01-Jan-2025

Thursday 02 January 2025

03-Jan-2025

BD to rely heavily on LNG this yr

The Financial Express

Bangladesh will have to depend more on volatile spot market this year to import costly liquefied natural gas (LNG) to feed mounting demands from industries, power plants and other gas-guzzling consumers as domestic natural gas output is on the wane, market insiders said. The country, for the first time, has planned to source a major portion of LNG from spot market compared to long-term LNG suppliers this year resulting in an increasing pressure on foreign currency reserves, they said, adding that the country's spot LNG imports are set to double this year compared to 2024. A senior Petrobangla official said state-run Petrobangla has planned to import a total of 115 LNG cargoes -- 59 from spot market and 56 from long-term suppliers, which marks a 33.72 per cent increase compared to that of the previous year. Last year, the country imported a total of 86 LNG cargoes -- 56 from long-term suppliers and 30 from spot market, the official added.

Bangladesh’s FY24 GDP $300b, not $459b: City Bank Capital

The Business Standard

The actual size of Bangladesh's GDP for the fiscal 2023-24 has been estimated at around $300 billion by City Bank Capital Resources, significantly lower than the previous government's overstated figure of $459 billion. The homegrown investment bank came up with this estimation by comparing economic output in the region against electricity consumption, according to its "Macro Economic Outlook 2025" report. Citing the Bangladesh Power Development Board, City analysts said the country consumed only 96 million megawatts of electricity in the last fiscal year ending in June, which is much lower than the regional benchmarks.

Airfares, cigarettes, hotel-restaurant costs likely to go up as NBR plans to slap more taxes

The Business Standard

Consumers may soon dig deeper in their pockets for air travel, cigarettes, LPG, clothing, restaurant meals, and hotel stays as the government plans to increase taxes on these goods and services at a time when the overall inflation is already high, over 11%. Following the IMF's recommendations, the National Board of Revenue (NBR) is planning to increase the value-added tax (VAT) on restaurants from 5% to 15%, while the rate on non-AC hotels could be doubled from 7.5% to 15%, according to NBR sources.

Cos' data to become more accessible, with launching of new digital service

The Financial Express

Both the bourses have formally launched a smart online information submission system for listed companies to keep investors updated with their financial status. The service, embedded in the websites of stock exchanges, will help investors know whether a listed company has submitted its quarterly and annual financial statements within the deadline. They will also be promptly notified of auditors' opinions. On the other hand, the new mechanism to submit financial results will improve market monitoring by the securities regulator and stock exchanges.

BB raises crawling peg rate by Tk 2.0

The Financial Express

The Bangladesh Bank (BB) has raised the crawling-peg rate by Tk 2, bringing it from Tk 117 to Tk 119 in a move aimed at managing the dollar exchange rate. According to the central bank, an additional 2.5 per cent may be applied when purchasing foreign remittances, while banks are permitted to add another 1 per cent as profit during sales, reports UNB. Strict regulatory instructions have been issued to ensure that these limits are not exceeded, officials said. Economists, however, remain sceptical of the effectiveness of this measure in stabilizing the dollar market.

BGMEA asks factories to implement new wages

The Financial Express

The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has called on its member factories to implement the tripartite decision of a 9.0 per cent annual wage increment to sustain harmonious relations between owners and workers. It made the call in a circular on Monday to ensure that garment workers get their enhanced wages from this month (January 2025). Earlier on December 9 last year, the labour and employment ministry announced the rise in garment workers' annual wage increment to 9.0 per cent from 5.0 per cent, effective from December 1, 2024. Explaining the decision of the minimum wage review and annual increment hike committee, it said, "Workers entitled to an annual increment on December 1, 2024 will get an additional 4.0 per cent of their basic pay along with the existing 5.0 per cent, with the total overall annual increment rising to 9.0 per cent."

Ctg Port sets new records in handling containers and cargoes in 2024

The Financial Express

Chittagong Port, the country's prime seaport, has set new records for container and cargo handling in 2024, underscoring the resilience of the nation's maritime sector despite challenges over the past year.According to the Chittagong Port Authority (CPA), the port handled 3.27 million Twenty-Foot Equivalent Units (TEUs) of containers and handled 123 million tonnes of cargo in the calendar year, marking significant growth compared to the previous year.

ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এল ডিসেম্বরে

Bonik Barta

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে বিদায়ী বছরের শেষ মাস তথা ডিসেম্বরে। গত মাসে প্রবাসী বাংলাদেশীরা রেকর্ড ২৬৪ কোটি বা ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশী মুদ্রায় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ প্রায় ৩১ হাজার ৬৮০ কোটি টাকা। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কোনো একক মাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। বাংলাদেশ ব্যাংক থেকে আজ বুধবার (১ জানুয়ারি) রেমিট্যান্স প্রবাহের এ তথ্য জানানো হয়। সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার মত উৎসবকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি হয়। কিন্তু এবারই প্রথম বড় কোনো উৎসব ছাড়াই প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এর আগে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে। ওই মাসে করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের মধ্যে প্রবাসীরা ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠান। ওই বছরের ১ আগস্ট থেকে দেশে ঈদুল আজহার ছুটি শুরু হয়। জুলাইয়ে এত পরিমাণ রেমিট্যান্স আসার ক্ষেত্রে ঈদুল আজহার ভূমিকাই বেশি ছিল।

বেপজা ইজেডে ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে ইপিএল অ্যাকসেসরিজ

Bonik Barta

বেপজা অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৮০ লাখ ডলার বিনিয়োগ করে অ্যাকসেসরিজ তৈরির কারখানা স্থাপন করবে ইপিএল (এক্সপোর্ট লিংক) অ্যাকসেসরিজ লিমিটেড। গতকাল এক অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইপিএল অ্যাকসেসরিজের এমডি কাজী মনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, বেপজা ইজেডের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং ইপিএল অ্যাকসেসরিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চীনে আরো সক্রিয় আর্থিক নীতি গ্রহণের প্রতিশ্রুতি শি জিনপিংয়ের

Bonik Barta

বিদায়ী বছরে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১৩০ ট্রিলিয়ন (প্রতি ট্রিলিয়নে ১ লাখ কোটি) ইউয়ান (প্রায় ১৭ লাখ ৮০ হাজার কোটি ডলার) ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ‘এ বছরও প্রবৃদ্ধি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ দেশটি। এর জন্য আরো সক্রিয় আর্থিক নীতি গ্রহণ করা হবে।’ নববর্ষ উপলক্ষে দেয়া এক বক্তৃতায় এ কথা বলেন শি জিনপিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি গত বছর সম্পত্তি খাতে দীর্ঘমেয়াদি মন্দা, স্থানীয় সরকারের ক্রমবর্ধমান ঋণের বোঝা, ভোক্তা আস্থা কমে যাওয়াসহ নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে গেছে। এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে ব্যাহত হয়েছে। তবে এ অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্যও চেষ্টা অব্যাহত রেখেছে তারা।

মার্কিন শেয়ার সূচক টানা দুই বছরে বেড়েছে ২০ শতাংশের বেশি

Bonik Barta

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার এসঅ্যান্ডপি৫০০ সূচক টানা দ্বিতীয় বছরের মতো ২০ শতাংশের বেশি বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এতে বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারদর বাড়ায় সূচক টানা দুই বছরের মতো ঊর্ধ্বমুখী হয়েছে। এসঅ্যান্ডপি৫০০ সূচকে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য, প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে স্থিতিশীল কোম্পানিগুলোর (ব্লু-চিপ) শেয়ার অন্তর্ভুক্ত রয়েছে। ডিসেম্বরে বিক্রয় চাপ সত্ত্বেও এ সূচক ২০২৪ সালের শেষ নাগাদ ২৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আগের বছর সূচকটি ২৪ দশমিক ২ শতাংশ বেড়েছিল। এটি চলতি শতাব্দীতে এসঅ্যান্ডপি৫০০-এর সবচেয়ে সফল দুই বছরের পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, গত ছয় বছরে সূচকটি চারবার বার্ষিক ২০ শতাংশের বেশি বেড়েছে। সূচকটির এ উত্থানের প্রধান চালিকাশক্তি ছিল এআই-সম্পর্কিত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ার। চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারদর আগের বছরের তুলনায় ১৭২ শতাংশ বেড়েছে। টেক জায়ান্ট মেটা গত বছর বিকাশমান এআই প্রযুক্তিতে বড় আকারের বিনিয়োগ করেছে। এতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৫ শতাংশ।

