বিপুল দক্ষ কর্মীর চাহিদা মেটাতে ভিসা আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করল জার্মানি
The Business Standard
ভিসা আবেদনের জন্য একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি এটিকে 'সত্যিকারের প্রশাসনিক বিপ্লব' বলে প্রশংসা করেছেন।এই ডিজিটাল পোর্টালের উদ্দেশ্য হচ্ছে জার্মানিতে কাজ, পড়াশোনা অথবা পরিবারের সঙ্গে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর সহজে প্রাপ্তি নিশ্চিত করা।আবেদনকারীরা এখন অনলাইনে ২৮টি ভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী একটি জাতীয় ভিসা নির্বাচন করতে পারবেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সারা বিশ্বের জার্মানির ১৬৭টি ভিসা অফিসে নতুন এই পোর্টালটি পাওয়া যাবে।জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, এই সংস্কার 'অনেকদিনের প্রতীক্ষিত'।
সাত দেশের ৮ প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৪৭৯ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
Bonik Barta
দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য সাত দেশের আটটি প্রতিষ্ঠানের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির (জিটুজি) আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুসারে এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।
সচিবালয়ে গতকাল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় সার, সয়াবিন তেল ও মসুর ডাল কেনাসহ আরো কয়েকটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক ক্রয় প্রস্তাবের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও ভারতের আইওসিএল জ্বালানি তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
পাঁচ ক্যাটাগরির পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৮ লাখ ৮০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল), ১ লাখ ৯০ হাজার টন জেট এ-১ ফুয়েল, ৭৫ হাজার টন মোগ্যাস (অকটেন), ২ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল।
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে নগদ জমার শর্ত শিথিল
Bonik Barta
সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানি সহজ করতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন বা জমা সংরক্ষণের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া অন্যান্য গাড়ি আমদানিতে নগদ মার্জিন অর্ধেক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। নগদ মার্জিন সংরক্ষণের নতুন এ নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার জন্য মোটরকার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের জন্য নির্দেশনা রয়েছে। তবে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এ দেশে এ ধরনের পরিবহন মাধ্যম কার্বন নিঃসরণ হ্রাস ও বায়ুর গুণমান সূচক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।’
সোনালী ব্যাংকের ৫ হাজার ৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা
Bonik Barta
গত এক বছরে সরকারের ট্রেজারি বিল-বন্ডের সুদহার কয়েক গুণ বেড়েছে। স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের সুদহারও উঠেছে ১১ থেকে ১২ শতাংশে। এ অবস্থায় সরকারকে ঋণ দিয়ে বিদায়ী বছরে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে সোনালী ব্যাংক। আয়কর ও নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের পর নিট মুনাফা ১ হাজার ৪২৫ কোটি টাকা থাকতে পারে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
বিগত বছরের অর্জন ও আগামীর পরিকল্পনার বিষয়ে জানাতে গতকাল মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, সোনালী ব্যাংকের অর্জিত পরিচালন মুনাফার প্রায় ৪৫ শতাংশ ট্রেজারি কার্যক্রম থেকে এসেছে। তবে গত বছর সুদ খাত থেকেও ভালো আয় করেছে ব্যাংকটি। এক্ষেত্রেও ঋণের সুদহার বাড়ানোর প্রভাব রয়েছে।
আমদানি-রফতানির সব কাজ মার্চ থেকে কাগজবিহীন হবে —অর্থ উপদেষ্টা
Bonik Barta
