জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিবীমার নতুন তহবিল চালু
Bonik Barta
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের কৃষি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে দুটি নতুন কৃষিবীমা তহবিল চালু করেছে বাংলাদেশ মাইক্রোইনস্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (বিএমএমডিপি)। প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহনশীলতা বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগের আওতায় চালু হওয়া দুটি তহবিলের মধ্যে একটি হলো ক্লাইমেট মাইক্রোইনস্যুরেন্স ইনোভেশন ফান্ড-উদয়, যা জলবায়ু সচেতন মাইক্রোইনস্যুরেন্স পণ্য উদ্ভাবনের জন্য আর্থিক সহায়তা দেবে। অন্যটি হলো ক্লাইমেট রিস্ক রেজিলিয়েন্স ফান্ড-অভয়, যা পুনঃবীমাকারীদের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করবে সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ।
আইসিবিকে স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
The Business Standard
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জন্য প্রাথমিক সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে ৩ হাজার কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ জানান, ঋণের দুই-তৃতীয়াংশ করপোরেশনের বিদ্যমান ঋণ পরিশোধে ব্যয় করা হবে এবং অবশিষ্ট অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে।এর আগে গত ১৩ নভেম্বর ঋণ সহজীকরণে সার্বভৌম গ্যারান্টি দেয় সরকার।
এমটিবি পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ মুনাফা ঘোষণা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের ৬ ডিসেম্বর থেকে ৫ জুন অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা ঘোষণা করেছে। আলোচ্য সময়ে ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেবে বন্ডটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গতকাল অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়।
এর আগে চলতি বছরের ৬ জুন থেকে ৫ ডিসেম্বর অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দেয় বন্ডটির ট্রাস্টি। তার আগে বন্ডটির ট্রাস্টি ৬ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জুন ২০২৪ সমাপ্ত অর্ধবার্ষিক সময়ে ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করে।
২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। মোট ইউনিট সংখ্যা চার হাজার।
Bashundhara Group's property comes under attachment order
The Financial Express
A Dhaka court has ordered attachment of all movable and immovable assets belonging to the Bashundhara Group Chairman and the Managing Director and their family members on charges of money laundering, officials said.Md Jakir Hossain, Dhaka Metropolitan Senior Special Judge, passed the order on November 25 following a petition filed by the Anti-Corruption Commission (ACC).An ACC Deputy Director, Md. Nazmul Hossain, who is overseeing the inquiry into allegations involving the big business conglomerate, filed the petition for freezing of property belonging to Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan, Managing Director Sayem Sobhan Anvir, and other family members on the charges
ইনডেক্স এগ্রোর লভ্যাংশ সংশোধন
Bonik Barta
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ সংশোধন করেছে। নতুন সুপারিশ অনুযায়ী, কোম্পানিটির পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, এর আগে গত ২৭ অক্টোবর ডিএসইতে কোম্পানিটি আইপিও-পরবর্তী সাধারণ বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ও আইপিও-পূর্ববর্তী উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা, আগের বছর যা ছিল ৫ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ১৪ পয়সায়।
ডিসেম্বরের এলপিজি মূল্য সমন্বয় আজ
The Business Standard
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ডিসেম্বরের জন্য দাম ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর)।
বেলা ৩টার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
এরপর জানা যাবে, চলতি মাসের জন্য গ্রাহকদের এলপিজির খরচ বাড়বে, না-কি কমবে।
এক বিবৃতিতে বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত ২০২৪ সালের ডিসেম্বরের সৌদি চুক্তি মূল্যের (সিপি) ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হবে।
২০২৪–২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৫.২৫ শতাংশ ও মূল্যস্ফীতি ৯ শতাংশে নির্ধারণ
The Business Standard
