02-Apr-2025

Thursday 03 April 2025

04-Apr-2025

আইন লঙ্ঘন করেছে সিলভা ফার্মাসিউটিক্যালস

Bonik Barta

দেশের পুঁজিবাজারে ২০১৮ সালে তালিকাভুক্তির পর থেকে গত ছয় বছরেও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয় করতে পারেনি ওষুধ খাতের কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এরই মধ্যে আইপিওর অর্থ ব্যয়ের সময়সীমা পাঁচ দফা বাড়িয়েছে কোম্পানিটি। এবার কোম্পানিটির বিরুদ্ধে আইপিওর অর্থ ব্যয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আইপিওর অর্থ ব্যয়সংক্রান্ত প্রতিবেদনে এমন মত দিয়েছেন কোম্পানিটির নিরীক্ষক।

অনলাইনে বিটুমিন ক্রয়ে অনাগ্রহ ঠিকাদারদের!

Bonik Barta

দেশে সরকারি পর্যায়ে বিটুমিন উৎপাদন করে রাষ্ট্রায়ত্ত রিফাইনারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ইআরএল থেকে উৎপাদিত বিটুমিনের মান ভালো হওয়ায় অবকাঠামো খাতে এর চাহিদা বেশি। তবে এ বিটুমিন সরকারি কাজের বাইরে বিক্রির বিভিন্ন অভিযোগ রয়েছে। সেজন্য সরকারি বিটুমিনের সঠিক ব্যবহার নিশ্চিত ও কারসাজি রোধে অনলাইনে আবেদনের মাধ্যমে বিটুমিন বিক্রি শুরু করেছে বিপিসি। তবে এ ব্যবস্থা চালুর পর ঠিকাদারদের বিটুমিন ক্রয়ে আগ্রহ কমে যাওয়ায় গত দুই মাসে বিক্রি কমে গেছে বলে জানিয়েছে বিপিসি।

Invalid URL provided

ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল রফতানি কমেছে ১১.৫ শতাংশ

Bonik Barta

ভেনিজুয়েলা থেকে মার্চে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমেছে আগের মাসের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ। শিপিং ডাটা ও বিভিন্ন নথি থেকে পাওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেলবাহী কার্গো সরবরাহে বিলম্ব এবং অনেক ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়া হয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি জ্বালানি পণ্য রফতানি কমে যাওয়ার অন্যতম কারণ। খবর রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে ঘোষণা দেয়, ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এ ঘোষণার পর বিদেশী অংশীদারদের জন্য দেয়া কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স বাতিল করেছে ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি পিডিভিএসএ।

বলিভিয়া দিয়ে ব্রাজিলে প্রাকৃতিক গ্যাস রফতানি শুরু আর্জেন্টিনার

Bonik Barta

প্রাকৃতিক গ্যাস আমদানি-রফতানি বৃদ্ধিতে একটি দীর্ঘমেয়াদি রুট নিশ্চিতে এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চালিয়েছে বলিভিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল। এবার প্রথমবারের মতো বলিভিয়া দিয়ে ব্রাজিলে জ্বালানি পণ্যটি রফতানি শুরু করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের প্রাকৃতিক গ্যাস কোম্পানি ম্যাট্রিক্স এনার্জিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বলিভিয়ার পাইপলাইন ব্যবহার করে আর্জেন্টিনার ভাকা মুয়ের্তা শেল গ্যাসক্ষেত্র প্রায় পাঁচ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্রাজিলে রফতানি করেছে।

পূর্বাভাসের তুলনায় ভারতে পাম অয়েল আমদানি কমেছে

Prothom-Alo

ভারতে টানা চতুর্থ মাসের মতো পাম অয়েল আমদানি স্বাভাবিকের তুলনায় কমেছে। পাম অয়েলের তুলনায় সয়াবিন তেলের চাহিদা বেশি থাকায় আমদানি কমেছে বলে জানিয়েছেন পাঁচজন ব্যবসায়ী। খবর দি ইকোনমিক টাইমস।ডিলাররা এর আগে জানিয়েছিলেন, মার্চে ভারতের পাম অয়েল আমদানির পরিমাণ হতে পারে পাঁচ লাখ টনের বেশি। তবে এ সময় মোট আমদানির পরিমাণ নেমেছে ৪ লাখ ২৩ হাজার টনে। যদিও এটি আগের মাসের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি। বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। খাতসংশ্লিষ্টরা জানান, স্বাভাবিকের তুলনায় দেশটির কম আমদানি মালয়েশিয়ার পাম অয়েলের দামে চাপ তৈরি করতে পারে। তবে এ সময় ঊর্ধ্বমুখী হতে পারে যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলের বাজার।

বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে দুগ্ধজাত পণ্যের গড় দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ আন্তর্জাতিক নিলামে এ ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। খবর এনজেড হেরাল্ড। ফন্টেরার (নিউজিল্যান্ডের খামারিদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান) ফার্মগেট (কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ মূল্য) দুধের মূল্যে সবচেয়ে বড় প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ। জিডিটির সর্বশেষ নিলামে পণ্যটির দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ৬২ ডলারে।

চলতি বছর ৮২০ উড়োজাহাজ সরবরাহের লক্ষ্য এয়ারবাসের

Bonik Barta

মার্চে ৭০টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। তবে বছরের প্রথম প্রান্তিকে তাদের মোট সরবরাহ দাঁড়িয়েছে প্রায় ১৩৫টি, যা আগের বছরের ১৪২টির তুলনায় কম। মূল যন্ত্রাংশ সরবরাহকারী সিএফএমের ইঞ্জিন সংকট এ ধীরগতির পেছনে বড় কারণ। বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছর ৮২০টি উড়োজাহাজ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে। ব্রিটিশ প্রতিষ্ঠান সিরিয়াম অ্যাসেন্ডের রব মরিস বলেন, ‘এ গতিতে টিকে থাকতে হলে এয়ারবাসকে সরবরাহের গতি অনেক বাড়াতে হবে।’ খবর রয়টার্স