আগামী মার্চ থেকে দেশের আমদানি-রফতানির সব কার্যক্রম কাগজবিহীন হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আগামী মার্চ থেকে দেশের আমদানি-রফতানির সব কার্যক্রম কাগজবিহীন হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর (বিএসডব্লিউ) সফট লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ‘বিগত ১৫ বছরে ডিজিটাল করতে অনেক টাকা ব্যয় করা হলেও তা ফলপ্রসূ হয়নি। আমাদের শুধু ডিজিটালের গল্প শোনানো হয়েছে। যাত্রাবাড়ী থানা পুড়ে গেল, কোনো ব্যাকআপ ডকুমেন্ট রইল না।’
সরকার কার্যকর ডিজিটাল দেশ গড়তে অর্থায়ন করবে—উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, মার্চ থেকে আমদানি-রফতানির সব কাজ কাগজবিহীন হবে।
ছোট জাহাজের দিকে ঝুঁকছে শিপিং কোম্পানিগুলো
Bonik Barta
ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন কেন্দ্রের পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ঘটনায় গত কয়েক বছর বৈশ্বিক বাণিজ্য নতুন রূপ লাভ করেছে। অনেক ক্ষেত্রে বিভক্ত হয়েছে বাণিজ্য রুট, যার প্রভাব পড়েছে নতুন সামুদ্রিক জাহাজের ক্রয়াদেশে। উদাহরণ হিসেবে বলা যায়, চীনের পরিবর্তে আজকাল এশিয়ার অন্য বন্দর হয়ে পরিচালিত হচ্ছে বৈশ্বিক বাণিজ্যের বড় একটি অংশ। ফলে জাহাজ মালিকরা ক্রমবর্ধমান বড় জাহাজের যুগ থেকে সরে এসে ছোট জাহাজের দিকে ঝুঁকছেন।
শিপব্রোকার ব্রামারের তথ্যানুযায়ী, ২০২৫ সালে ১৭ হাজারটির বেশি ২০ ফুট কনটেইনার (টিইইউ) ধারণক্ষমতাসম্পন্ন ছয়টি জাহাজ সরবরাহ করবে নির্মাতা। যেখানে ২০২০ সালে সরবরাহ করা হয়েছিল ১৭টি। অন্যদিকে এ বছর ১২ হাজার থেকে ১৬ হাজার ৯৯৯ টিইইউ ধারণক্ষমতাসম্পন্ন ৮৩টি মাঝারি আকারের জাহাজ হস্তান্তর হবে, যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় পাঁচ গুণ।
দেউলিয়াত্বের আবেদন করেছিল পরিচিত মার্কিন কোম্পানিগুলো
Bonik Barta
বিশ্বজুড়ে অনেক কোম্পানির জন্য ২০২৪ সাল ছিল কঠিন বছর। উচ্চ সুদহার, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও কম ভোক্তা ব্যয়ের কারণে এ সময় শোচনীয় পরিস্থিতিতে পড়ে অসংখ্য ব্যবসা। এর মধ্যে বেশকিছু পরিচিত মার্কিন কোম্পানি দেউলিয়াত্বের আবেদন করেছিল। এছাড়া অনেক কোম্পানিকে পরিবর্তিত প্রবণতা বা সাইবার হামলার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
নিয়োগসংক্রান্ত সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের সংকলিত তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ২০২৪ সালের দেউলিয়াত্বের আবেদন করা অন্তত ১৯টি মার্কিন কোম্পানি ১৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে।
ওই বছর যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় খুচরা দোকান বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা বেড়ে যায়। ২০২১ ও ২০২২ সালে গ্রাহকরা ফার্নিচার, টেলিভিশন ও পোশাক কিনতে অনেক বেশি অর্থ খরচ করলেও পরের দুই বছরে সে প্রবণতা কমে যায়। গবেষণা প্রতিষ্ঠান কোরসাইট অনুসারে, গত নভেম্বরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে ৭ হাজার ১০০টির বেশি দোকান, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেশি।
বিটকয়েনের দাম ২ লাখ ডলারে পৌঁছার পূর্বাভাস
Bonik Barta
বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম গত বছর দ্বিগুণের বেশি বেড়েছে। এ ধারা চলতি বছরও অব্যাহত থাকার পূর্বাভাস দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। এমনও বলা যাচ্ছে, ২০২৫ সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম ২ লাখ ডলার ছাড়াতে পারে। খবর রয়টার্স।
২০২৪ সালে মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) স্পট মার্কেটে বিটকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) কেনাবেচার অনুমোদন দিয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিপ্টোকারেন্সির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের বিজয় ও নিয়ন্ত্রক বাধা সহজ হওয়ার সম্ভাবনায় ডিজিটাল মুদ্রাটির দাম বেড়ে যায়।
বিটকয়েন গত ডিসেম্বরের শুরুতে ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বছর শেষে কারেন্সিটির দাম বেড়েছে ১২০ শতাংশের বেশি। দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ক্রিপ্টোর বাজার বিশ্লেষক ওয়েবসাইট কয়েনগেকো জানিয়েছে, এতে পুরো ক্রিপ্টো খাতের বাজারমূল্য প্রায় ৩ দশমিক ৫ ট্রিলিয়নে পৌঁছেছে। ২০২৫ সালেও এ প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান বার্নস্টেইন বলছে, ‘আমাদের বিশ্বাস, ১ লাখ ডলার বিটকয়েনের চূড়ান্ত মাইলফলক নয়। ২০২৫ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ২ লাখ ডলারে পৌঁছবে বলে আশা করছি।’
