যুক্তরাষ্ট্রের মজুদ বাড়ায় জ্বালানি তেলের দাম কমেছে
Bonik Barta
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বাড়ায় আন্তর্জাতিক বাজারে এর দাম কমেছে। তাছাড়া শুল্ক নিয়ে সাম্প্রতিক উদ্বেগও মূল্যহ্রাসের পেছনে ভূমিকা রেখেছ। তবে ডিজেল-পেট্রলের মতো পরিশোধিত জ্বালানি পণ্যের বিক্রি থেকে মুনাফা বাড়ায় বড় ধরনের দরপতন এড়ানো গেছে। খবর রয়টার্স। গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২৫ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৬ ডলারে ৭৫ সেন্ট। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ২৮ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ৭৩ ডলার শূন্য ৪ সেন্টে নেমেছে। এর আগে টানা তিনদিন জ্বালানি তেলের দাম বাড়ে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী ও ভোক্তা যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে ৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে জ্বালানি পণ্যটির মজুদ ৯৪ লাখ ব্যারেল বেড়েছে।
Govt cuts target of borrowing from banks
The Financial Express
The government has slashed its bank borrowing target by 28 per cent, or Tk 385 billion, for this fiscal year, due to lower expenditures and slower implementation of the Annual Development Programme (ADP).
Under the revised target, the government will borrow Tk 990 billion instead of Tk 1375 billion by the end of June 2025 from the country's banking system, officials said. Meanwhile, the central bank estimated that the government's bank borrowing may reach maximum Tk 900 billion by the end of the current fiscal year (FY), 2024-25."We've estimated the government's borrowing from the banking system for the ongoing FY'25 considering previous trends of such borrowing," a senior official of the Bangladesh Bank (BB) told the FE on Wednesday.
He also said the central bank has finalized its monetary and credit projections including private sector credit growth ceiling for the second half (H2) of the FY'25 considering the government's revised bank borrowing target. Meanwhile, the central bank has kept its private sector credit growth target unchanged at 9.80 per cent for the second half (H2) of the FY'25 despite falling trend of such credit growth recent months.
The growth in credit flow to private sector came down to 7.28 per cent in December 2024 on a year-on-year basis from 7.66 per cent a month before.
মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে না ব্রাজিল
Bonik Barta
স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় ব্রাজিল কোনো পাল্টা ব্যবস্থা নেবে না। এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দ্রে পদিলা। খবর আনাদোলু।
গত সোমবার ট্রাম্প বিশ্বব্যাপী স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, দেশীয় শিল্প ও মার্কিন উৎপাদকদের সুরক্ষা দিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর পরদিনই বাণিজ্যযুদ্ধে না জড়ানোর ঘোষণা দেয় ব্রাজিল।
Consumers grappling with VAT overdose amid high inflation
The Financial Express
Consumers are struggling with rising taxes amid higher inflation, experts observed on Wednesday, criticising overuse of the indirect taxation, particularly VAT, which is disproportionately affecting lower- and middle-income groups. Besides, weak revenue collection raised concerns among the economists and business leaders at a roundtable in the city as the policymakers relied more on a quick fix instead of long-term structural reforms. Jagonews24.com organised the roundtable titled "Additional Tax Burden on Consumers: Steps to Overcome". In January 2025, the government raised the value-added tax (VAT) to 15 per cent over 43 categories of products and services on the excuse of improving the tax-GDP ratio and facilitating the country's economic growth. Addressing the event, Khandaker Golam Moazzem, Research Director at the Centre for Policy Dialogue (CPD), said inflation was previously controlled artificially at around 6.0 per cent. However, the inflation has risen since March last year due to International Monetary Fund (IMF) conditions, he said.
ইউএসএআইডির সহায়তা স্থগিতে ৫০টি দেশ ক্ষতিগ্রস্ত
Bonik Barta
বিশ্বের বিভিন্ন দেশকে এত দিন উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, সম্প্রতি তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আর এতে করে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের অন্তত ৫০টি দেশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা স্থগিত করার কারণে এইচআইভি, পোলিও, এমপক্স এবং বার্ড ফ্লু মোকাবেলায় চলমান নানা কর্মসূচি প্রভাবিত হয়েছে।
Key challenges and barriers in Bangladesh's export diversification
The Financial Express
Although Bangladesh’s export volume has grown by over 5 per cent in the last 35 years since 1989-90, the diversification of export products remains elusive, with exports still concentrated in just 8 to 9 major items.
Why has Bangladesh been unable to achieve significant export diversification despite sustained efforts?
