13-Feb-2025

Friday 14 February 2025

15-Feb-2025

রাস্তা-সেতু নির্মাণে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু চূড়ান্ত

Bonik Barta

গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অর্থের জন্য সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার মেয়াদ হবে সাত বছর। গতকাল বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এ সুকুক বন্ডের অর্থ দিয়ে বাস্তবায়ন করা হবে। সুকুকটির নাম দেয়া হয়েছে ইসটিনা ও ইজারা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআইডি) মাধ্যমে প্রকল্পটির আওতায় বাংলাদেশের আট বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণের কাজ চলমান। যার মোট দৈর্ঘ্য ১৭ হাজার ৬৯৭ মিটার, ৩৮ হাজার ৮০০ মিটার সংযোগ সড়ক এবং চার হাজার ২৩০ মিটার নদীশাসনের কাজ বাস্তবায়ন।

ADP execution rate in Jul-Jan 21.52pc, lowest in 12 years

The Financial Express

Implementation of development projects during the first seven months of this fiscal year (FY 2024-25) dropped to only 21.52 per cent of the FY's total allocation, the lowest in 12 years. Officials said on Thursday that the interim government has taken a strict stance on unnecessary public expenditures, contributing to poor performance in implementation of the projects under the Annual Development Programme (ADP). Besides, the uprising during the first couple of months (July-August) of the current fiscal year also affected the development works, holding back the government agencies to implement the projects in time, they added. The execution rate was even poorer than the COVID-19 affected performance in FY2021 - the worst adverse impact on record previously.

Macroeconomic indicators show signs of recovery

The Financial Express

The key macroeconomic indicators -- such as inflation, exchange rate, and interest rate except the GDP growth are showing signs of recovery after hitting their lowest points in recent times, according to the latest report by CAL Bangladesh, a Sri Lanka-based financial institution and research organization. For the fiscal year 2024-2025, GDP growth is projected to range between 2.0 per cent and 3.0 per cent, a significant drop from the 4.22 per cent growth reported for the previous fiscal year by the Bangladesh Bureau of Statistics (BBS).The report also notes that the economy grew by just 1.8 per cent in the first quarter of the current fiscal year-marking the lowest quarterly growth in the past 15 quarters. These findings were shared during a seminar titled "Bangladesh Macroeconomic Outlook for the Year 2025," held at a hotel in Dhaka on Wednesday evening.

Disasters inflict $3.0b loss on Bangladesh annually

The Financial Express

Extreme weather events like floods, droughts, storms and heatwaves force Bangladesh to count a cost worth nearly US$3.0 billion annually besides inflicting human misery on over 6.3 million people. These findings on cost of cyclic climatic calamities of recent times form a distinct part of 'The Climate Risk Index 2025' report released Thursday by German watch. The Bonn-based nonprofit focuses on disproportionate impact of global climate change on Global-South countries. Between 1993 and 2022, more than 9,400 extreme weather events worldwide had caused nearly 0.8 million deaths and $4.2 trillion in economic losses.

Most vegetable prices remain stable in Dhaka

The Financial Express

There is ease in the vegetable market, as most vegetable prices remain stable before Ramadan, in Dhaka with a few exceptions. Potatoes are available at Tk 20 per kg in the market. Round eggplant is priced at Tk 60, and long eggplant is being sold for Tk 35 to Tk 40 taka per kg. The price of green chilies remains under Tk 100 per kg, and tomatoes are priced at Tk 40. Cucumber prices have increased, with domestic cucumbers selling for Tk 80 to Tk 90 per kg, an increase of Tk 10 to Tk 20 from the previous week. Hybrid cucumbers are available for Tk 50 to Tk 60 per kg.

Thailand hopes it will not face US tariffs, commerce minister says

The Financial Express

Thailand is hoping it will not face US tariff measures and will do everything to make sure the country is not a target, the commerce minister said on Friday, amid concerns that the country's trade surplus with Washington could become an issue. The Southeast Asian country has a plan for negotiations and is ready to adjust to US requests to ensure a good outcome, Pichai Naripthaphan told reporters, adding he would return to the United States for more discussions with US officials." Don't be too alarmed," he said. "We already have a plan, but we can't reveal it yet because if we reveal it too much, it will be a problem in negotiations." Asked whether Thailand could be subject to US President Donald Trump's plan for reciprocal tariffs, Pichai said "if we do anything wrong, we can fix it."

