After paying ACU’s bills, Bangladesh’s reserve drops below $20b
The Financial Express
The foreign exchange reserves of Bangladesh fell below US $20 billion after paying $1.75 billion in liabilities of Asian Clearing Union (ACU), said Arif Hossain Khan, Executive Director and Spokesperson of Bangladesh Bank, on Sunday.
According to Bangladesh Bank data, the country’s gross foreign exchange reserves have dropped to $25 billion after paying the ACU’s bill. As per the standard of the International Monetary Fund’s (IMF) BPM-6 calculation, the reserve is now $19.70 billion. Earlier, on March 6, the gross foreign exchange reserve was $26.60 billion. As per the BPM-6 it was $21.40 billion.
PMI February reading of Bangladesh reaches 64.6
The Financial Express
The February reading of the Bangladesh Purchasing Managers’ Index (PMI) reached an expansion rate of 64.6 while all key sectors of the economy posted expansion readings. This latest PMI reading was attributed to a slower rate of expansion posted by the sectors of construction and services, whereas the sectors of agriculture and manufacturing posted faster expansion rates The Bangladesh Purchasing Managers’ Index (PMI) was jointly released today by the Metropolitan Chamber of Commerce and Industry (MCCI), Dhaka and Policy Exchange Bangladesh (PEB). The PMI is a pioneering initiative that aims to offer timely and accurate insights into the country’s economic health to help businesses, investors and policymakers make informed decisions.
Tenders issued to buy 2 more spot LNG cargoes this month
The Financial Express
Bangladesh's state-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) intends to buy two more spot liquefied natural gas (LNG) cargoes during the second half of the current month before the ensuing Eid-ul-Fitr to meet the mounting demand during Ramadan. The RPGCL has already floated tenders to purchase the LNG cargoes for March 25-26 and March 30-31 delivery windows, said a senior RPGCL official. If these two tenders become successful, Bangladesh will be able to bag five spot LNG cargoes for March deliveries, which would be the highest LNG purchase from spot market in a single month. The country's energy demand is expected to go up during Ramadan and the following months to meet the growing demand for irrigation and summer.
Ramadan OMS hits Tk 60m in first week
The Financial Express
The government's open market sale (OMS) of commodities like meat, milk and egg at rational rates has attracted hundreds of consumers across the country. The OMS started on the first day of the holy month of Ramadan on March 02 while sales have totalled around Tk 60 million in the first six days. Meanwhile, female buyers are a majority in the capital under this initiative, according to fisheries and livestock ministry. The information was revealed during the inauguration of the OMS of essential kitchen items at the National Press Club.
জ্বালানি ও বিদ্যুৎ ছাড়া সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে জ্বালানি ও বিদ্যুৎ খাতের শেয়ারে দশমিক ৬৩ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া বাকি সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ, তথ্য ও প্রযুক্তি এবং বস্ত্র খাতে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে কাগজ ও মুদ্রণ খাতে সবচেয়ে বেশি ৪ দশমিক ৬৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৫ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ১৭ কোটি ৫৮ লাখ টাকা। গত সপ্তাহে খাতটিতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৯৩ শতাংশ। কাগজ ও মুদ্রণ খাতে গত সপ্তাহে ছয়টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে দুটির এবং কমেছে চারটি কোম্পানির। তথ্য ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩ দশমিক ৬৮ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে। গত সপ্তাহে এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৪৯ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২৭ কোটি ৬৪ লাখ টাকা। গত সপ্তাহে খাতটিতে দৈনিক গড় লেনদেন কমেছে ৫৮ দশমিক ৪২ শতাংশ। খাতটিতে গত সপ্তাহে ১১টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে একটির এবং কমেছে ১০টি কোম্পানির।
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক
The Business Standard
বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।
প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছেন। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
তিনি জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি হয়েছে। স্টারলিংক টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছুক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক।
ভারত থেকে চট্টগ্রাম বন্দরে এল আরো ছয় হাজার টন চাল
Bonik Barta