ইউরোপে রুশ গ্যাস বন্ধ করে দিয়েছে ইউক্রেন
Bonik Barta
রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের একটি পাইপলাইন বন্ধ করে দিয়েছে ইউক্রেন। যুদ্ধের আগে করা একটি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে কিয়েভ।
প্রায় তিন বছর ধরে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ চালিয়ে আসছে মস্কো। এতে দেশটির বিস্তৃত অঞ্চল ক্ষতির শিকার হলেও পাইপলাইনটি আক্রমণের লক্ষ্য হয়নি।
পাঁচ বছরের এক চুক্তির আওতায় এ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চলছিল। এ সরবরাহ থেকে আয় করত রুশ রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা গ্যাজপ্রম। অন্যদিকে ইউক্রেন পেত ট্রানজিট ফি।
সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো বলেছেন, ‘কিয়েভ জাতীয় নিরাপত্তার স্বার্থে এ ট্রানজিট বন্ধ করেছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া বাজার হারাচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।’
তিনি আরো বলেন, ‘ইউরোপ এরই মধ্যে রুশ গ্যাসের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ইউক্রেনের পদক্ষেপ সে সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
আন্তর্জাতিক ও পাইকারি বাজার নিম্নমুখী হলেও খুচরায় ঊর্ধ্বমুখী চিনির দাম
Bonik Barta
খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে সম্প্রতি চিনি আমদানি শুল্ক কমায় অন্তর্বর্তী সরকার। ফলে আমদানি খরচ কমে পাইকারি বাজারে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। এর পরও এখনো খুচরায় ঊর্ধ্বমুখী চিনির দাম।
দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) চিনি লেনদেন হচ্ছে ৪ হাজার ২২০ থেকে ৪ হাজার ২৫০ টাকায়। এ হিসাবে প্রতি কেজি চিনির দাম প্রায় ১১৪ টাকা। মিলগেট থেকে উত্তোলন, পরিবহন খরচসহ পাইকারি ও খুচরা বিক্রেতাদের মুনাফা হিসাবে খুচরায় বিক্রি হওয়ার কথা সর্বোচ্চ ১২০ টাকায়। কিন্তু বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১২৫-১৩০ টাকায় বেচাকেনা হচ্ছে।
২০২৫ সালে চীনের আকরিক লোহা আমদানি বাড়তে পারে
Bonik Barta
পশ্চিম আফ্রিকায় অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম আকরিক লোহা খনি প্রকল্প সিমান্দু। প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম চলতি বছরের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। সে সময় পণ্যটির সরবরাহ অনেক বাড়তে পারে। তাই উৎপাদন কার্যক্রম শুরুর আগেই অন্যান্য দেশের কোম্পানিগুলো রফতানি বাড়াতে চায়। এ কারণে ইস্পাত চাহিদায় অব্যাহত দুর্বলতা সত্ত্বেও ২০২৫ সালে আকরিক লোহা আমদানি বাড়াতে পারে শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। রয়টার্সের এক জরিপে সাতজন বিশ্লেষক ও দুজন ব্যবসায়ী এ তথ্য জানান।
ব্যবসায়ীরা জানান, বাড়তি আমদানির মূল কারণ হবে অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মতো প্রধান উৎপাদনকারী দেশগুলোর রফতানি বৃদ্ধি। ২০২৫ সালে চীনের আকরিক লোহা আমদানি আগের তুলনায় এক-চার কোটি টন বাড়তে পারে। এ সময় মোট আমদানি পৌঁছতে পারে ১২৭ কোটি টনে।
NBR launches online platform NSW partially
The Financial Express
After nearly seven years since its inception in 2017 to simplify import and export procedures, the National Board of Revenue (NBR) has partially implemented the National Single Window (NSW) system on Thursday.
Initially, the activities of seven out of 19 agencies involved in imports and exports have been brought under the system. These agencies have begun automation under the "go-live" phase, according to a statement issued by the NBR.The soft launch of the BSW system was held at a hotel in Dhaka on Thursday.Through this system, all certifications, licencing, and permits related to imports and exports can now be issued online.