দাম বাড়ানোর বিষয়ে মার্কিন ডিলারদের সতর্ক করেছে হুন্দাই

Bonik Barta

আমদানি করা যানবাহন ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্ক কার্যকর হলে দাম বেড়ে যেতে পারে বলে যুক্তরাষ্ট্রের ডিলারদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই। খবর রয়টার্স। হুন্দাই ও জেনেসিস মোটর নর্থ আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা র‍্যান্ডি পার্কার ডিলারদের পাঠানো এক নোটে বলেন, ‘বর্তমান গাড়ির মূল্য বজায় থাকবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। কারণ ২ এপ্রিলের পর হোলসেল হওয়া ইউনিটগুলোর জন্য এটি পরিবর্তন হতে পারে।’

বিদ্যুচ্চালিত যানবাহন থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে চীন

Bonik Barta

নয়টি শহরে পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে চীন। এ প্রকল্পের আওতায় বিদ্যুচ্চালিত যানবাহনকে ব্যাটারি হিসেবে ব্যবহার করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে। বিশেষত যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে তখন। গতকাল সরকারের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স। গত বছর দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কৃতি কমিশনের (এনডিআরসি) জারি করা নিয়মাবলির অধীনে এ প্রকল্প হাতে নেয়া হয়। এর লক্ষ্য হলো বিদ্যুচ্চালিত যানবাহন ও বিদ্যুৎ গ্রিডের মধ্যে সমন্বয় বাড়ানো। কারণ চীনে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন ব্যবস্থা চাপের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

ট্রাম্পের শুল্কের ধাক্কা সামলাতে বিশ্বজুড়ে প্রস্তুতি নিচ্ছে কারখানাগুলো

Bonik Barta

জাপান থেকে শুরু করে ব্রিটেন কিংবা যুক্তরাষ্ট্র—মার্চে বিশ্বজুড়ে কারখানাগুলোর কার্যক্রমে মন্দা দেখা গেছে। কারণ এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নতুন মার্কিন শুল্কের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে কিছু ক্ষেত্রে নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিতে তৎপরতা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়তে দেখা গেছে। মঙ্গলবার প্রকাশিত বৈশ্বিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল তার ঘোষিত ‘লিবারেশন ডে’ উপলক্ষে নতুন শুল্ক প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। তিনি আমেরিকার নির্মাণ শিল্প পুনরুদ্ধারের জন্য এ শুল্ক আরোপ করতে চাচ্ছেন। এর আগে তিনি অ্যালুমিনিয়াম, স্টিল ও অটোমোবাইলের ওপর শুল্ক বসিয়েছেন। পাশাপাশি চীনের সব পণ্যের ওপর আরোপ করেছেন বাড়তি শুল্ক।

ভোমরা স্থলবন্দরে রফতানি আয় বেড়েছে ৩৩১ কোটি টাকা

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানির পাশাপাশি বিভিন্ন দেশীয় পণ্য রফতানি হয় ভারতে। তবে গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ফেব্রুয়ারি) পণ্য রফতানি বেড়েছে ৩৩ হাজার টনের বেশি। আয় বেড়েছে ৩৩১ কোটি ২২ লাখ টাকা। যেসব পণ্য রফতানি হয় তার মধ্যে রয়েছে গার্মেন্টস বর্জ্য, তাঁতের শাড়ি, রাইস ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারিকেল শলা, প্রাণের জুস, লিচু ড্রিংকস, প্রাণের চানাচুর ও চিপস। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, রফতানির মতো আমদানিতেও উল্লেখযোগ্য অবস্থানে থাকত যদি সব ধরনের পণ্য আমদানির অনুমতি পেতেন ব্যবসায়ীরা।

পারস্পরিক সহযোগিতা বাড়াতে পাকিস্তান ও শ্রীলংকার স্টক এক্সচেঞ্জের সঙ্গে ডিএসইর চুক্তি

Bonik Barta

দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স), ও কলম্বো স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। কলম্বোয় অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসইর চেয়ারম্যান দিলশান উইরসেকারা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান আকিফ সাইদসহ এক্সচেঞ্জগুলোর পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমঝোতা স্মারকে তিন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ গ্রহণ, নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামোর সমন্বয়, মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ, আন্তঃএক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও নলেজ শেয়ারিং উদ্যোগগুলো সংগঠিত করার বিষয়ে সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। এ সমঝোতা স্মারকের দীর্ঘমেয়াদি লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণের জন্য আন্তঃসীমান্ত তালিকাভুক্তির সুযোগ অনুসন্ধান করা, ব্রোকার অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সংযোগের সুবিধা দেয়া।

বেতন স্বচ্ছতা বজায় রাখলে ইইউ নারীরা বার্ষিক ৭০০ ইউরো বেশি আয় করবে

Bonik Barta

বেতন স্বচ্ছতা নির্দেশিকা মেনে চললে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মরত প্রতিটি নারীর বার্ষিক আয়ে যোগ হবে ৪৬৫ থেকে ৭০০ ইউরো। সরকারি সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুসারে, ২০২৩ সালেও ইইউতে নারীরা পুরুষদের তুলনায় গড়ে ১২ শতাংশ কম বেতন পেয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে বেতন স্বচ্ছতা নির্দেশিকা চালু করেছে ইইউ। খবর ইউরো নিউজ। ২০২৬ সালের জুনের মধ্যে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জাতীয় আইনে এ নির্দেশিকা অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। লিঙ্গভিত্তিক বেতনবৈষম্য দূর ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।