রাষ্ট্র পরিচালনায় সাম্প্রতিক পরিবর্তনের পর আর্থিক সংকট, ব্যবসায়িক স্থবিরতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ২০২৪–২৫ অর্থবছরের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে এ হার ৬ দশমিক ৭৫ শতাংশ ধরা হয়েছিল। অক্টোবর থেকে মূল্যস্ফীতি দুই অঙ্কে অবস্থান করছে। আশা করা হচ্ছে, অর্থবছরের শেষে এটি কিছুটা কমে ৯ শতাংশে নামবে। তবে ২০২৪–২৫ অর্থবছরের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৈরি করা বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ছিল ৬ দশমিক ৫ শতাংশ। সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিলের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প বাদ দিয়ে বাজেট ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ ৬৭ হাজার কোটি টাকায় প্রাক্কলন করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিপরীতে ‘আক্রমণাত্মক’ হওয়ার পরামর্শ
Bonik Barta
নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে সুরক্ষাবাদী নীতি প্রচার করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার অন্যতম হলো বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের শুল্ক আরোপ। ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে হোয়াইট হাউজে দায়িত্ব নেয়ার আগেই গত সপ্তাহে একাধিক দেশের ওপর বাণিজ্য বাধা তৈরির সুনির্দিষ্ট ঘোষণাও দিয়েছেন। এতে বড় ধরনের বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এর বিপরীতে ইউরোপিয়ান কমিশনের নতুন শিল্প ও প্রযুক্তিবিষয়ক প্রধান ‘ইউরোপ ফার্স্ট’ কৌশল প্রস্তাব করেছেন। তার লক্ষ্য হলো ট্রাম্পের সিদ্ধান্তজনিত বৈশ্বিক বাণিজ্যযুদ্ধে ইউরোপীয় ব্লককে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা।
জ্বালানি তেল উত্তোলনকারী দেশের বাধায় ব্যর্থ প্লাস্টিক চুক্তি
Bonik Barta
প্লাস্টিক দূষণে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতিসংঘের এক চুক্তির আলোচনার চূড়ান্ত পর্যায়ে ভেস্তে গেছে। মূলত নতুন প্লাস্টিক উৎপাদনের সীমা নির্ধারণে ১০০টি দেশের প্লাস্টিক ট্রিটির প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলো। এর মধ্যে সৌদি আরব ও রাশিয়ার বাধা ছিল উল্লেখ করার মতো।
এফটির প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত পঞ্চম দফার আলোচনাটি এখন অনির্ধারিত ভবিষ্যতে সম্প্রসারণ হয়েছে। এর মধ্যে দিয়ে বহুপক্ষীয় সংস্থা জাতিসংঘের উদ্যোগের মাঝে ভূরাজনৈতিক উত্তেজনার প্রতিফলন দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এটি গত এক মাসে তৃতীয় জাতিসংঘ ফোরাম, যেখানে আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত বাধার মুখে পড়েছে। এর আগে কলম্বিয়ার ক্যালিতে জাতিসংঘের বায়োডাইভারসিটি সামিট অতিরিক্ত সময়ে গড়ানোয় স্থগিত হয়। এরপর আজারবাইজানের বাকুতে কপ২৯-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে আলোচনা পরবর্তী বছরের দিকে গড়িয়েছে।
Revenue falls Tk31,000cr short of target in Jul-Oct
The Business Standard
Revenue collection fell nearly Tk31,000 crore short of the target in the first four months of the current fiscal year, which experts attribute to an economic slowdown and political instability stemming from the July-August uprising.
Despite this, they remain optimistic about economic stabilisation in the coming months. This optimism is driven by momentum in exports and remittances, growing business confidence, and the expectation of fund disbursements from development partners, all of which could boost revenue. According to data from the National Board of Revenue (NBR), the collection stood at Tk101,282 crore against the target of Tk132,114 crore for the July-October period. The collection was Tk1,055 crore, or 1%, lower than the same period in the last fiscal year.
ব্রাজিলে শত বিলিয়ন ডলার বিনিয়োগ এডিআইজির
Bonik Barta
ব্রাজিলে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি ইনভেস্টমেন্ট গ্রুপ (এডিআইজি)। এতে অন্তর্ভুক্ত রয়েছে অবকাঠামো, পরিবেশবান্ধব জ্বালানি, জ্বালানি তেল ও গ্যাস এবং কৃষি খাত। খবর দ্য ন্যাশনাল।
এক বিবৃতিতে এডিআইজি জানিয়েছে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এডিআইজির প্রধান নির্বাহী জায়েদ বিন আওয়াইদার বৈঠক থেকে শুক্রবার এ প্রতিশ্রুতি এসেছে।
বিদ্যমান চুক্তিতে অধিগ্রহণসহ প্রযুক্তি, উড়োজাহাজ ও অটোমোবাইল উৎপাদন খাতে কাজ করবে ব্রাজিল সরকার ও এডিআইজি। এ সহযোগিতার আওতায় একটি বিশেষ ব্যাংক স্থাপনের মাধ্যমে আর্থিক খাতেও বিনিয়োগ করা হবে।
মূল বিনিয়োগের মধ্যে আরো রয়েছে ক্ষয় হওয়া চারণভূমি পুনরুদ্ধার, নগর অবকাঠামো উন্নয়ন, শিল্প উন্নয়ন ও টেকসই পরিবহন ব্যবস্থা। কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চার লাখ বর্গকিলোমিটার জমিতে খাদ্য উৎপাদন এবং সরবরাহ চেইনের হাল নাগাদকরণ ও বর্জ্য হ্রাসের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এডিআইজি।
EuroCham launches today
The Business Standard
European companies and individuals in Bangladesh are set to launch a business chamber to strengthen economic ties between Europe and Bangladesh. The European Union Chamber of Commerce in Bangladesh (EuroCham Bangladesh) has been established to foster collaboration, innovation, and sustainable business practices between Bangladesh and European nations.
