11-Feb-2025

Wednesday 12 February 2025

13-Feb-2025

ভ‍্যাট নিবন্ধনে ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধির দাবি এনবিআরের

Bonik Barta

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাটের নতুন নিবন্ধন প্রদানে গত ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও আগস্টে এ হার নেতিবাচক ছিল ২৫ শতাংশ। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করতে এনবিআর নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে। এনবিআরের দাবি, ২০২৩ সালের আগস্টে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪। ২০২৪ সালের আগস্টে নিবন্ধন সংখ্যা কমে ৪ হাজার ২২৮ হয়। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। পরবর্তী সময়ে এনবিআরের নতুন প্রশাসন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্তকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পায়। নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর এরই মধ্যে ভ‍্যাটযোগ‍্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। ৩০ লাখ টাকা পর্যন্ত ভ‍্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে।

Need for honing skills in manpower export

The Financial Express

Despite the large pool of workers seeking overseas employment, their lack of skills remains a major barrier to achieving the benefits their efforts are intended to bring. As a result, unskilled migrants continue to dominate the country's manpower exports, even amid an overall decline in the sector. Since manpower export emerged as a key source of foreign exchange earning decades ago, bridging the skill gap has been a persistent challenge. The Bureau of Manpower, Employment and Training (BMET) has categorised migrant workers into four skill levels: professionals, skilled, semi-skilled and unskilled workers. Doctors, engineers, architects, teachers, accountants, computer operators, pharmacists, nurses, foremen, diploma engineers, paramedics and salespeople are considered professionals while mechanics, welders, porters, electricians, painters, cooks, drivers, plumbers, garment workers and certified caregivers are skilled workers. On the other hand, farmers, gardeners and those working as assistant in garments and shops are considered semi-skilled workers, and cleaners, domestic workers and menial workers are unskilled workers.

আট কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো বিচ হ্যাচারি লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রহিমা ফুড করপোরেশন লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, জেনেক্স ইনফোসিস পিএলসি, সাইফ পাওয়ারটেক লিমিটেড, আরামিট লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিচ হ্যাচারি ‘‌বি’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়। ইউনিয়ন ইন্স্যুরেন্স ‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রহিমা ফুড করপোরেশন ‘‌জেড’ থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। শেফার্ড ইন্ডাস্ট্রিজ ‘‌জেড’ থেকে ‘‌বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। জেনেক্স ইনফোসিস ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। সাইফ পাওয়ারটেক ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। আরামিট লিমিটেড ‘‌এ’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। নির্ধারিত সময়ে লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে পারেনি কোম্পানিটি।

এয়ার অব দ্য ইয়ার হলো কোরিয়ান এয়ার

Bonik Barta

গত বছরের বিজয়ী কাতার এয়ারওয়েজকে পরাজিত করে এ বছর এয়ারলাইনস অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী এয়ারলাইনস কোরিয়ান এয়ার। অস্ট্রেলিয়াভিত্তিক এভিয়েশন সুরক্ষা ও পণ্য রেটিং সংস্থা এয়ারলাইনসরেটিংসডটকমের বার্ষিক তালিকায় বিশ্বের সেরা ২৫টি পূর্ণ পরিষেবার এয়ারলাইনস অন্তর্ভুক্ত হয়েছে। জনপ্রিয়তার ভিত্তিতে নয়, বরং নিরাপত্তা, মান ও যাত্রীসেবার নিরীক্ষিত মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তালিকাটি। লেগরুম ও ইকোনমি ক্লাসে আরামের প্রতিশ্রুতিই কোরিয়ান এয়ারের জয়ের অন্যতম প্রধান কারণ। তাছাড়া আসনের মূল বিন্যাস ঠিক রাখা ও ইকোনমি ক্লাসের যাত্রীদের চাহিদাকে অগ্রাধিকার দেয়ায় উড়োজাহাজ সংস্থাটির বিশেষ প্রশংসা করা হয়েছে। এয়ারলাইনসরেটিংসডটকমের সিইও শ্যারন পিটারসেন এক বিবৃতিতে জানান, অনেক এয়ারলাইনস তাদের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে প্রতি সারিতে ১০টি আসন যোগ করেছে এবং ইকোনমি ক্লাসের আসনের পিচ ৩২-৩৩ ইঞ্চি থেকে কমিয়ে ৩১-৩২ ইঞ্চি করেছে। কোরিয়ান এয়ার তাদের চেয়ে ব্যতিক্রম। তারা এ প্রবণতা অনুসরণ করেনি। সংস্থাটি সম্প্রতি আসিয়ানা এয়ারলাইনসের সঙ্গে যুক্ত হয়েছে, যা এশিয়ার এভিয়েশন ইতিহাসে উল্লেখযোগ্য একীভূতকরণের ঘটনা।

