দেশে বৃহৎ শিল্পের উৎপাদন সূচক প্রথমবারের মতো ঋণাত্মক
Bonik Barta
খাতভিত্তিক সংকটের সঙ্গে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতেও একই রকম চিত্র দেখা যাচ্ছে। সাভার-ধামরাইয়ে দিনের বড় সময় পাইপলাইনে গ্যাসের চাপ প্রায় শূন্য থাকছে। পাশাপাশি বিদ্যুতের ঘাটতিও রয়েছে। দেশে উৎপাদনমুখী বৃহৎ শিল্প খাতের সংকট এখন বহুমাত্রিক। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছিল কয়েক বছর ধরেই। অতি সাম্প্রতিক সময়ে গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। কোথাও বিক্রি ও ক্রয়াদেশ হ্রাস পাওয়ায় উৎপাদন সক্ষমতা কমিয়ে আনা হচ্ছে, আবার কোথাও ব্যাংক ঋণের চাপ উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ থেকে দূরে রাখছে। জ্বালানি সংকটে উৎপাদন ধরে রাখতে বাড়ছে ব্যয়। এর সঙ্গে ডলার সংকট, দুর্বল চাহিদা ও ব্যাংক খাতের তারল্য সংকট যুক্ত হয়ে শিল্প খাতের সামগ্রিক পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।
বিপিডিবির পর সরকারের জন্য বড় আর্থিক দায় তৈরি করছে পাওয়ার গ্রিড
Bonik Barta
পিজিসিবির আর্থিক সক্ষমতার পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন খাতের কাঠামো নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রায় পুরোটা একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ফলে ব্যয় দক্ষতা যাচাইয়ের জন্য কার্যকর প্রতিযোগিতামূলক বেঞ্চমার্ক নেই। বিদ্যুৎ খাতের একক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিপুল ঋণ ও লোকসানের বোঝায় সরকারের জন্য বড় আর্থিক ঝুঁকিতে পরিণত হয়েছে। একই পথে হাঁটছে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার একক প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) পিএলসি। প্রতিষ্ঠানটির দেশী-বিদেশী ঋণের পরিমাণ বাড়ছে, অথচ পর্যাপ্ত সঞ্চালন আয় না হওয়ায় তৈরি হচ্ছে পরিচালন ঘাটতি। এর সঙ্গে বৈদেশিক ঋণের বিপরীতে টাকার অবমূল্যায়নজনিত বড় অংকের আর্থিক ক্ষতি যুক্ত হয়েছে। সব মিলিয়ে সরকারের জন্য পাওয়ার গ্রিডের আর্থিক দায় ও ঝুঁকি ক্রমেই ঘনীভূত হচ্ছে।
সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই
Bonik Barta
মিল মালিকরা জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছেন তারা। তবে আমদানি ও মিল পর্যায়ের উৎপাদন কার্যক্রম সচল রাখা না গেলে বাজারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
সরবরাহ স্বাভাবিক থাকলে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং নিত্যপণ্য আমদানিকারক করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে দ্রুত জ্বালানি সংকট নিরসন, সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে বাজার স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তারা।
জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় তরুণদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সম্ভাবনা ২১.৭% কম
Bonik Barta
তরুণদের কর্মসংস্থানের নিরাপত্তাহীনতার আরেকটি বড় কারণ অনানুষ্ঠানিকতা। ১৫-৩৫ বছর বয়সী শ্রমিকদের ২৭ দশমিক ১৫ শতাংশ প্রাথমিক পর্যায়ের অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত। বাংলাদেশে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান পাওয়ার সম্ভাবনা অন্য এলাকার তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ কম। কর্মসংস্থানের ধরন, লিঙ্গ ও বয়সের মতো বিষয় বিবেচনায় নেয়ার পরও এ প্রভাব পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে খাতভেদে তরুণদের কর্মসংস্থানের নিরাপত্তা ও সহায়তার চাহিদায় বড় পার্থক্য রয়েছে। ফলে জলবায়ু ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে সবার জন্য একই ধরনের নীতির পরিবর্তে খাতভিত্তিক সহায়তার সুপারিশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।
আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধান
Bonik Barta
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অনুমোদিত কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধন রয়েছে এমন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী, তথ্যপ্রযুক্তি অবকাঠামো অথবা উৎপাদনকারী কোম্পানিও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের মাধ্যমে কোম্পানিকে পুঁজিবাজারে ডিরেক্ট লিস্টিংয়ের সুযোগ দিতে নতুন বিধিমালার খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন অন্তত ১০-২০ শতাংশ শেয়ার ছাড়ার মাধ্যমে কোনো কোম্পানি আইপিও ছাড়াই স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। গতকাল বিএসইসির মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তঃসীমান্ত বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণে জোর
Bonik Barta
বিশেষ করে বাণিজ্য অর্থায়ন সুবিধা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে প্রাইম ব্যাংক পিএলসি ও আন্তর্জাতিক ইসলামী বাণিজ্য অর্থায়ন সংস্থা (আইটিএফসি)। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে গতকাল প্রতিষ্ঠান দুটির মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠকে এ বিষয়টি উঠে আসে। এতে আইটিএফসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী আদীব ইউসুফ আল আ’মা। অন্যদিকে প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমানের নেতৃত্বে বৈঠকে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উত্তরাঞ্চলে কৃষি অর্থনীতির সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
