03-Apr-2025

Friday 04 April 2025

05-Apr-2025

৩ বছরে ২৭০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা মিৎসুবিশি করপোরেশনের

Bonik Barta

মিৎসুবিশি করপোরেশন আগামী তিন বছরে ৪ লাখ কোটি ইয়েন (২ হাজার ৭০০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো ২০২৭-২৮ অর্থবছরে ১ লাখ ২০ হাজার কোটি ইয়েন নিট মুনাফা অর্জন। নতুন কৌশল অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রগতিশীল লভ্যাংশ, ১ লাখ কোটি ইয়েন পর্যন্ত শেয়ার বাইব্যাক এবং ১ লাখ কোটি ইয়েন মূলধন ব্যয় ও ৩ লাখ কোটি ইয়েন প্রবৃদ্ধি বিনিয়োগে ব্যয় করবে। অতিরিক্ত নগদ থাকলে তা পুনরায় বিনিয়োগ বা শেয়ারহোল্ডারদের ফেরতের কথা বিবেচনা করা হবে। এর আগে অফশোর উইন্ড প্রকল্পে ক্ষতির মধ্যেও প্রতিষ্ঠানটি ৯৫ হাজার কোটি ইয়েন মুনাফার পূর্বাভাস দেয়। খবর রয়টার্স.

আখাউড়া স্থলবন্দরে বেড়েছে রফতানি, শীর্ষে মাছ ও সিমেন্ট

Bonik Barta

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ইতিবাচক ধারায় ফিরেছে পণ্য রফতানি বাণিজ্য। চলতি অর্থবছরে প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) এ বন্দর দিয়ে ৩৬৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ১৭৯ টাকার পণ্য রফতানি হয়েছে। সর্বশেষ অর্থবছরে একই সময়ে রফতানি করা হয়েছিল ৩১৬ কোটি ২০ লাখ ৫১ হাজার ৯৪৫ দশমিক ৯ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরে রফতানি বেড়েছে প্রায় ৫১ কোটি ৩৭ লাখ ৭ হাজার ২৩৩ দশমিক ১ টাকা। রফতানি হওয়া পণ্যের মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছে হিমায়িত মাছ ও সিমেন্ট। তবে রফতানি বাড়লেও এ বন্দর দিয়ে নানা কারণে পণ্য আমদানি কমেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৪ সালে সর্বপ্রথম আখাউড়া স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এরপর ধীরে ধীরে বাণিজ্য বাড়তে থাকায় ২০১০ সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আখাউড়া স্থলবন্দর। শুরু থেকেই রফতানিমুখী স্থলবন্দরটি। বর্তমানে প্রতিদিন হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, ফার্নিচার ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যে। সেখান থেকে রফতানি পণ্য সরবরাহ হয় ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে।

ভারত থেকে পৌঁছল আরো ১০ হাজার ৮৫০ টন চাল

Bonik Barta

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আরো ১০ হাজার ৮৫০ টন সেদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গতকাল খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘এমভি এইচটি ইউনাইট’ নামের একটি জাহাজ এ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৮) অংশ হিসেবে আমদানি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোট পাঁচ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় এরই মধ্যে নয়টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী মোট ৩ লাখ ৬ হাজার ৭৬৯ টন চাল দেশে এসে পৌঁছেছে।

এপ্রিলে ইউক্রেনের ১০ লাখ টন গম রফতানির পূর্বাভাস

Bonik Barta

ইউক্রেনের গম রফতানি এপ্রিলেও ঊর্ধ্বমুখী থাকতে পারে। এ সময় মোট রফতানির পরিমাণ হতে পারে ১০ লাখ টন। যদিও এটি এর আগের মাসের ১১ লাখ টনের তুলনায় কম। বুধবার ইউক্রেনিয়ান ফার্ম প্রডিউসার্স ইউনিয়ন ইউএসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমের মধ্যে মার্চে ইউক্রেন সবচেয়ে বেশি গম রফতানি করেছে। ইউরোপের দেশগুলোয় সম্প্রতি চাহিদা কিছুটা নিম্নমুখী থাকলেও ইউক্রেনের শস্যের ক্রেতা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ব্যবসায়ীরা ৮ লাখ ৫০ হাজার টন গম এপ্রিলে সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