Monetary Policy: Private sector unhappy with lower credit flow target

The Financial Express

Bangladesh Bank has announced another tight monetary policy to curb inflation, but business leaders oppose the move, arguing that its objectives may not be achieved without due consideration for investment and employment. The new policy, they claim, fails to meet the needs of the business sector and the level of investment required for Bangladesh’s economic growth. Economists acknowledge that the economy is gradually stabilizing, but they stress that monetary policy alone cannot combat inflation—other factors must also be taken into account. They argue that inflation has eased due to an increased supply of food items from domestic sources.

সিঙ্গাপুর থেকে চাল ও ইউএইর এলএনজি আমদানি করবে সরকার

Bonik Barta

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এতে ২৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হচ্ছে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। এতে ব্যয় হবে ৭৭৯ কোটি ৪০ লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড এই এলএনজি সরবরাহ করবে। সচিবালয়ে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের এগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি চাল সরবরাহের কাজ পেয়েছে। খাদ্য অধিদপ্তরের মাধ্যমে তা কেনা হবে। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৪৩৪ দশমিক ৭৭ মার্কিন ডলার। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় চুক্তিমূল্য ২০ কোটি ৭১ লাখ টাকা বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৫০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা।

বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকায় নামবে ৫০০ বিদ্যুচ্চালিত বাস

Bonik Barta

রাজধানী ঢাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নামানো হবে ৫০০ বিদ্যুচ্চালিত বাস। বাসগুলো পরিচালনা করা হবে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলে। বাস সংগ্রহ, আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের এসব কাজ করা হবে ‘‌বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট’-এর মাধ্যমে। এ প্রকল্পের আওতায় পরিবহন খাতে কাজ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অনুকূলে ১৫০-২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। গতকাল ডিটিসিএর কার্যালয়ে প্রস্তাবিত প্রকল্পটির ওপর অনুষ্ঠিত এক অংশীজন সভায় এসব তথ্য জানানো হয়েছে। সভায় বিশ্বব্যাংকের উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, প্রকল্পটির মাধ্যমে ৫০০টি ই-বাস সংগ্রহ করা হবে, যেগুলোর ব্যাটারি সক্ষমতা থাকবে ২৭৫-৩০০ কিলোওয়াটের মধ্যে। একই প্রকল্পের মাধ্যমে চালক ও পরিবহন রক্ষণাবেক্ষণকারী কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত। বাস সংগ্রহ, ডিপো নির্মাণ, আইটিএস ও বাস পরিষেবা পুনর্গঠনের কাজে ১১০-১৫০ মিলিয়ন ডলার ব্যয় হবে। আর বিআরটিএর জন্য ভেহিকল ইন্সপেকশন সেন্টার স্থাপনে ব্যয় হবে ৪০-৫০ মিলিয়ন ডলার।

Employers' undue influence in RSC puts RMG workers' safety at risk

The Financial Express

Global rights campaigners have raised concerns that excessive employer influence over operations of RMG Sustainability Council (RSC), the factory safety body, is weakening its effectiveness and endangering workers. The RSC was set up in 2020 to take over the responsibility from the Accord on Fire and Building Safety in Bangladesh, which had been working to improve workplace safety in the country's readymade garment (RMG) sector. This initiative was launched following the 2013 Rana Plaza building collapse, which killed over 1,100 workers and injured thousands more.