According to Abu Mukhles Alamgir Hossain, Director (Policy and Planning) of the Export Promotion Bureau (EPB), several other promising sectors, such as leather and leather goods, jute and jute products, agricultural and processed products, handicrafts, pharmaceuticals, ICT and ICT-enabled services, and light engineering products, do not receive the same level of policy support and incentives as the readymade garments (RMG) sector.
আমদানি বাড়ায় সাতক্ষীরায় নিম্নমুখী হয়েছে আদার দাম
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আদা আমদানি বেড়েছে ২৪ হাজার ৭৪৮ টন। আমদানি বাড়ায় এ অঞ্চলে নিম্নমুখী হয়েছে মসলাপণ্যটির দাম। গতকাল সুলতানপুর বড় বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ তথ্য জানা গেছে। সরজমিনে দেখা গেছে, এক-দেড় মাসের ব্যবধানে সাতক্ষীরায় আদার দাম কেজিতে ৮০-১০০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে প্রতি কেজি আদা খুচরায় ৮০ টাকায় বিক্রি হয়েছে। পাইকারিতে বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি দরে। এক-দেড় মাস আগেও এ প্রতিষ্ঠানে খুচরা ও পাইকারিতে আদা যথাক্রমে ১৪০-১৫০ ও ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে।
বৈশ্বিক গম বাণিজ্যে প্রভাব ফেলবে স্থানীয় চাহিদা ও অর্থনৈতিক সংকট
Bonik Barta
বিশ্বের শীর্ষ গম আমদানিকারক দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ছে। এছাড়া বিভিন্ন দেশে বাড়ছে অভ্যন্তরীণ উৎপাদন। খাতসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অর্থনৈতিক পরিস্থিতি ও স্থানীয় চাহিদা কমে যাওয়ার বিষয়টি চলতি বছর বৈশ্বিক গম বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। বাজার বিশ্লেষকদের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছর বৈশ্বিক গম আমদানি উল্লেখযোগ্য হারে কমতে পারে। ফলে নিম্নমুখী হয়ে আসতে পারে খাদ্যশস্যটির দাম। এছাড়া এ সময় বৈশ্বিক মজুদ কমে নয় বছরের সর্বনিম্নে নেমে যেতে পারে।
মেট্রোরেল স্টেশনে সিআরএম বসাবে সোনালী ব্যাংক
Bonik Barta
মেট্রোরেলের ১০টি স্টেশনে জ্যাকেট ক্যাশ রিসিভিং মেশিন (সিআরএম) স্থাপনের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে এক চুক্তি হয়েছে। গতকাল রাজধানীর উত্তরায় টিএমডিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের ডিজিএম শাহনাজ বেগম ও ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবীর। অনুষ্ঠানে ডিএমটিসিএলের এমডি মোহাম্মদ আবদুর রউফ, সোনালী ব্যাংকের ডিএমডি শামিম উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার নাঈমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Ramadan price hike feared as unloading at Ctg port delayed
The Financial Express
CHATTOGRAM, Feb 12: A total of 269 lighterage ships carrying thousands of tonnes of imported goods have been floating in the sea and rivers in different parts of the country for several weeks, creating a crisis of such vessels at the Chittagong port. It has been alleged that importers are not unloading the goods from the vessels deliberately as part of their strategy to hike prices by creating an artificial shortage ahead of Ramadan. Besides, they are allegedly using the ships as floating warehouses to avoid godown charges. Because of the vessel crisis at the Chittagong port, Bangladesh Water Transport Coordination Cell (BWTCC), the regulatory body for lighterage ships, is in trouble. It is unable to provide the required ships to carry and unload the imported goods, while vessel schedules at the port have been disrupted. Its officials said 269 vessels have been turned into floating warehouses. Besides, 888 vessels carrying several lakh tonnes of goods are at 69 inland ports across the country. They are loaded with a variety of commodities, including maize, wheat, sugar, gram, lentils, peas, triple superphosphate, urea, muriate of potash, coal, stones, and clinkers. Meanwhile, the country's wholesale markets are waiting for the imported essentials to keep the supply chain running ahead of the holy month.
