02-Feb-2026

Tuesday 03 February 2026

04-Feb-2026

NBR begins publishing HS code-wise import data online

The Business Standard

The initiative follows long-standing demands from young entrepreneurs, students, investors, trade researchers, businesspeople and journalists for easier access to reliable import data, according to a press release. By making the data publicly available, the revenue authority aims to support data-driven analysis, informed decision-making and research across the trade and investment ecosystem.

ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে বিদেশি কর্মসংস্থান কমেছে ২১ শতাংশের বেশি

The Business Standard

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে বিদেশে পাড়ি দেওয়া বাংলাদেশি কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিসেম্বরের তুলনায় এ সংখ্যা ২১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-এর কান্ট্রি ক্লিয়ারেন্স (দেশ-ভিত্তিক ছাড়পত্র)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ১ লাখ ১৯ হাজার ৩৮৯ জন কর্মী বিদেশে গেছেন। তবে ২০২৬ সালের জানুয়ারিতে এ সংখ্যা নেমে এসেছে মাত্র ৯৪ হাজার ১৮৯ জনে। এক মাসে প্রবাসী কর্মীর সংখ্যা কমেছে ২৫ হাজার ২০০ জন বা প্রায় ২১ দশমিক ১ শতাংশ।

১২ কেজির এলপিজির দাম বাড়ল ৫০ টাকা

Bonik Barta

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে বাড়ল ৪ টাকা ২১ পয়সা। চলতি ফেব্রুয়ারির জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ ফেব্রুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫০ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৫৩ টাকা। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নতুন দাম ঘোষণা করেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ঋণগ্রহণ ৪ লাখ কোটি টাকা ছাড়াতে পারে

Bonik Barta

অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর রাষ্ট্রীয় ব্যয়ে কৃচ্ছ্রসাধনের পাশাপাশি ঋণ নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তাদের ১৮ মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় ঋণগ্রহণ বেড়েছে। সব মিলিয়ে এ সময়ে সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকায়। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (আগস্ট-জুন) ৩ লাখ ২৫ হাজার কোটি এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে প্রায় ৬৫ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। ঋণ গ্রহণের এ ধারা অব্যাহত থাকলে অন্তর্বর্তী সরকারের সময়কালে নেয়া ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়াতে পারে। ক্ষমতায় বসার পর অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অতীতের সরকারের সময়ের লুটপাট ও অর্থ পাচারের বিষয়ে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। এ কমিটির প্রতিবেদনে সরকারি বিনিয়োগকে ঘিরে ব্যাপক দুর্নীতির তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সরকারি কর্মকাণ্ডের জন্য ক্রয়কৃত পণ্য ও সেবায় ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এ অর্থ থেকে ঘুস হিসেবেই চলে গেছে ১ লাখ ৬১ হাজার কোটি থেকে ২ লাখ ৮০ হাজার কোটি টাকার মতো। এ ঘুস নিয়েছেন রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগী ব্যক্তিরা। এ সময় সরকারি তহবিল থেকে দেশে বাস্তবায়িত বড় প্রকল্পগুলোর অর্থায়ন হয়েছে। এর সঙ্গে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ঋণও ছিল।

Bank stocks propel market on hopes of post-poll recovery

The Financial Express

The Dhaka bourse closed Monday's session with a moderate rise in the broad index, extending the gaining streak for the second consecutive session, mainly driven by the banking sector. From the very beginning of the day's session, investors' buoyancy was visible through the movement of the broad index and turnover value. DSEX, the broad index of the Dhaka Stock Exchange (DSE), continued its upward trend for more than an hour. Except for the midsession, the index movement was steady, and it finally closed the day with a moderate gain. At the end of the session, DSEX settled at 5,247 points, up 1.04 per cent or 54.39 points. The appreciation in banking stocks played a pivotal role in the index's rise. Market operators said banks saw increased participation amid expectations that they would benefit the most from the post-election economic scenario.

টানা ছয় মাস ধরে পণ্য রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি

Bonik Barta

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিশ্ববাজারে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছিল ২৪ দশমিক ৯ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটা ছিল ইতিবাচক প্রবৃদ্ধি। কিন্তু এর পরের ছয় মাসে টানা নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে দেশের রফতানি খাতে। সর্বশেষ জানুয়ারিতে (২০২৬) নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পণ্য রফতানির মোট অর্থমূল্য ছিল ২ হাজার ৮৪১ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময় রফতানি হয় ২ হাজার ৮৯৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এ হিসাবে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রফতানি কমেছে ১ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশের পণ্য রফতানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানিতে পণ্য রফতানি কমেছে ১০ দশমিক ৩৫ শতাংশ।

