07-Mar-2025

Saturday 08 March 2025

09-Mar-2025

পুঁজিবাজারে লেন‌দেন কমেছে ২৯ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেন—দুটিই নিম্নমুখী ছিল। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৮৩ শতাংশ। পাশাপাশি দৈনিক গড় লেনদেন কমেছে ২৮ দশমিক ৭৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক এর আগের সপ্তাহের তুলনায় ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২৪৭ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯০৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৮৯টির আর অপরিবর্তিত ছিল ২০টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৮টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ন্যাশনাল ব্যাংক, বিকন ফার্মা ও গ্রামীণফোনের শেয়ার। ডিএসইতে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট ১ হাজার ৮১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৫৬ কোটি টাকা। খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৩১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ২৫ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১২ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এছাড়া ১০ দশমিক ১৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর প্রকৌশল খাতের দখলে ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।

ভোমরা শুল্ক স্টেশনে আট মাসে ৭৫১ কোটি টাকা রাজস্ব আয়

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমলেও রাজস্ব আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে পণ্য আমদানিতে সরকারের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি টাকা বেশি হয়েছে। বন্দর সংশ্লিষ্ট ও ব্যবসায়ী নেতারা বলছেন, আমদানীকৃত পণ্যের মূল্য বেশি হওয়ায় রাজস্ব আয় বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জন্য চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে গত আট মাসের অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয় ৫৮৯ কোটি ৪২ লাখ টাকা। এ সময় লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৬২ কোটি ২৪ লাখ টাকা বেশি আদায় হয়েছে।

ডেসকোর দর বেড়েছে ১৭ শতাংশ

Bonik Barta

বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) গত সপ্তাহ শেষে শেয়ারদর ১৭ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৬ টাকা ৫০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ২২ টাকা ৬০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ডেসকোর কর-পরবর্তী লোকসান হয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা। আগের হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছিল ১৯৫ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ৪ টাকা ৯২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৯ পয়সায়। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২৬ কোটি ১৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে ডেসকো। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ৪৩ কোটি ৪৬ লাখ টাকা নিট লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ২২৩ কোটি ২৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১০৩ কোটি ৭৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি।

জাপানি কোম্পানিগুলোর কর-পূর্ব মুনাফা বেড়েছে ১৩.৫%

Bonik Barta

জাপানি কোম্পানিগুলো গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বরে) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি কর-পূর্ব মুনাফা অর্জন করেছে। মূলত রেকর্ড বিক্রির কারণে প্রতিষ্ঠানগুলো এ প্রবৃদ্ধির দেখা পেয়েছে। বিশেষ করে টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী চাহিদা এতে ভূমিকা রেখেছে। এ প্রতিবেদন তৈরিতে জাপানের অর্থ মন্ত্রণালয় ৩২ হাজার ৩৬৩টি কোম্পানি থেকে তথ্য সংগ্রহ করেছে। মূলত ১ কোটি ইয়েন বা তার বেশি মূলধন রয়েছে এমন কোম্পানি থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৮৬৭টি কোম্পানি বা ৭০ দশমিক ৭ শতাংশ সাড়া দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগের দুটি প্রান্তিকে জাপানি কোম্পানিগুলোর কর-পূর্ব মুনাফা কমেছিল। এরপর বছরের শেষ প্রান্তিকে ২৮ লাখ ৬৯ হাজার কোটি ইয়েন কর-পূর্ব মুনাফা হয়েছে, যা ওই প্রান্তিকের জন্য সর্বোচ্চ।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নেই বেশির ভাগ কোম্পানির