বছর বছর শুল্ক বেড়ে ফল এখন যেভাবে বিলাসপণ্য
The Business Standard
ফলে পুষ্টি যতই প্রয়োজনীয় হোক না কেন, ফল খাওয়া এখন সাধারণ ভোক্তার জন্য বিলাসিতা হয়ে উঠেছে। কারণ সরকার বছরের পর বছর ধরে আমদানি করা তাজা ফলের ওপর শুল্ক বাড়িয়ে চলেছে। এতে একদিকে ফলের দাম বাড়ছে, অন্যদিকে আমদানি ক্রমাগত কমছে। ২০২১-২২ সালে ফল আমদানিতে শুল্ক ছিল ৮৯.৩২ শতাংশ। তবে গত তিন বছরে তা বেড়ে এখন ১৩৬.২০ শতাংশ হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে কোনো আমদানিকারক ১০০ টাকায় এক কেজি আপেল কিনলে আমদানি শেষে ওই ফলের জন্য সরকারকে দিতে হচ্ছে ১৩৬.২০ টাকা।
অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা না নির্ধারণে অর্থ মন্ত্রণালয়কে এনবিআর-এর অনুরোধ
The Business Standard
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী তিন অর্থবছরের জন্য আরও বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।অর্থ বিভাগের সচিবকে পাঠানো এক চিঠিতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সতর্ক করে দিয়ে বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত। তিনি বলেন, "অন্যথায়, আগের বছরের মতোই লক্ষ্যমাত্রা অপূর্ণ থাকবে, আর দায় চাপানো হবে এনবিআরের ওপর।"
তিনি আরও উল্লেখ করেন, অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনে ব্যর্থতা এনবিআরের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি এড়াতে তিনি বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেন, যেখানে রাজস্ব প্রবৃদ্ধির হার প্রকৃত সংগ্রহের তুলনায় ১৫ শতাংশ রাখা যেতে পারে।
ব্যাংকে ফিরছে টাকা, শুধু ডিসেম্বরেই ফিরেছে ১,০৮৫ কোটি
The Business Standard
টানা দশ মাস ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বাড়তে থাকার পর ধীর গতিতে হলেও গত চার মাস ধরে ব্যাংকে ফিরতে শুরু করছে এসব টাকা। এর মধ্যে গত ডিসেম্বর মাসেই ব্যাংকে ফিরেছে ১ হাজার ৮৫ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, নভেম্বর শেষে মানুষের হাতে ছিল ২.৭৭ লাখ কোটি টাকা ছিল। ডিসেম্বর শেষে সেটি কমে ২.৭৬ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। অবশ্য গত বছরের ডিসেম্বরের তুলনায় এটি প্রায় ৮.৪৪ শতাংশ বেশি। ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল ২.৫৫ লাখ কোটি। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ প্রায় ২১ হাজার করতি টাকা বেড়েছে।
Oil falls as potential Ukraine peace deal may ease supply disruptions
The Financial Express
Oil prices fell on Thursday on expectations a potential peace deal between Ukraine and Russia would mean the end of sanctions that have disrupted supply flows and US President Donald Trump's intention to introduce reciprocal tariffs stoked inflation jitters. Brent futures were down 55 cents, or 0.73 per cent, at $74.63 a barrel by 0141 GMT while US West Texas Intermediate (WTI) crude dropped 52 cents, or 0.73 per cent, to $70.85. Brent and WTI fell more than 2.0 per cent on Wednesday after Trump said Russian President Vladimir Putin and Ukrainian President Volodymyr Zelenskiy expressed a desire for peace in separate phone calls with him, and Trump ordered top US officials to begin talks on ending the war in Ukraine, according to a Reuters report.
Russia is the world's third-largest oil producer and sanctions imposed on its crude exports as a result of its invasion of Ukraine nearly three years ago has supported higher prices.
Chevron to lay off up to 20% of global workforce
The Financial Express
Chevron will lay off 15% to 20% of its global workforce by the end of 2026, the US oil company said on Wednesday as it seeks to cut costs, simplify its business, and complete a major acquisition. The No. 2 US oil producer has faced production challenges including cost overruns and delays in a large Kazakhstan oilfield project.
Meanwhile, its $53-billion deal to acquire oil producer Hess and gain a foothold in Guyana's lucrative oilfield is in limbo due to a court battle with larger rival Exxon Mobil, which has outperformed it with production growth, achieving record production in Guyana and the biggest oilfield in the United States. Chevron has said it is targeting up to $3 billion in cost cuts through 2026 from leveraging technology, asset sales and changing how and where work is performed. At the end of 2023, Chevron employed 40,212 people across its operations. A layoff of 20% of total employees would be about 8,000 people. Those figures exclude another roughly 5,400 employees of Chevron service stations.
