05-Mar-2026

Friday 06 March 2026

07-Mar-2026

মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রয়ে গেছে চ্যালেঞ্জ

Bonik Barta

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে বলে দাবি করা হয়েছিল।কিন্তু নতুন সরকার দায়িত্ব নেয়ার পরও সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগের রয়ে গেছে বলে মনে করছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। বিশেষ করে মূল্যস্ফীতি, রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকলেও কমেছে রাজস্ব আয়। ফলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীল ধরে রাখতে নতুন সরকারকে নানামুখী পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন যুদ্ধ। জিইডি কর্তৃক গতকাল প্রকাশিত ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক, ফেব্রুয়ারি ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, চালের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে সামান্য স্বস্তি এসেছে এবং রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। তবে রাজস্ব আহরণ ও উন্নয়ন ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ সূচকে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগও তৈরি হয়েছে। জিইডি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ৫৮ শতাংশে নেমেছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ দশমিক শূন্য ৩ শতাংশ থাকলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে নেমে এসেছে ৮ শতাংশের ঘরে। মূল্যস্ফীতি কমে আসার পেছনে মূলত চালের দাম হ্রাস পাওয়াকে কারণ হিসেবে দেখা গেছে।

দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করল চীন

Bonik Barta

চীন ২০২৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। কয়েক দশকের মধ্যে এটিই দেশটির ইতিহাসের সর্বনিম্ন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) উদ্বোধনী অধিবেশনে এ ঘোষণা দেয়া হয়। মূলত অভ্যন্তরীণ বাজারে মন্দা এবং বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখেই বেইজিং এ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। খবর সিএনএন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং অধিবেশনে সরকারের এ নতুন লক্ষ্যমাত্রা তুলে ধরেন। তিনি স্বীকার করেন, চীন বর্তমানে এক কঠিন ও জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যেমন বাইরের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন চলছে, অন্যদিকে দেশের ভেতরেও নানা কাঠামোগত সমস্যা প্রকট হয়ে উঠেছে। এর আগে টানা তিন বছর চীন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ বা এর আশপাশে নির্ধারণ করেছিল। তবে বর্তমান বাস্তবতায় সে ধারা বজায় রাখা কঠিন বলে মনে করছেন দেশটির নীতিনির্ধারকরা।

সরবরাহ সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৩%

Bonik Barta

এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে গতকালও জ্বালানি পণ্যটির দাম বেড়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় প্রধান উত্তোলনকারী দেশগুলো জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ২ ডলার ২৫ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্টের মূল্য দাঁড়িয়েছে ৮৩ ডলার ৬৫ সেন্টে। এ নিয়ে টানা পাঁচদিন বাড়ল জ্বালানি পণ্যটির দর। একই দিনে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ৫৬ সেন্ট বা ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের মূল্য পৌঁছায় ৭৭ ডলার শূন্য ২২ সেন্টে।

বিশ্বজুড়ে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের চাহিদা বাড়ছে

Bonik Barta

একটা সময় ছিল যখন ব্যবহৃত বা ‘সেকেন্ড হ্যান্ড’ ল্যাপটপকে পুরনো, ধীরগতির কিংবা ঝুঁকিপূর্ণ কোনো যন্ত্র মনে করা হতো। তবে সময়ের সঙ্গে সে ধারণা দ্রুত পাল্টেছে। শিক্ষার্থী, ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার বা রিমোট কর্মীদের কাছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের গ্রহণযোগ্যতা এখন তুঙ্গে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কনটেক্সটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর গিজচায়না। ল্যাপটপসহ যেকোনো ডিভাইস ও ইলেকট্রনিকস পণ্যের আকাশচুম্বী দাম এ পরিবর্তনের অন্যতম কারণ। ভালো মানের নতুন একটি ল্যাপটপের দাম এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। র‍্যামের সংকট এবং যন্ত্রাংশের উচ্চমূল্যের কারণে মাঝারি মানের একটি ল্যাপটপের দাম বর্তমানে ৯০০ ডলারের বেশি (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ টাকার ওপর)। এমনকি সাধারণ মানের ল্যাপটপগুলোর প্রারম্ভিক মূল্য এখন ৬০০ ডলারের কাছাকাছি।

ইউরোজোনের ব্যাংক খাতে বড় ঝুঁকির আশঙ্কা

Bonik Barta

তবে যুদ্ধের কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়লে এর প্রভাব ব্যাংকগুলোর ব্যালেন্স শিটে পড়তে পারে। ফলে ব্যাংকের মুনাফা ও আর্থিক অবস্থার ওপর চাপ পড়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) শীর্ষ ব্যাংক পরিদর্শক পেড্রো মাচাদো মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বেসরকারি বাজারের অস্থিরতার পরিপ্রেক্ষিতে এমন উদ্বেগ প্রকাশ করেন। খবর রয়টার্স। পেড্রো জানান, ইরান ও ইসরায়েলের সঙ্গে ইউরোজোনের ব্যাংকগুলোর সরাসরি লেনদেনের পরিমাণ তুলনামূলক কম। ব্যাংকগুলোর মূলধনের বিপরীতে ঋণের মতো সম্পদের ঝুঁকি দশমিক ৭ শতাংশ। ব্যাংক বন্ডের মতো দায়ের ক্ষেত্রে এ ঝুঁকির পরিমাণ দশমিক ৬ শতাংশ।