সৌদি জ্বালানি তেলবহির্ভূত পণ্যে শীর্ষ গন্তব্য ইউএই
Bonik Barta
গত সেপ্টেম্বরে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছিল জ্বালানি তেলবহির্ভূত খাতে সৌদি পণ্যের শীর্ষ গন্তব্য। এ সময় দেশটি থেকে সৌদি আরব ৬৫৪ কোটি রিয়াল বা ১৮৪ কোটি ডলার আয় করেছে। খবর আরব নিউজ।
পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, সৌদি আরব সেপ্টেম্বরে ইউএইতে যান্ত্রিক ও বৈদ্যুতিক সরঞ্জাম রফতানি বাবদ আয় করেছে ৩১০ কোটি রিয়াল। এর পরেই অবস্থান পরিবহন যন্ত্রাংশ ও রাসায়নিক পণ্যের। এ দুই খাত থেকে আয় করেছে যথাক্রমে ১৬৪ কোটি ও ৩৭ কোটি ৫৮ লাখ রিয়াল।
জ্বালানি তেলবহির্ভূত পণ্যের রফতানি বৃদ্ধি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অন্তর্ভুক্ত। দেশটি অর্থনৈতিক বৈচিত্র্যকরণের পদক্ষেপ হিসেবে ধীরে ধীরে জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনছে।
সম্প্রতি বিশ্ব বিনিয়োগ সম্মেলনে সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম বলেছিলেন, জ্বালানি তেলবহির্ভূত কার্যক্রম বর্তমানে দেশটির জিডিপির ৫২ শতাংশ দখল করে আছে।
গভীর সমুদ্রে খননের পরিকল্পনা স্থগিত করেছে নরওয়ে
Bonik Barta
মূল্যবান খনিজ ধাতু উত্তোলনে গভীর সমুদ্রে খননের লাইসেন্স দেয়ার পরিকল্পনা স্থগিত করেছে নরওয়ে। পরিবেশবাদী গোষ্ঠী ও আন্তর্জাতিক সংস্থার বিরোধিতার মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি বাজেটের আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেছে সরকারকে সমর্থনকারী এসভি পার্টি। দলটির নেতা কির্স্টি বার্গস্টো বলেন, ‘আমরা গভীর সমুদ্রে খননের পরিকল্পনা স্থগিত করছি।’ বড় আকারের হাইড্রোকার্বন মজুদ নরওয়েকে বিশ্বের অন্যতম ধনী দেশ করে তুলেছে। তবে জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরার প্রক্রিয়ায় দেশটি উচ্চ চাহিদাসম্পন্ন ধাতুর জন্য সমুদ্রের তলদেশে খননের বৈশ্বিক প্রতিযোগিতায় শামিল হয়েছিল।
যমুনা অয়েলের নিট মুনাফা বেড়েছে ৩০ শতাংশ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৪২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪১ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৯ দশমিক ৬২ শতাংশ। গতকাল কোম্পানিটির এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৬১ পয়সায়।
ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডে বিএসইসির সম্মতি
Bonik Barta
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার বন্ড ইস্যুতে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ব্যাংকটির চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ঢাকা ব্যাংকের টায়ার-৩ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড কাজ করছে।
চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯৬ পয়সায়।
Energy companies forewarn gas cutoff for liquidity crunch
The Financial Express
State-owned energy companies forewarn gas cutoff following impending acute liquidity crisis attributable to nearly Tk 27 billion overdue refunds of excess taxes charged by taxmen.
Petrobangla has reported that the gas-supply system is under threat from fund shortfall affecting gas-distribution companies. According to the corporation, the refund claims from Titas Gas Transmission and Distribution Company total Tk 20.89 billion, accumulated over time since fiscal year 2018-19 till 2023-24.
Additionally, four gas-distribution companies hold arrears worth Tk 5.57 billion for the same period.