প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
Bonik Barta
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চলছে অস্থিরতা। চলতি বছরের প্রথম তিন মাসেই (জানুয়ারি-মার্চ) বিশ্বব্যাপী এ শিল্পে প্রায় ৮০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। সম্প্রতি বড় কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে খরচ কমানোর পথে হাঁটছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থানের ওপর এআইয়ের প্রকৃত প্রভাব বোঝার সময় এখনো আসেনি। খবর নিক্কেই এশিয়া। বাজার বিশ্লেষণকারী সংস্থা রেশিওনাল এফএক্সের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার ৫৫৭ জন প্রযুক্তি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বিপুলসংখ্যক ছাঁটাইয়ের ঘোষণা, শ্রম বিভাগের নোটিস ও বিভিন্ন জব ট্র্যাকিং সাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। রেশিওনাল এফএক্স বলছে, প্রযুক্তি বিশ্বে মোট ছাঁটাইয়ের ৭৬ দশমিক ৭ শতাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরপর আছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া ও সুইডেন।
আরো ৩ লাখ টন ডিজেল আমদানি করবে সরকার
Bonik Barta
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরো তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদ ভবনে গতকাল অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে ৪ এপ্রিল সরকারি ছুটির দিনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।
দেশের অর্থনীতির গতিকে দুর্বল করেছে মধ্যপ্রাচ্য সংকট
Bonik Barta
মার্চজুড়ে মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈদেশিক বাণিজ্যে অনিশ্চয়তায় দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। উৎপাদন খাত সংকোচন ধারায় চলে গেছে। একই সঙ্গে কৃষি ও সেবা খাতের গতিও বেশ কমে গেছে। ফলে দেশের সার্বিক অর্থনীতিই দুর্বল হয়েছে। গতকাল প্রকাশিত পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রতি মাসেই যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে তৈরি করা এ প্রতিবেদনের মান ১০০-এর মধ্যে নির্ধারণ করা হয়। এতে পিএমআই মান ৫০-এর নিচে হলে দেশের অর্থনীতি সংকোচন ও ৫০-এর বেশি হলে সম্প্রসারণের ধারায় রয়েছে বলে বোঝানো হয়।
বিদ্যুতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
Bonik Barta
সরকারের কাছে দেশী-বিদেশী কোম্পানিগুলোর বিদ্যুৎ বিক্রির বকেয়া বিল ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। কোম্পানিভেদে বর্তমানে সর্বনিম্ন ছয় থেকে সর্বোচ্চ ১৪ মাস পর্যন্ত বিল বকেয়া পড়েছে। বিশেষ করে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ বকেয়া অর্থের কারণে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। একদিকে তারা জ্বালানি আমদানি করতে পারছে না, অন্যদিকে ব্যাংক ঋণের চাপও বেড়ে চলেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বকেয়া সমস্যা শুরু হয়, যা ক্রমেই জটিল হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু অর্থ পরিশোধ করা হলেও গত বছরের জুলাই থেকে বিদ্যুৎ বিল পরিশোধ আবারো অনিয়মিত হয়ে পড়ে। বর্তমানে এ পরিস্থিতি সামাল দিতে ২০ হাজার কোটি টাকার বেশি বাড়তি ভর্তুকি চেয়েছে বিদ্যুৎ বিভাগ।
যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
Bonik Barta
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। গতকাল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে যায়। যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার। অর্থাৎ তেলের দাম কমলেও তা এখনো ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় অনেক বেশি অবস্থানে রয়েছে। যুদ্ধবিরতির ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বিশ্বের বড় শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে; দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ। অস্ট্রেলিয়ার বাজার বেড়েছে ২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া হংকংয়ের হাং সেং ৩ শতাংশ এবং চীনের শেনচেন কম্পোজিট সূচক ৪ শতাংশ বেড়েছে। ইউরোপের বাজারগুলোতেও ব্যাপক উত্থান দেখা গেছে। গতকাল সকালে ব্রিটেনের এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জার্মানির ড্যাক্স ৫ দশমিক ২ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওয়াল স্ট্রিটেও ইতিবাচক সূচনার আভাস পাওয়া যাচ্ছে।
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক
Bonik Barta
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে গতকাল এ বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, লজিস্টিক ব্যয় হ্রাস এবং ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।’ দেশের ক্রমবর্ধমান কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগাতে বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য এবং সরকার এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রিতে অপারেটরদের আহ্বান
Bonik Barta
সরকারি নির্ধারিত দরে এলপিজি বাজারজাত করতে সব পর্যায়ের ডিলার ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)।সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল এ অনুরোধ জানানো হয়। এর আগে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে বাড়তি দামে এলপিজি বিক্রি ঠেকাতে আইনানুগ পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সে চিঠির প্রেক্ষাপটে গতকাল গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছে এলওএবি। মন্ত্রণালয়ের ওই চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বেচাকেনা হচ্ছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে বাজার তদারকি জোরদার করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
Price stability, export demand, import costs in jeopardy
The Financial Express
Ongoing geopolitical tensions pose near-term risks to Bangladesh's price stability, export demand and import costs, the central bank says in the wake of the worst ruckus in the Mideast. The Bangladesh Bank (BB) has painted such a picture on the economic downside in its latest Bangladesh Bank Quarterly (BBQ) report for October-December 2025, while listing upside positives, too. "Rising geopolitical tensions -particularly the Iran-Israel-USA conflict--have already disrupted global energy and food-supply chains and may exert additional pressure on both the external balance and domestic inflation," reads the BBQ, released Wednesday.