Circuit breaker needed to check loan defaults

The Financial Express

The Bangladesh Bank in a circular, issued on 16th January 2022, had set single-borrower exposure limit. Banks are not allowed to make funded and non-funded exposure to a single borrower exceeding 25 per cent of their respective capital. This is a safeguard to protect against risks with bad consequences. However, this rule is routinely flouted. State-owned Janata Bank's loan to the Beximco Group, for example, reportedly reached a staggering 410 per cent of the bank's capital, making a mockery of the 25 per cent limit. This single loan also likely breached the regulation that total large loan exposure shouldn't exceed 400 per cent of a bank's capital. Rules exist for a reason. Borrowers, who knowingly violate these regulations, with complicity of bank authorities, are unlikely to repay their debts. Why would they feel obliged to return money that was obtained through coercion or collusion? This is one way for banks to fall into debt trap.

তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বাড়াতে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি গঠন করল সরকার

The Business Standard

তৈরি পোশাক খাতের বাইরে গুরুত্বপূর্ণ রপ্তানি খাতগুলোর সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত সহায়তার উপায় চিহ্নিত করতে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া, ১০ ফেব্রুয়ারি সরকারের এক আদেশের মাধ্যমে তৈরি পোশাক খাতের বাইরে সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর বিকাশে একটি বিশেষ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। চামড়া, পাট, কৃষি, প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও ওষুধশিল্প খাতের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্ল্যাটফর্মের রূপরেখা তৈরিতে অর্থ মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে।

নগদের ২৩০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ

The Financial Express

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকা দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ ফেব্রুয়ারি) নগদের বিভিন্ন নথিপত্র যাচাই করতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম। অভিযান শেষে এ অনিয়মের তথ্য সাংবাদিকদের জানান তারা। এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ১৭০০ কোটি টাকার পাচার ও ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম এ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। তারা যাচাই-বাছাই করে দেখবে। জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসররা ডাক বিভাগকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে ডিজিটাল অর্থ লেনদেন প্ল্যাটফর্ম নগদ চালু করে। শুরুতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাবেক এমপি নাহিম রাজ্জাক, রাজি মোহাম্মদ ফকরুলসহ প্রভাবশালী চক্র এ প্রক্রিয়ায় জড়িত ছিলেন। খোকন তার স্ত্রী নূপুরের নামে ৫০০ শেয়ার নিয়েছিলেন। দেশি-বিদেশি গণমাধ্যমে তখন আইন বহির্ভূতভাবে নগদ প্রতিষ্ঠা নিয়ে সংবাদ প্রচার করলে তোলপাড় শুরু হয়। কিন্তু প্রভাবশালী চক্রটি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছত্রছায়ায় এ ব্যবসা চালিয়ে যায়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার দোসররা পালানোর পর নগদের দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

বিনিময়: রাষ্ট্রীয় অর্থায়নের এক ডিজিটাল প্ল্যাটফর্মকে যেভাবে ব্যক্তিগত লাভের যন্ত্রে পরিণত করা হয়েছিল

The Business Standard

অর্থ বিনিয়োগ করে, একটি ব্যবসাকে গড়ে তুলবেন— এরপর ৫০-৫০ রাজস্ব ভাগাভাগির মডেলে সেটি হস্তান্তর করবেন। এই ধরনের চুক্তি তখনই যৌক্তিক হয়, যখন ব্যবসা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় হয় অনেক বেশি। অথচ বিনিময়- এর ক্ষেত্রে তা কখনোই ছিল না, সাশ্রয়ী মূল্যে ক্যাশলেস বা নগদ অর্থ লেনদেনহীন বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা বলে ইন্টার-অপারেবল এই ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। কিন্তু, বেসরকারি সত্ত্বার সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংক কীভাবে জাতীয় স্বার্থকে জলাঞ্জলী দিয়েছে— তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে ওঠে ৬৫ কোটি টাকার রাষ্ট্রায়ত্ত অর্থায়ন পাওয়া এই প্ল্যাটফর্ম। যেটি চালু হয় ২০২২ সালের নভেম্বরে।