ভ্যাট ও শুল্ক বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়লেও কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হবে না
Bonik Barta
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব যথার্থভাবে মূল্যায়ন না করায় সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হবে না। বরং এতে ভোগ কমে যাবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে ও মূল্যস্ফীতি বাড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে। জীবন চালানো কঠিন হয়ে পড়বে। গতকাল ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন অভিমত দেন বক্তারা।
গ্রিন ডেল্টার ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির অনুষ্ঠিত পর্ষদ সভায় লভ্যাংশ ঘোষণার পাশাপাশি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে গ্রিন ডেল্টার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৪০ পয়সায়।
বৈচিত্র্যময় রফতানিতে প্লাস্টিকের সম্ভাবনা গুরুত্বপূর্ণ —বাণিজ্য উপদেষ্টা
Bonik Barta
বৈচিত্রময় পণ্য রফতানির ক্ষেত্রে প্লাস্টিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘পণ্য রফতানির সম্ভাবনাকে বৈচিত্র্যময় করার আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, প্লাস্টিক পণ্য সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) চার দিনব্যাপী ‘১৭তম ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্যাকেজিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার’ অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
এশিয়া ফার্মা এক্সপো শুরু, অংশ নিয়েছে ৩২ দেশের ৮০০ কোম্পানি
Bonik Barta
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গতকাল তিন দিনব্যাপী ‘১৬তম এশিয়া ফার্মা এক্সপো ২০২৫’ শুরু হয়েছে। এটির আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার, জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান। এছাড়া অনুষ্ঠানে অন্য বিদেশী ডেলিগেটরাও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে ‘১৬তম এশিয়া ফার্মা এক্সপো-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের আয়োজনে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড, বাংলাদেশসহ পৃথিবীর মোট ৩২টি দেশের ৮০০টি কোম্পানি অংশ নিয়েছে। —বিজ্ঞপ্তি
সচেতনতা বাড়াতে বিকাশের ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু
Bonik Barta
বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার দুটি ইউনিয়নে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করেছে বিকাশ। সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সম্প্রতি জেলার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ আয়োজনের যাত্রা শুরু হয়। বাউল গান, বর্ণিল র্যালি, উঠান বৈঠকসহ নানা উদ্যোগে এ দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রা শুরু হয় ভিন্নধর্মী এ আয়োজনের।
কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড ও কাট্টলি টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
আল-হাজ টেক্সটাইল মিলস: ২ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। ২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১১৫ টাকা ৫০ পয়সা। ১১ ফেব্রুয়ারি লেনদেন শেষে দর বেড়ে দাঁড়ায় ১৪৫ টাকা ৬০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা ১০ পয়সা বা ২৬ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে গতকাল কোম্পানিটির শেয়ারদর কমে ১৪৫ টাকায় দাঁড়িয়েছে।
‘জেড’ ক্যাটাগরিতে পাঁচ কোম্পানি
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্যাটাগরি অবনমন হয়েছে। কোম্পানিগুলো হলো সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, এসএস স্টিল লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড ও আমরা নেটওয়ার্কস লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর মধ্যে সমতা লেদার, গোল্ডেন সন, এসএস স্টিল, আমরা টেকনোলজিসের ক্যাটাগরি ‘বি’ থেকে ‘জেড’ ও আমরা নেটওয়ার্কসের ক্যাটাগরি ‘এ’ থেকে ‘জেড’-এ অবনমন হয়েছে।
Hasina, minions blamed for serious HR violations
The Financial Express
Bangladesh's ousted Prime Minister Sheikh Hasina and her minions in government, security services and her Awami League party systematically engaged in serious human-rights violations during last year's student-led protests, according to UN findings.
A 105-page report prepared by the fact-finding mission of the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR), unveiled Wednesday in Geneva, presents a string of such crimes surrounding the July-August uprising that toppled the past government and recommends dos and don'ts for now.
"Based on deaths reported by various credible sources, the report estimates that as many as 1,400 people may have been killed between 1 July and 15 August, and thousands were injured, the vast majority of whom were shot by Bangladesh's security forces," the report reads.
"Of these, the report indicates that as many as 12-13 per cent of those killed were children. Bangladesh Police reported that 44 of its officers were killed," it adds. "Based on a thorough analysis of all the information laid out in this report, OHCHR has reasonable grounds to believe that, between 15 July and 5 August, the former Government and its security and intelligence apparatus, in coordination with violent elements linked to the Awami League, systematically engaged in serious human rights violations and abuses.
