11-Apr-2026

Sunday 12 April 2026

13-Apr-2026

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

The Business Standard

বাজার স্থিতিশীল রাখার অংশ হিসেবে জ্বালানি তেলের খুচরা মূল্য বাড়লেও—আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক ও কর অপরিবর্তিত রাখার বিষয়টি বিবেচনা করছে সরকার। উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমানে প্রতি লিটার পেট্রলের দাম ১২০ টাকা হলে সরকার প্রায় ৩৮ টাকা রাজস্ব পায়। প্রস্তাবিত ব্যবস্থায় খুচরা মূল্য ১৪০ টাকায় উন্নীত হলেও শুল্ক ও করের পরিমাণ একই রাখা হবে, যা স্বাভাবিকভাবে বেড়ে প্রায় ৪৫ টাকা হওয়ার কথা। এর ফলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে কার্যত ৭ টাকা অতিরিক্ত চাপ এড়ানো সম্ভব হবে। যদিও এতে সরকারের রাজস্ব কিছুটা কমবে, তবে মে ও জুন মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে জ্বালানির দাম তুলনামূলক কম রাখার কৌশল নিয়েছে কর্তৃপক্ষ।

চিপ নির্মাতা টিএসএমসির রেকর্ড আয়

Bonik Barta

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয়ের নতুন রেকর্ড গড়েছে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার জেরে জানুয়ারি-মার্চে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানায় চিপ নির্মাতাটি। খবর আনাদোলু। টিএসএমসির তথ্যানুযায়ী, বছরের প্রথম তিন মাসে কোম্পানির মোট আয় দাঁড়িয়েছে রেকর্ড ১ দশমিক ১৩ ট্রিলিয়ন নিউ তাইওয়ান ডলার বা প্রায় ৩ হাজার ৫৬০ কোটি ডলারে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিল, মার্চে শেষ হওয়া প্রান্তিকে টিএসএমসির আয় হতে পারে ৩ হাজার ৫২০ কোটি ডলার।

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এল ৮ হাজার টন ডিজেল

Bonik Barta

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরো আট হাজার টন ডিজেল দেশে এসেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা এ জ্বালানি তেল গতকাল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ৭ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। গতকাল সকালে মোট আট হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা সম্পন্ন হয়। এ ডিজেল সেখান থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।

সিন্ডিকেট ভাঙতে দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে

Bonik Barta

সিন্ডিকেট ভাঙতে দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘এতে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে, যা বাজার মনিটরিং সহজ করবে।’ সিলেট নগরীর টিলাগড়ে গতকাল জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী। এ হাটে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করবেন।

জিডিপি প্রবৃদ্ধি অর্জনে কম্বোডিয়া ভিয়েতনাম ও ভুটানের চেয়েও পিছিয়ে থাকবে বাংলাদেশ

Bonik Barta

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমে আসার পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি দাঁড়াতে পারে ৪ শতাংশে। পরবর্তী অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে তা বেড়ে হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ। দুটি পূর্বাভাসই ২০২৪-২৫ অর্থবছরের ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এশিয়ার অনেক দেশের প্রবৃদ্ধি কমে এলেও কম্বোডিয়া, ভিয়েতনাম ও ভুটানের মতো দেশগুলো বাংলাদেশের চেয়ে সন্তোষজনক পর্যায়ে থাকবে। এদিকে জিডিপি প্রবৃদ্ধি কমার পাশাপাশি দেশের মূল্যস্ফীতি বেড়ে আরো নাজুক অবস্থান যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রংপুরে সেচ মৌসুমে সাশ্রয় হয় প্রায় ৭৫ লাখ লিটার ডিজেল

Bonik Barta

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে নিরবচ্ছিন্ন ডিজেল প্রাপ্তিতে কৃষকরা ভোগান্তির শিকার হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে ধান উৎপাদনে বলে জানিয়েছেন কৃষিকাজে সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় রংপুরে আশার আলো দেখাচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদন। সোলার প্যানেল বা সূর্যের আলো ব্যবহার করে এ অঞ্চলে প্রতিদিন ৫ দশমিক ৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এতে প্রতি সেচ মৌসুমে প্রায় ৭৫ লাখ লিটার ডিজেল সাশ্রয় সম্ভব বলে মনে করে খাতসংশ্লিষ্টরা। পাশাপাশি নেট মিটারিং চালুর মাধ্যমে কৃষক ও সরকার উভয়ে লাভবান হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। তবে পাঁচ বছর আগে সৌরবিদ্যুতের মাধ্যমে সেচযন্ত্র পরিচালনার জন্য করা সব প্রকল্প চালু না থাকায় কৃষক লাভবান হতে পারছেন না।

Falling capital spending threatens growth prospects

The Financial Express

Bangladesh is facing mounting fiscal pressure as capital expenditure continues to decline, raising concerns over the country's growth trajectory and poverty reduction efforts. Analysts on Saturday noted that the shift towards higher recurrent spending was limiting the government's ability to invest in long-term development. With revenue collection lagging and borrowing increasingly being used to cover routine expenses, economists say, the country risks undermining its economic resilience unless urgent fiscal reforms are undertaken. Capital expenditure in the current fiscal year (FY2025-26) is likely to be squeezed further, as revenue collection may again fall short of the target, they added.