Bonik Barta

জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। সরাসরি বা পরোক্ষভাবে এর ক্ষতিকর প্রভাব পড়বে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের ওপর, যা কাটিয়ে উঠতে আগামী ২৫ বছরের মধ্যে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে ২৫ ট্রিলিয়ন বা ২৫ লাখ কোটি ডলার তহবিল প্রয়োজন হবে। কিন্তু এ ধরনের সংকট মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেই কোম্পানিগুলোর। ইউরোপের ক্লাইমেট মনিটরিং সার্ভিস—কোপার্নিকাসের সাম্প্রতিক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মাত্র এক-তৃতীয়াংশ বা ৩৫ শতাংশ কোম্পানি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, পরিষেবা খাতের কোম্পানির মধ্যে ৫৮ শতাংশ জলবায়ু পরিবর্তনের আর্থিক প্রভাব মোকাবেলায় পরিকল্পনা নিয়েছে। এটি সর্বোচ্চ পরিমাণ। সর্বনিম্ন স্বাস্থ্যসেবা খাতে ২৫ শতাংশ কোম্পানি পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা ৫০ শতাংশ রিয়েল এস্টেট কোম্পানির পরিকল্পনা রয়েছে। ভোক্তাপণ্য, উপকরণ প্রস্তুতকারী ও শিল্পোৎপাদন খাতে পরিকল্পনা রয়েছে যথাক্রমে ৪২, ৩৯ ও ৩৮ শতাংশ কোম্পানির। এর পরই রয়েছে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, আর্থিকসহ অন্যান্য খাত। অর্থাৎ পরিষেবা ও রিয়েল এস্টেট খাত ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে অর্ধেকের বেশি কোম্পানি জলবায়ুর পরিবর্তনের আর্থিক প্রভাব মোকাবেলা নিয়ে সরব নয়।

Cross-Border Digital Commerce Policy awaits final approval

The Financial Express

The much-anticipated Cross-Border Digital Commerce Policy 2024, aimed at simplifying the import and export of goods between Bangladesh and other countries through digital platforms, is currently at a standstill. Although the policy promises to align Bangladesh's digital commerce framework with global standards, its progress remains stalled as it awaits the approval of the Commerce Advisor. Once approved by the advisor, the draft will be sent to the Cabinet Division for final endorsement. A review of the draft reveals several progressive initiatives, including provisions to integrate internationally accepted payment systems with the country's existing financial infrastructure to facilitate cross-border payments. A cross-border escrow service will be introduced in coordination with Bangladesh Bank to ensure secure transactions. The policy also proposes mechanisms to facilitate the repatriation of export earnings and the payment of import expenses for registered digital commerce enterprises. Additionally, incentives are planned for bringing foreign earnings into the country.

Gold price slashed by Tk 1,038 per bhori

The Financial Express

The prices of gold have been revised downward in the country due to a fall in pure gold prices in the local market. Bangladesh Jewellers’ Association (Bajus) on Saturday reduced the price of 22-carat gold by Tk 1,038, fixing the price of the high-quality gold per bhori (11.664 grammes) at Tk 150,862. The new rate would come into effect from Sunday, BAJUS said in a statement. According to the latest tariff, 21-carat gold will be sold at Tk 144,004 per bhori, 18-carat at Tk 123,428 per bhori and traditional gold at Tk 101,640 per bhori.

পোশাক ও বস্ত্রখাতের জন্য আলাদা মন্ত্রণালয় চান আরএমজি মালিকরা

The Business Standard

টেকসই পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি আলাদা মন্ত্রণালয় চান শিল্প মালিকরা। তারা বলছেন, একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস পোশাক খাত। তবে, বৈশ্বিক ও স্থানীয় নানামুখী নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব মোকাবিলা করতে, দীর্ঘমেয়াদী নীতি দরকার, এজন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা জরুরি। আজ শনিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পোশাক শিল্প মালিকরা এসব কথা বলেন। বিজিএমইএ নির্বাচনী জোট-ফোরাম সাধারণ ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও ইফতারের এ আয়োজন করে।

আয় সীমিত, এদিকে ঘনাচ্ছে মেয়াদ; বেক্সিমকোর সুকুক পরিশোধ নিয়ে অনিশ্চয়তা

The Business Standard

বেক্সিমকোর পাঁচ বছর মেয়াদি 'বেক্সিমকো গ্রিন সুকুক' ২০২৬ সালের ডিসেম্বরে পরিপক্ক হবে। তখন প্রতিষ্ঠানটিকে বিনিয়োগকারীদের প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে এখন নির্ধারিত সময়ে পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ গ্রুপের প্রধান রাজস্ব উৎস—টেক্সটাইল ইউনিট বন্ধ রয়েছে। পাশাপাশি এটির অন্যান্য আয়ের উৎসও প্রায় সীমিত; বর্তমানে সোলার পার্কই তাদের প্রধান রাজস্ব উৎস।

Japan must fix 'misunderstanding' it is manipulating yen, says ex-BOJ chief Kuroda

The Financial Express

Japan must fix "any misunderstanding" held by US President Donald Trump that its central bank was intentionally weakening the yen with monetary policy, former Bank of Japan Governor Haruhiko Kuroda said. Trump said on Monday he had told Japan and China they could not continue to reduce the value of their currencies, as doing so would be unfair to the United States. Asked about Trump's comment on Friday night, Kuroda told a Japanese television interviewer there were limits to what Japan could do to prop up the yen if the dollar were to rise on prospects of higher US inflation from Trump's planned tariffs.