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে আমদানি করা ছয় হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি পিএইচইউ টিএইচএএনএইচ ৩৬ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা শেষে এদিনই খালাস কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে গত বুধবার পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে এমভি সিবি নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশটির সঙ্গে জিটুজির ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার টন চালের প্রথম চালান এটি। আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে। এতে প্রতি টন আতপ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার, মোট ব্যয় হবে ৩০৪ দশমিক ৩৯ কোটি টাকা। চাল সরবরাহ করবে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান। এ আমদানি হচ্ছে দুই দেশের সরকারি সংস্থার মধ্যে সমঝোতা চুক্তির (জিটুজি) ভিত্তিতে।
ঢাকায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারক করবে ১৩ টিম
Bonik Barta
রমজানের শুরুতেই সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাই রাজধানী ঢাকায় আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি, ভোজ্যতেলসহ এসব পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক ১৩টি টিম কাজ করবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারা দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নকল ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে ১৩টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে।
সাতক্ষীরায় রসুনের দাম কমেছে কেজিতে ৭০-৮০ টাকা
Bonik Barta
সাতক্ষীরার মসলা বাজারে রসুনের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে পণ্যটির দাম কমেছে কেজিতে ৭০-৮০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা আড়ত ও বিপণন প্রতিষ্ঠান ঘুরে এ তথ্য জানা গেছে। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন রসুনের সরবরাহ বেড়ে যাওয়ার দাম কমেছে। সুলতানপুরের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল দেশী নতুন রসুন বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা কেজি দরে। এ সময় আমদানীকৃত চায়না রসুন বিক্রি হয়েছে কেজিপ্রতি ২৪০ টাকায়। দুই সপ্তাহ আগেও এ প্রতিষ্ঠানে দেশী ও আমদানীকৃত রসুনের দাম ছিল যথাক্রমে ১৪০-১৫০ ও ২৫০-২৬০ টাকা। দাম কমে যাওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, বাজারে নতুন দেশী রসুনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাই দাম কমেছে। এ বাজারের পাইকারি মসলা বিক্রয় আড়ত মেসার্স শাওন এন্টারপ্রাইজে গতকাল দেশী নতুন রসুন পাইকারিতে বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬০-৬৫ টাকায়। এ সময় আমদানীকৃত চায়না রসুনের দাম ছিল কেজিতে ২৩০ টাকা। দুই সপ্তাহ আগেও দেশী রসুন ১৩০ এবং চায়না রসুন ২৪৫ টাকা বিক্রি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিরুল ইসলাম।
উচ্চমূল্যের কারণে ভারতে আবারো কমছে স্বর্ণের চাহিদা
Bonik Barta
বিশ্ববাজারে বর্তমানে রেকর্ড সর্বোচ্চ দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। বাড়তি মূল্য ছাড়াও অর্থবছরের শেষদিকে গহনা ব্যবসায়ীরা নতুন কেনাকাটায় অনাগ্রহী। এ কারণে চলতি সপ্তাহেও ভারতে নিম্নমুখী ছিল স্বর্ণের চাহিদা। কলকাতার পাইকারি ব্যবসায়ী জেজে গোল্ড হাউজের হর্ষদ আজমেরা বলেন, ‘গহনা ব্যবসায়ীরা অর্থবছরের হিসাব গুছিয়ে নিচ্ছেন। তাই তারা বর্তমানে নতুন করে স্বর্ণ কেনার কথা ভাবছেন না।’ উল্লেখ্য, ভারতে ৩১ মার্চ চলতি অর্থবছর শেষ হওয়ার কথা রয়েছে। শুক্রবার ভারতে অভ্যন্তরীণভাবে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ৮৫ হাজার ৮৬০ রুপি। গত মাসে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৮৬ হাজার ৫৯২ রুপিতে পৌঁছেছিল। এছাড়া দেশটির ডিলাররা চলতি সপ্তাহে সরকারিভাবে নির্ধারিত মূল্যের তুলনায় প্রতি আউন্সে ১০-২১ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। গত সপ্তাহে এ ছাড়ের পরিমাণ ছিল আউন্সে ১২-২৭ ডলার পর্যন্ত।
বুলিয়ন আমদানিকারক ব্যাংকের সঙ্গে যুক্ত মুম্বাইভিত্তিক এক ডিলার বলেন, ‘ভারতের বাজারে স্বর্ণের সরবরাহ সীমিত। কারণ ব্যাংকগুলো আমদানি কমিয়েছে।’ অন্যদিকে সিঙ্গাপুরে প্রতি আউন্স স্বর্ণে ৫০ সেন্ট ছাড় ও ৩ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করে বেচাকেনা হচ্ছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, ‘যতক্ষণ বাজার অস্থিস্থিতিশীল থাকবে, ততক্ষণ কিছু গ্রাহক কেনাকাটা অব্যহত রাখতে পারেন। যদিও চাহিদা আগের সপ্তাহের তুলনায় কম।’
ভিয়েতনাম থেকে কফি রফতানি কমেছে ২৩.৫%
Bonik Barta
ভিয়েতনাম থেকে চলতি বছরের প্রথম দুই মাসে কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময় দেশটির মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার টনে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিসটিকস অফিস (জিএসও)। তবে প্রতিবেদনে জিএসও জানায়, এ সময় কফি রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেড়েছে। মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ কোটি ডলারে।
Adani deal: Govt body for renegotiating tax rebate, surcharge, coal price
The Business Standard
A government review committee will recommend renegotiating key clauses in the Adani Power deal, citing "one-sided" terms that favour the Indian conglomerate. The 2017 agreement, facilitating electricity exports from India, is under scrutiny for contentious provisions regarding tax rebates, excessive late payment surcharges, and skewed coal pricing.