ছয় বছরে বিশ্বজুড়ে জ্বালানি খাতে সরকারি ব্যয় বেড়েছে দ্বিগুণ

Bonik Barta

বিশ্বব্যাপী জ্বালানি খাতে সরকারি ব্যয়ের চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে গত বছর। ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে খাতটিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের বার্ষিক ব্যয় হয়েছে দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০২২ সালের জ্বালানি সংকট ও সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের অস্থিরতার মতো একের পর এক বৈশ্বিক ধাক্কা নীতিনির্ধারকদের এ খাতে বড় ধরনের বিনিয়োগ ও ভর্তুকি দিতে বাধ্য করছে। খবর আনাদোলু। আইইএ গত শুক্রবার স্টেট অব এনার্জি পলিসি ২০২৬ শীর্ষক প্রতিবেদনে জানায়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা রক্ষা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি মূল্য ধরে রাখতে বিশ্বব্যাপী সরকারি ব্যয়ে বড় পরিবর্তন এসেছে। ২০২৫ সালে বিশ্বজুড়ে জ্বালানি খাতে বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ ৪০ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে আদা আমদানি কমেছে দাম

Bonik Barta

২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি বেড়েছে ২৩ হাজার টনের বেশি। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে ভালো চাহিদা থাকায় মসলাজাত পণ্যটির আমদানি বেড়েছে। এদিকে বন্দরে আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোয় আদার দাম কমেছে। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম কমেছে। ভোমরা কাস্টমস হাউজের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে ৯০ হাজার ৭৪৭ টন আদা আমদানি হয়েছে। যার মূল্য ছিল ১ হাজার ৮১ কোটি ৮৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৬৭ হাজার ৬৩১ টন আদা আমদানি হয়েছে, যার মূল্য ছিল ৮১৫ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী এ বছর বন্দর দিয়ে আমদানি বেড়েছে ২৩ হাজার ১১৬ টন।

ব্র্যাক ব্যাংকের ২১০০ কোটি টাকার সিএএসএ আমানত প্রবৃদ্ধি

Bonik Barta

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্টে (সিএএসএ) ২ হজার ১০০ কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। আমানতে এ সাফল্য সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও বলেন, ‘শক্তিশালী সিএএসএ প্রবৃদ্ধি একটি স্থিতিশীল ব্যালান্স শিটের ভিত্তি। এ অর্জন গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের টিমের শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টারই প্রতিফলন।’অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ-সাব-ব্রাঞ্চের ম্যানেজাররা।

করদাতাদের মধ্যে করভীতির চেয়ে করদানে অনীহাই বেশি

Bonik Barta

অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেছেন, ‘করদান পদ্ধতি জটিল করা হয় দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য। করদাতাদের করভীতির চেয়ে করদানে অনীহাই বেশি। অধিকাংশ ক্ষেত্রেই তা উচ্চবিত্তদের মাঝে দেখা যায়। তাদের (উচ্চবিত্ত) ওপর কর আরোপে সরকার সর্বদা দ্বিধাগ্রস্ত থাকে। কারণ সরকারের মধ্যে ব্যবসায়ীসহ উচ্চবিত্তদের প্রতিনিধিই বেশি।’ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) গতকাল ‘অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নিয়ে প্রাক-বাজেট’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মার্চে মজুদ কমলেও পাম অয়েলের বাজারে বড় দরপতন

Bonik Barta

মালয়েশিয়ার বাজারে টানা পাঁচ সপ্তাহ বাড়ার পর গত শুক্রবার পাম অয়েলের দামে বড় পতন দেখা গেছে। ১৬ মাসের মধ্যে এটিই পাম অয়েলের ক্ষেত্রে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। মূলত উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে চাহিদা কমার আশঙ্কায় দামের ওপর এ নেতিবাচক প্রভাব পড়েছে। মার্চে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামলেও দামের এ পতন ঠেকানো সম্ভব হয়নি। খবর বিজনেস রেকর্ডার ও হেলেনিক শিপিং নিউজ। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুনে সরবরাহের জন্য বেঞ্চমার্ক পাম অয়েলের দাম ২ দশমিক ৩৩ শতাংশ বা ১০৮ রিঙ্গিত কমেছে।

চাহিদা নিম্নমুখী হওয়ায় দাম কমবে তামার

Prothom-Alo

বৈশ্বিক বাজারে তামার চাহিদা কমে যাওয়ায় চলতি বছরের জন্য এ ধাতুর দামের পূর্বাভাস কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। বিশ্ব অর্থনীতির শ্লথগতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে চাহিদায় ভাটা পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব বিদ্যুৎ খাতের প্রসারের কারণে তামার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী তারা। খবর হেলেনিক শিপিং নিউজ। সংস্থাটির নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি টন তামার গড় দাম দাঁড়াতে পারে ১২ হাজার ৬৫০ ডলারে। এর আগে এ পূর্বাভাস ছিল ১২ হাজার ৮৫০ ডলার। ব্যাংকটির বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় শিল্প খাতে তামার ব্যবহার আগের তুলনায় কমেছে।