Prothom-Alo
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমটির মূল লক্ষ্য কৃষি খাতের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থায়ন নিশ্চিত করা। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র স্থাপন ও সামগ্রিক কৃষি অর্থনীতির সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম বা তহবিল গঠন করেছে। এতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পৃথক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এসবিএসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ও কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যদিকে স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর পক্ষে ছিলেন শীর্ষ নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু
Bonik Barta
মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারীরা প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারীরা ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ডগুলো ৯ শতাংশ বিনিয়োগ করেছে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের (ইউসিবিআইএল) মাধ্যমে যমুনা ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ড ভি-এর আওতায় ৮০০ কোটি টাকা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বন্ডটির লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। বন্ড থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশোধিত রেগুলেটরি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি ২২%
Bonik Barta
সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা ২ দশমিক ৯৬ বিলিয়ন বা ২৯৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। গত বছরের তুলনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি বেড়েছে ২২ শতাংশেরও বেশি। যদিও এ নিয়ে টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের কম প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রবাসী আয়ে উল্লম্ফন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত টানা ছয় মাস রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। মাঝে একবার মার্চে পৌনে ৪ বিলিয়ন ডলারের ঘরেও পৌঁছায় প্রবাসী আয়। দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স ছিল সেটিই। পরবর্তী দুই মাসে প্রবাসী আয় কমলেও তা ৩ বিলিয়ন ডলারের বেশি ছিল। এপ্রিলে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ দশমিক ১২ বিলিয়ন ডলার ও মে মাসে ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এরপরই প্রবাসী আয়ের প্রবাহ আবারো কমতে থাকে।
রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংক
Bonik Barta
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দেশের রফতানি ভিত্তি সম্প্রসারণ, সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন রফতানি পণ্য ও বাজার সৃষ্টি এবং সংশ্লিষ্ট খাতের সক্ষমতা জোরদার করাই এ স্কিমের অন্যতম লক্ষ্য। তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় রফতানি খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘রফতানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিমে’ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি অংশগ্রহণ চুক্তিতে স্বাক্ষর করে। এ স্কিমের আওতায় রফতানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী সর্বোচ্চ অগ্রাধিকার ও বিশেষ উন্নয়ন খাতভুক্ত শিল্পে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে অর্থায়নের সুযোগ তৈরি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে পূবালী ব্যাংক।
জুলাই-আগস্টে ৯১৫.৬৯ কোটি ডলারের পণ্য রফতানি
Bonik Barta
আগস্টে রফতানির পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাসটিতে ৪৪৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা গত বছরের একই মাসে ছিল ৩৯২ কোটি ডলার। এক বছরের ব্যবধানে আগস্টে রফতানি বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ থেকে ৯১৫ কোটি ৬৯ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে পণ্য রফতানি হয়েছিল ৮৬৯ কোটি ডলারের। সে হিসাবে জুলাই-আগস্ট সময়ে দেশের পণ্য রফতানি বেড়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ওপর ভিত্তি করে দুই মাসের রফতানি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে ইপিবি।
সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা
Bonik Barta
গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা দরে, তিন-চারদিন আগে যা বিক্রি হয়েছে ৫০ টাকায়। সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। সরবরাহ বাড়ায় তিন-চারদিনের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমে গেছে। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে নিত্যপণ্যটির দাম।
বিশ্ববাজারে রফতানি বেড়েছে কাঁচা কফির