The committee, formed by a High Court directive, found that tax exemption clauses disproportionately benefit Adani, while late payment surcharges reach an exorbitant 27% annually. Coal pricing, based on volatile Indonesian indices, also favours Adani, with discrepancies in index usage and discount application.
মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ প্রায় ৩ বছরের সর্বনিম্নে
Bonik Barta
মালয়েশিয়ায় বন্যার কারণে পাম অয়েল উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। ফলে ফেব্রুয়ারিতে দেশটিতে পণ্যটির মজুদ কমে প্রায় তিন বছরের সর্বনিম্নে নেমে যেতে পারে। পাম অয়েল মজুদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)। বার্তা সংস্থাটি ১০ জন ব্যবসায়ী ও বিশ্লেষকের মতামতের ভিত্তিতে এ পূর্বাভাস প্রকাশ করেছে। পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ জানুয়ারির তুলনায় ৬ দশমিক ১ শতাংশ কমে ১৪ লাখ ৮০ হাজার টনে নেমে আসতে পারে। এছাড়া এ সময় দেশটিতে অপরিশোধিত পাম অয়েল (সিপিও) উৎপাদন ৬ দশমিক ৬ শতাংশ কমে ১১ লাখ ৬০ হাজার টনে নেমেছে, যা ২০২২ সালের পর থেকে সর্বনিম্ন।
ফেব্রুয়ারিতে ওপেকের জ্বালানি তেল উত্তোলন বেড়েছে
Bonik Barta
পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন গত মাসে বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। এছাড়া এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে জ্বালানি তেল রফতানি শক্তিশালী ধারা বজায় ছিল। পাশাপাশি নাইজেরিয়াও ওপেক প্লাসের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি জ্বালানি তেল উত্তোলন করেছে। সার্বিকভাবে ওপেক ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা জানুয়ারির সংশোধিত গড়ের তুলনায় ১ লাখ ৭০ হাজার ব্যারেল বেশি। এ সময় ইরান ও নাইজেরিয়া সবচেয়ে বেশি উত্তোলন বৃদ্ধির হার দেখিয়েছে। রয়টার্স সমীক্ষায় দেখা গেছে, ইরান ফেব্রুয়ারিতে দৈনিক ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা জানুয়ারির তুলনায় দৈনিক ৮০ হাজার ব্যারেল বেশি। এটি ২০১৮ সালের পর সর্বোচ্চ উত্তোলন।
উত্তোলন বৃদ্ধিতে দ্বিতীয় বৃহত্তম অবস্থান ধরে রেখেছে নাইজেরিয়া। দেশটি থেকে এ সময় রফতানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবহারও বেড়েছে। ইরানের দাঙ্গোটে জ্বালানি তেল পরিশোধনাগারে সবচেয়ে বেশি ব্যবহার বেড়েছে। নাইজেরিয়া গত মাসে ওপেক প্লাসের লক্ষ্যমাত্রার তুলনায় দৈনিক ৭০ হাজার ব্যারেল বেশি জ্বালানি তেল উত্তোলন করছে, যা এ সংগঠনের মধ্যে সর্বোচ্চ।
ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়েছে
Bonik Barta
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারিতে বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের (এফএও) সর্বশেষ মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদন অনুযায়ী, এর পেছনে মূলত ভূমিকা রেখেছে চিনি, দুগ্ধজাত পণ্য ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি।
এফএওর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ছিল গড়ে ১২৭ দশমিক ১ পয়েন্ট, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। এছাড়া এ মূল্যসূচক আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেশি। ২০২৪-২৫ মৌসুমে চিনির বৈশ্বিক সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এ সময় ব্রাজিলে প্রতিকূল আবহাওয়ার ফলে উৎপাদন কমতে পারে। এছাড়া ভারতেও উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এমন প্রেক্ষাপটে গত মাসে চিনির দাম বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। এ সময় পণ্যটির মূল্যসূচক নির্ধারণ হয়েছে ১১৮ দশমিক ৫ পয়েন্টে। ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী খাদ্যশস্যের মূল্যসূচক দশমিক ৭ শতাংশ বেড়ে গড়ে ১১২ দশমিক ৬ পয়েন্টে পৌঁছেছে। যদিও সামগ্রিক সূচক গত বছরের ফেব্রুয়ারির তুলনায় কিছুটা কম ছিল। বাজার বিশ্লেষকরা জানান, রাশিয়া থেকে সরবরাহ সংকট এবং পূর্ব ইউরোপ ও উত্তর আমেরিকার ফসলের অবস্থা নিয়ে উদ্বেগ থাকায় এ সময় গমের দাম ছিল ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে ভুট্টার মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। এর পেছনে ভূমিকা রেখেছে ব্রাজিলে সরবরাহ সংকট ও আর্জেন্টিনায় ফসলের অবস্থার অবনতি। অন্যান্য খাদ্যশস্যের মধ্যে যব ও সরগমের দামও বেড়েছে। যদিও এ সময় পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী চাহিদার কারণে এফএও চালের মূল্যসূচক ফেব্রুয়ারিতে ৬ দশমিক ৮ শতাংশ কমেছে।
