এক মাস পর ব্যাংক খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন
Bonik Barta
কয়েক সপ্তাহ ধরেই দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতের শেয়ারে নিম্নমুখিতা দেখা যাচ্ছিল। তবে বিদায়ী সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারে ঊর্ধ্বমুখিতা ফিরে এসেছে। এ সময়ে ব্যাংক খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেনও কিছুটা বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক ও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২২০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৮০ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে প্রায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৫৯ পয়েন্ট।
সিটি ব্যাংকের ১ হাজার ৩২৪ কোটি টাকার রেকর্ড মুনাফা প্রবৃদ্ধি ৩১ শতাংশ
Bonik Barta
সদ্যসমাপ্ত ২০২৫ সালে চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও মুনাফায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে সিটি ব্যাংক পিএলসি। এ সময়ে ব্যাংকটি সমন্বিত নিট মুনাফা করেছে ১ হাজার ৩২৪ কোটি টাকা। এর মধ্যে এককভাবে ১ হাজার ৩০৬ কোটি টাকা এবং চার সহযোগী প্রতিষ্ঠান সম্মিলিতভাবে আরো ১৮ কোটি টাকা যোগ করেছে। এর আগে ২০২৪ সালে সিটি ব্যাংকের মুনাফা প্রথমবারের মতো হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। ২০২৫ সাল শেষে ব্যাংকটির মুনাফা আগের বছরের চেয়ে ৩১০ কোটি টাকা বা প্রায় ৩১ শতাংশ বেড়েছে। রেকর্ড মুনাফা করায় শেয়ারধারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, এ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে শক্তিশালী আয় বৃদ্ধি, শৃঙ্খলাপূর্ণ ব্যয় ব্যবস্থাপনা এবং বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনার সম্মিলিত ফল হিসেবে।
বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের মন্দার আশঙ্কা
Bonik Barta
ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ছে। এ যুদ্ধের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি ধীর হয়ে যাবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। সম্প্রতি তিনি জানান, আগামী সপ্তাহে আইএমএফ বিশ্ব অর্থনীতির জন্য তাদের আগের পূর্বাভাস কমিয়ে দেবে। একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও অর্থনীতির ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি ক্ষত থেকে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। খবর এপি ও দ্য গার্ডিয়ান। আগামী সপ্তাহে ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বৈঠকের আগে দেয়া এক বক্তব্যে জর্জিয়েভা বলেন, ‘এ যুদ্ধ শুরু না হলে আমরা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস আরো বাড়াতে পারতাম।
আমদানি ব্যয় মেটাতে দুই বছরের রিজার্ভ রয়েছে সৌদি আরবের
Bonik Barta
বৈশ্বিক অর্থনৈতিক দিক থেকে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটির বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে প্রায় দুই বছরের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের এ সক্ষমতা বৈশ্বিক গড় হারের তুলনায় অনেক বেশি। এর ফলে জি২০ দেশগুলোর মধ্যে আমদানি সক্ষমতার দিক থেকে শীর্ষস্থানে রয়েছে কিংডম অব সৌদি আরব। খবর আরব নিউজ। আল-ইকতিসাদিয়াহর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের বর্তমান যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী ২২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। যেখানে বর্তমানে বৈশ্বিক গড় আমদানি সক্ষমতা মাত্র ছয় মাস, সেখানে সৌদি আরবের অবস্থান প্রায় তিন গুণ বেশি।
বিপাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্ট্রিট ফুড ব্যবসা
Bonik Barta
প্লাস্টিক প্যাকেজিংয়ের আকাশচুম্বী দামের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্ট্রিট ফুড বিক্রেতারা বর্তমানে এক কঠিন সময় পার করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর সুফল পেতে আরো অনেক সময় লাগবে। ফলে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের লাখ লাখ ক্ষুদ্র বিক্রেতা এখন চড়া দামে প্লাস্টিক শিট, ব্যাগ ও বোতল কিনতে বাধ্য হচ্ছেন। এতে ব্যবসা টিকিয়ে রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। খবর নিক্কেই এশিয়া। প্লাস্টিক তৈরির প্রধান উপাদান নাফথা, যা অপরিশোধিত জ্বালানি তেল থেকে তৈরি হয়। বছরের শুরু থেকে এ উপাদানের দাম তিন গুণেরও বেশি বেড়েছে। প্রায় ৩৭-৫৭ শতাংশ পর্যন্ত।
চীনের তামা আমদানি ১৫ বছরের সর্বনিম্নে
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে তামার দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় আমদানিতে বড় ধরনের পরিবর্তন এনেছে বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। ১৫ বছরের মধ্যে দেশটিতে পরিশোধিত তামা আমদানি এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মূলত বিশ্ববাজারে দামের ওপর চীনের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আমদানির ওপর নির্ভরতা কমিয়ে চীন এখন নিজেই তামা রফতানির দিকে ঝুঁকছে, যা বৈশ্বিক ধাতব বাজারে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। খবর রয়টার্স।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও শিগগির কাটছে না এলএনজি খাতের সংকট
Bonik Barta
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি বিশ্বজুড়ে কিছুটা স্বস্তি নিয়ে এলেও আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সংঘাতের ফলে এ খাতের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না আমদানিকারক দেশগুলো। এতে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো জ্বালানির নির্ভরতা ও দাম নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে। খবর রয়টার্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। ফলে বিশ্ববাজারে এলএনজির দাম এক লাফে ৮০ শতাংশেরও বেশি বেড়ে যায়। উল্লেখ্য, বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এ সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। এ পথ বন্ধ হওয়ায় জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, যা বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করে।