আয়ের আগেই কর ব্যবসার বড় বিড়ম্বনা
Bonik Barta
সিরামিক খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি করপূর্ব মুনাফা করেছিল ৫ কোটি ১৬ লাখ টাকা। যদিও এ সময়ে কোম্পানিটিকে মোট কর পরিশোধ করতে হয়েছে ৭ কোটি ৮৯ লাখ টাকা। অগ্রিম আয়করকে ন্যূনতম কর হিসেবে ধার্য করায় বছর শেষে কোম্পানিটি অর্থ ফেরত পায়নি। এর ফলে ২০২৪ হিসাব বছরে আরএকে সিরামিকসকে করপরবর্তী নিট লোকসান গুনতে হয়েছে ২ কোটি ৭৩ লাখ টাকা।
মানব পাচারই দেশের সবচেয়ে বেশি প্রচলিত আন্তঃসীমান্ত অপরাধ
Bonik Barta
আয়েশা আক্তারের (ছদ্মনাম) বাড়ি মিয়ানমারের রাখাইনে। দেশটির সামরিক বাহিনী ঘরবাড়ি পুড়িয়ে দিলে রোহিঙ্গা জনগোষ্ঠীভুক্ত এ নারী বাংলাদেশে পালিয়ে আসেন। আশ্রয় নেন কক্সবাজারের উখিয়ার একটি উদ্বাস্তু শিবিরে। সেখানেই স্থানীয় কয়েক দালালের খপ্পরে পড়েন। মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার প্রলোভন দেখায় তারা। বলা হয়, সেখানে গিয়ে কাজ করে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আছে তার। সে টাকা পরিশোধের পর কক্সবাজার থেকে নৌপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়া হয় তাকে। গিয়ে জানতে পারেন, বিক্রি করে দেয়া হয়েছে তাকে। সে সময় দালালরা ভুক্তভোগী এ নারীকে জানায়, তাকে মালয়েশিয়া পর্যন্ত নিয়ে যেতে তাদের খরচ হয়েছে ২ লাখ টাকার মতো। এ অর্থ তাকে বিক্রি করে আদায় করে নিয়েছে দালালরা। অনেক চেষ্টার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর সুযোগ পান তিনি। যদিও তার দেশে ফেরার সম্ভাবনা সুদূরপরাহত।
Fitch sceptical of govt projections
The Financial Express
Global rating-agency Fitch paints a downbeat outlook for Bangladesh economy on several grounds that include political unrest surrounding polls. Fitch Solutions in its latest appraisal report forecasts headline inflation to average 8.5 per cent and intends to revise down its earlier-projected 5.5-percent GDP growth in the country for the current fiscal year.
The ratings agency, dual-headquartered in New York and London, warns that inflation in Bangladesh will remain persistently high despite the central bank keeping its policy rate unchanged at 10 percent in the latest tightfisted monetary policy leveraged by government priority on inflation control. "We maintain our view that inflation will stay above its (Bangladesh Bank) new target of 7.0-8.0 per cent (previously 6.5 percent), and the Bangladesh Bank (BB) will hold its rate until the end of June next year," says Fitch Solutions. On a note of skepticism about the central bank's inflation forecast, it cautions that ongoing political uncertainty will fuel inflation expectations, keeping inflation above target until June 2025.
আলোচনায় আসতে পারে বাংলাদেশ ইস্যু
Bonik Barta
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথের পর প্রথম আমন্ত্রিত বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে সফর করছেন নরেন্দ্র মোদি। আজই তাদের দুজনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও তাদের দুজনের মধ্যে আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির বৈঠকে যুক্তরাষ্ট্রে অভিবাসন ও বাণিজ্যের মতো দ্বিপক্ষীয় ইস্যুগুলোর পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইস্যু নিয়ে কী ধরনের আলোচনা হতে পারে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে কোনো ইঙ্গিত দেয়া হয়নি।
Planning commission under pressure to green-light MRT-5 south project
The Financial Express
The planning commission is under pressure to approve the MRT-5 southern line project, although it was sent back more than a month ago for bloated costs and having less priority than another MRT line, officials said on Wednesday.The commission is required to arrange the project evaluation committee (PEC) meeting on Monday next week, aimed at endorsing the project as the Ministry of Road Transport and Bridges sought its approval again, they said.The proposed 17.20km project was undertaken by the ousted Sheikh Hasina government at a cost of Tk 546.19 billion ($5.1 billion), which is one of the costliest projects in Asia, analysts say. Although Dhaka Mass Transit Company Limited (DMTCL) is now constructing the MRT-5 northern route from Hemayetpur to Vatara via Gabtoli and Mirpur, it proposed the southern route from Gabtoli to Dasherkandi with massive costs, a planning commission official said.
"Before the July-August uprising, the ministry in March 2024 sent us the MRT-5 southern route project proposal. We scrutinised and sent it back, suggesting the ministry rethink the line's priority, costs, and operational viability," he said. He also said they had suggested DMTCL build the MRT-2 line first and think about some better options for the proposed route to be implemented later.