সুপারশপে ভ্যাট রেয়াত সহজ করল এনবিআর

Bonik Barta

দেশের সুপারশপগুলো এখন থেকে সহজে রেয়াত নিতে পারবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শর্ত সাপেক্ষে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ঘোষণা দাখিলও করতে হবে না এ খাতের ব্যবসায়ীদের। মূসক আইন ও বিধি শাখার ৯ ফেব্রুয়ারির এক ব্যাখ্যাপত্রে এ সুবিধার কথা জানানো হয়েছে। এনবিআরের ব্যাখ্যাপত্রে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর মাধ্যমে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। ফলে সুপারশপের ক্ষেত্রেও ৭.৫ শতাংশ ভ্যাটের হার প্রযোজ্য হবে।

অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্যে গেল রেনাটার ওষুধ

Bonik Barta

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির ওষুধ ক্যাবারগোলিন দশমিক ৫ মিলিগ্রামের জেনেরিক সংস্করণের প্রথম চালান যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। গত বছর একই ওষুধ অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল কোম্পানিটি। এ ওষুধ হাইপারপ্রোল্যাকটিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, ক্যাবারগোলিন জেনেরিকের এ ওষুধ ক্যাবেলিন নামে বাংলাদেশের বাজারে বাজারজাত করা হয়। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) অনুমোদিত উৎপাদন কেন্দ্রে রেনাটার এ ওষুধ বাংলাদেশে উৎপাদন করা হবে।

প্রায় ২ লাখ টন চিনি আমদানির পরিকল্পনা ইন্দোনেশিয়ার

Bonik Barta

আসন্ন রমজান ঘিরে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ইন্দোনেশিয়ার চিনির বাজার। তাই অভ্যন্তরীণ মজুদ বৃদ্ধিতে প্রায় ২ লাখ টন পরিশোধিত চিনি আমদানির পরিকল্পনা করছে দেশটির সরকার। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ফুড এজেন্সি সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। ন্যাশনাল ফুড এজেন্সির দেয়া তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়া চলতি বছর ২৬ লাখ টন পরিশোধিত চিনি উৎপাদন করতে পারে। এ সময় দেশটির চাহিদার পরিমাণ হতে পারে ২৮ লাখ ৪০ হাজার টন। ফেব্রুয়ারির শুরুতে ইন্দোনেশিয়ায় সাদা চিনির মজুদ ছিল ৮ লাখ ৪২ হাজার টন।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ১৮ মাসের মধ্যে সর্বোচ্চে

Bonik Barta

অর্থনীতিতে ভোক্তাবান্ধব সংস্কারের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই দেশটিতে মূল্যস্ফীতি প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। এমন অবস্থায় সুদহার কমানোর বিষয়ে আরো সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। খবর রয়টার্স।

প্লাস্টিকের ব্যবহার বাড়াতে পারে কোকা-কোলা

Bonik Barta

সব ধরনের অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত কার্যকর হলে প্যাকেজিংয়ে অ্যালুমিনিয়ামের পরিবর্তে আরো বেশি প্লাস্টিক বোতল ব্যবহার করবে বলে জানিয়েছে কোমল পানীয় জায়ান্ট কোকা-কোলা। খবর সিএনবিসি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস কুইনসি বলেন, ‘যদি কোনো নির্দিষ্ট প্যাকেজিংয়ে খরচ বেড়ে যায়, তাহলে আমাদের কাছে অন্য বিকল্প রয়েছে। এর মাধ্যমে পণ্যের দাম সাশ্রয়ী রাখা ও ভোক্তা চাহিদা পূরণ সম্ভব হবে। যদি অ্যালুমিনিয়াম ক্যানের দাম বেড়ে যায়, তাহলে আমরা প্লাস্টিক বোতলের ব্যবহারকে বেশি গুরুত্ব দিতে পারি।’

২০ শতাংশ পর্যন্ত ছাঁটাইয়ের পদক্ষেপ শেভরনের

Bonik Barta

আগামী বছরের শেষ নাগাদ বৈশ্বিক জনশক্তির ১৫-২০ শতাংশ ছাঁটাই করবে শেভরন। খরচ কমানোসহ ব্যবসা পুনর্গঠনের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি তেল জায়ান্টটি। প্রতিদ্বন্দ্বী এক্সন মবিলের সঙ্গে আইনি জটিলতাসহ সম্প্রতি ২০২০ সালের পর প্রথমবারের মতো চতুর্থ প্রান্তিকে লোকসানের সম্মুখীন হয়েছে শেভরন। এ ছাঁটাই কোম্পানি ঘোষিত ৩০০ কোটি ডলার কাটছাঁট পরিকল্পনার অংশ, যা প্রযুক্তির ব্যবহার, সম্পদ বিক্রি এবং কাজের ধরন ও অবস্থান পরিবর্তনের মাধ্যমে অর্জন হবে। ২০২৩ সালে শেভরনের কর্মী ছিল ৪০ হাজার ২১২। সেখান প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। খবর সিএনএন