এটলাস বাংলাদেশের লোকসান কমেছে
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কিছুটা কমে ৬৮ পয়সায় দাঁড়িয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮২ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এটলাস বাংলাদেশের শেয়ারপ্রতি ২১ পয়সা লোকসান হয়েছে, এর আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ২৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকায়।
২০ লাখের নিচে নামল জাপানের কোমল পানীয়র ভেন্ডিং মেশিন
Bonik Barta
জাপানের রাস্তার এক চিরচেনা দৃশ্য হলো সারি সারি রঙিন ভেন্ডিং মেশিন। তবে সময়ের বিবর্তন ও অর্থনৈতিক বাস্তবতায় সে ঐতিহ্যে বড় ধরনের চিড় ধরতে শুরু করেছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, জাপানে কোমল পানীয়র ভেন্ডিং মেশিনের সংখ্যা ৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২০ লাখের নিচে নেমে এসেছে। ২০২৫ সালের শেষ নাগাদ জাপানে ভেন্ডিং মেশিনের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১৯ লাখে। ১৯৯৫ সাল থেকে হিসাব রাখা শুরুর পর এটিই সর্বনিম্ন সংখ্যা। এক বছরেই প্রায় ৯০ হাজার মেশিন সরিয়ে নেয়া হয়েছে। তথ্য বলছে, ২০১৪ সালে জাপানে ভেন্ডিং মেশিনের সংখ্যা ছিল তুঙ্গে। কিন্তু এক দশকে সে সংখ্যা থেকে বর্তমান পরিস্থিতি প্রায় ২০ শতাংশ নিচে নেমে গেছে। সংশ্লিষ্ট বাজার গবেষণা সংস্থাগুলোর মতে, কোমল পানীয়ের ক্রমাগত মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের এ মেশিনগুলো থেকে দূরে সরিয়ে দিচ্ছে। খুচরা বাজারে প্রতিযোগিতার কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, সুপারমার্কেট বা ড্রাগস্টোরগুলোয় পানীয়ের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়া গেলেও ভেন্ডিং মেশিনে দাম থাকে তুলনামূলক অনেক বেশি। এছাড়া মেশিনগুলোয় পণ্য সরবরাহ ও বিতরণে যে বিপুল পরিমাণ লোকবল এবং পরিবহন খরচ প্রয়োজন, তা এখন কোম্পানিগুলোর জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। একসময় ২৪ ঘণ্টা সেবা দেয়ার কারণে ভেন্ডিং মেশিন অত্যন্ত লাভজনক ব্যবসার মাধ্যম ছিল, কিন্তু এটি তার আবেদন হারিয়ে ফেলছে।
বাদ পড়েছে এবি ব্যাংক, পাওয়ার গ্রিড ও সোনালি পেপার
Bonik Barta
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচকে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং তিনটি কোম্পানিকে সূচক থেকে বাদ দেয়া হয়েছে।
আগামী ২২ এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলে সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে। সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি। সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হচ্ছে এবি ব্যাংক পিএলসি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
জেট ফুয়েলের সংকট কাটতে সময় লাগবে কয়েক মাস
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবে এ স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা (আইএটিএ) সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালি পুরোপুরি সচল হলেও জ্বালানি সরবরাহ ও এর বাজারমূল্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো কয়েক মাস সময় লেগে যেতে পারে। খবর রয়টার্স।
বিডি অটোকারসের দর বেড়েছে ২২ শতাংশের বেশি
Bonik Barta
তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ (বিডি) অটোকারস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২২ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।সপ্তাহ শেষে শেয়ারটির দর ২২২ টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৮১ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটির শেয়ার আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২৬ টাকা ১০ পয়সা। এরপর থেকে এর দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির দর দাঁড়িয়েছে ২২২ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭৬ শতাংশ।
Jul-Jan fiscal deficit narrows 5.0pc
The Financial Express
Bangladesh's fiscal deficit narrowed slightly during the first seven months of the current fiscal year compared to the same period a year earlier, although government spending continued to outpace revenue collection. Data from the Bangladesh Bank shows the deficit stood at Tk 680 billion during July 2025-January 2026, about 5.0-percent lower than the Tk 717 billion recorded in the same period of the previous fiscal year. Government revenue during the period under review totalled Tk 2.69 trillion, including both tax and non-tax receipts, while total expenditure reached Tk 3.37 trillion, resulting in the deficit. Public spending, however, remained subdued in the development sector. The implementation of the Annual Development Programme (ADP) - the government's main public investment programme - fell to a nine-year low during the period.
জ্বালানি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ৩.২৫ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাইছে সরকার
The Business Standard
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছে থেকে ৩.২৫ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ার চেষ্টা করছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের মধ্যেই ঋণচুক্তি চূড়ান্ত ও অর্থছাড় নিশ্চিতের জন্য তৎপরাতা চালিয়ে যাচ্ছে সরকার। তারা আরও জানান, প্রথম পর্যায়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবির) কাছ থেকে ১ বিলিয়ন ডলার করে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে থেকে ৭৫০ মিলিয়ন ডলার ও জাপানের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার চাইবে সরকার।