তুরস্কের বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.৯ শতাংশ

Bonik Barta

তুরস্কের বাণিজ্য ঘাটতি ২০২৪ সালের নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৫০ কোটি ডলারে। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের (টার্কস্ট্যাট) এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে রফতানি এক বছর আগের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে আমদানি ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ৯৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। জ্বালানি পণ্য ও স্বর্ণ বাদ দিয়ে নভেম্বরে বৈদেশিক বাণিজ্য ঘাটতি দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। রফতানি ও আমদানি কাভারেজ অনুপাত ৭৪ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে, যা গত বছরের একই মাসে ছিল ৭৪ দশমিক ৯ শতাংশ।

আর্থিক প্রতিবেদনের হালনাগাদ তথ্য প্রকাশ শুরু করেছে স্টক এক্সচেঞ্জ

Bonik Barta

তালিকাভুক্ত কোম্পানিগুলো যথাসময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কিনা, দেরিতে কোনো তথ্য প্রকাশ করেছে কিনা, এখনো কোনো প্রতিবেদন অপ্রকাশিত রয়েছে কিনা কিংবা প্রতিবেদনে নিরীক্ষকের কোনো মন্তব্য আছে কিনা এসব তথ্য জানতে হলে বর্তমানে প্রতিটি কোম্পানির তথ্য আলাদাভাবে খুঁজে দেখতে হয়। বিনিয়োগকারীরা যাতে সহজেই এক জায়গায় এসব তথ্য পেতে পারেন, সে উদ্যোগ নিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। গতকাল এটির উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে গতকাল দুই এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণী জমা দেয়ার অবস্থাসংক্রান্ত তথ্য প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এর উদ্বোধন করেন। এ সময় সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীনের প্রবৃদ্ধি নিয়ে শঙ্কার ছাপ জ্বালানি তেল ও আকরিক লোহার বাজারে

Bonik Barta

বিশ্বব্যাপী ধাতবপণ্য ও অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান আমদানিকারক দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দেশটিতে বেশ কয়েকদিন ধরেই চলছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি। ফলে ২০২৪ সালে নিম্নমুখী ছিল জ্বালানি তেল ও আকরিক লোহার বাজার। প্রবৃদ্ধি নিয়ে শঙ্কায় আগামী বছরও পণ্যগুলোর দাম নিম্নমুখী থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকদের দেয়া তথ্যানুযায়ী, অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ও মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম টানা তৃতীয় বছরের মতো নিম্নমুখী থাকতে পারে। এর পেছনে সরবরাহ বৃদ্ধিও একটি উল্লেখযোগ্য কারণ। আকরিক লোহার দাম গত বছর কমেছে ১৫ শতাংশ। বিশ্লেষকদের দেয়া তথ্যানুযায়ী, সরকারি প্রণোদনা সত্ত্বেও চীনে ইস্পাতের কম চাহিদা ও আকরিক লোহার সরবরাহ বৃদ্ধির কারণে ২০২৫ সালে নিম্নমুখী থাকতে পারে পণ্যটির বাজারদর।

