10-Aug-2026

Tuesday 11 August 2026

12-Aug-2026

বৈশ্বিক শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

Bonik Barta

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।এতে কিছুটা স্বস্তি ফিরেছে বিশ্ববাজারে। তেলের দামও কিছুটা স্থির রয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের দিকে। আগামীকাল দেশটির জুলাইয়ের ভোক্তা মূল্যসূচক বা সিপিআইয়ের তথ্য প্রকাশ হওয়ার কথা। এসবের প্রভাবে গতকাল বৈশ্বিক শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর রয়টার্স।

সৃজনশীল অর্থনীতি ও ব্যবসা সহজীকরণে জাতীয় স্টিয়ারিং কমিটি ও টাস্কফোর্স গঠন

Bonik Barta

দেশে অর্থনৈতিক বৈচিত্র্য আনয়ন, ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনার প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে দুটি উচ্চপর্যায়ের জাতীয় স্টিয়ারিং কমিটি ও টাস্কফোর্স গঠন করেছে সরকার। এর মধ্যে ২৭ সদস্যবিশিষ্ট ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ এবং ২২ সদস্যবিশিষ্ট ‘বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাস্কফোর্স’ রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পুঁজিবাজারে তিন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত

Bonik Barta

বড় অংকের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার খেলাপি ঋণ, তারল্য সংকট এবং আমানতকারী ও পাওনাদারের দায় পরিশোধে ব্যর্থতার কারণে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আভিভা ফাইন্যান্স লিমিটেড। এর মধ্যে আভিভা ফাইন্যান্স ব্যতীত বাকি তিনটি আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত। গতকাল থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।

ভিয়েতনামে ক্ষুদ্র ও পারিবারিক ব্যবসার আয়কর ৩০% কমানোর প্রস্তাব

Bonik Barta

অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে ছোট ও পারিবারিক প্রতিষ্ঠানগুলোর জন্য আয়কর ৩০ শতাংশ কমানোর উদ্যোগ নিয়েছে ভিয়েতনাম সরকার।যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রাজস্ব ১০ বিলিয়ন ডং (প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার) পর্যন্ত, মূলত তারাই এ ছাড় পাবে। অনুমোদনের জন্য চলতি মাসেই প্রস্তাবটি দেশটির পার্লামেন্টে তোলা হবে। সরকারি বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত কর ছাড় ২০২৬ ও ২০২৭ সালের জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত রাজস্ব সীমার মধ্যে থাকা পারিবারিক ব্যবসা, ব্যক্তিগত ব্যবসায়ী ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো এ সুবিধার আওতায় আসবে। ভিয়েতনাম সরকারের মতে, এ পদক্ষেপ ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে। ফলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। খবর দি এজ মালয়েশিয়া

জুলাইয়ে চীনের রিজার্ভে যুক্ত হলো ২০ টন স্বর্ণ

Bonik Barta

স্বর্ণের মজুদ বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে চীন। জুলাইয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় ২০ টন স্বর্ণ যোগ হয়েছে।এর মধ্য দিয়ে টানা ২১ মাস স্বর্ণ কেনার ধারা বজায় রাখল দেশটি। গত শুক্রবার চীন সরকার এসব তথ্য প্রকাশ করে। খবর আনাদোলু। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) হিসাবে জুলাইয়ের শেষে দেশটির স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ ৮০ হাজার আউন্সে। জুনের শেষে মজুদ ছিল ৭ কোটি ৫ লাখ ৪৪ হাজার আউন্স। এক মাসে রিজার্ভ বেড়েছে ৬ লাখ ৪০ হাজার আউন্স। এর পরিমাণ প্রায় ১৯ দশমিক ৯ টন।

ক্রিপ্টোর দরপতনে প্রায় ২৪ কোটি ডলার লোকসান ট্রাম্প মিডিয়ার

Bonik Barta

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১০ গুণেরও বেশি বলে জানা গেছে. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৩ কোটি ৮০ লাখ ডলার লোকসান করেছে। গণমাধ্যমের বাইরে ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটি এ লোকসান দেখেছে। খবর বিবিসি।

খরচ ছাড়াতে পারে ৬০০ কোটি ডলার

Bonik Barta

নতুন প্রজন্মের মাইক্রোচিপ ও ইমেজ সেন্সর যৌথভাবে তৈরির পরিকল্পনা করছে জাপানের সনি গ্রুপ ও তাইওয়ানের টিএসএমসি। এ প্রকল্পে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩২ কোটি ডলার বিনিয়োগ হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিক্কেই এশিয়া। প্রতিবেদনটিতে বলা হয়, নতুন যৌথ উদ্যোগে সনির মালিকানা থাকবে প্রায় ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশ শেয়ার থাকবে টিএসএমসির হাতে। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো প্রিফেকচারে নির্মাণ হবে নতুন কারখানাটি। সব ঠিক থাকলে ২০২৯ সাল নাগাদ এখান থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে।

বেক্সিমকোর ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) গতকাল ৫৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে বেক্সিমকোর শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২৭ টাকা ২০ পয়সা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বেক্সিমকো। আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে বেক্সিমকোর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৫৭ পয়সায়।