ইস্পাত আমদানিতে সুরক্ষা শুল্ক আরোপ চায় ভারত
Bonik Barta
ভারতে চীনের সস্তা ইস্পাত আমদানি অব্যাহত বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরও দেশটি ধাতবপণ্যটির নিট আমদানিকারক হিসেবে শেষ করতে পারে। বাড়তি আমদানির কারণে অভ্যন্তরীণ কোম্পানিগুলোর লোকসান বাড়ছে। তাই লোকসান এড়াতে ইস্পাত আমদানিতে সুরক্ষা শুল্ক আরোপ করতে চায় দেশটির বাণিজ্য দপ্তর। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন।
ইস্পাত মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের এপ্রিল-নভেম্বর পর্যন্ত ভারতের আমদানির পরিমাণ ছিল ৬৫ লাখ টন, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। ভারতের ইস্পাত মিলগুলোর প্রধান বাজার ইউরোপের দেশ। এ দেশগুলোয় অর্থনৈতিক মন্দার কারণে আমদানি কমছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বাজারে চীনা পণ্যের সঙ্গে তীব্র প্রতিযোগিতা বাড়ছে। তাই এপ্রিল-নভেম্বর পর্যন্ত ভারতের ইস্পাত বাণিজ্য ঘাটতি ২৬ হাজার ৪৬৮ কোটি রুপিতে পৌঁছেছে।
Nov pvt sector credit growth declines
The Financial Express
The private-sector credit growth fell significantly in November 2024 mainly due to a lower demand for loans, particularly for trade financing, amid ongoing uncertainties along with higher interest rates on lending, bankers say.
The growth in credit flow to the private sector came down to 7.66 per cent in November 2024 year-on-year from 8.30 per cent a month ago, according to the central bank's latest statistics released on Thursday. It was 2.14 percentage points lower than the Bangladesh Bank's target of 9.80 per cent for the first half of the fiscal year 2024-25.
ব্রেন্টের দাম হতে পারে ব্যারেলে ৭৪.৩৩ ডলার
Bonik Barta
চীনের দুর্বল চাহিদা ও বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধি ২০২৫ সালে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চাপ তৈরি করবে। এ সময় পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের কাছাকাছি সীমাবদ্ধ থাকতে পারে। মাসভিত্তিক জরিপের ভিত্তিতে গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। জরিপে ৩১ জন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের দেয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি গড়ে ৭৪ ডলার ৩৩ সেন্ট হতে পারে। নভেম্বরে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল ব্যারেলপ্রতি ৭৪ ডলার ৫৩ সেন্ট। অষ্টমবারের মতো ধারাবাহিকভাবে নিম্নগামী সংশোধন করলেন বিশ্লেষকরা।
তারা আরো জানান, মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২০২৫ সালে ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার ৮৬ সেন্ট থাকতে পারে, গত মাসে দেয়া পূর্বাভাসে যা ছিল ৭০ ডলার ৬৯ সেন্ট।
বছরের শুরুতেই পুঁজিবাজারে দরপতন
Bonik Barta
গত বছর দেশের পুঁজিবাজারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এর ধারাবাহিকতা দেখা যাচ্ছে নতুন বছরেও। ২০২৫ সালের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সামান্য ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছিল। যদিও গতকাল পুঁজিবাজারে দরপতন হয়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমে গেছে। বাজার নিয়ে বিনিয়োগকারীদের আস্থা সংকটের কারণেই মন্দা ভাব দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর পরই সূচকে নিম্নমুখিতা দেখা যায়। লেনদেনের ৪০ মিনিট পর সূচক দিনের সর্বোচ্চ অবস্থানে ছিল। তবে এর পর থেকে শেয়ার বিক্রির চাপে ক্রমে পয়েন্ট হারাতে থাকে সূচক। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতেন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ ও পাওয়ার গ্রিডের শেয়ার। এর মধ্যে বিএটিবিসি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর কমার কারণে ১০ পয়েন্ট হারিয়েছে সূচক।
নভেম্বরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন
The Business Standard
২০২৪ সালের নভেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অক্টোবর থেকে ৬৬ বেসিস পয়েন্ট কমেছে, যা সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ঋণ প্রবৃদ্ধিতে এই ধীরগতির মূল কারণ ঋণের চাহিদা কমে যাওয়া, নতুন বিনিয়োগ কমে আসা এবং সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭.৬৬ শতাংশ, যা ২০২১ সালের মে মাসের (৭.৫৫ শতাংশ) পর সর্বনিম্ন। এই প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য বাংলাদেশ ব্যাংক ৯.৮ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, যা গত বছরের প্রথমার্ধের প্রক্ষেপণের তুলনায় সামান্য কম।