09-Nov-2024

Sunday 10 November 2024

11-Nov-2024

উদ্বোধনের এক বছর পরেও অলস পড়ে আছে আখাউড়া-আগরতলা রেলপথ, সহসা শুরু হচ্ছে না বাণিজ্য

The Business Standard

ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণে – প্রায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ – উদ্বোধনের এক বছর পরেও অলস পড়ে আছে।এই রেলপথ দিয়ে ট্রেন চলাচলের কয়েক দফার ট্রায়াল রান সম্পন্ন হলেও – দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অবকাঠামোগত কাজ অসম্পূর্ণ থাকায় – বাণিজ্য শুরু বিলম্বিত হচ্ছে।উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২.২৪ কিলোমিটার রেলপথটি নির্মাণ করা হয়। এরমধ্যে বাংলাদেশ অংশে পড়েছে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। ২৪১ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশের নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড.

নভেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার: বাংলাদেশ ব্যাংক

The Business Standard

চলতি নভেম্বরের প্রথম ৯ দিনে ৬৫৫ মিলিয়ন বা সাড়ে ৬৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে দেশে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৭ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, অক্টোবর মাসের ৯ দিনে রেমিট্যান্স আসে প্রায় ৭৪ কোটি ডলার, অর্থাৎ সে তুলনায় নভেম্বরের এই সময়ে তা কমেছে।

Shwapno sells 75,000 beef-potato packs in 9 days

The Business Standard

Shwapno Super Shop's 200g beef and 100g potato combo pack has sold 75,000 units in just nine days, totalling Tk1.2 crore, the company reports. Aimed at helping lower-middle-class consumers amid soaring food prices, the Tk160 pack is the most popular of many similar packages. At a press briefing at Shwapno's head office in the capital's Tejgaon, Shwapno Managing Director Sabbir Hasan Nasir discussed the company's new business model aimed at easing consumer access to essential food items.

সরকারি চাকুরিজীবীর নাতি-নাতনিরাও পেনশন, গ্রাচুইটির সুবিধা পাবেন

The Business Standard

সংশোধনীর ফলে এখন থেকে কোন সরকারি চাকরিজীবীর স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যা জীবিত না থাকলে; কিংবা ছেলের বয়স ২৫ বছরের বেশি হলে— চাকরিজীবীর মৃত ছেলে বা মেয়ের পুত্র, কন্যা বা হিজড়া তথা তৃতীয় লিঙ্গের নাতি-নাতনিরা পেনশন সুবিধা ভোগ করবেন।

অক্টোবরে রপ্তানি বেড়েছে ২০.৬ শতাংশ

The Business Standard

টানা দ্বিতীয় মাসের মতো পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখেছে বাংলাদেশ। আগের বছরের একই সময়ের চেয়ে গেল অক্টোবরে যা বেড়েছে ২০.৬ শতাংশ, যেখানে প্রধান অবদান পোশাক রপ্তানি চালানের। দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রম অস্থিরতায় উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও – হয়েছে এই অগ্রগতি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে রপ্তানি থেকে বাংলাদেশের আয় পৌঁছেছে ৪১৩ কোটি ডলারে, যেখানে গত বছরের একই মাসে আয় ছিল (তথ্য সংশোধনের পর) ৩.৪২ বিলিয়ন ডলার, যা আগের তথ্য অনুযায়ী ৩.৭৬ বিলিয়ন ডলার জানানো হয়েছিল।

Non-tax revenue stuck, trails far behind regional ratios

The Financial Express

Bangladesh trails far behind regional countries in non-tax revenue netting as the NTR-GDP ratio has stagnated within a peanut 1.0 per cent during the last eight years while the government struggles for deficit financing.This happens to be government's second-largest income source, but remains out of focus from the revenue collectors, sources said. In the financial year 2016-17, the NTR ratio with the country's gross domestic product (GDP) was 1.0 per cent that only rose to 1.10 in FY 2019-20 and again dived to hit 0.91 per cent in FY 2018-19. Last year, this ratio was 1.0 per cent while the tax-GDP ratio was 8.54 per cent, according to Ministry of Finance (MoF) data.