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় শিপিং জায়ান্ট মায়ের্স্ক ও কসকোর বুকিং স্থগিত

Bonik Barta

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের জেরে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোয় কার্গো বুকিং সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ দুই শিপিং কোম্পানি ডেনমার্কের মায়ের্স্ক ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কসকো। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাবস্থার কারণে ঝুঁকি এড়াতে কোম্পানিগুলো এ অঞ্চলের নির্দিষ্ট কিছু বন্দরে পণ্য পরিবহনের জন্য নতুন কোনো বুকিং নিচ্ছে না।

৬০০ ডলারের সাশ্রয়ী ম্যাকবুক উন্মোচন করল অ্যাপল

Bonik Barta

বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ বাজারের দখল নিতে ‘ম্যাকবুক নিও’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত বুধবার উন্মোচিত ল্যাপটপটির প্রাথমিক দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৬৫ হাজার টাকার বেশি)। ক্রোমবুক ও কম মূল্যের উইন্ডোজ পিসির সঙ্গে প্রতিযোগিতায় নামা এবং শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ্য বলে মনে করছেন অনেকে। খবর রয়টার্স। অ্যাপল জানিয়েছে, নতুন ম্যাকবুক নিওতে ব্যবহার করা হয়েছে এ১৮ প্রো চিপ, যা ২০২৪ সালে প্রকাশিত আইফোন ১৬ প্রো মডেলে ব্যবহার হয়েছিল। মূল্যের দিক থেকে এটি ২০০৬ সালে বাজারে আসা আগের মডেলগুলোর তুলনায় অনেক কম। সে সময় একটি নন-প্রো ম্যাকবুকের দাম ছিল ১ হাজার ৯৯ ডলার, যা বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী প্রায় ১ হাজার ৭৫০ ডলারের সমান।

শিপিং খাতে কার্বন নিঃসরণ কমাতে বৈশ্বিক চুক্তির দাবি ৯০ প্রতিষ্ঠানের

Bonik Barta

যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও শিপিং খাতের কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একটি বৈশ্বিক চুক্তিতে পৌঁছতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রায় ৯০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী গোষ্ঠী, জাহাজের মালিক, বন্দর কর্তৃপক্ষ ও লজিস্টিকস কোম্পানি। খবর এফটি। অ্যান্টওয়ার্প-ব্রুগেস বন্দরের পাশাপাশি জার্মানি ও ডেনমার্কের বিভিন্ন বন্দর, লজিস্টিকস সেবাদাতা প্রতিষ্ঠান কুয়েন+নাগেল এবং ফক্সওয়াগনের মালিকানাধীন ইঞ্জিন ও টারবাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভারলেন্স এ আহ্বানে শামিল হয়েছে। সমুদ্রপথে পরিবহন ও শিপিং খাতের জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশকে একটি জাতিসংঘ ফ্রেমওয়ার্ক গ্রহণের অনুরোধ জানিয়েছে।

অ্যামাজনের রোবোটিকস বিভাগে ফের কর্মী ছাঁটাই

Bonik Barta

গ্লোবাল ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের রোবোটিকস ইউনিট থেকে ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে।গত সপ্তাহে এ বিভাগের অন্তত ১০০ জন প্রশাসনিক বা ‘হোয়াইট কলার’ কর্মী চাকরি হারিয়েছেন। মূলত গুদামের স্বয়ংক্রিয়করণের (অটোমেশন) জন্য রোবট নকশা ও তৈরির কাজে নিয়োজিত ছিল ইউনিটটি। অ্যামাজন এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে প্রায় ৩০ হাজার করপোরেট কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনশক্তির প্রায় ১০ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর রয়টার্স

বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড

The Business Standard

২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রে। এ মাসে দেশটিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। আর আগের মাস নভেম্বরে দেশটিতে ক্রেডিট কার্ডে খরচ হয়েছিল ৬৯ কোটি টাকা। প্রবাসী আয় ও ক্রেডিট কার্ড ব্যবহারসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সামগ্রিক ব্যয়ও হ্রাস পেয়েছে। নভেম্বরে যেখানে ব্যয়ের পরিমাণ ছিল ৫১১ কোটি টাকা, ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৪৯১ কোটি টাকায়।

দেশের মোট ব্যাংক ঋণের ৮৭% ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত

The Business Standard

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক ঋণের সিংহভাগই এখনো ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত রয়েছে। এই দুই বিভাগ মিলেই দেশের মোট ব্যাংক ঋণের প্রায় ৮৭ শতাংশের অংশীদার।প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ঢাকা বিভাগে ব্যাংক খাত থেকে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৯৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট ব্যাংক ঋণের ৬৭ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে চট্টগ্রাম বিভাগে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ১৯ দশমিক ৪০ শতাংশ।