02-Sep-2026

Thursday 03 September 2026

04-Sep-2026

কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ: এনবিআর

Bonik Barta

আয়কর আইনের অংশ ১৯-এ উল্লিখিত সব ধরনের জরিমানা আরোপের ক্ষেত্রে সংশ্লিষ্ট করদাতা বা ব্যক্তির শুনানি গ্রহণ অথবা শুনানির যুক্তিসংগত সুযোগ দেয়া বাধ্যতামূলক।করদাতার আয় প্রাক্কলন করলেই কর ফাঁকির অভিযোগে জরিমানা করা যাবে না। আয়, সম্পদ, দায় বা ব্যয় গোপন কিংবা অসত্যভাবে প্রদর্শনের মাধ্যমে কর ফাঁকি হয়েছে—এমন গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে। একই সঙ্গে জরিমানা আরোপের আগে করদাতার শুনানি গ্রহণ বা শুনানির যুক্তিসংগত সুযোগ দেয়া বাধ্যতামূলক।

ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ফুডপান্ডায় সর্বোচ্চ ৩৪% সাশ্রয়

Bonik Barta

সম্প্রতি ফুডপান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় ফুডপান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবায় ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। দৈনন্দিন বাজারসদাই আরো সহজ ও সাশ্রয়ী করতে ফুডপান্ডা ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে বিশেষ অফার চালু করেছে। চলতি মাসে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।

বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয়, নতুন মূল্য ২০৪ টাকা

Bonik Barta

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। অর্থাৎ প্রতি লিটারে দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। অর্থাৎ প্রতি লিটারে দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ভোক্তাদের স্বস্তির বিষয় হিসেবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রথম দিনে সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদন জমা পড়েছে ১৩০০ কোটি টাকার

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, চলতি, সঞ্চয়ী ও মেয়াদি হিসাবধারীরা তাদের আমানতের মূল টাকা তুলে নেয়ার সুযোগ পাবেন। তবে উত্তোলিত অর্থের বিপরীতে কোনো অর্জিত বা প্রাপ্য মুনাফা প্রদান করা হবে না। পাঁচ ব্যাংক নিয়ে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ উত্তোলনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর প্রথম দিনেই শাখাগুলোতে প্রায় ১৮ হাজার আমানতকারী তাদের অর্থ উত্তোলনের আবেদন জমা দিয়েছেন। আবেদনকৃত এসব হিসাবের অর্থ আনুমানিক ১ হাজার ৩০০ কোটি। এসব আবেদন যাচাই-বাছাই শেষে ৭ সেপ্টেম্বর-পর্যায়ক্রমে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করা হবে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে বিনিয়োগ লাগবে ৬.৬ বিলিয়ন ডলার

Bonik Barta

এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘ইউরোপীয় বাজার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা যখন সীমিত কার্বন ভবিষ্যতের দিকে এগোচ্ছে, তখন বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা ধরে রাখতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার জরুরি।’ বাংলাদেশের তৈরি পোশাক খাতে ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে অ্যাপারেল ইমপ্যাক্ট ইনস্টিটিউট (এআইআই)। এ লক্ষ্যে পোশাক খাতে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনরা।

বিশ্ববাজারে তিন সপ্তাহের সর্বনিম্নে স্বর্ণের দাম

Bonik Barta

অন্যদিকে মার্কিন ফিউচার বাজারে আগামী ডিসেম্বরের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭০ ডলার ৪০ সেন্টে বিক্রি হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দর তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে। শক্তিশালী মার্কিন ডলার ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় দরপতন হয়েছে মূল্যবান ধাতুটির। গতকাল প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৩ দলার ৫৯ সেন্টে নেমেছে। গত ৭ আগস্টের পর এটিই সর্বনিম্ন দর। খবর রয়টার্স।

LNG prices triple as Bangladesh turns to spot market

The Financial Express

The government on Wednesday approved the purchase of four LNG cargoes from the spot market at prices as high as $28.03 per million British thermal units (MMBtu), as prolonged conflict in the Middle East disrupts production and transportation and curbs supplies from long-term sources. The latest purchases underscore the sharp increase in Bangladesh's LNG procurement costs, with prices for some cargoes roughly three times their pre-conflict levels below $10/ MMBtu. The war-led disruption has forced Bangladesh to shift its dependence on liquefied natural gas (LNG) from Middle Eastern sources towards Southeast Asian suppliers.

Boosting Dhaka-Beeijing Ties: CIDCA vice-chair due on Sep 13

The Financial Express

Bangladesh-China economic ties are going to get a big boost as a high-up of China International Development Cooperation Agency (CIDCA) will visit Bangladesh this month to strengthen cooperation and remove bottlenecks in major development initiatives, officials say. Hu Zhangliang, vice-chairman of CIDCA, is scheduled to arrive in Bangladesh on September 13, and the visit may help advance the Teesta Barrage and other China-funded projects in the pipeline, Ministry of Finance (MoF) officials say. The high-level visit aims to revitalise bilateral economic dynamics between the two nations.

Gas crisis continues to hit industries, transport and households

The Financial Express

The gas crisis across Bangladesh continues to disrupt industries, transport and households, with supply shortages persisting amid elevated electricity demand despite some improvement in the power situation in recent days. Gas-dependent industries are struggling to maintain production schedules as erratic supplies disrupt factory operations. Manufacturers say the uncertainty over gas availability is making it increasingly difficult to plan production. The crisis was aggravated by a sudden drop in LNG supplies to the national grid last month after LNG carriers were unable to dock at Summit's floating LNG terminal and Excelerate Energy's FSRU at Maheshkhali was shut down again due to a technical fault.

Classified credits cross Tk 6.0t

The Financial Express

Repeated policy relaxation like rescheduling, restructuring and a special exit facility proves futile as the volume of classified loans in Bangladesh's banking sector keeps rising to cross Tk 6.0 trillion again by latest count. Such rising trend in default-loan buildup triggers serious concern over financial stability in the banking system as one-third of the entire loans from banks become classified by the end of last June. According to the latest data from Bangladesh Bank (BB), bank loans amounting to Tk 6.065 trillion was classified as non-performing loans (NPLs), accounting for 32.78 per cent of total outstanding loans.

অনেক ছাড় দিয়েও খেলাপি ঋণ কমাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নীতিছাড়ের কারণে কেবল ২০২৫ সালেই রেকর্ড ১ লাখ ৭০ হাজার ৫০৩ কোটি টাকার ঋণ পুনঃতফসিল হয়েছে। ২০২৪ সালে পুনঃতফসিলকৃত ঋণের পরিমাণ ছিল ৮৫ হাজার ৬৭৯ কোটি টাকা। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিলের সুযোগসহ নানামুখী নীতিসহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগ নিয়ে গত বছর রেকর্ড ১ লাখ ৭০ হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিলও হয়েছে। সে ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও। এর পরও খেলাপি ঋণ কমছে না।

সিঙ্গাপুর থেকে আরো চার কার্গো এলএনজি কেনার অনুমোদন

Bonik Barta

দেশে গ্যাসের সরবরাহ ও সংকটের কারণে বিদ্যুৎ ও শিল্প খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিল্প-কারখানায় গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। বিদ্যুৎ ও শিল্প খাতের জ্বালানি চাহিদা মেটাতে চার জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। এ চার জাহাজ এলএনজি সরবরাহ করবে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর, বিপি সিঙ্গাপুর ও ভিটল এশিয়া। অর্থ মন্ত্রণালয় বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ব্যয় বেড়েছে ৪০ শতাংশ

Bonik Barta

বিজিএমইএর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে জানানো হয়, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দেশের অধিকাংশ পোশাক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করতে পারছে। এতে সময়মতো রফতানি আদেশ সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রফতানি আদেশ কমে যাওয়ায় দেশের তৈরি পোশাক শিল্প কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। তাদের দাবি, গত তিন বছরে উচ্চ ব্যয় ও অর্ডার সংকটের কারণে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এসব সংকট থেকে উত্তরণে জ্বালানি সরবরাহ বাড়ানো, ঋণের সুদ হার কমানো, রফতানি-পরবর্তী অর্থায়ন সুবিধা চালু, অবকাঠামো উন্নয়ন, এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে নতুন চুক্তি করার উদ্যোগসহ একাধিক সুপারিশ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে ধরেছে বিজিএমইএ।

ডেসকোকে ৪ কোটি ৫৯ লাখ শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি

Bonik Barta

তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট দেয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ-সংক্রান্ত সম্মতি দিয়েছে। বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ অনবসায়নযোগ্য নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে, যার মোট মূল্য ৪৫ কোটি ৯০ লাখ টাকা। বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সরকারের ইকুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করবে। এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।