১০ বছরের ব্লু ভিসা দিচ্ছে ইউএই

Bonik Barta

টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ‘ব্লু ভিসা’ নামের নতুন একটি সুবিধা নিতে পারবেন। প্রাথমিকভাবে এ ভিসার মেয়াদ ১০ বছর। সম্প্রতি দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) ব্লু ভিসার প্রথম পর্যায়ের তথ্য তুলে ধরেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

জ্বালানি তেল আমদানিতে বিকল্প উৎসে ঝুঁকছে এশিয়া

Bonik Barta

রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে সম্প্রতি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার পর থেকে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। আগামী মাসগুলোয় বিকল্প দেশ থেকে পণ্যটি আমদানির দিকে মনোনিবেশ করছে তারা। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া তথ্য বিশ্লেষণ করে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি আরবের শিল্প উৎপাদন বেড়েছে ২.১ শতাংশ

Bonik Barta

সৌদি আরবের শিল্প উৎপাদন সূচক গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কারখানার উৎপাদন বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবার উন্নতি শিল্প খাতে এ প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। খবর আরব নিউজ।

মুদ্রানীতিতে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট কৌশল রয়েছে —বিল্ড

Bonik Barta

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে দেশের অর্থনৈতিক ও আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কিছু সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছে। গতকাল এক সংবাদ বিবৃতিতে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এ কথা জানিয়েছে। মুদ্রানীতি সংস্কারগুলোর মধ্যে রয়েছে তিনটি টাস্কফোর্স গঠন, যা ব্যাংকের সম্পদের বণ্টনগত পর্যালোচনা, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক সক্ষমতা বৃদ্ধি এবং আইন বহির্ভূতভাবে সরিয়ে নেয়া অর্থ পুনরুদ্ধারের কাজ করবে। এ উদ্যোগগুলো অর্থনীতিকে স্থিতিশীল করা এবং ব্যাংক খাত সংস্কারের বৃহত্তর পরিকল্পনার অংশ। তবে এ বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করলে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে মন্তব্য করেছে বিল্ড।

বিশ্বব্যাপী গমের সমাপনী মজুদ বাড়ার পূর্বাভাস ইউএসডিএর

Bonik Barta

বিশ্বব্যাপী গমের সমাপনী মজুদ চলতি অর্থবছর কমতে পারে। পণ্যটির ব্যবহার বৃদ্ধি মজুদ কমার পেছনে ভূমিকা রাখবে। ‘বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ও চাহিদা সম্পর্কিত প্রাক্কলনের’ সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর ওয়ার্ল্ড

তিন ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই

Bonik Barta

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর পূর্ববর্তী ধাপ হিসেবে তিন ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠান তিনটি হলো ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড ও এনবিএল সিকিউরিটিজ লিমিটেড। ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছামিউল ইসলাম এ সার্টিফিকেশন দেন। সার্টিফিকেট গ্রহণ করেন ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের সিইও সুমন দাস, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওয়াফি শফিক মেনহাজ খান এবং এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুবায়েদ আল-মামুন হাসান।

নবায়নযোগ্য জ্বালানির বৈশ্বিক লক্ষ্য অর্জনে তিন গুণ বিনিয়োগের পরামর্শ

Bonik Barta

জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জীবাশ্ম জ্বালানির বিপরীতে টেকসই বিকল্প হচ্ছে নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়ানো। এ খাতে শীর্ষ অর্থনীতিগুলো বড় বড় উদ্যোগ নিলেও তা প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে এখনো মানানসই হয়ে ওঠেনি। পরিসংখ্যান অনুসারে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বৈশ্বিক লক্ষ্য অর্জনে বর্তমানের তুলনায় বার্ষিক তিন গুণ বিনিয়োগ করতে হবে, এর পরিমাণ দেড় লাখ কোটি বা ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। খবর দ্য ন্যাশনাল।