Listed SME firms thrive on strong sales, low forex risk

The Financial Express

Despite persistent high inflation and macroeconomic challenges, majority of companies listed on the SME Platform of the Dhaka Stock Exchange reported year-on-year profit growth for FY24, with six firms posting double-digit gains. SME companies in sectors such as seafood, poultry and fish feed production, and cold storage witnessed growth driven by higher demand for their products, alongside a lower risk of foreign exchange fluctuations. In contrast, firms involved in copper alloy manufacturing, footwear production, and flour milling for both the local and export markets experienced a slowdown due to weaker demand resulting from inflationary pressures.

কভিডের পর জনসংখ্যার প্রবৃদ্ধি বেড়েছে

Bonik Barta

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০২৩ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১৭ কোটি ২৯ লাখের কিছু বেশি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে তা দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৭ লাখে। অতীতে বাংলাদেশে জনসংখ্যা প্রবৃদ্ধির গতি ক্রমেই শ্লথ হতে দেখা গেলেও পরিস্থিতিতে পরিবর্তন দেখা যাচ্ছে কভিড-১৯ মহামারীর পর থেকে। ওই সময় থেকে বাংলাদেশে জনসংখ্যা প্রবৃদ্ধির হার আবারো ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।

কার্যাদেশ কমে যাওয়ার শঙ্কার মধ্যেও কাঁচামাল আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে

Bonik Barta

দেশের শিল্পাঞ্চলগুলোয় সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হয় চরমভাবে। ফলে বেঁধে দেয়া সময়ের মধ্যে জাহাজীকরণ করা যায়নি। এর প্রভাব পড়ে কার্যাদেশে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ কার্যাদেশ চলে গেছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোয়। কারো কারো দাবি, এর পরিমাণ প্রায় ৩০ শতাংশের মতো হবে। এতে সামনের বছরের প্রথম প্রান্তিকে কমে যেতে পারে ৬ বিলিয়ন ডলার রফতানি আয়। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, সম্প্রতিক সময়ে পোশাক খাতে কার্যাদেশ কমেছে ১৫-২০ শতাংশ পর্যন্ত।

আমানত, মুনাফাসহ সব ক্ষেত্রেই যমুনা ব্যাংকের ভালো প্রবৃদ্ধি হয়েছে

Bonik Barta

যমুনা ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছিল ২০০১ সালের ৩ জুন। সে হিসেবে ২৩ পেরিয়ে এ ব্যাংকের বয়স এখন ২৪ বছর চলছে। দীর্ঘ এ পথযাত্রায় দেশের অর্থনীতির প্রতিটি খাতেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যমুনা ব্যাংক। আমাদের ব্যাংকের অর্থায়নে দেশে গড়ে উঠেছে হাজারো শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন খাতে এ ব্যাংকের ঋণ স্থিতি ছিল প্রায় ১৮ হাজার কোটি টাকা। একই সময়ে আমরা সরকারি ট্রেজারি বিল-বন্ডেও প্রায় ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। বৃহৎ শিল্প ও সেবা খাতের পাশাপাশি এসএমই, কৃষিসহ বিভিন্ন খাতে আমাদের বিনিয়োগ রয়েছে। যমুনা ব্যাংকের মাধ্যমে প্রতি বছরই হাজার হাজার কোটি টাকার পণ্য আমদানি-রফতানি হচ্ছে। দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নেও যমুনা ব্যাংকের ভূমিকা উল্লেখ করার মতো।

ডোনাল্ড ট্রাম্পের এলএনজি নীতির সুবিধাভোগী হবে ইউরোপ

Bonik Barta

নির্বাচনী প্রতিশ্রুতিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণাও দিয়েছিলেন, তিনি উত্তোলনের আগের আপস্ট্রিম প্রডাকশনে উৎসাহিত করবেন। এক্ষেত্রে তার স্লোগান ছিল ‘ড্রিল, বেবি, ড্রিল’। এর অর্থ হলো জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন আগের তুলনায় বাড়বে। একই সঙ্গে ঘোষণা দেন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির লাইসেন্সিংয়ের ওপর জো বাইডেন আমলে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেবেন।

সরকারি লক্ষ্যমাত্রার তিন গুণ চালের মজুদ ভারতে

Bonik Barta

ভারতে চালের মজুদ চলতি মাসে রেকর্ড ২ কোটি ৯৭ লাখ টনে পৌঁছেছে, যা সরকারের লক্ষ্যমাত্রার প্রায় তিন গুণ। গত দুই বছর দেশটি থেকে চাল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এতে স্থানীয় সরবরাহ বেড়ে যাওয়ায় মজুদ বেড়েছে। সম্প্রতি দেশটির সরকারি-বেসরকারি কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর রয়টার্স। অভ্যন্তরীণ সরবরাহের চিন্তা না করেই উচ্চ মজুদ ভারতকে রফতানি বাড়ানোর সুযোগ দেবে। গত বছর স্থানীয় মজুদ সীমিত থাকায় সব ধরনের চালের রফতানি নিষিদ্ধ করেছিল দিল্লি। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি গুদামগুলোয় চালের মজুদ চলতি মাসের শুরুতে ২ কোটি ৯৭ লাখ টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪৮ দশমিক ৫ শতাংশ বেশি। ভারতের কৃষকরা চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে রেকর্ড ১২ কোটি টন চাল উৎপাদন করেছেন, যা দেশের মোট চাল উৎপাদনের প্রায় ৮৫ শতাংশ।

চীনে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণ প্যাকেজ অনুমোদন

Bonik Barta

স্থবির অর্থনীতিকে শক্তিশালী করতে স্থানীয় সরকারে পুনঃঅর্থায়নে ১০ ট্রিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের অনুমোদন করেছে চীন সরকার। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার দুদিন পর গত শুক্রবার উদ্দীপনামূলক এ ব্যবস্থার ঘোষণা দেয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি। খবর সিএনএন। চীনের অর্থমন্ত্রী ল্যান ফোয়ান এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, তথাকথিত ‘লুকানো ঋণ’ কমিয়ে আনতে আঞ্চলিক সরকারগুলোকে তিন বছরের মধ্যে ৬ ট্রিলিয়ন ইউয়ান বা ৮৩ হাজার ৮০০ কোটি ডলার ঋণের অনুমতি দেয়া হবে।

চীনে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেল আমদানি

Bonik Barta

চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহতভাবে কমছে। গত মাস নাগাদ টানা ছয় মাস আমদানি ২০২৩ সালের একই সময়ের তুলনায় কমেছে। গত বৃহস্পতিবার চীনের একটি সরকারি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর অয়েলপ্রাইস।গত মাসে চীন দৈনিক গড়ে ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ ও আগের মাসের তুলনায় ২ শতাংশ কম। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি ১ কোটি ১০ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল।

আইনের বিধান পরিপালনে অবহেলা এনবিআর কর্মকর্তাদের

Bonik Barta

আয়কর আইন অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) প্রদর্শনের বিধান রয়েছে। ২০২২ সালের অর্থ আইনে বিধানটি ঘোষণা করা হয়। উপকর কমিশনারদের এটির প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষমতা দেয়া হয়। আইনটি পরিপালন না করলে জরিমানারও বিধান রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ কোনো পরিপত্র বা আদেশ জারি করা হয়নি। বাস্তবে আইনটির প্রয়োগে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

How printing money without creating real assets fuelled inflation

The Business Standard

The central bank in FY23 and FY24 supplied liquidity to problem banks, mostly controlled by S Alam Group, by printing new money without generating real assets. As a result, the country's reserve money increased by Tk66,000 crore during these two fiscals, the highest ever in the country's history, which had an immediate impact on inflation by depreciating the taka, Bangladesh Bank data shows. Reserve money is central bank-issued money backed by foreign and domestic assets that function as the monetary base of an economy.

Banks, NBFIs intensify legal efforts to recover defaulted loans

The Business Standard

The number of cases filed in the country's money loan courts by banks and non-bank financial institutions (NBFIs) has surged since the fall of the Awami League government, with 4,823 cases involving around Tk30,000 crore filed from August to 20 October to recover default loans, according to court sources. Court officials say the large number of cases filed within such a short period is a record. In the first seven months of this year, from January to July, 4,600 cases were filed. In 2003, the number was 9,845.

Bangladesh to get $1b first-ever ITFC loan for fertiliser imports

The Business Standard

Bangladesh is set to receive $1 billion in financing from the Islamic Trade Finance Corporation (ITFC), a member of the Islamic Development Bank, to support its fertilizer imports for the current fiscal year (FY25). According to officials from the Economic Relations Division, the funds will be allocated to ensure a steady supply of fertilizer, critical for sustaining the country's agricultural sector. The interim government's request for the fund follows agriculture ministry concerns in September over a potential urea shortage ahead of the peak Boro season in December.

Ctg customs misses Jul-Oct revenue target by Tk2,417cr

The Business Standard

Chattogram Customs House has fallen short of its revenue target for the first four months of the current fiscal year by Tk2,417 crore. This is about 9.07% below the target. The revenue target of the country's largest customs station for July to October of FY25 was at Tk26,640 crore. However, it managed to collect Tk24,223 crore during the period, according to latest data from Customs House. Customs officials said the deficit was due to several ongoing challenges, including a dollar crisis that has disrupted import activities over the past two years. Besides, complications over letters of credit (LCs) have strained importers' ability to operate smoothly.

Ctg apparel export up amid unrest in Dhaka

The Financial Express

The export of ready-made garments (RMG) from factories in the port city is increasing as there is no labour unrest here. According to the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), RMG goods to the tune of $543 million have been exported from Chattogram in the first four months of the current fiscal year. In July, garment export growth was 7.94 per cent in Chattogram as factories exported apparel items worth $106 millionIn August, the export growth was 55.98 per cent as factories exported goods worth $166 million. However, the export growth decreased by 20 per cent in September due to floods. The factories exported $132 million worth of goods. However, local exporters shipped goods worth $137 million in October.

BB should maintain tight monetary policy stance

The Financial Express

Bangladesh Bank should maintain its tight monetary policy without losing patience to curb the inflationary pressure on the economy. The authorities should also rein in public spending while ensuring competition in the commodities market as a strategy to stabilise prices.While talking to The Financial Express, economists put forward the suggestions as inflation in Bangladesh hit high at 10.87 per cent year-on-year in October 2024.According to the Bangladesh Bureau of Statistics (BBS), food inflation reached 12.66 per cent, with rural food inflation even higher at 12.75 per cent-the levels not seen in many years. However, non-food inflation maintained relatively lower levels. Dr. Zahid Hussain, a former lead economist at the World Bank, said that the central bank should stick to its tight monetary policy stance without wavering.

Govt takes slew of measures to keep prices affordable

The Financial Express

The government has taken a slew of measures to keep the prices of essential commodities affordable in the upcoming holy month of Ramadan. These included waiving import duties and taxes as well as withdrawal of margin requirement for opening import letters of credit (LCs), Director General of the Directorate of National Consumers Right Protection (DNCRP) Md Alim Akhtar told a mock parliamentary debate competition on Saturday. He said initiatives have been taken to withdraw LC margin on import of edible oil, sugar, gram, lentil, dates and other essential items to rein in prices. Debate for Democracy organized the competition between Cumilla Victoria College and Bangladesh University of Business and Technology (BUBT), on the city's FDC premises, presided over by its Chairman Hassan Ahmed Chowdhury Kiron.