চার্টার্ড লাইফের ১৩তম এজিএমে ৪% লভ্যাংশ অনুমোদন

Bonik Barta

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল আকতারের সভাপতিত্বে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে গতকাল হাইব্রিড মডেলে এ সভার আয়োজন করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া সভার এজেন্ডা অনুযায়ী ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালকদের পূর্ণ নির্বাচনসহ সব এজেন্ডা অনুমোদন করা হয়। চার্টার্ড লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় পর্ষদ পরিচালক, শেয়ারহোল্ডার ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন কোম্পানি সচিব জিএম রাশেদ।

বিদেশে পড়াশোনার ফি দেয়া যাবে ব্যাংক কার্ডের মাধ্যমে

Bonik Barta

বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভর্তি ও পড়াশোনা-সংক্রান্ত টিউশন ফি পরিশোধ প্রক্রিয়া সহজতর করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক কার্ডের মাধ্যমে সরাসরি এ ফি দেয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, উচ্চ শিক্ষার ফি পরিশোধ করার জন্য ব্যাংকগুলো ডেবিট, প্রিপেইড কিংবা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব ক্রেডিট নীতি এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা মেনে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারিত হবে। এ কার্ড সরাসরি শিক্ষার্থীর নামে অথবা যিনি ওই শিক্ষার্থীর পড়াশোনার ব্যয় বহন করছেন তার নামে ইস্যু করা যাবে।

বিদেশের শ্রমবাজারে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার

Bonik Barta

প্রবাসীরা আমাদের গর্ব এবং অর্থনীতির একটি বড় শক্তি। সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে সম্পর্কটা শুধু দ্বিপক্ষীয় বা ব্যবসায়িক নয়। দুই দেশের মধ্যে একটা মানবিক সম্পর্কও আছে। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বহুমুখী প্রবাসী ও অভিবাসনবান্ধব নীতি গ্রহণ করেছেন। সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বিনিয়োগ আনার কাজ শুরু হয়েছে। অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিরও কাজ শুরু হয়েছে। তার নেতৃত্বে নতুন শ্রমবাজার অনুসন্ধান, দক্ষতা উন্নয়ন, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত অভিবাসন, প্রবাসী কার্ড প্রবর্তন, বিদেশে বিপদগ্রস্ত কর্মীদের সহায়তা এবং প্রবাসী সেবা সহজীকরণে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকার দেশে-বিদেশে বাংলাদেশীদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, প্রবাসী জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Govt forms 41 mkt monitoring teams

Bonik Barta

The Ministry of Commerce (MoC) has formed 41 special teams to monitor the prices, supply and stocks of essential commodities in wholesale and retail markets in Dhaka. According to an order issued on July 30, the teams have been assigned to conduct market monitoring across the areas under Dhaka North and Dhaka South city corporations this month (August). The teams, comprising deputy secretaries, senior assistant secretaries, assistant secretaries, research officers, programmers and other officials of the commerce ministry, will inspect markets on designated dates.

BB withdraws administrator from First Security Islami Bank

The Financial Express

Bangladesh Bank has withdrawn the administrator and oversight team from First Security Islami Bank PLC (FSIB), one of five Shariah-based lenders being merged into Sammilito Islami Bank PLC, following a similar move at EXIM Bank and Social Islami Bank. With the withdrawal, FSIB's operations will now be managed under direct supervision of the board of directors and managing director of Sammilito Islami Bank. The central bank issued an official letter directing the removal of the administrator and his team in line with a decision taken at a meeting of its board of directors in late July.

Old dealers retained, defying PM's fresh recruitment pledge

The Financial Express

The Ministry of Agriculture (MoA) has unveiled a revised fertiliser-dealership policy limiting the number of dealers and introducing tighter controls over distribution. But it has retained almost all existing dealers appointed under previous governments despite Prime Minister Tarique Rahman's pledge in parliament to review the appointments. Under the Integrated Policy on Appointment of Fertiliser Dealers and Fertiliser Distribution 2025 (Revised), one dealer unit will be formed for every three wards, while a maximum of three dealers will operate in each union and municipality.

All transactions thru Bangla QR declared free from fees

The Financial Express

All transactions made through Bangla QR code are now endowed with double benefits of fee waiver and incentives to popularise this all-inclusive online payment platform. In the first go, Bangladesh Bank made the interchange reimbursement fee (IRF) zero-rated for all transactions made through the Bangla QR. Also, the central bank introduced an incentive scheme for small and marginal merchants and service providers to encourage low-value transactions through this quick-response code. The decisions will take effect in October next, according to two separate directives issued Monday by the Payment Systems Department of Bangladesh Bank.

Tax-GDP ratio edges up despite weak economic activity

The Business Standard

Bangladesh managed to stem the downturn in its tax-to-GDP ratio last fiscal year with the proportion having edged up by 0.08-percentage point notwithstanding sluggish investment and economic activity, and waning purchasing power of both individuals and businesses. As per the provisional revenue-mobilisation data from the National Board of Revenue (NBR), the tax-to-GDP ratio stood at 6.78 per cent in FY2025-26, compared to 6.70 per cent a year earlier. However, the ratio slipped last year from 7.20 per cent in FY24.

Non-viable NBFIs: Investors face uncertain future

The Financial Express

Three listed non-bank financial institutions (NBFIs), declared non-viable by the central bank, will be liquidated while a forthcoming scheme will outline whether general investors will get anything out of their investments. In a press release on Sunday, Bangladesh Bank declared the NBFIs non-viable in order to re-establish good governance, ensure accountability, protect the interests of depositors and other creditors, and restore public confidence in the financial sector.