যুদ্ধবিরতির প্রভাবে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থান
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রভাবে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩ শতাংশের বেশি বেড়েছে। সূচকের পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে ৬৬ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, যুদ্ধবিরতির খবরে গতকাল লেনদেনের শুরুতেই শেয়ার কেনার চাপে বাড়তে শুরু করে সূচক, লেনদেন শেষ হওয়া পর্যন্ত যা বজায় ছিল। দিনশেষে ডিএসইএক্স সূচক ১৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৫৭ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৭১ পয়েন্ট।
‘লং কভিডে’ ওইসিডির অর্থনীতিতে বছরে ১৩৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা
Bonik Barta
কভিড-১৯ মহামারীর তীব্রতা এখন আর নেই। তবে সংক্রামক ব্যাধিটির দীর্ঘমেয়াদি প্রভাব বা ‘লং কভিড’ বিশ্ব অর্থনীতির জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। মহামারীর ছয় বছর পরও লং কভিডের কারণে ওইসিডিভুক্ত সদস্য দেশগুলোর অর্থনীতিতে প্রতি বছর ১৩ হাজার ৫০০ কোটি বা ১৩৫ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) গতকাল প্রকাশিত বিশেষ প্রতিবেদনটি বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল এ অংকের আর্থিক ক্ষতি কেবল স্বাস্থ্য খাতের ব্যয়ে নয়, বরং এর বড় অংশই আসবে উৎপাদনশীলতা হ্রাস, কর্মক্ষেত্রে অনুপস্থিতি ও অসুস্থতার কারণে কর্মীদের অকালে শ্রমবাজার থেকে বিদায় নেয়ায়।
জমি নিবন্ধনে ব্যয় কমানোর দাবি আবাসন খাতের উদ্যোক্তাদের
Bonik Barta
জমির নিবন্ধন ব্যয় কমানোর দাবি তুলেছেন দেশের আবাসন ও প্রপার্টি খাতের উদ্যোক্তারা। নিবন্ধনকালে আরোপিত করের হার যৌক্তিক হলে রাজস্ব আহরণ বাড়বে বলেও মনে করছেন তারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদের বক্তব্যে এমন কথা উঠে আসে। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে গতকাল আবাসন ও নির্মাণ, সিমেন্ট, ভূমি উন্নয়ন, চামড়া, চা, প্লাস্টিক ও পাদুকাসহ মোট ১২টি সংগঠনকে নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
২০০৮ সালের পর বিশ্ববাজারে স্বর্ণের সবচেয়ে বড় দরপতন
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর ১৮ বছরের মধ্যে এক মাসে স্বর্ণের দাম এতটা আর কখনো কমেনি।গত মার্চে বিশ্ববাজারে এ মূল্যবান ধাতুর দাম ১১ দশমিক ৩ শতাংশ কমেছে। বছরের শুরুতে স্বর্ণের দাম বাড়ার যে রেকর্ড তৈরি হয়েছিল, মাত্র এক মাসের ব্যবধানে তা বড় পতনের মুখে পড়ল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর আনাদোলু এজেন্সি।২০২৬ সালের শুরুটা স্বর্ণের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ছিল। জানুয়ারিতে এ ধাতুর দাম ১২ দশমিক ৪২ শতাংশ বেড়েছিল, যা ছিল ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। এ ঊর্ধ্বমুখী ধারা ফেব্রুয়ারিতেও অব্যাহত ছিল এবং দাম বেড়েছিল ৮ দশমিক ৯ শতাংশ। এর মধ্য দিয়ে টানা সাত মাস স্বর্ণের দরবৃদ্ধির একটি বিরল রেকর্ড তৈরি হয়েছিল, যা ৫৩ বছরের ইতিহাসে দেখা যায়নি। কিন্তু মার্চের শেষ নাগাদ আউন্সপ্রতি স্বর্ণের দাম নেমে আসে ৪ হাজার ৯৯ ডলার ৫২ সেন্টে, যা ২০২৫ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।
লিন্ডে বাংলাদেশের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ প্রস্তাব করেছে কোম্পানিটি। গতকাল পর্ষদ সভা শেষে এ-সংক্রান্ত মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছে লিন্ডে বাংলাদেশ।আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সায়।
পাইকারি বাজারে পাম অয়েলের দাম একদিনে কমেছে মণপ্রতি ২৫০ টাকা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশের ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল হয়ে যায়। বিশেষ করে পাম অয়েলের দাম এক মাসে মণপ্রতি রেকর্ড ৭০০ টাকা বেড়েছিল। কিন্তু যুদ্ধবিরতির খবর আসার পর একদিনে উল্লেখযোগ্য পরিমাণ কমেছে ভোজ্যতেলের দর। এর মধ্যে পরিশোধিত পাম অয়েলের দাম মণপ্রতি ২৫০ টাকা বা কেজিপ্রতি ৬ টাকা ২৫ পয়সা পর্যন্ত কমেছে। পাম অয়েলের পাশাপাশি সয়াবিন ও সুপার পাম অয়েলের দামও নিম্নমুখী হয়েছে। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল পাইকারি লেনদেনের এসও/ডিও (সরবরাহ আদেশ) মার্কেট শুরু হলে ক্রেতা সংকট দেখা দেয়। আগের দিন প্রতি মণ পাম অয়েল সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬ হাজার ৫৫০ টাকায়। যদিও যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে পাইকারি পর্যায়ে মণপ্রতি পাম অয়েলের ডিও লেনদেন হয়েছিল সর্বোচ্চ ৫ হাজার ৮৫০ টাকায়। যুদ্ধবিরতির প্রভাবে বৈশ্বিক দাম কমে যেতে পারে—এমন আশঙ্কায় মজুদ বা সংগ্রহে থাকা এসও বিক্রির হিড়িক লাগলে দ্রুত নিত্যপণ্যটির দরপতন শুরু হয়।
বালাইনাশক শিল্পের উৎপাদন সম্প্রসারণ ও আমদানিনির্ভরতা কমানোর আহ্বান
Bonik Barta