Interest payments consuming most part of govt budget
The Financial Express
Interest payments on government's domestic and foreign borrowings emerge as the highest actual expenditure as percentage of budget spending in the first half of this fiscal year, coming to Tk 625.6 billion. Official statistics show the July-December 2024 interest payments by the government, totalling Tk 625.6 billion, account for over 55 per cent of the total allocation for this purpose for the entire fiscal year 2024-25 ending next June 30.This amount of interest payments represents a 27-percent increase compared to the same period in FY2023-24. The data show that domestic interest payments accounted for Tk 535.38 billion, nearly 58 per cent of the annual allocation, while foreign interest payments stood at Tk 50.22 billion, covering 44 per cent of the annual estimate.
ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৯০ কোটি ৭৯ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, এসিআই লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি প্রাইম ব্যাংকের ৪০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১১৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ আল-হাজ টেক্সটাইল মিলসের ৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৪০ পয়সায়।
Debt stock stood at $74.40b when Hasina govt fell
The Financial Express
Bangladesh gets deeply indebted as, over the past 16 years, the Awami League government led by Sheikh Hasina had borrowed $74.40 billion from external sources and repaid $39.31 billion-nearly half the total-before stepping down amid a student-mass uprising. As of June last year, Bangladesh's public sector-external debt had surged to $78.18 billion-3.67 times higher than the $21.80 billion recorded in FY 2007-08 before the Awami League took office-according to Flow of External Resources in Bangladesh, a flagship publication of the Economic Relations Division (ERD). Experts and economists say public -sector foreign-debt stock surged abnormally in recent years for unchecked borrowing in the infrastructure sector without properly assessing tangible development outcomes and the country's repayment capacity.
Banks now to borrow at unified repo rate of 10pc
The Financial Express
Commercial banks will now borrow funds at a unified rate by using repo instrument as the central bank is eliminating the existing differentials in lending to the lenders. The country's scheduled banks currently get liquidity feeding from the Bangladesh Bank against repo using three windows: 7-day, 14-day and 28-day-tenure instruments at varied rates. As part of the wrap-up decision, the central bank will only charge the policy or repo rate--now 10 per cent--for the borrowed funds from March 9 (tomorrow), whatever the tenure is. The decision comes following a 50-basis-point cut in daily CRR (cash reserve ratio) maintenance requirement for the banks to ease liquidity pressure in the wake of BB's move to phase out 28-day-tenure repo facility from April 03 next.