Bonik Barta
এর মধ্যে ‘ব্রাজিল ন্যাচারালস’ ক্যাটাগরির অ্যারাবিকা কফি রফতানি ৭ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৭ লাখ ৬০ হাজার ব্যাগে। বিশ্ববাজারে বেড়েছে কাঁচা বা সবুজ কফি রফতানি। গত জুনে আগের বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৮ শতাংশে। এ সময় মোট কফি রফতানি হয়েছে ১ কোটি ৪ লাখ ৮০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগ ৬০ কেজি)। ব্রাজিলের এ বিশেষ জাতের অ্যারাবিকা কফির রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়ায় সামগ্রিক প্রবৃদ্ধিতে প্রভাব পড়েছে। বিজনেস রেকর্ডার।
চীনে পণ্যের মান সনদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত না করলে শূন্য শুল্কের সুবিধা কাজে আসবে না
Bonik Barta
চীনা আমদানি মানেই খারাপ এমনটি নয়। পোশাক, ওষুধ, প্লাস্টিক, ইলেকট্রনিকস ও হালকা প্রকৌশল শিল্প এখনো চীনা কাঁচামাল আর যন্ত্রপাতির ওপর নির্ভরশীল। আসল প্রশ্ন আমদানির পরিমাণ নয়। প্রশ্ন হলো, এ আমদানি দেশে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াচ্ছে, নাকি শুধু ভোগ আর বৈদেশিক মুদ্রার খরচ বাড়াচ্ছে। বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্কের কথা উঠলেই সবার আগে আসে বড় বড় প্রকল্প, ঋণ আর ভূরাজনীতির প্রসঙ্গ। কিন্তু বাণিজ্যিক দৃষ্টিতে দেখলে প্রশ্নটা আসলে সহজ: এ সম্পর্ক থেকে বাংলাদেশ কতটা লাভবান হচ্ছে? আমরা কি শুধু চীনা পণ্যের বড় বাজার হয়ে থাকছি, নাকি চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও বিশাল বাজারকে কাজে লাগিয়ে নিজের শিল্প গড়ে তুলতে এবং রফতানি সক্ষমতা বাড়াতে পারছি?
চীনে পণ্যের মান সনদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত না করলে শূন্য শুল্কের সুবিধা কাজে আসবে না
Bonik Barta
চীনা আমদানি মানেই খারাপ এমনটি নয়। পোশাক, ওষুধ, প্লাস্টিক, ইলেকট্রনিকস ও হালকা প্রকৌশল শিল্প এখনো চীনা কাঁচামাল আর যন্ত্রপাতির ওপর নির্ভরশীল। আসল প্রশ্ন আমদানির পরিমাণ নয়। প্রশ্ন হলো, এ আমদানি দেশে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াচ্ছে, নাকি শুধু ভোগ আর বৈদেশিক মুদ্রার খরচ বাড়াচ্ছে। বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্কের কথা উঠলেই সবার আগে আসে বড় বড় প্রকল্প, ঋণ আর ভূরাজনীতির প্রসঙ্গ। কিন্তু বাণিজ্যিক দৃষ্টিতে দেখলে প্রশ্নটা আসলে সহজ: এ সম্পর্ক থেকে বাংলাদেশ কতটা লাভবান হচ্ছে? আমরা কি শুধু চীনা পণ্যের বড় বাজার হয়ে থাকছি, নাকি চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও বিশাল বাজারকে কাজে লাগিয়ে নিজের শিল্প গড়ে তুলতে এবং রফতানি সক্ষমতা বাড়াতে পারছি?
এআইয়ের চাহিদায় আগস্টে চাঙ্গা এশিয়ার শিল্প খাত
Bonik Barta
এদিকে জাপানের শিল্প খাতেও গতি বেড়েছে। আগস্টে দেশটির উৎপাদন খাতে নতুন ব্যবসার প্রবৃদ্ধি ২০১৮ সালের জানুয়ারির পর সবচেয়ে দ্রুত হয়েছে। সেমিকন্ডাক্টর ও এআই-সংশ্লিষ্ট পণ্যের শক্তিশালী চাহিদা এর পেছনে ভূমিকা রেখেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রসারে বাড়ছে সংশ্লিষ্ট হার্ডওয়্যারের চাহিদা। এর প্রভাব পড়ছে এশিয়ার শিল্প খাতে। চিপ, কম্পিউটার ও এআই-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের চাহিদায় আগস্টে এশিয়ার কয়েকটি বড় অর্থনীতির দেশে কারখানা কার্যক্রম বেড়েছে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শিল্প উৎপাদনে গতি ফিরেছে। খবর রয়টার্স। তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে এর মধ্যেও অনিশ্চয়তা বাড়ছে। এর সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে বিভিন্ন ধরনের উৎপাদন ব্যয়। ফলে এআই-সংশ্লিষ্ট পণ্যের চাহিদা শিল্প খাতকে কিছুটা স্বস্তি দিলেও সামগ্রিক পরিস্থিতি এখনো চ্যালেঞ্জপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ইউনিটপ্রতি ১০ টাকার বেশি প্রণোদনা
Bonik Barta
প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান বাজারদর ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় নিয়ে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। নেট মিটারিংয়ের আওতায় নিজস্ব ব্যবহারের পর জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহকারী গ্রাহকরা প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন। এ সুবিধা পেতে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এ প্রণোদনা পরবর্তী তিন বছর, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে।
ইউরোজোনের মূল্যস্ফীতি বেড়ে ৩.৩ শতাংশে
Bonik Barta
মূল্যস্ফীতি বাড়ায় আগামী সপ্তাহে ফের সুদহার বাড়াতে পারে ইসিবি। অর্থনীতিবিদদের ধারণা, এবার সুদহার এক-চতুর্থাংশ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হতে পারে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ইউরোজোনে মূল্যস্ফীতি আরো বেড়েছে। আগস্টে ইউরোপের ২১ দেশের এ জোটে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৩ শতাংশে উঠেছে। জুলাইয়ে এ হার ছিল ২ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে টানা ষষ্ঠ মাস ইউরোজোনের মূল্যস্ফীতি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপর রয়েছে। খবর এফটি।