দেশের কৃষি খাতকে আরো টেকসই, আধুনিক ও স্বনির্ভর করতে দেশীয় বালাইনাশক শিল্পের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা। বক্তারা দাবি করেন, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলে একদিকে যেমন আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।রাজধানীর ফার্মগেটে পল্লী উন্নয়ন বোর্ড মিলনায়তনে গতকাল ‘এক্সপান্ডিং লোকাল এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং টু ফার্মার রিডিউস ইমপোর্ট ডিপেন্ডেন্সি’ শীর্ষক এক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। দিনব্যাপী এ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।
Forecast on GDP growth cut to 3.9pc amid headwinds
The Financial Express
A challenging economic landscape of Bangladesh is drawn by the World Bank that downgrades the country's GDP growth to 3.9 per cent for the current fiscal year, citing some headwinds. The Washington-headquartered development financier warns that the Middle-East turmoil may push an additional 1.2 million Bangladeshi people below the poverty line, largely offsetting any potential gains. Such unhappy prediction comes in the bank's Bangladesh Development Update-Spring 2026 report published Wednesday, as the Mideast turmoil upsets normal order not only in Bangladesh but worldwide. This downward revision of Bangladesh's gross domestic product (GDP) growth for the fiscal year 2025-26 from an earlier projection of 4.6 per cent is attributed to the compounding effects of the ongoing Middle-East conflict and persistent domestic macroeconomic fragilities, according to the development update.
Govt eyes maximising rice stocks banking on Boro season
The Financial Express
Riding on a record-breaking Aman procurement, the government now aims to maximise grain collection from domestic sources during the upcoming Boro-harvesting season in a bid to bolster strategic food reserves amid geopolitical tensions in the Middle East.During the Aman procurement drive conducted between November and February of the current fiscal year (FY'26), the Directorate General of Food (DGoF) collected a record 1.08 million tonnes of rice and paddy.Building on this success, the government now plans to procure around 1.8 million tonnes of rice and paddy during the Boro harvest season (May-August), a food ministry official said. He noted that alongside continued imports through both public and private channels, the government is placing greater emphasis on domestic procurement to keep markets stable, support farmers and maintain adequate strategic reserves for food security.
Govt borrows Tk 50b to meet budget deficit
The Financial Express
The government borrowed Tk 50 billion in a single day on Wednesday through a special auction of 91-day treasury bills (T-bills) to partially meet its budget deficit. The yield on the T-bills rose to 10.04 per cent on the day, up from 9.85 per cent earlier, according to the auction results. "The yield on T-bills increased as four auctions were held during the first eight days of this month," a senior Bangladesh Bank (BB) official told The Financial Express (FE), explaining the latest market situation. Echoing the BB official, a senior treasury official at a leading private commercial bank said higher government borrowing from banks has pushed up T-bill yields. The government borrowed an additional Tk 100 billion through two special auctions during the period under review, according to the private banker.
Iran war fallout hits readymade garment industry hard
The Financial Express
Bangladesh's readymade garment sector is facing mounting pressure as the ongoing Middle East conflict disrupts supply chains, drives up input costs and dampens global demand. Industry insiders say the impact is being felt across the entire value chain, from raw-material sourcing to shipment schedules and order flows With production costs rising sharply and uncertainty clouding future demand, exporters are bracing for a difficult season ahead, even as some buyers push for early deliveries to mitigate shipping risks Insiders fear a shortage of work orders in the next season. Speaking to The Financial Express, Sayeed Ahmed Chowdhury, Director of Square Denim, said that within days of the conflict beginning, letters of credit (LCs) for raw materials were cancelled under force majeure clauses, later being revised at higher prices - especially for cotton, yarn, polyester and other man-made fibres, which rose by 10 to 15 per cent.