বারবার শুল্ক বাড়ালে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির আশঙ্কা ফেড চেয়ারম্যানের
Bonik Barta
বাজারে অস্থিরতা, ডোনাল্ড ট্রাম্পের নীতি, কর্মসংস্থান বৃদ্ধি ধীরগতির হওয়ার পরও মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দূর করার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল। তার মতে, বিশ্বের বৃহৎ অর্থনীতি ‘ভালো অবস্থায়’ রয়েছে। একই সঙ্গে ট্রাম্পের শুল্কনীতির ফলে মার্কিন অর্থনীতিতে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি সৃষ্টি হতে পারে কিনা তা এখনো অনিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি। তবে বারবার শুল্ক বাড়ালে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির আশঙ্কার কথাও জানান তিনি। শুক্রবার এক বক্তৃতায় পাওয়েল ব্যাখ্যা করেন, যদি শুল্কের প্রভাব এককালীন ও স্বল্পস্থায়ী হয়, তবে ফেডারেল রিজার্ভের নীতি পরিবর্তনের প্রয়োজন নেই। শুল্ক যদি বারবার বাড়ানো হয়, এর মাত্রা যদি অত্যধিক হয়, অথবা দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির আশঙ্কা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে ফেডারেল রিজার্ভকে সাড়া দিতে হবে। সামনের দিনগুলোয় বিষয়টি আরো পরিষ্কার হবে বলে মন্তব্য করেন তিনি। ফেডারেল রিজার্ভ প্রধান ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত শুল্কের উদাহরণ টেনে বলেন, ওই সময় শুল্কের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি শ্লথ হয়েছিল কিন্তু মূল্যস্ফীতি বাড়েনি। বরং ফেডারেল রিজার্ভকে তখন সুদহার কমাতে হয়েছিল।
এয়ার-এশিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব
Bonik Barta
মালয়েশিয়ার বৃহত্তম উড়োজাহাজ সংস্থা এয়ার-এশিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি কর্তৃপক্ষ। মূলত এ অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-পিআইএফ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে সৌদি তহবিল এয়ার এশিয়ায় ১ বিলিয়ন রিঙ্গিত বিনিয়োগ করবে। কভিড-পরবর্তী সময়ে নিজেদের প্রবৃদ্ধি বাড়াতে তহবিল খুঁজছে এয়ার-এশিয়া। সৌদি বিনিয়োগের সংবাদ প্রকাশের পর সংস্থাটির শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। সিঙ্গাপুর ও জাপানসহ অন্যান্য সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা শুরু করেছে মালয়েশিয়ান বিমান সংস্থাটি। সূত্রটি জানিয়েছে, কম খরচের বিমান সংস্থাটি বাইরের বিনিয়োগকারীদের ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে ১৫ শতাংশ পর্যন্ত অংশীদারত্বের প্রস্তাব দিচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এ বিষয়ে এয়ার-এশিয়ার নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার ক্যাপিটাল এ বিএইচডি এয়ারলাইনসের মালিকানা পুনর্গঠন করছে। এয়ারলাইনসের সহযোগী সংস্থা এয়ারএশিয়া এক্স বিএইচডির সঙ্গে চলমান আলোচনা শেষ হলে চুক্তিটি অনুমোদন হবে। যদিও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা এয়ার এশিয়া কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কানাডার ওপর পাল্টা শুল্ক আরোপ চীনের
Bonik Barta
কানাডার কিছু কৃষিপণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। কানাডা সরকার কর্তৃক চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যগুলোর ওপর শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে পাল্টা এ পদক্ষেপ নিল বেইজিং। বেইজিং জানিয়েছে, কানাডার রেপসিড অয়েল, অয়েল কেক ও মটরশুঁটির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে কানাডা থেকে আসা জলজ পণ্য এবং শুকরের মাংসের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ শুল্কগুলো ২০ মার্চ থেকে কার্যকর হবে। গত বছর অক্টোবরে কানাডা চীন থেকে আমদানি হওয়া বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
কানাডা একই সময়ে চীন থেকে আমদানি হওয়া ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, যা গত বছরের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। চীনের কাস্টমস কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, কানাডার একতরফা শুল্ক আরোপ করার পদক্ষেপটি বস্তুনিষ্ঠ বাস্তবতা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মাবলিকে উপেক্ষা করে। এটি চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ, যা চীন-কানাডা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলছে।
ব্রিটেনের অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে তরঙ্গ ও বায়ুশক্তি
Bonik Barta
ব্রিটেনের অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে তরঙ্গ ও বায়ুশক্তি সম্পর্কিত তথ্য। জাতিসংঘ অনুমোদিত পরিবর্তিত নিয়ম অনুযায়ী, এখন থেকে দেশটির অর্থনীতির আকার পরিমাপের সময় তরঙ্গ ও বায়ুশক্তিকে যোগ করা হবে। ২০৩০ সালে কার্যকর হতে যাওয়া এ নীতির ফলে ব্রিটেনের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংশ্লিষ্ট খাত থেকে আয় ও ব্যয় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত হবে। বায়ু ও তরঙ্গের অর্থনৈতিক মূল্য একটি দেশের টারবাইন থেকে উৎপাদিত সব শক্তির দাম থেকে অনুমান করা যেতে পারে। এ পদক্ষেপে ব্রিটেনের অর্থনীতির আকার ২-৩ শতাংশ বাড়বে আর প্রতিরক্ষা খাতে যোগ হবে ২০০ কোটি ইউরো।