তিন বছরে ফিনটেকে ২২ কোটি ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর
Bonik Barta
সংবাদ সম্মেলনে সম্প্রতি সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও এমএএসের চেয়ারম্যান গ্যান কিম ইয়াং জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সিঙ্গাপুরের ফিনটেক ও আর্থিক খাতের বিকাশে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। আগামী তিন বছরে এ খাতে ২২ কোটি ডলার বরাদ্দ দিচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর (এমএএস)। এর মাধ্যমে ফিনটেক খাতের প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির কাজে বাড়তি আর্থিক সহায়তা পাবে। সংবাদ সম্মেলনে সম্প্রতি সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও এমএএসের চেয়ারম্যান গ্যান কিম ইয়াং জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে সিঙ্গাপুরে ১ হাজার ৮০০টিরও বেশি ফিনটেক প্রতিষ্ঠান কাজ করছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। শুধু ২০১৫ সালেই দেশটির ফিনটেক খাতে প্রায় ৩০০ কোটি ডলারের নতুন বিনিয়োগ করা হয়েছে।
নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে
Bonik Barta
তথ্য উপদেষ্টা জানান, নতুন পে স্কেল কীভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে একটি রোডম্যাপ দেয়া হয়েছে। নতুন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে এমন সরকারি কর্মীদের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা রাখাকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে আগামী দেড়-দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
Bank bad loans, indebted cos can be auctioned
The Financial Express
Private firms can buy bad loans from banks, seize mortgaged assets and take over indebted companies under legal provisions readied for enactment, sources say about the desperate remedy for deep-rooted ailment. A formal market is proposed to be created for buy and sale of bad loans from banks, at a time when commercial banks are burdened with high concentrations of non-performing loans (NPLs). A new central bank-drafted law moves further to propose inviting both domestic and foreign investors to invest capital in the sluggish banking sector to give a shot in its arm.
1.0m farm households in Bangladesh need emergency assistance: FAO
The Financial Express
Around 1.0 million agricultural households, representing about 5.0 million people, are in need of emergency assistance in Bangladesh between June and November 2026, according to the Food and Agriculture Organization (FAO).The estimate is 0.2 million higher than FAO's September 2025 assessment, said the UN agency.
The findings were revealed in the FAO's Bangladesh: DIEM-Monitoring Emergency Agriculture Support Brief, July 2026 (Round 14). The latest assessment found that the highest proportion of agricultural households in need of emergency agricultural assistance (AgHiN) were in Sylhet, Mymensingh and Rangpur.
Tariff Refunds: CCC urges US brands to share proceeds with RMG suppliers, workers
The Financial Express
The Clean Clothes Campaign (CCC) has urged major US apparel brands and buyers to disclose tariff refunds received from the US government and share the proceeds with suppliers and garment workers who bore the financial burden of higher duties. The campaign group says multinational brands secured hundreds of millions of dollars in refunds after recent US tariff hikes were struck down, while suppliers and workers in sourcing countries such as Bangladesh were left to absorb much of the earlier costs. The CCC is one of the garment industry's largest alliances of labour unions and non-governmental organisations, with its campaigns focused on improving working conditions in the garment and sportswear industries.
Pay hike puts fresh pressure on NBR
Bonik Barta
The government has put the National Board of Revenue (NBR) under renewed pressure to meet an unprecedented revenue-collection target after announcing a major pay rise for public servants, raising concerns over how the additional spending will be financed. The NBR has been asked to collect Tk 6.04 trillion in the current fiscal year (FY2026-27), about 46 per cent more than it collected last FY, despite slowing economic activity and early signs of weakness in VAT and import tax receipts. Prime Minister's Economic and Planning Adviser Professor Rashed Al Mahmud Titumir held a meeting with NBR officials on Tuesday and instructed them to achieve the FY27 revenue target at any cost, according to officials who attended the meeting.