ইউরোপের এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করল ওয়ালটন

Bonik Barta

ইউরোপের এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন, টেকসই ও পরিবেশবান্ধব কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন। ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা মিটবে। পাশাপাশি এ কম্প্রেসর ইউরোপসহ উন্নত বিশ্বে রফতানি বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারসে দেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এসএম নূরুল আলম রেজভী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম মাহবুবুল আলম বলেন, ‘স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব ও শ্রেষ্ঠ কার্যক্ষমতার এক নিখুঁত মেলবন্ধনে কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের অসাধারণ সাফল্য। বাংলাদেশ যে বিশ্বমানের শিল্প ও প্রকৌশল উদ্ভাবনে নেতৃত্ব দিতে সক্ষম, তা ওয়ালটনের এ সাফল্যের মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো।’

চার মাস পর ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক শূন্য ৫ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেন চার মাস পর ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৯৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২০ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৯৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন দশমিক ১২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪৩ পয়েন্ট।

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট আজ বাজারে আসছে

Bonik Barta

আজ বাজারে আসছে নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। এর এক পাশে স্থান পেয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। অন্য পাশে রয়েছে জুলাই গ্রাফিতির চিত্র। বাংলাদেশ ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নোটটি শুরুতে ঢাকার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নোটটি ইস্যু করা হবে। পরে ব্যাংকের অন্যান্য অফিস থেকেও তা সরবরাহ করা হবে।নতুন ১০ টাকার নোটটির সামনের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পেছনে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য লক্ষ করা যায়। নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটটিতে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে।

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

Bonik Barta

আসন্ন রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করবে সরকার। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে করণীয় নির্ধারণে গতকাল রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ভারতীয় পণ্যে শুল্ক ১৮ শতাংশে নামালেন ট্রাম্প, রুশ তেল কিনবে না দিল্লি

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে সম্মতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন তিনি। শুল্ক কমানোর ঘোষণাকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে জানিয়েছেন, আলোচনায় বাণিজ্যের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা থেকে তেল কিনবেন। এর ফলে দিল্লির বিরুদ্ধে রুশ তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা তুলে নেয়া হবে।

গ্রামীণফোনের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

Bonik Barta

বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে আলোচ্য হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে। সব মিলিয়ে সমাপ্ত ২০২৫ হিসাব বছরে মোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানিটি। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৯ পয়সায়।

২০২৫ সালের প্রথম নয় মাসে দুবাইয়ের জিডিপি প্রবৃদ্ধি ৪.৭%

Bonik Barta

২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দুবাইয়ের অর্থনীতি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ সময় দেশটির জিডিপি ৯ হাজার ৬৬০ কোটি ডলারে পৌঁছেছে। অর্থায়ন, নির্মাণ ও সেবা খাতের দ্রুত প্রবৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে স্বাস্থ্য ও সামাজিক খাতে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া নির্মাণ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু, সাতক্ষীরায় দাম কমেনি

Bonik Barta

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তার কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার খুচরা ও পাইকারি বাজারে। সরজমিনে বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল খুচরায় প্রতি কেজি চিকন মিনিকেট চালের দাম ছিল ৬৮-৭০ টাকা। এ সময় চিকন ব্রি-২৮ জাতের চাল কেজিপ্রতি ৬২ ও মোটাজাতের চাল ৫০-৫২ টাকা দরে বিক্রি হয়েছে। এক থেকে দেড় মাস একই দরে বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে বলেন, ‘ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে চাল আমদানি হয় তার ৯০ শতাংশই চলে যায় জেলার বাইরে। তাছাড়া স্থানীয় বাজারে ভারতীয় চালের তেমন চাহিদাও নেই। ফলে স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও তার কোনো প্রভাব সাতক্ষীরার বাজারে পড়ছে না।’

টানা পাঁচ মাস কমেছে বিওয়াইডির গাড়ি বিক্রি

Bonik Barta

বৈশ্বিক বাজারের অস্থিরতা ও চীনের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে বড় ধাক্কা খেয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ১ শতাংশ কমেছে। এ নিয়ে টানা পাঁচ মাস গাড়ি বিক্রি কমল বিওয়াইডির। খবর রয়টার্স। পুঁজিবাজারে জমা দেয়া এক নথির তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বিওয়াইডি বিশ্বজুড়ে মোট ২ লাখ ১০ হাজার ৫১টি গাড়ি বিক্রি করেছে। বিক্রির পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদনও কমেছে। গত জুলাই থেকে শুরু হওয়া এ মন্দা জানুয়ারিতেও অব্যাহত ছিল। এ মাসে বিওয়াইডির উৎপাদন কমেছে ২৯ দশমিক ১ শতাংশ।

স্বর্ণের দাম আবারো বেড়েছে, ভরি ২ লাখ ৫১ হাজার টাকা

Bonik Barta

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা। দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে সোমবার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এক দিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা।