06-Mar-2025

Friday 07 March 2025

08-Mar-2025

Trump signs order to build strategic bitcoin reserve

The Financial Express

U.S. President Donald Trump signed an executive order on Thursday to build a strategic bitcoin reserve. The reserve will draw from cryptocurrency assets seized by the U.S. government through civil or criminal forfeiture proceedings, said venture capitalist David Sacks, who has been appointed as the White House AI and crypto czar by Trump for his new administration, reports Xinhua. "This means it will not cost taxpayers a dime," Sacks said in a post on social platform X. The news comes one day before a planned meeting of U.S. executives from the cryptocurrency industry at the White House Friday.

Inflation inches down to 9.32pc in February

The Financial Express

Overall inflation eased in February for a second consecutive month as virtual price deflation of farm produce amid a market glut cooled the rate to 9.32 per cent from 9.94 per cent in January, official statistics show. The drop was mainly driven by a reduction in food inflation, which stood at 9.24 per cent in February, down from 10.72 per cent in January, according to the latest Bangladesh Bureau of Statistics (BBS) data released Thursday However, non-food inflation, which measures the cost of goods and services outside agricultural produce, showed an upward trend as yet largely because of what economists say group control of market of many manufactures.

US dollar struggles near four-month low

The Financial Express

The US dollar wallowed near a four-month low on Friday as ever-shifting tariff policies fanned uncertainty and increased concern about growth prospects for the world's largest economy, leaving investors grasping for jobs data due later in the day. Another reprieve of levies aimed at Mexico and Canada announced by US President Donald Trump on Thursday offered little relief, keeping the safe-haven yen JPY=EBS not far off its strongest against the greenback since early October. Against the Swiss franc, the dollar dropped to a three-month low of 0.8820 franc CHF=EBS in early trade, reports Reuters.

বেক্সিমকোকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করল শ্রম মন্ত্রণালয়

Bonik Barta

বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার। বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান কায়সার চৌধুরীর কাছে চেক হস্তান্তর করা হয়। আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের পাওনা পরিশোধ করা হবে। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে এক বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনাদি পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। ৯ মার্চ থেকে লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের পাওনাদি পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

অতন্ত দুই বিলিয়ন ডলারের পাটপণ্য রফতানি করতে চায় সরকার

Bonik Barta

সরকার ৫ বিলিয়ন না হলেও অন্তত ২ বিলিয়ন মার্কিন ডলারের পাটজাত পণ্য রফতানি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) পাটপণ্য মেলা ও তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। ‘জাতীয় পাট দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে মেলা দুটির আয়োজন করেছে পাট অধিদপ্তর। এর মধ্যে পাটপণ্য মেলা আজ শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত ও তাঁতবস্ত্র মেলা আগামী ১১ মার্চ শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘পাট রফতানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়। পাট ও পাটজাত পণ্য রফতানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসেন, প্রয়োজনীয় সবকিছুই আমরা করব। ৫ বিলিয়ন না হলেও ২ বিলিয়ন ডলারে যেতে কী করা লাগবে, কোথায় বিনিয়োগ করতে হবে, প্রতিশ্রুতি দিচ্ছি আমি করব। পাটের হারানো ঐতিহ্য ফেরাতে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ শেখ বশিরউদ্দীন আরো বলেন, ‘এখানে কৃষকদের বীজ, সার, পাট-পচন প্রক্রিয়া সহজীকরণ ও গুণগত মান উন্নয়নে সহায়তায় ৩৫৪ কোটি টাকার প্রকল্প নিয়ে কাজ করছি। তাছাড়া শিল্প সহায়তায় বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম ও নীতিসহায়তায় মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছে। বিশেষত, জেপিডিসির মাধ্যমে সহস্রাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে, তাদের সহায়তায় কাজ করছি। এখানে (জেডিপিসি) একটি বিক্রয় কেন্দ্র করেছি, পাটপণ্যের সমাহার যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করা হয়েছে।’

উড়োজাহাজের আধুনিকায়নে ৫০০ কোটি ডলার ব্যয় এমিরেটসের

Bonik Barta

বহরে বিদ্যমান বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ মডেলের ২২০টি উড়োজাহাজ রেট্রোফিট বা আধুনিকায়নে প্রায় ৫০০ কোটি ডলার খরচ করবে এমিরেটস। নতুন মডেলের উড়োজাহাজ ডেলিভারিতে দেরির কারণে পুরনো বাহনকে দীর্ঘ সময় চালু রাখতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। গত বছর এয়ারলাইনস সংস্থাটি বলেছিল, তারা ২০৫টি উড়োজাহাজের জন্য রেট্রোফিট প্রোগ্রাম সম্প্রসারণ করছে। এতে খরচ হবে ৪০০ কোটি ডলার। বার্লিনে আইটিবি ট্রেড ফেয়ারে সম্প্রতি এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেন, ‘নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণে নিতে হয়েছে আমাদের। ভবিষ্যতে কী ধরনের সমস্যা আসতে পারে তা দেখতে পেয়েছিলাম, তাই তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং খোদাকে ধন্যবাদ, আমরা এটি করেছি।’ তিনি আরো জানান, চলতি বছর বোয়িং ৭৭৭এক্স মডেলের ডেলিভারি এমিরেটস পাচ্ছে না। কারণ বড় আকারের জনপ্রিয় এ আকাশযানের সর্বশেষ মডেল এখনো চূড়ান্ত ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। ৭৭৭এক্স এমিরেটসের বড় আকারের বহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম দূরপাল্লার এয়ারলাইনস সংস্থাটি বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ মডেলের ওপর ভিত্তি করে কার্যক্রম ও ফ্লাইট শিডিউল তৈরি করেছে। তবে ৭৭৭এক্সের ব্যাপক দেরি এবং এয়ারবাস এ৩৮০ উৎপাদন বন্ধ থাকায় রেট্রোফিটের সিদ্ধান্ত যেতে হয়েছে সংস্থাটিকে।

চার বছর পর বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ ১০ বিলিয়ন ডলারের নিচে নামল

The Business Standard

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের পরিমাণ ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত, বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বকেয়া বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯.৮ বিলিয়ন ডলার, যা ২০২২ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ১৬.৪২ বিলিয়ন ডলার ছিল। এর আগে ২২০ সালের ডিসেম্বর শেষে বকেয়া ঋণের পরিমাণ এরচেয়ে কম ৯.২ বিলিয়ন ডলার ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে বেড়েছে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের পরিমাণ। ২০২১ সালের শেষে এক বছরের ব্যবধানে তা প্রায় ৬ বিলিয়ন বেড়ে ১৫.৪৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

ঋণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, ভারতীয় এলওসির ১১ প্রকল্প বাদ দেবে বাংলাদেশ

The Business Standard

বাংলাদেশকে দেওয়া ভারতের তিনটি ঋণ কর্মসূচি – লাইন অব ক্রেডিট (এলওসি) নিয়ে দুই দেশের মধ্যে নতুন সিদ্ধান্তের ফলে, বর্তমানে এর তালিকায় থাকা ৪০ প্রকল্প থেকে কমপক্ষে ১১টি প্রকল্প বাদ যাবে। অনুমোদন পর্যায়ে থাকা প্রকল্প এবং অনুমোদন হলেও নির্মাণ কাজ শুরু হয়নি, এমন প্রকল্প এলওসি থেকে বের হয়ে যাবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের মতে, এর ফলে এলওসির মোট আকার ৭৩৪ কোটি ডলার থেকে হ্রাস পেয়ে হবে ৪৬৮ কোটি ডলার।

৮০০০ কর্মী ছাঁটাই করছে ডিএইচএল

Bonik Barta

খরচ কমানোর পদক্ষেপ হিসেবে আট হাজার কর্মী ছাঁটাই করবে বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিএইচএল। এতে কমপক্ষে ১১০ কোটি ডলার সাশ্রয় হবে বলে জানিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হলেও ডিএইচএলের সদর দপ্তর জার্মানির বন শহরে। কুরিয়ার, প্যাকেজ ডেলিভারি ও এক্সপ্রেস মেইল পরিষেবা মিলিয়ে বছরে অন্তত ১ হাজার ৭০০ কোটি পার্সেল সরবরাহ করে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন অনুসারে, ডিএইচএলের বার্ষিক পরিচালন মুনাফা কমেছে ৭ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটি ১০০ কোটি ইউরো সাশ্রয়ের কৌশল হিসেবে জার্মানিতে আট হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির সিইও টোবিয়াস মেয়ার জানিয়েছেন, ডিএইচএলে জার্মান ইউনিটের মোট কর্মীর ১ শতাংশ ছাঁটাই হবে। ছাঁটাইয়ের কারণ হিসেবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে সাম্প্রতিক মজুরি চুক্তিকেও দায়ী করছেন মেয়ার। এ চুক্তিতে ৫ শতাংশ মজুরি বৃদ্ধিসহ আগের তুলনায় বেশি ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। টোবিয়াস মেয়ারের মতে, এ চুক্তির ফলে ২০২৬ সালের শেষ নাগাদ ডিএইচএলের প্রায় ৩৬ কোটি ইউরো খরচ হবে, যা এ মুহূর্তে ব্যয় করা ডিএইচএলের পক্ষে সম্ভব নয়।

গাড়ি শিল্পে এক মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা ট্রাম্পের

Bonik Barta

জেনারেল মোটরস, ফোর্ড মোটর ও স্টেলান্টিসের প্রধানদের সঙ্গে আলাপের পর উত্তর আমেরিকার জন্য গাড়ি শিল্পে এক মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব গাড়ি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) ট্রেড রুলস অব অরিজিন অনুসরণ করে, সেগুলোর জন্য মেক্সিকো ও কানাডার ওপর প্রযোজ্য ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান গাড়ি কোম্পানির প্রধানরা। ট্রেড রুলস অব অরিজিনের আওতায় একটি গাড়ি বা যন্ত্রাংশে যদি নির্দিষ্ট পরিমাণ স্থানীয় উপকরণ ব্যবহার হয়, তাহলে সে দেশকে উৎপাদনকারী হিসেবে বিবেচনা করা হয়। পরে ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, কানাডা ও মেক্সিকোর ওপর পূর্বঘোষিত ২৫ শতাংশ শুল্ক ২ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে ইউএসএমসিএ সম্পর্কিত কোম্পানির অনুরোধ বিবেচনা করে গাড়ি আমদানিতে এক মাসের জন্য শুল্ক অব্যাহতি দেয়া হচ্ছে।

ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা ২০০ ছুঁইছুঁই

Bonik Barta

ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে, সংখ্যায় যা ২০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। ২০২৪ সালে ভারতে বিলিয়নেয়ারদের সংখ্যা বেড়ে পৌঁছায় ১৯১-এ। যেখানে নতুন মুখ যোগ হয়েছে ২৬টি। বর্তমানে দেশটির বিলিয়নেয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯৫ হাজার কোটি ডলার। ফলে বিলিয়নেয়ারের সংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। প্রথম দুটি স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। রিয়েল এস্টেট পরামর্শক সংস্থা নাইট ফ্রাংকের গ্লোবাল ওয়েলথ রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্যমতে, গত কয়েক বছরে শেয়ারবাজারের উত্থান মিলিয়নেয়ারদের সংখ্যা বাড়িয়েছে। ভারতে উচ্চসম্পদশালী ব্যক্তির (এইচডব্লিউএনআই) সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ২০২৮ সালের মধ্যে প্রায় ৯৪ হাজার জনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

নির্ধারিত ডাউন পেমেন্ট দিয়ে বসুন্ধরা ঋণ পুনঃতফসিল করতে পারবে: গভর্নর

The Business Standard

নির্ধারিত পরিমাণে ডাউন পেমেন্ট পেলে বেসরকারি বসুন্ধরা গ্রুপকে তাদের খেলাপি ঋণের পুনঃতফসিল সুবিধা দিতে সম্মত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর বলেছেন, বসুন্ধরা গ্রুপকে যথাযথ ডাউনপেমেন্ট জমাসহ সব ধরনের নিয়ম মেনে ঋণ পুনঃতফসিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নরের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বৈঠকে এমন আলোচানা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

ঝুঁকি এড়াতে হংকং ছাড়ছে শিপিং কোম্পানিগুলো

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এড়াতে তৎপর হয়েছে বেশকিছু শিপিং কোম্পানি। তারা অনেকটা নীরবে হংকং থেকে নিজেদের কার্যক্রম সরিয়ে নিচ্ছে। পাশাপাশি হংকংয়ের পতাকা থেকে জাহাজগুলোর নিবন্ধন নিরপেক্ষ কোনো দেশে সরিয়ে নেয়া হচ্ছে। অঞ্চলটি থেকে কার্যক্রম চালিয়ে যাওয়া অন্য কোম্পানিগুলোও বিকল্প পদক্ষেপ নিয়ে ভাবছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চীন-মার্কিন বিরোধ ও পারস্পরিক বাধা-নিষেধ আরোপ নতুন না হলেও হোয়াইট হাউজে জো বাইডেনের শেষ দিকে এ-সংক্রান্ত উদ্যোগ নতুন মাত্রা লাভ করে। এরপর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রায় দিনই নতুন দিকে মোড় নিচ্ছে পরিস্থিতি। এর প্রতিক্রিয়ায় শিপিং কোম্পানিতে চীন নিয়ন্ত্রিত হংকং ছাড়ার তোড়জোর দেখা যাচ্ছে। তবে এ পদক্ষেপগুলো প্রচারের আলো পেয়েছে কম।

পরিশোধিত ইস্পাত আমদানিতে ভারতের রেকর্ড

Bonik Barta

ভারত চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) রেকর্ড পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। দেশটির সরকারের প্রকাশিত প্রাথমিক ডাটার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে সবচেয়ে বেশি পরিশোধিত ইস্পাত আমদানি করেছে ভারত। প্রাথমিক ডাটা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া থেকে এ সময় ভারতের মোট আমদানির পরিমাণ ছিল ২৪ লাখ টন, যা গত অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। এপ্রিল-জানুয়ারি পর্যন্ত ভারতের চীন থেকে আমদানি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৩ লাখ টনে পৌঁছেছে। আরো জানা যায়, জাপান থেকে পরিশোধিত ইস্পাত আমদানি চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বেড়েছে ৮৮ দশমিক ৬ শতাংশ। মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ টনে।এছাড়া গত অর্থবছরের তুলনায় ইন্দোনেশিয়া থেকে আমদানি প্রায় তিন গুণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই ভারতে তিন লাখ টন পরিশোধিত ইস্পাত রফতানি করেছে ইন্দোনেশিয়া।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর দেশটি ইস্পাতের নিট আমদানিকারক ছিল। এপ্রিল-জানুয়ারি পর্যন্তও দেশটি এ অবস্থান ধরে রেখেছে। ভারতে মোট পরিশোধিত ইস্পাতের ৭৮ শতাংশই সরবরাহ করে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান।

How Bangladesh can meet its revenue targets

The Financial Express

The income tax law in Bangladesh is strict, some might even say, excessively so. It makes provisions for aggressive measures such as disconnecting gas, electricity and water services for taxpayers who fail to pay their dues. If taxpayers miss the deadline for filing returns, even their non-taxable income shall be treated as taxable. The law is rigid but despite its rigidity, revenue collection remains stubbornly below target. The numbers speak for themselves. According to a report carried in the FE, in the first six months of the current fiscal year, the target for income tax collection was Tk 766.7 billion (Tk 76,670 crore). However, only Tk 521.62 billion (Tk 52,162 crore) was collected which is just 68 per cent of the target. This shortfall underscores the widening gap between ambition and reality. In a nation with an expansionary budget and mounting debt obligations, the government's reliance on income tax revenue is vital. Failing to meet targets creates a significant fiscal strain.