রমজান মাসজুড়ে টিসিবির ট্রাকসেল চালু থাকবে

Bonik Barta

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সব বিভাগীয় সদর ও পাঁচটি দারিদ্র্যপীড়িত এলাকাসহ মোট ১৩টি এলাকায় ১২ লাখ পরিবারের মাঝে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল সকালে খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। স্মার্ট কার্ড রূপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সবচেয়ে বেশি। এ মাসের ২৪ তারিখের মধ্যে বাকি কার্ড অ্যাক্টিভেশন অর্জিত হবে, যার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে। এ সংখ্যাকে আরো বাড়িয়ে অতিরিক্ত ১২ লাখ পরিবারকে রমজান মাসের শেষ দিন পর্যন্ত টিসিবির পণ্যের আওতায় রাখতে ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এর বিনিময়ে বাজারে পণ্যমূল্য আরো সহনশীল হবে। অতিরিক্ত নয় হাজার টন পণ্য ট্রাকসেলে বিক্রয় হবে। এ কার্যক্রমের মাধ্যমে বাজার নিম্নগামী ও সহনশীল হবে। প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে।’

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে চাপ কমার সম্ভাবনা ক্ষীণ

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। নীতি সুদহার রাখা হয়েছে ১০ শতাংশ। প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধি ১৪ দশমিক ২ শতাংশ ধরা হলেও এ সময়ে প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ১ শতাংশ। আর দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৭ শতাংশ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে একই নীতি সুদহার ধরে রাখার পেছনে যুক্তি দেয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে একই রাখা হয়েছে বেসরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। কিন্তু দ্বিতীয়ার্ধে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে বাজারে অর্থের জোগান কমাচ্ছে। বাস্তবতা হলো শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এর সঙ্গে বাজার ব্যবস্থাপনাসহ অন্যান্য যেসব বিষয় রয়েছে সব সমন্বিতভাবে প্রয়োগ করতে হবে। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান উৎস হলো বেসরকারি খাত। শিল্পের উৎপাদন, বিপণন কিংবা সেবা খাতের সিংহভাগই বেসরকারি খাতনির্ভর।

বিএসইসিতে ৬ তদন্ত প্রতিবেদন ও সংস্কারের দুই সুপারিশ জমা

Bonik Barta

দেশের পুঁজিবাজারে বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি কমিটি গঠন করেছিল। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি সংস্কার টাস্কফোর্স গঠন করা হয়। এরই মধ্যে অনুসন্ধান ও তদন্ত কমিটি ১২টি বিষয়ের মধ্যে ছয়টির প্রতিবেদন জমা দিয়েছে। অন্যদিকে টাস্কফোর্সের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণসংক্রান্ত দুটি সংস্কার সুপারিশ জমা দেয়া হয়েছে। গতকাল বিএসইসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। টাস্কফোর্সের সুপারিশ দুটি প্রকাশ করা হলেও যে ছয়টি অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে সেগুলো প্রকাশ করেনি কমিশন। যদিও কমিটি গঠনের সময় এসব প্রতিবেদন প্রকাশ করা হবে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছিল।

Govt strategy coming for export competitiveness of 4 major sectors

The Financial Express

Government authorities have got down to devising a strategy for keeping competitiveness of four major export sectors beyond apparel after 2026 when export subsidy will go following Bangladesh's graduation from world's poor-country club. The four sectors -- leather and leather goods, jute goods, agriculture and agro-processed goods, and pharmaceuticals -- are now under government focus to maintain export growth after the country graduates from the least-developed-country status, officials said. The Ministry of Finance this week formed a committee for brainstorming on what measures can be taken to maintain their export competitiveness on the global market and further raise export of the products in the post-LDC era.

