09-Apr-2026

Friday 10 April 2026

11-Apr-2026

অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

The Business Standard

বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে অতিরিক্ত দামে ডলার কেনা কয়েকটি বাণিজ্যিক ব্যাংককে মৌখিকভাবে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের আলোচনার সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এটি বলা হয়। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে, কয়েকটি ব্যাংক অতিরিক্ত দামে ডলার কিনেছে। 'তাই ডলার বেশি দামে কেনাবেচা না করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।'

২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

The Business Standard

সদ্যসমাপ্ত ২০২৫ সালে বড় আর্থিক সাফল্য পেয়েছে সিটি ব্যাংক পিএলসি। এই সময়ে ব্যাংকটি সমন্বিত নিট মুনাফা করেছে ১ হাজার ৩২৪ কোটি টাকা। আগের বছর এই লাভের পরিমাণ ছিল ১ হাজার ১৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এই লভ্যাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক হিসেবে দেওয়া হবে।লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৭ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার জন্য রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ৩ মে।

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

The Business Standard

বাংলাদেশ রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধন করে তা দেশে আমদানির লক্ষ্যে একটি চুক্তির পথে এগোচ্ছে। কর্মকর্তারা এটিকে জ্বালানি উৎস বহুমুখীকরণের জরুরি কৌশল হিসেবে বর্ণনা করছেন। ইরান যুদ্ধঘটিত অস্থিরতার পর বৈশ্বিক জ্বালানি বাজার এখনও অস্থির রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। এই নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে এই ঘটনায় বাংলাদেশের মধ্যপ্রাচ্যনির্ভর জ্বালানি আমদানির ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে।

দেশে ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

Bonik Barta

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, যা বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ কাঠামোগত সীমাবদ্ধতা এবং বাহ্যিক ও আর্থিক খাতের চাপে প্রভাবিত হচ্ছে . এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সর্বশেষ পূর্বাভাস অনুসারে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি দাঁড়াতে পারে ৪ শতাংশ। পরবর্তী অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে বেড়ে হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ। দুই পূর্বাভাসই গত অর্থবছরের ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি।

ডিজনির এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

Bonik Barta

বিভিন্ন বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিনোদন সংস্থা ওয়াল্ট ডিজনি। কোম্পানিটি আগামী কয়েক সপ্তাহে এ পরিকল্পনা বাস্তবায়ন করবে। ছাঁটাই প্রক্রিয়ার বড় একটি অংশ বিপণন (মার্কেটিং) বিভাগ থেকে হতে পারে বলে বুধবার জানিয়েছে কোম্পানিটি। গত মার্চে জশ ডি’আমারো ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেয়ার আগেই এ ছাঁটাইয়ের পরিকল্পনা শুরু হয়। বর্তমানে ডিজনিতে প্রায় ২ লাখ ৩১ হাজার কর্মী কর্মরত রয়েছেন। সে হিসাবে পরিকল্পিত এ ছাঁটাই মোট জনবলের ১ শতাংশেরও কম। খবর রয়টার্স

ধনকুবেরদের সম্পদে একদিনে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার

Bonik Barta

বিশ্বের শীর্ষ ৫০০ ধনকুবেরের মোট সম্পদে একদিনে যোগ হয়েছে ২৬৫ বিলিয়ন বা ২৬ হাজার ৫০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে বুধবার এ তথ্য উঠে আসে। খবর আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, একদিনের ব্যবধানে সম্পদের এ উল্লম্ফন ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। প্রায় এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দিলে একদিনে ধনকুবেরদের সম্পদ ৩০ হাজার ৪০০ কোটি ডলার বেড়ে রেকর্ড গড়ে। বিনিয়োগকারীরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতি জ্বালানি তেলের বাজারের ওপর চাপ কমাতে সাহায্য করবে। বিশেষ করে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় স্বাভাবিক বাণিজ্য শুরুর সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার দিনের শুরুতে লেনদেন শেষে মার্কিন শেয়ারবাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৫ শতাংশ, ডাও জোন্স ২ দশমিক ৮৫ ও নাসডাক ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের ধাক্কা, প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক

Bonik Barta

দীর্ঘ প্রচেষ্টার পর সম্প্রতি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু এক মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের জেরে এরই মধ্যে বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিতিশীলতায় চলতি বছর বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। খবর আনাদোলু। বিশ্বব্যাংকের সর্বশেষ আঞ্চলিক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সরাসরি প্রভাবে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অস্থিরতার মধ্যেও ২০ ট্রিলিয়ন ডলারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য মধ্যপ্রাচ্য

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চরম ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও অঞ্চলটিতে বিনিয়োগ বাড়াতে অনড় অবস্থানে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলো। বর্তমানে প্রায় ২০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ পরিচালনাকারী বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) সামগ্রিক মধ্যপ্রাচ্যে কার্যক্রম আরো বিস্তৃত করা হবে। খবর দ্য ন্যাশনাল নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত পঞ্চম সপ্তাহে গড়ানোর পর ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই সপ্তাহ পর পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। তবে বিনিয়োগকারীদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি এখনো শক্তিশালী এবং নিয়মিত বিনিয়োগ প্রবাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে ব্ল্যাকরক, স্টেট স্ট্রিট ও লম্বার্ড ওডিয়ারের মতো আর্থিক খাতের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এ সংকটকালেও নিজেদের অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছে।

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাংলাদেশের প্রকৃত জিডিপি ১.২% কমতে পারে

Bonik Barta

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪০ শতাংশ এবং এলএনজির দাম ৫০ শতাংশ বৃদ্ধি পেলে তা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে প্রকৃত জিডিপি প্রায় ১ দশমিক ২ শতাংশ কমে যেতে পারে; রফতানি ও আমদানি কমতে পারে যথাক্রমে ২ শতাংশ এবং ১ দশমিক ৫ শতাংশ। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

মার্চে বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়েছে ২.৪%

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম টানা দ্বিতীয় মাসের মতো বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) তাদের সর্বশেষ মাসিক প্রতিবেদনে জানায়, গত মার্চে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে এ অস্থিরতা তৈরি হয়েছে। জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব পড়ছে বলে সংস্থাটি সতর্ক করেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। সম্প্রতি ইতালির রোমভিত্তিক সংস্থা এফএও তাদের মাসিক প্রতিবেদনটি প্রকাশ করে। সংস্থাটি বিশ্ববাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া খাদ্যপণ্যগুলোর দাম পর্যবেক্ষণ করে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে কেনাবেচা হওয়া খাদ্যপণ্যের দাম মার্চে বেড়ে গড়ে ১২৮ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দাম কেবল গত মাসের তুলনায় বেশি নয়, বরং গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেশি। খাদ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে জ্বালানি ও সারের চড়া দাম কৃষকদের জন্য নতুন সংকট তৈরি করছে।

ME crisis threatens BD energy security, economic stability

The Financial Express

An escalating conflict in the fuel-hub Middle East is emerging as a major risk to Bangladesh's energy security with potential ripple effects across the broader economy. Suggesting a number of must-dos to save the situation, a new assessment warns that disruptions to key fuel-supply routes could intensify existing vulnerabilities and trigger inflationary and growth-related pressures. As global energy markets confront renewed instability, Bangladesh's heavy reliance on LNG import, particularly from the Gulf, has left it exposed to a "deepening supply shock with far-reaching consequences". The South Asian Network on Economic Modeling (SANEM), in its evaluation, has observed that the developments in the Gulf have significantly affected energy production, tanker movements and maritime security.

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে ৩ বিলিয়ন ডলার

The Business Standard

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অভ পেমেন্টসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩ বিলিয়ন ডলারের বেশি। মূলত আমদানি বৃদ্ধি ও রপ্তানি আয় কমে যাওয়ার কারণে এ ঘাটতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩.২০ বিলিয়ন ডলার। তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬.৯১ বিলিয়ন ডলার, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১৩.৭১ বিলিয়ন ডলার।