BB to keep a watch on inflation trend before depreciating Taka further

The Financial Express

The Bangladesh Bank has decided to keep close watch on the inflation trend before depreciating the Taka further in line with IMF-set conditions, officials said. The International Monetary Fund (IMF) wants exchange rate of the local currency with the US dollar fully market-based which will help stop channeling of foreign remittances through unofficial routes and lead to buildup of foreign-currency reserve. On the other hand, Bangladesh Bank officials say they are not ready to make exchange rate more flexible at this stage in view of possible consequences of further depreciation of the local currency which may fuel inflation furthermore.

বিশ্বব্যাপী কফি বাণিজ্যে ধস, মূল্যবৃদ্ধির ধাক্কায় সংকটে শিল্প

Bonik Barta

চরম মূল্যবৃদ্ধির কারণে বিশ্বব্যাপী কফি ব্যবসায়ীরা কফি কেনা কমিয়ে দিয়েছে। এর ফলে প্রায় স্থবির হয়ে গেছে কফির বাজার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান, নভেম্বরের পর থেকে অ্যারাবিকা কফির দাম ৭০ শতাংশ বেড়েছে, যা ব্যবসায়ীদের জন্য সৃষ্টি করেছে বিশাল চ্যালেঞ্জ। ইকুয়েডরের এলকাফে সি.এ.-এর মহাপরিচালক রেনান চুয়েরি বলেন, এ বছর প্রথমবারের মতো আমাদের প্রতিষ্ঠান মার্চ মাসের মধ্যেই পুরো বছরের জন্য নির্ধারিত কফি বিক্রি করতে পারেনি। সাধারণত এই সময়ের মধ্যেই আমরা পুরো উৎপাদন বিক্রি করে ফেলি, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ বিক্রি হয়েছে। তিনি আরো জানান, কফির দাম এতটা বেড়ে যাওয়ায় অনেক ক্রেতাই কফি কিনছেন না। ব্যবসায়ীরা একসঙ্গে প্রচুর পরিমাণ কফি কিনতে পারছেন না, কারণ তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। মূলত ব্রাজিলসহ প্রধান উৎপাদক দেশগুলোর উৎপাদন কমে যাওয়ায় কফির সরবরাহ সংকুচিত হয়েছে। এক কফি ব্রোকার জানান, ব্যবসায়ীরা এখন ভবিষ্যতের জন্য কফি কিনতে চাইছে না, বরং শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে কিনছে।

বৈশ্বিক ঋণ সম্প্রসারণের হার জিডিপির প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে

Bonik Barta

গত এক দশক বৈশ্বিক ঋণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে, এর বিপরীতে বৈশ্বিক জিডিপি বেড়েছে ৪৬ শতাংশ। অর্থাৎ বিশ্বের অর্থনীতিগুলোর উৎপাদন ও আয়ের তুলনায় ঋণের পরিমাণ দ্রুতগতিতে বেড়েছে। এতে বড় ধরনের ভূমিকা রেখেছে সরকারি ব্যয় কার্যক্রমের বিস্তৃতি। বিশেষ করে কভিড-১৯ মহামারীর সময় বেশির ভাগ দেশই অর্থনীতি সচল রাখতে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিয়েছে। এছাড়া ব্যবসায় বিনিয়োগ ও ভোগচাহিদা বাড়ায় করপোরেট ও পারিবারিক পর্যায়ে ঋণ সম্প্রসারণ হয়েছে। বৈশ্বিক ঋণ সম্প্রসারণের এ চিত্র তুলে ধরেছে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ)। সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ২০১৫ সালের শেষ দিকে বৈশ্বিক ঋণের পরিমাণ ছিল ২১৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। সেখান থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত ৪৯ দশমিক ২ শতাংশ বেড়ে ৩১৮ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। অর্থাৎ এক দশকে ঋণ বেড়েছে ১০৫ ট্রিলিয়ন ডলার, যা বর্তমান মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।