চট্টগ্রামে ডালজাতীয় ফসল উৎপাদনে ঝুঁকছেন কৃষকরা

Bonik Barta

দেশে ফসল উৎপাদনে চট্টগ্রাম অঞ্চল বেশ পিছিয়ে। গুণগত মান অন্যান্য অঞ্চলের মতো না হলেও প্রতি বছর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশের কৃষি উৎপাদনে ধানের দিকে বেশি নজর দেয়া হলেও বাজারে আশানুরূপ দাম পান না কৃষকরা। তাই ডালজাতীয় ফসল উৎপাদনে বেশি ঝুঁকছেন চট্টগ্রামের কৃষকরা। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। গত ২০২৩-২৪ অর্থবছরে এ অঞ্চলে ৯৩ হাজার ৩৪ হেক্টর জমিতে ডালজাতীয় ফসল উৎপাদন হয়। যদিও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ সময় উৎপাদন কমে ৯৩ হাজার ৬৩১ টনে নেমে আসে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানীকৃত বেশির ভাগ পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে বাণিজ্য যুদ্ধ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। এমন প্রেক্ষাপটে গতকাল আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ৩ শতাংশের বেশি কমেছে। খবর রয়টার্স। উল্লেখ্য, বাণিজ্য যুদ্ধ তীব্র হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা কমে।

আলু রফতানিতে প্রবৃদ্ধি ১৪২ শতাংশ

Bonik Barta

দেশে চাহিদার চেয়ে আলু উৎপাদন বেশি হওয়ায় রফতানিও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) আলু রফতানি হয়েছে ৪৯ লাখ ১৫ হাজার ৮১৮ দশমিক ৫৫ ডলারের। গত অর্থবছরের একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়েছিল ২০ লাখ ২৯ হাজার ৬৬১ দশমিক ৫৫ ডলার। সে হিসাবে চলতি বছরের প্রথম আট মাসে রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৪২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এসব তথ্য পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছর থেকে গত নয় বছরে বাংলাদেশ গড়ে ৫০ হাজার টন আলু রফতানি করেছে। তবে গত অর্থবছরে সংকট থাকায় প্রায় এক লাখ টন আলু আমদানি করতে হয়েছিল বাংলাদেশকে। চলতি অর্থবছরে দেশে আলুর উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৬ লাখ টনে, যেখানে চাহিদা ৯০ লাখ টন। অর্থাৎ, চাহিদার তুলনায় ২৬ লাখ টন বা ২৮ শতাংশ বেশি উৎপাদন হয়েছে।

EGCB plans 220MW solar plant at Sonagazi

The Financial Express

Electricity Generation Company of Bangladesh (EGCB) now plans to set up a 220MW solar power plant in Sonagazi upazila of Feni district. The company has some 650 acres of land in Sonagazi after setting up a 75MW solar plant there. After completing the feasibility study, it has invited competent consultancy firms to submit expressions of interest (EoI) to conduct a grid impact study before setting up the large-scale plant.

Finance for boosting non-tax revenue

The Financial Express

The finance ministry is pressing various ministries and divisions for steps with an eye to increasing non-tax revenue for the upcoming fiscal year, 2025-26. The development came from tripartite meetings with different line ministries hosted to discuss budget estimates for the next fiscal and projections for the following two years. The FE has analyzed at least 10 minutes of those meetings. The government has faced challenges in meeting its non-tax revenue targets in recent years, with frequent shortfalls despite occasional overachievements, according to the official data.

Dollar fragile as traders take stock of tariff fallout ahead of US jobs report

The Financial Express

The US dollar struggled to regain its footing with the safe-haven yen hovering near a six-month peak on Friday, as traders took stock of the fallout from President Donald Trump's aggressive and far-reaching new tariff measures. The dollar was steady after bouncing off six-month troughs to the euro and sterling overnight, with the focus now turning to a crucial monthly US payrolls report later in the day for clues on the health of the economy and the outlook for monetary easing. Trump's harsher-than-expected tariffs, announced just over 24 hours earlier, had sent shockwaves through markets. Stocks bore the brunt of a searing selloff, sending investors into the safety of assets such as bonds and gold on fears a full-blown trade war could trigger a global recession and fuel inflation.

যেসব পোশাক রপ্তানিকারক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

The Business Standard

যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানির সম্পর্ক রয়েছে এমন পোশাক উৎপাদনকারী দেশ যেমন চীন, কম্বোডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ভারত সকলেই তাদের রপ্তানিতে উল্লেখযোগ্য শুল্কের সম্মুখীন হবে।যুক্তরাষ্ট্র সম্প্রতি জানিয়েছে, কীভাবে পাল্টা শুল্কের (রেসিপ্রোকাল ট্যারিফ) মাধ্যমে তারা অন্যান্য দেশগুলোর ওপর শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানির সম্পর্ক রয়েছে এমন পোশাক উৎপাদনকারী দেশ যেমন চীন, কম্বোডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ভারত সকলেই তাদের রপ্তানিতে উল্লেখযোগ্য শুল্কের সম্মুখীন হবে। কয়েক ঘণ্টার মধ্যেই এটি কার্যকর হবে।