ব্রাজিলে বাড়তে পারে সয়াবিন উৎপাদন

Bonik Barta

ব্রাজিলজুড়ে অনুকূল আবহাওয়ার কারণে সয়াবিনের ফলন বেড়েছে। আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধির কারণে ২০২৪-২৫ মৌসুমে পণ্যটির ফলন আরো বাড়তে পারে। সম্প্রতি প্রকাশিত ‘‌গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক (জিএআইএন)’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। এফএএস ২০২৪-২৫ মৌসুমের জন্য সয়াবিনের আবাদযোগ্য জমির পূর্বাভাসও সংশোধন করেছে। এ সময় মোট ৪ কোটি ৭০ লাখ হেক্টর জমিতে সয়াবিন আবাদ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি, আগের পূর্বাভাসে যা ছিল ৪ কোটি ৬৩ লাখ হেক্টর। সংস্থাটি আরো জানায়, এবারের মৌসুমে ব্রাজিলে সয়াবিনের আবাদযোগ্য জমি আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে। এফএএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ব্রাজিলে মোট ১৬ কোটি ৫০ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। এ হিসেবে হেক্টরপ্রতি উৎপাদন দাঁড়াতে পারে ৩৫ লাখ ১০ হাজার টন। আগের পূর্বাভাসে এফএএস ব্রাজিলে ১৬ কোটি ১০ লাখ টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।

দেশে চা উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে দেড় কোটি কেজি কম

Bonik Barta

দেশে রেকর্ড সর্বোচ্চ চা উৎপাদন হয়েছিল ২০২৩ সালে। এ কারণে সদ্য সমাপ্ত বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার প্রভাবে তা পূরণে ব্যর্থ হয়েছে এ খাত। ২০২৪ সালে দেশে লক্ষ্যমাত্রার চেয়ে চা উৎপাদন হয়েছে দেড় কোটি কেজি কম। দেশে জানুয়ারি-নভেম্বর পর্যন্ত জুন ও অক্টোবর ছাড়া প্রতি মাসেই আগের বছরের তুলনায় কম চা উৎপাদন হয়েছে। ২০২৪ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ৮০ লাখ কেজি। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্যমতে, সর্বশেষ নভেম্বর পর্যন্ত দেশে চা উৎপাদন হয়েছে ৮ কোটি ৬৬ লাখ ৫১ হাজার কেজি। এর মধ্যে শুধু নভেম্বরে ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা খাতে মোট ৯৯ লাখ ৭৮ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। চা বোর্ড থেকে আরো জানা যায়, ২০২৩ সালে লক্ষ্যমাত্রার বিপরীতে দেশে চা উৎপাদন হয়েছিল ১০ কোটি ২৯ লাখ ১৮ হাজার কেজি। যদিও শুধু নভেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ১৫ লাখ ৭৪ হাজার কেজি।

Standard tax rate on 42 items to rise substantially

The Financial Express

A major amendment to the value-added tax law is on the anvil to hike the standard VAT rate on 42 items up to 15 per cent under government bid to enhance revenue, as suggested by a multilateral donor. In some cases, as per the changes being made to the VAT law through an ordinance, the all-encompassing tax would be far higher than the existing pared-down rates. The items likely to see the hike include medicine, restaurant, residential hotels, sweetmeats, biscuits, and brand dresses, officials said.

২৪ বিলিয়ন ডলারের পণ্য রফতানি, ১৯ বিলিয়নই তৈরি পোশাক

Bonik Barta

চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে বিশ্ব বাজারে বাংলাদেশ থেকে ২ হাজার ৪৫৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৮৮ কোটি ডলারের পণ্য ছিল তৈরি পোশাক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রফতানি বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৮৪ শতাংশ। এ সময়ে রফতানির অর্থমূল্য ছিল ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ লাখ ডলার। আলোচ্য সময়ে, মোট রফতানিতে সবচেয়ে বড় অবদান রাখা পণ্য পোশাকের অংশ ছিল ৮১ শতাংশ। এ পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। অন্যান্য প্রধান খাত যেমন চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্য রফতানিতেও প্রবৃদ্ধি হয়েছে। রফতানি কমেছে পাট ও পাটজাত পণ্যের।

December exports surge 18pc as RMG sector shows strong recovery

The Financial Express

Bangladesh's export revenues surged by 18 per cent in December, primarily propelled by the ready-made garment, or RMG, sector. The sector recorded a 17.45 per cent growth as stability returned to the industry according to a bdnews24.com report. The Export Promotion Bureau, or EPB on Thursday reported that the country earned $4.627 billion in December 2024, up 17.72 per cent from $3.93 billion in December 2023. This follows a 20 per cent growth in October and a 15.63 per cent rise in November, indicating a steady recovery in export performance amid a politically tumultuous year.