কারণ ছাড়াই বাড়ছে ডমিনেজ স্টিলের শেয়ারদর

Bonik Barta

সম্প্রতি প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। তবে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৮ মার্চ ডিএসইতে ডমিনেজ স্টিলের শেয়ারদর ছিল ৩৪ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার শেয়ারটির দর ৫০ টাকায় দাঁড়িয়েছে। অবশ্য কোম্পানিটির শেয়ারদর গত বছরের জুলাই থেকেই ঊর্ধ্বমুখী। ২০২৫ সালের ১৫ জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৬০ পয়সায়। সে হিসেবে গত নয় মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩৭২ শতাংশ।

ব্লক মার্কেটে ১৫৮ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৫৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১১৭ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ২০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬১০ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৯৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০০ টাকা ৩০ পয়সায়।

তুরস্কে গমের বাম্পার ফলনের পূর্বাভাস

Bonik Barta

২০২৬-২৭ বিপণন বর্ষে তুরস্কে গমের বাম্পার ফলনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে গমের ফলন আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এবার দেশটিতে গমের ফলন উল্লেখযোগ্য হারে বাড়বে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। প্রতিবেদন অনুযায়ী, তুরস্কে চলতি বিপণন বর্ষে গম উৎপাদন আগের তুলনায় ২০ শতাংশ বাড়তে পারে। এতে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ কোটি ৯৮ লাখ টনে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, যদি বসন্তের আবহাওয়া অনুকূল থাকে, তবে উৎপাদনের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে ২ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে।

পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮-১৫ টাকা

Bonik Barta

রবি মৌসুমের শেষ দিকে দেশের বাজারে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৮-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ও দিনাজপুরের হিলি বাজারে সরবরাহ কমে যাওয়া এবং ভালো মানের পেঁয়াজ বাজারে আসা দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। গতকাল খাতুনগঞ্জ ও হিলি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগেও যে পেঁয়াজ ১৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমানে তা মানভেদে ৩৫-৪০ টাকা। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, কালবৈশাখী ও আগাম বৃষ্টির কারণে মাঠ থেকে পেঁয়াজ উত্তোলন ব্যাহত হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। গত সপ্তাহে পাইকারিতে সর্বোচ্চ ২৬ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে ৩৩-৩৪ টাকা। তবে কিছু সংরক্ষণ অযোগ্য নিম্নমানের পেঁয়াজ এখনো ১৮-২০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

জ্বালানি সংকটে বৈশ্বিক অর্থনীতি

Bonik Barta

মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় নজিরবিহীন বিপর্যয়ের ফলে বিশ্ব অর্থনীতি এক গভীর সংকটের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছয় সপ্তাহব্যাপী যুদ্ধের ভয়াবহ প্রভাবে অঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতির মধ্যে ক্ষয়ক্ষতির যে চিত্র উঠে আসছে, তা বিশ্ববাজারের জন্য এক অশনিসংকেত। বিশ্লেষকরা মনে করছেন, এ ধ্বংসযজ্ঞের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি মূল্যের যে ঊর্ধ্বগতি শুরু হয়েছে, তা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

ইউটিউবের সাবস্ক্রিপশন ফি বাড়ল যুক্তরাষ্ট্রে

Bonik Barta

টানা তিন বছর পর যুক্তরাষ্ট্রে নিজেদের সব ধরনের সাবস্ক্রিপশন সেবার মূল্য বাড়িয়েছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। শুক্রবার গুগল মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই দেশটিতে ব্যক্তিগত প্রিমিয়াম প্ল্যানের মাসিক খরচ ১৩ ডলার ৯৯ সেন্ট থেকে বাড়িয়ে ১৫ ডলার ৯৯ সেন্ট করা হয়েছে। এছাড়া ফ্যামিলি প্ল্যানের ক্ষেত্রে মাসিক খরচ ৪ ডলার বেড়ে দাঁড়িয়েছে ২৬ ডলার ৯৯ সেন্টে। কম খরচের ইউটিউব লাইট প্যাকের জন্য এখন থেকে গ্রাহকদের প্রতি মাসে গুনতে হবে ৮ ডলার ৯৯ সেন্ট। কনটেন্ট তৈরি ও পরিচালন খরচ বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

আমিরাতকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ করছে পাকিস্তান

Bonik Barta

সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ঋণের ৩৫০ কোটি ডলার একবারে শোধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।চলতি এপ্রিলের শেষের দিকে বিশাল অংকের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সাধারণত এ ধরনের ঋণ প্রতি বছর নবায়ন বা রোল-ওভার করা হলেও এবার তা একবারে শোধ করে দেয়ার বিষয়কে দুই দেশের কূটনীতিক সম্পর্কের অবনতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর নিক্কেই এশিয়া। উল্লেখ্য, এর মধ্যে ১৯৯০-এর দশকের বকেয়া কিছু ঋণও রয়েছে।