গোল্ডম্যান স্যাকসের তথ্য চীনা শেয়ার কিনতে ঝুঁকছে বৈশ্বিক হেজ ফান্ডগুলো

Bonik Barta

বৈশ্বিক হেজ ফান্ডগুলো চলতি বছর চীনা শেয়ার কিনতে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছে। সম্প্রতি দেশটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ডিপসিক বাজারে আসার পর বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে গেছে। এতে গত সপ্তাহে চীনা শেয়ার কেনার হার আরো বেড়েছে বলে জানিয়েছে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। গোল্ডম্যান স্যাকসের প্রাইম ব্রোকারেজ বিভাগের তথ্যানুসারে, চীন ও চীনের বাইরের পুঁজিবাজারগুলোয় দেশটির শেয়ার এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ৩-৭ ফেব্রুয়ারির মধ্যে হেজ ফান্ডগুলোর চীনা শেয়ার কেনার হার ছিল চার মাসের মধ্যে সর্বোচ্চ। গত সপ্তাহে ব্যাংকটি তাদের গ্রাহকদের উদ্দেশে পাঠানো এক নোটে এ তথ্য উল্লেখ করেছে। প্রসঙ্গত, বিনিয়োগ ব্যাংকগুলোর প্রাইম ব্রোকারেজ বিভাগ হেজ ফান্ডগুলোকে ঋণ দেয় এবং তাদের ট্রেডিং কার্যক্রম পর্যবেক্ষণ করে। সম্প্রতি বিশ্বের অন্য কোম্পানিগুলোর তুলনায় অত্যন্ত কম খরচে এআই মডেল ডিপসিক তৈরি ও বাজারজাত করেছে চীন। এটি দেশটির এআই সক্ষমতা নিয়ে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করেছে। বিশেষ করে, যারা যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের উচ্চ মূল্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন। হেজ ফান্ড গ্রাহকদের সেবাদাতা ও হংকংয়ের একজন প্রাতিষ্ঠানিক বিক্রয় পরিচালক বলেন, ‘ডিপসিক চীনের এআই খাতে অনুপস্থিতি ও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ধারণাকে বদলে দিচ্ছে।’

Adani asked to resume full-scale power generation

The Financial Express

Bangladesh asks the contracted Indian conglomerate to resume full-scale operation of its Adani Power Jharkhand Ltd (APJL) plant as the oncoming summer is to hike country's power demand.The state-run Bangladesh Power Development Board dispatched a letter to Adani a couple of days back to generate full-capacity electricity of around 1,496 megawatts "as soon as possible", a senior BPDB official told The Financial Express. "Adani subsequently has moved to generate electricity from both of its two power units," he said.

মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয়া হবে

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের ওপর এখনো সরাসরি শুল্ক আরোপের ঘোষণা দেননি। তবে গত রোববার তিনি যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে ইউরোপের ওপর কোনো শুল্ক আরোপ করা হলে অঞ্চলটি পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি) ও ইইউভুক্ত দেশের নেতারা। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় এ মন্তব্য এসেছে। গত রোববার নিউ অরলিন্সে এনএফএল সুপার বোলে যাওয়ার পথে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ সময় তিনি বলেন, ‘যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে, তাদের বিরুদ্ধেও পাল্টা শুল্ক বসানো হবে। এটি মঙ্গলবার বা বুধবার থেকে কার্যকর করা হতে পারে।’ এমন প্রেক্ষাপটে গতকাল ইউরোপীয় কমিশন (ইসি) জানায়, তারা ইইউর স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউরোপীয় পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই কোনো নির্দিষ্ট নথি বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়া কেবল ঘোষণা শুনে প্রতিক্রিয়া জানাবে না।

