূর্যমুখী ও সরিষার আবাদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির তেলবীজ উৎপাদনের সামগ্রিক এলাকা স্থিতিশীল থাকলেও চাষাবাদের ধরনে এ পরিবর্তন আসছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বসন্ত মৌসুমে অনুকূল আবহাওয়ায় তেলবীজ উৎপাদনের লক্ষ্য ইতিবাচক পর্যায়ে রয়েছে। ২০২৬-২৭ মৌসুমে মোট ৮৬ লাখ হেক্টর জমিতে তেলবীজ চাষের পূর্বাভাস দেয়া হয়েছে। যা গত পাঁচ বছরের গড় চাষ এলাকার সমান।