এশিয়ার দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমেছে

Bonik Barta

এশিয়ার দেশগুলোয় চলতি বছরের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে মূল ভূমিকা পালন করেছে শীর্ষ আমদানিকারক দেশ চীনের ক্রয় হ্রাস। পাশাপাশি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার কারণে পণ্যটির সরবরাহে ব্যাঘাত ঘটেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক আমদানিতে। সম্প্রতি প্রকাশিত এলএসইজি অয়েল রিসার্চের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এলএসইজির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে এশিয়ার দেশগুলো দৈনিক গড়ে ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। এটি গত বছরের একই সময়ের ২ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ব্যারেলের তুলনায় ৭ লাখ ৮০ হাজার ব্যারেল কম। চলতি বছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় এশিয়ার দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমেছে প্রায় ৩ শতাংশ। এ সময় চীনের আমদানি পরিমাণ ছিল দৈনিক গড়ে ১ কোটি ৪ লাখ ২০ হাজার ব্যারেল। এটি গত বছরের একই সময়ের ১ কোটি ১২ লাখ ৬০ হাজার ব্যারেলের তুলনায় ৮ লাখ ৪০ হাজার ব্যারেল কম।

টানা পঞ্চম বছরে প্রাকৃতিক রাবারের বাজারে ঘাটতির আশঙ্কা

Bonik Barta

বিশ্বব্যাপী প্রাকৃতিক রাবার উৎপাদন চলতি বছর চাহিদার তুলনায় কমতে পারে। এতে টানা পঞ্চম বছরের মতো ২০২৫ সালে পণ্যটির বাজারে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। গত মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, এ বাজার ঘাটতির পেছনে ভূমিকা রাখতে পারে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোয় উৎপাদন হ্রাস। প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশগুলোর সংস্থা অ্যাসোসিয়েশন অব ন্যাচারাল রাবার প্রডিউসিং কান্ট্রিজের (এএনআরপিসি) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ লক্ষ্মী নায়ার জানিয়েছেন, চীন, ভারত ও থাইল্যান্ডের মতো দেশে রাবারের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। কিন্তু কম দামের কারণে পিছিয়ে রয়েছে উৎপাদন। তিনি বলেন, ‘‌উৎপাদন ঘাটতির ফলে চলতি বছর বিশ্বব্যাপী প্রাকৃতিক রাবারের দাম স্থিতিশীল থাকবে, যা ২০২৪ সালের শেষের দিকে ১৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ফলে টায়ার কোম্পানিগুলোর উৎপাদন খরচ বাড়বে।’এএনআরপিসির তথ্যমতে, এ বছর বিশ্বব্যাপী রাবার উৎপাদন দশমিক ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৪৯ লাখ টন হতে পারে। এ সময় চাহিদা গত বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৫৬ লাখ টন হতে পারে। উৎপাদন ঘাটতির জন্য আবহাওয়াজনিত কারণকে সামনে আনছেন বিশ্লেষকরা। প্রতিকূল আবহাওয়ায় এক দশক ধরে পাম, কফি ও কোকোর মতো ফসলের সঙ্গে সঙ্গে কমেছে রাবার উৎপাদন। সেই সঙ্গে উৎপাদন হ্রাসে নিয়ামক হিসেবে কাজ করছে কম দাম।

Trump delays tariffs for goods under Mexico, Canada trade deal

The Financial Express

President Donald Trump suspended on Thursday the 25 per cent tariffs he imposed this week on most goods from Canada and Mexico, the latest twist in a fluctuating trade policy that has whipsawed financial markets and fanned worries over inflation and a growth slowdown. The exemptions, covering the two largest US trading partners, expire on April 2 when Trump has threatened to impose a global regime of reciprocal tariffs on all US trading partners. Trump had imposed a 25 per cent levy on imports from both countries on Tuesday and had mentioned an exemption only for Mexico earlier on Thursday, but the amendment he signed on Thursday afternoon covered Canada as well. The three countries are partners in a North American trade pact.

Proposal sent back, cost cut suggested

The Financial Express

The Medical Education and Family Welfare Division under the health ministry has proposed a project to reconstruct 592 union health and family planning centers at an estimated cost of Tk 22.304 billion in the first phase. Once completed, the two-storey centres, originally established nationwide in the mid-1960s, will offer medical services 24/7 to approximately 20 million marginalized people. In addition to general healthcare, they will provide family planning, maternal and child health services, and adolescent care, including antenatal care, delivery, and postnatal care. However, the project has been criticized by the planning commission for the unusually higher construction cost of the main buildings compared to that in similar schemes.