Endless delay as Chinese contractors halt work

The Financial Express

The development of the dedicated bus corridor on Gazipur-Airport route appears to be never-ending, as the project has already witnessed extensions for the seventh time. Just as the project was nearing completion, with only 3 per cent left, two Chinese contractors stopped work for the past eight months claiming price adjustment and variation in their work. As a result, authorities concerned were forced to extend the project deadline by another year after it expired last December. Official sources said that the contractors have made undue claims for price adjustment and variation in some cases keeping all the work stopped. Despite a number of meetings and letters from the authorities, the deadlock remains unresolved.

Money to be invested in only 'A' stocks by credit-worthy investors

The Financial Express

Taskforce meant to suggest reforms to the capital market recommended that investors having less than Tk 1 million in equity investment do not get margin loans and only 'A' category companies be considered as marginable stocks. The changes to the margin rules are aimed at lowering risks of loans turning sour or increasing the burden of negative equity. The taskforce submitted a draft report, with its recommendations, to the Bangladesh Securities and Exchange Commission (BSEC) on Monday. The report was published on the BSEC website Tuesday night.

ভারতের কেন্দ্রীয় সরকারে কর্মীসংখ্যা বাড়বে সাড়ে তিন লাখ

Bonik Barta

ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত বেসামরিক কর্মীদের সংখ্যা ২০২৫ সালের ১ মার্চ নাগাদ ৩ লাখ ৫১ হাজারের বেশি বাড়তে পারে। ফলে সরকারের বেতন-ভাতা বাবদ ব্যয় আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি হতে পারে। সরকারের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটসংক্রান্ত নথি থেকে এ তথ্য জানা গেছে। নথি অনুসারে, ভারতে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত বেসামরিক কর্মীদের প্রকৃত সংখ্যা ৩৩ লাখের বেশি। এটি ২০২৫ সালের ১ মার্চ নাগাদ বেড়ে ৩৬ লাখ ৫৮ হাজার হতে পারে। ২০২৬ সালের ১ মার্চ নাগাদ তা সামান্য বেড়ে ৩৬ লাখ ৯৭ হাজারে পৌঁছতে পারে। ভারতের রেল বিভাগে সবচেয়ে বেশি কর্মী কাজ করে। তবে এ বিভাগে কর্মীসংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের ১ মার্চ ভারতীয় রেলওয়ের কর্মীসংখ্যা ছিল ১২ লাখ ৩৭ হাজার, যা চলতি বছরের ১ মার্চ নাগাদ কমে ১২ লাখ ৩৫ হাজার হতে পারে। ২০২৬ সালের ১ মার্চ তা বেড়ে ১২ লাখ ৩৯ হাজার হতে পারে। ভারতে কেন্দ্রীয় সরকারের কর্মীসংখ্যা বাড়লেও অনুমোদিত পদসংখ্যার তুলনায় কর্মরত কর্মীসংখ্যা এখনো কম। অর্থ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের (কেন্দ্রশাসিত অঞ্চলসহ) অধীনে বেসামরিক কর্মীদের অনুমোদিত সংখ্যা ছিল ৪০ লাখের বেশি। কিন্তু কর্মীসংখ্যা ছিল ৩০ লাখ ৬২ হাজার। অর্থাৎ ২৪ শতাংশের মতো পদ শূন্য ছিল।

Govt moves to boost economic ties with ME countries

The Financial Express

Bangladesh's interim government is working to improve relations with Middle-Eastern development partners as the ties were in a shambles during the ousted Sheikh Hasina regime, officials said Tuesday. The government has not only improved communications for economic cooperation with Gulf and Middle-Eastern donors but is also going to hold three Joint Economic Commission (JEC) meetings with three key countries, Economic Relations Division (ERD) officials said. The JEC meets will be held with Saudi Arabia, Turkey, and the UAE by June aiming to improve economic and business cooperation with Gulf and Middle-Eastern nations.